somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইহা উত্তম রুপে পরিশোধিত একখান টেকি পোস্ট ( নস্ট হইয়া যাওয়া মোবাইলের ব্যাটারী দিয়া আমরা কি কইরবার পারি ););)

২২ শে অক্টোবর, ২০১০ রাত ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভুমিকা : মোবাইল এখন আমাদের জীবনের একখানা অতিব প্রয়োজনীয় সামগ্রী হয়ে উঠছে , ঠিক তারই সাথে জীবনের একটি সাধারন ঘটনা হয়ে উঠেছে মোবাইল নস্ট হয়ে যাওয়া ।



এই ধরনের নস্ট হয়ে যাওয়া মোবাইলের ভাল থাকা ব্যাটারী কি করে কাজে লাগানো যায় তার একটি উপায় নিয়ে এই পোস্ট ।



ব্যাবহারের কারন : আমি এখানে লিখব কিভাবে মোবাইলের ব্যাটারী দিয়ে চার্জ লাইট বানানো যায় । মোবাইলের ব্যাটারীর সুবিধাগুলো হচ্ছে , এটি ( নিকেল ব্যাটারী ) চার্জ বেশীক্ষন রাখতে পারে , এবং চার্জ দেয়া সহজ , এবং সাইজ বেশ ছোট । সেই তুলনায় এসিড ব্যাটারী যেমন অনেক বড় , তেমনি সহজে নস্ট হয়ে যায় ।
বাংলাদেশে যেই হারে কারেন্ট মামু যায় আহে এখন তারে পরিবারের সদস্য না বইলা মেহমান বলা যুক্তিযুক্ত । এমন অবস্থায় চার্জ লাইট মামুরে বহুত দরকার হয় । এই চার্জ লাইট যেমন কম খরচে তৈরী করা যায় , তেমন ওজনও খুব কম তাই খুব ভালভাবে পোর্টেবল ।

তৈরী পদ্ধতি : প্রথমে বলি উপকরনের কথা ,

১ , মোবাইলের ব্যাটারী ( প্রায় সবার বাসায় এক দুইটা পাওয়া যায় ;);) , না থাকলে ইলেক্টিক পার্টস এর দোকানে খুব কমদামে পুরান কিন্তু ভাল ব্যাটারী কিনতে পাবেন । )

২. ১ কিলো ওহম এর রেজিস্টর । এটি দেখতে হবে অনেকটা নিচের ছবির মত ।



৩ লেড লাইট । এই লাইট গুলোর দুই পা কে প্লাস মাইনাস প্রান্ত হিসাবে আলাদা করা হয় । চিত্রে দেয়া আছে কোন পাশ প্লাস হবে । অথবা নতুন কিনার পর যে পা টি বড় হবে সেটি প্লাস প্রান্ত । এই লেড গুলোর দাম ৪/৫ টাকা করে । চার্জার লাইট বানানোর জন্য সর্বোচ্চ ৬ টি ব্যাবহার করতে পারবেন । তবে ২ টির কম না হলেই ভাল ।



৪ আটো চার্জার । এটি ব্যাটারী চার্জ করার জন্য ব্যাবহার করবেন । যেকোন নোকিয়ার মোবাইলের চার্জার দিয়েও চার্জ দেয়া যায় , তবে সেটা খুব রিস্কি । তবে অটো চার্জারে কোন রিস্ক থাকেনা ।

৫ ভ্যারো বোর্ড । এটিও রেজিস্টর এবং লেড এর সাথে যেকোন ইলেক্টিক দোকানে কিনতে পাবেন । তবে আপনি বিকল্প হিসাবে , শক্ত প্লাস্টিক বা পাতলা হার্ডবোর্ড ব্যাবহার করতে পারেন । সেখানে নিচের মত করে লেড লাগাবেন ।




৬ একটি টিপ সুইচ । এটি দাম ১০ টাকার মত

আপনাকে এর পর যা করতে হবে , নিচের চিত্রের মত করে সার্কিট তৈরী করতে হবে ।



লেড গুলোর প্লাস মাইনাস ভাল করে খেয়াল করবেন এবং ব্যাটারীর প্লাস লেডগূলোর প্লাসের সাথে এবং মাইনাস মাইনাসের সাথে যেন লাগানো থাকে তা অবশ্যি চেক করবেন । এরপর পুরো কাঠামোটাকে শক্ত কাগজ দিয়ে খাপ তৈরী বসিয়ে ফেলবেন । ব্যাস তৈরী হয়ে যাবে , হোম মেইড চার্জ লাইট ।

( আমি নিজে গত এক বছর ধরে দুইটা ব্যাবহার করি , ছবি দেয়ার চেস্টা করেছিলাম পারলামনা । )
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১০ ভোর ৪:০৩
২৬টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×