একটি কোম্পানির ঘোষণা: ২০১২ সালের মধ্যে দেশ থেকে বেকারত্ত্ব দূর করবে
২১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সংবাদটি কয়েকদিন আগে একটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। দেশে একটি বেসরকারি কোম্পানি। যারা এমএলএম ব্যবসা করে। তারা ঘোষণা দিয়েছে ২০১২ সালের মধ্যে বাংলাদেশে কেউ বেকার থাকবে না। তারা অবশ্য আরও বলেছে এই সময়ের মধ্যে তারা এককোটি বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। তার মানে বর্তমানে দেশে এক কোটি বেকার? কেউ জানালে আওয়াজ দিয়েন। বেকার কত?
আমি যতদূর জানি বর্তমান সরকার নির্বাচনের আগে বলেছিল তারা ক্ষমতায় গেলে ঘরে ঘরে চাকরী দেবে। অবশ্য সে চাকরী সরকারি না বেসরকারি তা বলেনি। নাকি বলেছে সে ধারণা আমার নেই। সরকার এসেছে এক বছর হবে আর ১৫দিন পর। এ পর্যন্ত কতজনের চাকরী হয়েছে সে খবরও আমার কাছে নেই। কারও কাছে থাকলে দয়া করে জানাবেন। আর যারা বলেছে ২০১২ সালের মধ্যে দেশ বেকার মুক্ত হবে তারা এটা কিভাবে করবে এ বিষয়ে কারও ধারণা থাকলে শেয়ার করবেন। আর একটা বিষয় আমার একটা চাকরী দরকার। সেটা কার কাছে চাইবো। ভাবছি। ওই বেসরকারি প্রতিষ্ঠানের কাছে না কী সরকারের কাছে তা আপনারা বাতলে দিন।
বেকারেরা ভয় পাবেন না। ১২ সালের মধ্যে একটা কিছু হবে ইনশাল্লাহ।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন