১৯৯৭ । মতিঝিল গিয়াছি আমি, শরীফ (আমার স্কুল-কলেজমেট, এবং কলিগ) ও মিনহাজ (স্টামফোর্ড ইউনিভারসিটির লেকচারার) । কাজ শেষ করে বাড়ী ফিরবো । মাথায় ভুত চাপলো হোটেল ভ্যানে-বসিয়া খাইবো । যাহা-ইচ্ছা তাহাই কর্ম । অপেক্ষাকৃত পরিছন্ন ভ্যান দেখে ফুটপাত এর ওপর বেনচিতে খেতে বসে গেলাম । লানচের মেনু ছিলো আলুভর্তা, পুইশাক, গরুর মাংস ও ডাল । দ্বিধা ঝেড়ে ফেলে খেতে শুরু করলাম আমরা । হাজার হাজার জনতার দৃষ্টি আমাদের দিকে । মনে হয় আমাদের পোশাক ঐ পরিবেশের জন্য অনুপযুক্ত ছিলো । প্রথম একটু অস্বস্তি লাগলেও খাবারের সুস্বাদ আমাদের জড়তা দুর করে দিলো । আমরা তৃপ্তি-ভরে পেটপুরে খেলাম । খাবার শেষে বিল আসলো ১৩ গুন ৩ = ৩৯ টাকা + ১ টাকা টিপস্ । আমরা জয় করলাম মধ্যবিত্ত বা উচ্চিবত্ত দ্বিধা-সংকোচ । আমরা সেই দিন একান্ত মানুষের কাছে পৌছুতে পেরেছিলাম । বিশ্বাস করুন আর নাই করুন, আমরা সেইদিন পেয়েছিলাম সহজ মানুষগুলোর কাছে যাবার এক বিশাল আত্মবিশ্বাস, এক প্রেরনা ।
আপনিও চেষ্টা করে দেখতে পারেন । কাজটা একবারে সহজ কিন্তু নয় । আর সংকোচের বেড়াজাল পার না হতে পারলে আমাকে ডাকবেন, আমি উপস্থিত হয়ে যাবো । কিন্তু মনে রাখবেন, বিল কিন্তু আপনাকে দিতে হবে (জিনিসের যা দাম বেড়েছে!!!!)।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

