আমার প্রিয় পোস্ট

অনেক কিছু কইবার চাইছিলাম, কিন্তু কিছুই কইবার পারলাম না।

কিভাবে গান ডাউনলোড করবেন মূর্ছনা থেকে?

২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১:২৪

শেয়ারঃ
0 0 0

পরথমেই এতো তাড়াতাড়ি দুইখান পোস্টের লাই সুরি।


মূর্ছনা সাইট টা থেকে নয়া গান পরথমবার ডাউনলোড করবার গিয়া হতভম্ব হইয়া বইয়া রইছিলাম দুই মিনিট।
নয়া গান খালি শুনবার দেয়, কিন্তু ডাউনলোড করবার দেয়না।
আমার এই মাজাভাঙ্গা নেট কানেকশন দিয়া গান শুনবার গেলে মেজাজ টা সাত আসমান পার হইয়া তার উপরে উইঠা যাইতো। তাই এর একটা বিহিত করবার চাইলাম।

অনেক রিসার্স কইরা খুইজা পাইলাম এইখান থাইক্কা গান ডাউনলোডের উপায়।

এইটা হইলো নয়া গানের পরথম পৃষ্ঠা: http://www.rahi4u.com/NewJuke/index.php

আন্নের বেশি কষ্ট করা লাগবো না।

পরথমে যেকোন এলবামে ঢুইকা সবগুলা গান সিলেক্ট করেন এবং শুনবার লাই "Play Selected" চাপ দেন।
একখান নয়া ব্রাউজার উইন্ডো খুলবো।

আপনি এইখানে গান শুনবারো পারেন বা স্টপ বাটনে (খুলে যাওয়া নতুন উইন্ডোতে প্লেয়ারের স্টপ বাটন, সবুজ রঙ্গে চিহ্ণিত) ক্লিক কইরা গান বন্ধ কইরা রাখতে পারেন।

এই মেনুবার হইতে (ফায়ারফক্সে) টুলস মেনুর অপশন-এ ক্লিক করেন।

এর মধ্যে "কনটেন্ট" ট্যাবে ক্লিক কইরা "Enable Javascript" অপশন থেকে টিক চিহ্ন উঠিয়ে দেন (লাল রঙ্গে চিহ্ণিত)।
ওকে দিয়ে বের হয়ে আসুন।

এইবার প্লেয়ার উইন্ডোর যে কোন জায়গায় মাউজের ডান বাটনে চাপদিয়ে প্রাপ্ত মেনু থেকে "View Page source"-এ ক্লিক করুন।

একটি এইচ.টি.এম.এল সোর্স পেজ দেখাবে।
এই লাইনটি খুজুন: playerh.writeplayer('
তারপরই একটি rpm এক্সটেনশনের ফাইলের নাম দেয়া থাকবে। ফাইলটি ডাউনলোড করুন এবং দেখুন ফাইলে সবগুলো গানের লিঙ্কগুলো দেওয়া আছে। মনে রাখবেন, ফাইলটি অবশ্যই যেকোন টেক্সট এডিটর দিয়ে ওপেন করতে হবে।

এইবার লিঙ্কগুলো দিয়ে গানগুলো ডাউনলোড করে নিন।

মূর্ছনায় দেয়া সবগুলা নয়া গান rm এক্সটেনশন দেয়া। এইগুলা চালাইতে রিয়েল প্লেয়ার লাগবো ( Click This Link )।

এই পোস্টটা যদি সাহায্য করে, তবে ধন্যবাদ দিয়েন। ক্ষতি করলে খালি মামলা কইরেন না, আমি আইনজীবীগরে বহুত ডরাই।
কতায় আছেনা, বাঘে ছুলে ১ ঘা, পুলিশে ছুলে ৭ আর আইনজীবী ছুলে ২৮ ঘা।


এবং সর্বশেষে, "Enable Javascript" অপশনটাতে আবার টিকচিহ্ন বসাইয়া দিয়েন, নাইলে কিন্তু আন্নে এইখানে আর বাঙ্লা লিখবার পারবেন না।

 

সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১:২৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১:২৭
নিঃসঙ্গ বলেছেন: আমি মাইনাস দিলাম :| কেন দিছি বুঝবেন মনে হয় :)
২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১:২৯

লেখক বলেছেন: আন্নের মাইনাসের লাইগ্গাই তো বইয়া আছি।
আন্নে যদি মাইনাস না দেন তো কেডা দিবো।
ভয়ে আছি, আন্নে না আবার মোর ইউজার নেম কাইটা দেন আপনের ফোরামে।
কিন্তু পরশ্ন হইলো, দুই নাম্বারটা দিলো কেঠা?

২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৩১

লেখক বলেছেন: -------

৩. ২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৩২
নাজিরুল হক বলেছেন: আমিও মাইনাস দিলাম।

আর একটা কথা এই ধরনের ফাইল গুলার বিট রেট কম বইলা সাউন্ড ভালা হয়না।
৪. ২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৪৩
বিডি আইডল বলেছেন: নিঃসঙ্গ ভাই মূর্ছনায় আপনারা কয়জন ইনভলভড?
৫. ২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৪৮
জটিল বলেছেন: ভালই তো , প্লাস দেয়া যায় যদি কাজ হয় , আমার অন্য অপশন আছে , সবই নেমে যায় , তাই চিন্তা নেই
৬. ২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ২:০৪
অরণ্য আনাম বলেছেন: আমি ভাল আছি, আপনি ফেকরা লাগাইছেন মাইলাসসসসসসসসস
৭. ২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ২:১১
মেঘনাদ বলেছেন: জটিল ভাই কি একটু কইবেন, আপনার অন্য অপশন কি? বহুদিন ধইরা ভাল গানের সাইট খুঁজতাছি, যাতে ডাউনলোড হয়।
৯. ২৯ শে নভেম্বর, ২০০৮ ভোর ৫:৫৬
বিষাক্ত মানুষ বলেছেন: মাইনাস ।
নতুন এ্যলবাম কিনে শোনা উচিত সবার । এই সব দুইনাম্বারী আসলে আমাদের মজ্জায় গেথে বসে আছে ... অস্বীকার করার কোন উপায় নাই
১০. ২৯ শে নভেম্বর, ২০০৮ সকাল ৭:১৪
ভেংচুক বলেছেন: বিদিক ভাবে মাইনাসিত কড়া হৈলো
১১. ২৯ শে নভেম্বর, ২০০৮ সকাল ৮:০৩
সততার আলো বলেছেন: বিষাক্ত মানুষের সাথে সহমত।
১২. ২৯ শে নভেম্বর, ২০০৮ সকাল ৯:০৩
নামহীনা বলেছেন: লক্ষ কোটি মাইনাস বর্ষিত হলো।

১৩. ২৯ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:৪১
খোন্দকার আজাদ বলেছেন: আমিও মাইনাস দিলাম।

 

মোট সময় লেগেছে ০.৯৪৫৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি পড়তে, শুনতে এবং দেখতে ভালোবাসি। শুধু পড়ছি, শুনছি এবং দেখছি। বসে আছি শুধু সময়ের অপেক্ষায়। সেই অপেক্ষায় যেদিন আমি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই