এইখানে নুবেল দেয়া হয়।
আপনি 'নুবেল প্রাইস' পেয়ে ক্ষ্যাতি অর্জন করতে চান? সাড়া বিশ্বে ব্রাক-ওবামার মতো নিজেকে ছড়িয়ে দিতে চান?? পলিটিক্স না করে পলিটিশিয়ান হতে চান??? তবে আজই যোগাযোগ করুন আমার 'নুবেল প্রাইস' মুল্যায়ন কমিটিতে।
শর্তাবলী:
১. আপনি ৫০ থেকে ১০০ ওয়ার্ডের লেখা লিখে , কমেন্টের ঘরে লিংক দিয়ে যান।
২. ড়াজাকাড়/ভাদাকাড় ময় লেখা দেয়া যাবে না।
৩. নির্মল বিনোদনে নুবেল (+) দেয়া হয়।
৪. নুবেল কমিটি পারত পক্ষে বুকার (-) পুরস্কার দেন না।
৫. 'আগে আসলে আগে পাবেন' এই ভিত্তিতে নুবেল দেয়া হচ্ছে। দেরী করলে মিস হইতে পারে। ঘুম ঘুম লাগতেছে।
৬. অবশ্যই কোনো লবিং করার চেষ্টা করবেন না, কোনো প্রকার স্বজনপ্রীতি চলবে না। আমরা কঠোর, আমাদের নীতিতে
৭. আবেদনপত্রের সাথে একশত টাকা মাত্র'র ব্যাংক ড্রাফট পাঠাইতে হবে। এলাকার তত্ত্বাবধায়ক সোনার ছেলেদের ভয়ে কেউ ব্যাংক পর্যন্ত না যাইতে পারিলে বিশেষ বিবেচনায় ফ্লাক্সিলুড বিবেচনাযোগ্য। [সংযোজিত]
[তবে, বিশেষ বিবেচনায় ফালতু লেখাতেও নুবেল দেয়া হয়, তখন নীতি শিথিলযোগ্য। এইজন্য আপনার বিশেষ কোনো পদ (যেমন মডু)/ক্ষমতা (যেমন রেসিঃ ভাড়)/ডোনেশনের (অনেক আছে এই ব্লগে) ক্যাপাবিলিটি থাকতে হবে।]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

