somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখন ব্র্যাকের পেছনেও ঢাবি - কপি/পেস্ট

৩০ শে জুলাই, ২০১০ রাত ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুলাইমান নিলয়
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনলাইন প্রকাশনায় বিশ্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫,৫৩১ তম স্থানে। এমনকি 'এশিয়ার শীর্ষ-১০০ বিশ্ববিদ্যালয়'-এর তালিকায়ও জায়গা করে নিতে পারেনি প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে পরিচিত এই বিশ্ববিদ্যালয়। দক্ষিণ এশিয়ায় এর অবস্থান ৭৬।

স্পেনের সবচেয়ে বড় পাবলিক গবেষণা সংস্থা 'কনসেজো সুপেরিয়র ডি ইনভেসটিসিওন সিয়েন্টিফিকাস'র এক গবেষণায় এ চিত্র ফুটে উঠেছে। গত ১০ জুলাই এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়।

প্রতিবছর জানুয়ারী ও জুলাই মাসে এ প্রতিবেদন প্রকাশ করা হয়ে থাকে।

বিশ্বের ২০ হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্য থেকে বাছাই করে ১২ হাজার বিশ্ববিদ্যালয়ের একটি তালিকা প্রকাশ করে এই গবেষণা সংস্থাটি। র‌্যাংক নির্ধারণে অনলাইনে প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক প্রকাশনার পাশাপাশি শিক্ষকদের ব্যক্তিগত প্রকাশনাকেও বিবেচনা করা হয়।

র‌্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)। দ্বিতীয় অবস্থানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। আর ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে তৃতীয় অবস্থানে।

গোটা বিশ্বে বুয়েট ২,৯১৬ তম স্থানে এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় ৪,৫৭৭ তম স্থানে রয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমানেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচুর কাজ হয়। নানা সীমাবদ্ধতার কারণে এর অধিকাংশই অনলাইনে যায় না। ফলে অনলাইনের সঙ্গে বাস্তবের একটি ব্যবধান তৈরি হয়েছে। আমরা এ ব্যবধান কমাতে কাজ করে যাচ্ছি।"

তিনি আরো বলেন, সময়ের সাথে প্রযুক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য সুলভ হয়ে উঠছে। বর্তমানে লাইব্রেরিকে ডিজিটাইজ করার কাজ চলছে। সা�প্রতিককালে টিএসসিসহ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি স্থানকে তারবিহীন ইন্টারনেটের আওতায় আনা হয়েছে। শিগগিরই এটা পুরো বিশ্ববিদ্যালয়ে বি�তৃত করা হবে। এ সবের মাধ্যমে অনলাইনে প্রকাশনার সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে।

বিশ্বের সামগ্রিক তালিকায় 'শীর্ষ ৫'এ স্থান করে নিয়েছে যুক্তরাষ্ট্রের পাঁচটি বিশ্ববিদ্যালয়। এগুলো হচ্ছে- হার্ভার্ড ইউনিভার্সিটি, ম্যাচাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলে, করনেল ইউনিভার্সিটি।

দক্ষিণ এশিয়ার 'শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়' এর মধ্যে বাংলাদেশের রয়েছে ৬টি । এগুলো হচ্ছে- বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (২৩), ব্র্যাক বিশ্ববিদ্যালয় (৫৬), ঢাকা বিশ্ববিদ্যালয় (৭৬), আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (৮৭), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (৯৫), ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (৯৯)।

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৭২টিই ভারতের। এছাড়া পাকিস্তানের ১৪টি, শ্রীলঙ্কার ৭টি এবং নেপালের ১টি বিশ্ববিদ্যালয় রয়েছে।

তবে এশিয়ার শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় নেই।

তালিকায় জায়গা করে নেওয়া অপর বাংলাদেশী বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (৫৮৮২ তম স্থান), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (৬২১০), ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (৬৩৫৯), ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (৬৮৬০), নর্থ সাউথ ইউনিভার্সিটি বাংলাদেশ (৭০৭৮), রাজশাহী বিশ্ববিদ্যালয় (৭১৯৬), ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (৮৭৫৯), জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় (৮৭৮৯), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৯৪০৯), আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১০২০৩), ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (১০৪৭৪), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১০৫০৩), ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক বাংলাদেশ (১০৫১৮), চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১০৬৪৭), এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (১০৬৬৭), ইন্টারন্যাশনাল ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (১১০৪৩), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (১১১৪২), ঢাকা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১১২৩৫), খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১১৪২২) এবং জাতীয় বিশ্ববিদ্যালয় (১১৬৪৩)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩১৫ ঘ.

----------------------------
খিক, খিক, খিক হাসি পাইতাছে ঢাবির পোলাপাইনগো লাই, তাগোর পেস্টিজ কই যাইবো এহন? একখান বেসরকারী মুরগী-এর খামারের পেছনে আছে তারা। আর অন্য সরকারী গুলিতো দেহাই যায় না।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১০ রাত ২:০৩
১৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×