আমার প্রিয় পোস্ট

সমালোচনা জীবনের পাথেয়, অযাচিত প্রশংসা জীবনের অন্তরায়

বিজ্ঞান ও মাত্রা (প্রশ্ন সিরিজ - পর্ব : ২)

২৫ শে মে, ২০০৮ দুপুর ২:৩৩

শেয়ার করুন:                   Facebook

আগে ছিল তিন মাত্রা - (ক) ধৈর্ঘ (খ)প্রস্হ (গ) উচ্চতা । আইনস্টাইনের সুত্র ধরে এখন বেড়ে হলো চারটি - (ঘ) সময় ।

বিজ্ঞান আগে তার সুত্রপ্রনয়ন ও ফলাফল বা সিদ্ধান্ত দিত তিন মাত্রায় । এখন দিচ্ছে চার মাত্রায় । তার মানে আগের গবেষনা ও ফলাফলগুলো রিভাইস করতে হচ্ছে । অবস্থান ভেদে ও সময়ের আবর্তনে একি বস্তুর মান পরিবর্তন হয়ে যাচ্ছে । আর এতে ফলাফল নিখুত না হয়ে, আরো বেশী এরর বের হচ্ছে । আমার নিচের উদাহরনটি লক্ষ্য করুন -

সময়ের একক সেকেন্ড। আর ৬০ সেকেন্ডে ১ মিনট । কিন্তু এখন বিজ্ঞান বলছে -
১ মিনিট = ৫৯.৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯...............এন তম ৯ । আপনি সাধারন ভাবে এটাকে ৬০ সেকেন্ড ধরতে পারেন । কিন্তু এটা একুরেট ন্য়! মনে করি একটি শিশু ২০০০ সালের জানুয়ারী মাসের ১ তারিখ এ জন্মালো । সাধারন গানিতিক নিয়মে শিশুটির বর্তমানে বয়স হবে -

২০০৮-০৫-২৫
২০০০-০১-০১
-----------------------
(-)০৮-০৪-২৪
এটা একটা সাধারন অংক । এটার এক্জাক্ট ভ্যালু বের করতে হলে আপনাকে সেকেন্ডে যেতে হবে । আর সেকেন্ডের সীমাবদ্ধতার একটি উদাহরন প্রথমে উল্লেখ করেছি । তারমানে বিজ্ঞানের মৌলিকত্বে সীমাবদ্ধতা রয়েছে । গানিতিক সমাধানে আপনি পরমমান পাবেন না । কাছাকাছি মানে যেতে পারেন হয়তো । আর এর জন্যই বিজ্ঞানে ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশনের উত্পত্তি । ফিজিক্সের শাখা-প্রশাখা বের হচ্ছে । সময় একটি গতিশীল প্রবাহ । আমাদের বসবাস সময়ে, সময়ের আবর্তনে । আমরা সময়কে কন্সট্যান্ট করার চেষ্টা করছি । কিন্তু এটা ভ্যারিয়েবল । এই ভ্যারি্য়েবলকে কন্সট্যান্টে রুপান্তর করার চেষ্টা করা হলে এরর লেভেল বেড়ে যাবে । বিজ্ঞান যখন সময়ের প্রবাহে চলেছে, তখন এর উন্নতিতে গতিশীলতা পেয়েছে ।

---
সম্পাদিত : কাংগাল মুরশীদ ভাইয়ের কাছ থেকে সঠিক ধারনার পাবার পর ।
---

(বিশ্বাসীদের জন্য : কারন সময় এর মালিক আল্লাহ (সুবহানাওয়াতালা)।) মানুষ এর এক সেকেন্ড বের করতে গেলেই এটি ইনফিনিট হয়ে যায় । পুরোটার হিসেব কি করে জানবো ??!!

৪ মাত্রার পরেও আরো মাত্রা আছে কিনা বিজ্ঞান যাচাই-বাছাই করছে । আমার ক্ষুদ্র জ্ঞান বলে, আপনি যে আপন "সত্তা" সাহায্য নিয়ে গবেষনা করছেন, তা মাত্রার বাইরে কেন??!! গণিত যেখানে স্হবির, সত্তা সেখানে কার্যকর!!! যুক্তি কিন্তু গনিত, কিন্তু সব সিদ্ধান্ত আপনি গনিত দিয়ে প্রমান করতে পারবেন না! এর সরল উত্তর কি হতে পারে???!!!

আমার আগের পোষ্টের উত্তরগুলো বিজ্ঞজনদের কাছ থেকে পাইনি, আশা করছি, আপনারা উত্তর জানাবেন ।
[ চলবে ]

 

 

  • ২৪ টি মন্তব্য
  • ১৮৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ৬ জনের ভাল লাগেনি
১. ২৫ শে মে, ২০০৮ দুপুর ২:৪০
comment by: মদন বলেছেন: মাথা আউলায়া গ্যাছে :(
২৫ শে মে, ২০০৮ বিকাল ৩:২২

লেখক বলেছেন: কলা খান, পুষ্টি আছে । মাথা ঠিক হয়ে যাবে ।

২. ২৫ শে মে, ২০০৮ দুপুর ২:৪৭
comment by: কাঙ্গাল মুরশিদ বলেছেন: "সময় অনন্ত, এর শুরু নেই, শেষ নেই" - এটা কিন্তু এখন আর ঠিক নেই। বিগব্যাং থিওরী অনুসারে সময়েরও সুচনা ছিল-আর যার শুরু আছে তার শেষও থাকবে।
শুধুমাত্র আল্লাহর মহান সত্বাই অনন্ত-অসীম, আর সবকিছুই নস্বর-ধ্বংসশীল।
চিন্তাশীল পোস্টের জন্য ধন্যবাদ।
২৫ শে মে, ২০০৮ দুপুর ২:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ, কনসেপ্টের ব্যাপারে ধারনা দেবার জন্য।

৩. ২৫ শে মে, ২০০৮ দুপুর ২:৪৯
comment by: হাসিব মাহমুদ বলেছেন:

নতুন নতুন অনেক তথ্য জানা গেলো -

১. গানিতিক সমাধানে আপনি পরমমান পাবেন না ।
২. আমরা সময়কে কন্সট্যান্ট করার চেষ্টা করছি । কিন্তু এটা ভ্যারিয়েবল । এই ভ্যারি্য়েবলকে কন্সট্যান্টে রুপান্তর করার চেষ্টা করা হলে এরর লেভেল বেড়ে যাবে ।

B-)
৪. ২৫ শে মে, ২০০৮ দুপুর ২:৫৩
comment by: হাসিব মাহমুদ বলেছেন:
বাই দ্য ওয়ে, বর্তমানে মোটামুটি স্বীকৃত থিওরী অনুযায়ী মাত্রা কয়টা জানেন নাকি ?
২৫ শে মে, ২০০৮ বিকাল ৩:০৯

লেখক বলেছেন: জানিনা ভাই, জানালে কৃতজ্ঞ থাকবো । আমার পোষ্টটি কিন্তু জানার আগ্রহের প্রকাশ মাত্র ।

৫. ২৫ শে মে, ২০০৮ দুপুর ২:৫৭
comment by: বৃত্তবন্দী বলেছেন: ভায়া আপনি নিজেই কিন্তু নিজের কথার মাঝে কনট্রোভার্সি করছেন।

আপনি বলেছেনঃ

সময়ের একক সেকেন্ড। আর ৬০ সেকেন্ডে ১ মিনট । কিন্তু এখন বিজ্ঞান বলছে -
১ মিনিট = ৫৯.৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯...............এন তম ৯ ।


আবার আপনিই বলছেনঃ

আমরা সময়কে কন্সট্যান্ট করার চেষ্টা করছি

বিজ্ঞান যদি বলে
১ মিনিট=৫৯.৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯..........এন তম ৯
তাহলে আমরা সময়কে কিভাবে কন্সট্যান্ট করার চেষ্টা করছি?
বিজ্ঞানের দৃষ্টিতে সময় কি ভ্যারিয়েবল প্রমানিত হচ্ছে না?
২৫ শে মে, ২০০৮ বিকাল ৩:১৯

লেখক বলেছেন: আপনার যুক্তিপুর্ন মন্তব্য নোট করে রাখলাম । মনে থাকবে ।

২৫ শে মে, ২০০৮ বিকাল ৪:১৮

লেখক বলেছেন: বছর কত মাসে হয়? ১২ মাসে।
মাস কতদিনে হয়? ৩০ দিনে (২৮/২৯, ৩০, ৩১)।
দিন কতো ঘন্টা তে হয়? ২৪ ঘন্টায়।
ঘন্টা কত মিনিটে হয়? ৬০ মিনিটে।
মিনিট কত সেকেন্ডে হয়? ৬০ সেকেন্ডে।

সবগুলো কন্সট্যান্ট।

সৌরবছরের সবই কন্সট্যান্ট । ভ্যারিয়েবলতো হিসাবের খাতায়, গনিতে। এইজন্যই লীপ ইয়ারের হিসাবের প্যাচে পড়ে আমরা সময়ের জালে আটকে গেছি । আমরা সময়কে বেশী গুনে ফেলেছি । এখন ক্যালেন্ডারের পাতা থেকে ১ দিন করে বাদ দিয়ে সময়ের সামন্জ্ঞস্য করার উদ্দোগ নিয়াছে বিজ্ঞানীগন । যদী ভ্যারিয়েবল হতোই তবে এই সমস্যার উদ্ভব হতো না ।

৬. ২৫ শে মে, ২০০৮ বিকাল ৩:০৫
comment by: বিগব্যাং বলেছেন: ডক্টর মোহাইমেনস্টাইন সাহেব কে চিন্তাশীল পোস্টের জন্য ধন্যবাদ...
২৫ শে মে, ২০০৮ বিকাল ৩:১২

লেখক বলেছেন: আমার নাম আব্দুল মোহাইমেন । "আব্দুল" মানে "আল্লাহ-র চাকর" । এবং "মোহাইমেন" মানে "প্রহরী" / "সত্যমিথ্যার প্রভেদকারী" । আমি চিকিত্সক ও নই, ফিলোসফার ও নই । আপনার উল্লেখে লজ্জাবোধ করেছি ।

৭. ২৫ শে মে, ২০০৮ বিকাল ৩:০৯
comment by: উন্মনা রহমান বলেছেন:

গাধারা কোন মাত্রায় বসবাস করে?
২৫ শে মে, ২০০৮ বিকাল ৩:১৪

লেখক বলেছেন: আপন মাত্রায়, জ্বলজ্যান্ত উদাহরন হলো - উ: র: ;)

৮. ২৫ শে মে, ২০০৮ বিকাল ৩:৩৭
comment by: হাসিব মাহমুদ বলেছেন: ব্লগ ভরিয়া গেলো থেরাপিস্টে
২৫ শে মে, ২০০৮ বিকাল ৪:০৫

লেখক বলেছেন: উদ্দেশ্য বুঝিলাম না ।

৯. ২৫ শে মে, ২০০৮ বিকাল ৩:৪৪
comment by: র‌্যাভেন বলেছেন:
প্রপাইল পড়ার পর পুস্ট বিষয়ক কোনো কমেন্ট করার আর প্রয়োজন দেকতেছিনা

"আমার দশর্ন :
ধর্ম নিরপেক্ষতা একটা জুজু। আর নিরপেক্ষ ধর্ম হলো ইসলাম, কারন ইসলাম বিশ্বাস করে 'যার যার ধর্ম তার তার কাছে' । এবং ইসলাম কঠোর তা বাস্তবায়নে, উদার ষাধীনতায়।"
২৫ শে মে, ২০০৮ বিকাল ৪:০৮

লেখক বলেছেন: এইটা আপনারে আবার কিভাবে গুতাইলো । প্রাসংগিক মন্তব্য না করে অন্যদিকে আলোচনার মোড় ঘুরানো কিছু ব্লগারদের ঢাল । আলোচনায় আসুন । প্রোফাইল এর মন্তব্য পড়ে না হয় পড়া যাবে।

১০. ২৫ শে মে, ২০০৮ বিকাল ৪:৪২
comment by: বৃত্তবন্দী বলেছেন: লেখক বলেছেন: বছর কত মাসে হয়? ১২ মাসে।
মাস কতদিনে হয়? ৩০ দিনে (২৮/২৯, ৩০, ৩১)।
দিন কতো ঘন্টা তে হয়? ২৪ ঘন্টায়।
ঘন্টা কত মিনিটে হয়? ৬০ মিনিটে।
মিনিট কত সেকেন্ডে হয়? ৬০ সেকেন্ডে।

সবগুলো কন্সট্যান্ট।
সৌরবছরের সবই কন্সট্যান্ট । ভ্যারিয়েবলতো হিসাবের খাতায়, গনিতে। এইজন্যই লীপ ইয়ারের হিসাবের প্যাচে পড়ে আমরা সময়ের জালে আটকে গেছি । আমরা সময়কে বেশী গুনে ফেলেছি । এখন ক্যালেন্ডারের পাতা থেকে ১ দিন করে বাদ দিয়ে সময়ের সামন্জ্ঞস্য করার উদ্দোগ নিয়াছে বিজ্ঞানীগন । যদী ভ্যারিয়েবল হতোই তবে এই সমস্যার উদ্ভব হতো না ।



পিলিজ লিংক দেন। দেহি কোন বিজ্ঞানী ক্যালেন্ডারের পাতা থেকে ১ দিন বাদ দিতাসে আমরা সময় বেশি গুইনা ফালাইসি বইলা।
পিলিজ পিলিজ পিলিজ।

আর আমি কিন্তু আপ্নার লেখার কনট্রোভার্সিই আপ্নেরে দেখাইসি।

অহনও কনট্রোভার্সি ----আপ্নের লেখায় আপ্নে সময় রে ভ্যারিয়েবল বলসেন। আর অহন বলতাসেন কনস্ট্যান্ট?

ভাই নিজের কনট্রোভার্সি আগে দুর করেন। তারপর জ্ঞান দিতে আইসেন? কেমন?
২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৩৩

লেখক বলেছেন: আমি কনট্রোভার্সি কথা বলতেছিনা, বিজ্ঞান এবং ব্যবহারিক বিজ্ঞানের কনট্রোভার্সির কথা বলতেছি । আপনি কনট্রোভার্সি ধরতে পারতেছেন, কিন্তু আমি যে কনট্রোভার্সির কথা বলতেছি, সেটা ধরতে পারেন নাই।

আমি লিংকটা দেব । জানাচ্ছি আপনাকে ।

১১. ২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৩৭
comment by: হাসিব মাহমুদ বলেছেন: তৃতীয় পর্ব কবে আসবে ?
২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৩৯

লেখক বলেছেন: :) ইনশাল্লাহ শীঘ্রই আসবে ।

১২. ২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:৩৫
comment by: বন্ধনহীন বলেছেন: [link|http://www.bbc.co.uk/science/horizon/2001/parallelunitrans.shtml/|]

[link|http://www.fortunecity.com/emachines/e11/86/dimens.html/|]

[link|http://en.wikipedia.org/wiki/String_theory|]
২৫ শে মে, ২০০৮ রাত ৮:০২

লেখক বলেছেন: আপনার লিংকগুলোর জন্য ধন্যবাদ । পড়বো ।

 



 


আমার দশর্ন :
ধর্ম নিরপেক্ষতা একটা জুজু। আর নিরপেক্ষ ধর্ম হলো ইসলাম, কারন ইসলাম বিশ্বাস করে 'যার যার ধর্ম তার তার...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৯১৯