somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি চলচ্চিত্র তালিকা থেকে চলচ্চিত্র রিভিউ - আধুনিক কিছু রোমান্টিক কমেডি মুভি

১০ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘুরতে ঘুরতে এই লিস্টটা পেয়ে গেলাম, আমার দেখা অনেকগুলো ভালো মুভি আছে এই লিস্টে, চলুন লিখে ফেলি একটি রিভিউ:
তালিকাটির লিঙ্ক: http://www.imdb.com/list/9fsbmOf0s0c/

১. Love Actually


ব্রিটিশ চলচ্চিত্র, আলাদা আলাদা আট যুগলের কাহিনী, মাকড়শার জালের মত কাহিনীটা, যেখানে জালে কেন্দ্রটা ভালবাসা। আট যুগল মানে ১৬ টা চরিত্র, এবং সবাই বিরাট বিরাট ব্রিটিশ অভিনেতা/অভিনেত্রী, কেরা নাইটলি থেকে রোয়ান এটকিনসন, কে নাই। তবে এর কাহিনীটাই ছবিটাকে মজার করে তুলেছে। একটা গল্পে ১৬টা চরিত্রকে গুরুত্ব দিয়ে লিখতে যে কাহিনীজট পাকে, সেটাকে পাশ কাটিয়ে সমাজের ভালবাসা নিয়ে যুগল প্রায় সবগুলো সমস্যাই এখানে দেখানো হয়েছে। রোমান্টিক ছবি ভাল লাগলে অবশ্যই দেখার মত একটা ছবি।

২. Music and Lyrics


হিউ গ্র্যান্ট আর ড্রিউ ব্যারিমোর অভিনীত এই মিউজিকাল মুভি আরেকটি চমতকার কমেডি রোমান্টিক মুভি। হিউ গ্র্যান্ট একজন হারিয়ে যাওয়া গায়ক, নতুন এক টিন গায়িকা তাকে দিয়েছে একটি গান লিখে দেওয়ার জন্য। বদলি হিসেবে গ্র্যান্টের বাসায় কাজ করতে আসার পর ড্রিউ ব্যারিমোর সাহায্য করতে বসে যায় গ্র্যান্টকে গান লিখতে। এই চলচ্চিত্রের গানগুলো অসাধারণ। বিশেষ করে এই গানটি:


৩. When Harry Met Sally...


বেস্ট কমেডি রোমান্টিক মুভির তালিকা খোজ করুন অনলাইনে, এই চলচ্চিত্রটা থাকবেই। হ্যারি আর স্যালি, বছর ধরে পরিচিত, ভালো বন্ধু হিসেবেই তাদের সম্পর্ক। তাদের ভয়, সেক্স তাদের বন্ধুত্বে ফাটল ধরাতে পারে। অসাধারণ এই চলচ্চিত্রটা যে কোন শ্রেষ্ঠ রোমান্টিক চলচ্চিত্রের তালিকাতে থাকবেই।

৪. Definitely, Maybe


এই ছবিটা রোমান্টিক, কিন্তু তার থেকে বেশি কমেডি (পেটে আঙ্গুল দিয়ে গুতা দেওয়া হাসানো কমেডি না)। ১১ বছরের মেয়ে তার বাবাকে জিজ্ঞেস করে, বাবার বিয়ে, ডিভোর্স আর ভালোবাসার সম্পর্কগুলো নিয়ে। বাবা মেয়ের এই ডায়লগটা পড়েন:
Will Hayes: I had two serious girlfriends... and then some other smattering of other women.
[Notices Maya looking strangely at him]
Will Hayes: What?
Maya Hayes: What's the boy word for 'slut'?
Will Hayes: They still haven't come up with one yet. But I'm sure they're working on it.
অন্যতম হাসির রোমান্টিক ছবি।

৫. 500 Days of Summer


ঠান্ডা, অল্পগতির চলচ্চিত্রগুলো আমার ভালো লাগে, কিন্তু এই চলচ্চিত্রের টোনটাই আমি ধরতে পারিনাই। IMDB তে রেটিং আট ৮১ হাজার ভোটারের প্রতি দশজনের আটজন ছবিটি দেখে মজা পেয়েছে, আমি বাকি দুই জনের একজন। ছবিটির প্রথম আধা ঘন্টা দেখে আর কন্টিনিউ করতে পারি নি।

৬. You've Got Mail


মেগ রায়ানের আরেকটি অসাধারণ রোমান্টিক কমেডি চলচ্চিত্র (৩ নংটাতেও মেগ রায়ান নায়িকা), সাথে আছে টম হ্যাঙ্ক। মেগ রায়ান আর টম হ্যাঙ্ক ব্যবসা প্রতিদন্দ্বী, একে অপরকে ঘৃণা করে। কিন্তু ঘটনাক্রমে ইন্টারনেটে তারা প্রেমে পড়ে যায়, যদিও তারা জানেনা নিজেদের পরিচয়।

৭. Leap Year


নায়িকার বয়ফ্রেন্ড আয়ারল্যান্ডে ব্যবসার কাজে। নায়িকা ছুটলো আয়ারল্যান্ডে, লীপ ডে-তে তার বয়ফ্রেন্ডকে প্রপোজ করতে, যা আয়ারল্যান্ডের একটি অতিপ্রাচীন রীতি। যেতে গিয়ে খারাপ আবহাওয়ার কারণে প্লেন যাতায়ত বাতিল এবং কাহিনীর শুরু এখানেই। মোটামুটি কমেডি ত্রিভুজ প্রেমের রোমান্টিক এই ছবিটি দেখলে সময় খারাপ যাবে না।

৮. Serendipity


ভাগ্যের উপর ছুড়ে দেওয়া এক ভালবাসার গল্প। কোন এক ক্রিসমাস শপিং-এ জন কুসাক আর কেট বেকিনসেল এর পরিচয়, ভাললাগা। কিন্তু তারা তাদের পরবর্তী সাক্ষাতকে ছুড়ে দেয় তাদের ভাগ্যের উপর, আশা রাখে নিকট ভবিষ্যতে তাদের দেখা হবে আবার নিশ্চয়ই। জন কুসাক এর মারাত্মক কিছু ছবির মাঝে, এই ছবিটা অসাধারণ।

9. How to Lose a Guy in 10 Day


কেট হাডসন তার একটি লেখার জন্য পরীক্ষামূলক ডেট-এ যায়। ডেটিং-এ সাধারণত একটি মেয়ে কি কি ভুল করে, সেই ভুলগুলো করে কেট তার ডেট কে দশদিনের মধ্যে ভাগাবে। অপরদিকে, ম্যাথিউ মেককুনাফি তার অফিসে বাজে ধরে দশদিনের মাঝে যে কোন মেয়েক তার প্রেমে হাবুডুবু খাওয়াতে পারবে এবং দশম দিনে অফিসের একটি পার্টিতে নিয়ে যাবে। ঘটনা অথবা দুর্ঘটনা অথবা লেখকের ইচ্ছা ডেটিংএর ব্যাক্তি আর হাবুডুবু খাওয়ানো মেয়ে হয় এই দুইজনই। খারাপ লাগবেনা দেখতে।

১০. Sweet Home Alabama


ছবিটা দেখা হয় নাই, তাই কোনই মন্তব্য নয়।

১১. 10 Things I Hate About You


ছবিটি সম্পর্কে লেখতে গেলে, শেক্সপিয়ারের লেখা "The Taming of the Shrew" নাটকের আধুনিক ভার্সন এটি। হেথ লেজার নাম মনে আছেতো, ডার্ক নাইট ছবি দুর্দান্ত, ভয়ংকর ভিলেন, তার অভিনয় আমার ভালো লেগেছে ডার্ক নাইটের থেকেও এই ছবিতে বেশি। দুই মেয়ে কোন ডেট করতে পারবে না, বাবার নিষেধাজ্ঞা। বড় মেয়ে আরও কঠোর, সে পড়োয়া করে না কাউকেই। ছোট মেয়ে ডেটিংয়ে যেতে আগ্রহী হওয়ায় বাবা নতুন আইন করে, বড় মেয়ে ডেটিংয়ে গেলে ছোট মেয়ে যেতে পারবে। ছোট মেয়ের নায়ক পয়সা দিয়ে ভাড়া করে হেথ লেজারকে, বড় মেয়েকে ডেটিংয়ে নিয়ে যেতে।
অসাধারণ এই ছবিটি আমার দেখা রোমান্টিক যে কোন চলচ্চিত্রের সেরা পাচে থাকবেই।

১২. Down to You


দেখি নাই

১৩. 27 Dresses


Katherine Heigl ছোটবেলা থেকেই বিয়ের অনুষ্ঠান ভালোবাসে। ২৭টি বিয়েতে ব্রাইডমেইড হিসেবে থাকার পর, নায়িকা মনোসংঘর্ষে পড়ে যায়, কারণ বিয়েটি তার ছোট বোনের সাথে তার ভালবাসা (না বলা) / বস -এর সাথে। এই বিয়ে আর তার আগের ২৭টি ব্রাইডমেইড ড্রেস নিয়ে রোমান্টিক কমেডি এই কাহিনী।

১৪. A Cinderella Story


হিলারী ডাফ, ডিজনী চ্যানেল থেকে যার সাথে পরিচয়। হাইসেন না, আমার বয়স ২৪ হইলেও কার্টুন আমার অতি প্রিয়। এই চলচ্চিত্রটি কার্টুন না, তবে আসল কাহিনীর একটি আধুনিক ভার্সন। সেই সৎ মা, সৎ দুই বোন, সেই নৃত্য (এইখানে হ্যালোয়ুন, তাই মুখ ঢাকা), নায়িকাকে খুজে বের করার জন্য নায়কে অশেষ চেষ্টা। মজাদার এই ছবিটি টিনেজ দর্শকদের কাছে খুবই প্রিয়।

১৫. My Sassy Girl


The Girl Next Door ছবিটির সেই পর্নস্টার এলিশার কথা মনে আছে? ২০০৮ সালে বের হওয়া মাই স্যাসি গার্ল ছবিটি দ্বিতীয় ছবি যেটা এলিশা অভিনীত, আমি অবাক এই মেয়ের ভালো কোন ছবি না পেয়ে। জাপানী এক চলচ্চিত্র থেকে নেওয়া কাহিনী মাই স্যাসি গার্ল, যেইটা আবার বলিউডে রিমেক হইছে (বমি পাওয়া আরেকটা হিন্দী চলচ্চিত্র)।


অসাধারণ একটা ছবি, তয় মাইনষে কয় জাপানীটা নাকি আরো চমতকার। দেখতে পারেন।

১৬. 50 First Dates


এডাম স্যান্ডলার আর ড্রিউ ব্যরিমোর এর কমেডি রোমান্টিক। স্যান্ডলার মানেই কমেডি, আর ব্যারিমোর এর চরিত্রগুলো একটু গভীর রোমান্টিক টাইপের হয়, এই ছবিতে দুইজনরে মানাইছে চমতকার। চলচ্চিত্রে স্যান্ডলার যখন ব্যারিমোর এর সাথে পরিচিত হয়, সে বুঝতে পারে যে সে তার স্বপ্নের মেয়েকে পেয়েছে। কিন্তু আবিষ্কার করে, ব্যারিমোর শর্ট টার্ম মেমরি লস -এর রোগী। প্রতিদিন সকাল বেলা ঘুম থেকে উঠলে নায়িকার আগের দিনের কিছুই মনে থাকে না। এভাবেই চলতে থাকে তাদের পঞ্চাশটা ডেট।

১৭. She's Out of My League


জে বারুচেল একজন অতি সাধারণ, তার ভালবাসায় পড়েছে এলাইস ইভ, অসাধারণ এক সুন্দরী। কিন্তু এই অসম সুন্দরের ভালবাসায় নায়কের মনে সন্দেহ জাগে, নায়িকার কোন খুত নেইতো।

১৮. Going the Distance


ড্রিউ ব্যারিমোর আবারো ভালোবাসায়, এবার জাস্টিন লং নায়কের চরিত্রে। ভালোবাসা, দুর্বলতা, ভাঙ্গন, দুরত্ব, আবারো চাওয়া পাওয়া, এই নিয়ে কমেডি এই চলচ্চিত্র। ১০২ মিনিটের ছবিটি কোন সময় শেষ হলো টেরই পাবেন না।

১৯. Notting Hill


ইংল্যান্ডের নটিং হিল-এর এক সাধারণ বই বিক্রেতা হিউ গ্র্যান্ট, তার দোকানে বই কিনতে আসে এক বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী জুলিয়া রবার্টস। সেখান থেকেই তাদের পরিচয়, ভালোলাগা। কিন্তু তাদের এই অসম ভালোবাসা সত্যিই জটিল করে তুলে তাদের জীবনকে।

২০. The Wedding Singer


এডাম স্যান্ডলার আর ব্যারিমোর আবারো একই সাথে, এই কমেডি রোমান্টিক এর সাথে যোগ হয়েছে মিউজিকাল। স্যান্ডলার ছ্যাক খাওয়া এক গায়ক যে বিয়ের অনুষ্ঠানে গান গায়, আর নায়িকা ওয়েট্রেস। তাদের পরিচয় পর একে অপরকে সাহায্য করে নিজেদের আবিষ্কার করতে।

২১. Just Like Heaven


দেখিিিিিিিিিিিিি নাই।

২২. My Big Fat Greek Wedding


দেখিিিিিিিিিিিিিিিিিিিিি নাই।

২৩. The Holiday


ছবিটা মাত্র দেখে তারপর ব্লগটা লেখা শুরু করলাম।
দুই ছ্যাকা খাওয়া নায়িকা ইংল্যান্ড বাসী কেট উইন্সলেট আর এমেরিকা (এল.এ) বাসী ক্যামরুন ডিয়াজ তাদের বাসা বদল করে ক্রিসমাসের ছুটিতে। অদল বদল করার পর তারা দুজনই ভালোবাসায় পড়ে যায় লোকাল দুই লোকের সাথে। পুরো ছবিতে উইন্সলেট মারাত্মক অভিনয় করেছে। ছবির ফিনিশিংটা আন্দাজ করাই ছিল, মোটামুটি বলা চলে।

২৪. She's All That


দেখি নাই।

২৫. Pretty Woman


রিচার্ড গেরে ব্যবসা ট্যুরে এসে ভাড়া করে প্রস্টিটিউট জুলিয়া রবার্টসকে। কিন্তু কে জানতো, তার ভালবাসার নারী হবে এই প্রস্টিটিউট-ই।

--------------------------------
তালিকাটা আমার পছন্দ হয়েছে, কারণ অনেকগুলো ভালো ছবির নাম এইখানে আছে। যদিও অনেকগুলো ভালো কমেডি রোমান্টিক ছবি বাদ পড়েছে, ভাবতেছি আমিই একটা লিস্ট বানামু। ছবি ডাউনলোড করতে চাইলো stagevu.com বা thepiratebay.org তে গিয়ে খুজলেই পাবেন।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:১৩
১৩টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×