গ্রামীণের গ্যাঁড়াকল থেকে বেরিয়ে আসার চেষ্টা
১১ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
২০০০ সাল থেকে গ্রামীণ ফোনে একটি নম্বর ব্যবহার করছি। এরমধ্যে গ্রামীণ অনেক অফার দিয়েছে তাদের গ্রাহকদের জন্য। কিন্তু আমরা যারা নিয়মিত ব্যবহার করছি তাদের কোন সুযোগ দেয়নি তারা। কারণ গ্রামীণ মনে করে আমরা তাদের বাধা গ্রাহক বা গাধা গ্রাহক। আমরা কখনও ই তাদের সিম ছাড়তে পারবো না। তাইতো এখনও গ্রামীণের কল রেট প্রায় দুই টাকা। ২৫ পয়সা এফ এন এফ থেকে করা হলো ৪৯ পয়সা। ভাওতাবাজির বিজ্ঞাপন ও এন ওয়ান। আরও কত কী। অথচ এই দেশেই অন্য অপারেটর রা অনেক কমে কথা বলাচ্ছে গ্রাহকদের। তাদেরই একটি ওয়ারিদ টেলিকম। ওয়ারিদ এর ব্যাসিক পোস্ট পেইড নামের প্যাকেজ এ কল রেট ২৪ ঘন্টা সব মোবাইলে ৯৪ পয়সা মিনিট। ২৪ ঘন্টা ওয়ারিদ টু ওয়ারিদ ৪৯ পয়সা। এফ এন এফ ১৫ টি। এফএন এফ রেট। ওয়ারিদ টু ওয়ারিদ ২৫ পয়সা। ওয়ারিদ টু অন্য অপারেটর ৬৫ পয়সা মিনিট। এই অফারটি ভাল লাগলো। সাথে আরও একটা বিষয় তা হলো আমার গ্রামীণ এর নম্বরের সঙ্গে মিল রেখে শুধু ৭ এর যায়গায় ৬ বসিয়ে সিমটি পেলাম। এটা আমার জন্য ভাল হলো। আর একটা কথা হলো এই সিমে মাসে ৫০ টাকা লাইন রেন্ট আছে। কিন্তু মাসে ৩০০ টাকার কথা বললে ৫০ টাকা লাইন রেন্ট দিতে হবে না। সব মিলিয়ে ভালই মনে হলো। তাই এখন থেকে গ্রামীণ গুড বাই। স্বাগতম ওয়ারিদ।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন