আমার প্রিয় পোস্ট

তিনি মহান কারন তিনি অসীম দয়ালু ও পরম করুনাময়।

আফগানিস্তানে আমেরিকার ভয়াবহ পরাজয় শুরু, কোরানগাল ভ্যালী হতে পিছু হটেছে মার্কিন বাহিনী। ইতিহাস বারবার ফিরে আসে।

১৪ ই মে, ২০১০ সকাল ১১:২৪

শেয়ারঃ
0 0 0


আফগানিস্তানে রাশিয়ার পরাজয়টা ১৯৮৯ সালে হলেও ১৯৮৭ সালেই ওরা কোরানগাল ভ্যালী হতে পিছু হটে। তার মানে মূল পরাজয়ের দুই বছর আগেই ঐ মৃত্যু উপাত্যকা থেকে পিছু হটে রাশিয়ার অপরাজেয়!! লাল ফৌজ। ওখান হতে পিছু হটার পরই পাকিস্তানের সীমান্ত প্রদেশের পশতুন(পাঠান) দের এলাকা মোহামান্দ ও বাজাউর হতে তৎকালীন মুজাহিদ ও মুক্তিযোদ্বা বা বর্তমানে সন্ত্রাসী বা জঙ্গীরা কাবুলে গিয়ে আক্রমন করতো রাশিয়ার লাল ফৌজ কে। পাকিস্তান তার সীমান্ত এলাকায় প্রচুর সৈন্য সমাগম করে আমেরিকার নির্দেশে , তবুও এই বিশাল সীমান্ত এলাকা সিকিউর করা খুবই কঠিন কাজ, সাথে সাথে প্রচুর পাকিস্তানি সৈন্যও নিহত হচ্ছে প্রতিদিন জঙ্গীদের হাতে, আমেরিকার ডলালের জন্য পাকিস্তান তার প্রচুর সৈন্য হারিয়েছে। যদিও রাশিয়ার বিরুদ্বে ১৯৮৭ সালে আরেকটা ভয়াবহ যুদ্ব করে যাকে বিখ্যাত জাযি ব্যাটল বলা হয়। ঐ জাযি ব্যাটলে বেশিরভাগই ছিলো আরব মুজাহিদীন, নেত্বত্তে ছিলো বর্তমানে মোস্ট ওয়ান্টেনড ম্যান উসামা বিন লাদেন। বিপরীতে রাশিয়া ইউজ করেছিলো স্পেশাল কমান্ডো ফোর্সের সাথে পদাতিক ও বিমান বাহিনী। জাযির ব্যাটলই মূলত রাশিয়ার পরাজয় ফুটে উঠেছে দুই বছর আগেই।

মার্কিন বাহিনীও মৃত্যু উপাত্যকা নামে খ্যাত কোরানগাল ভ্যালী হতে পিছু হটেছে। রাশিয়ার বিরুদ্বে ঐ সময় এই ভ্যালীতে লড়েছিলেন জালালুদ্দিন হক্কানী, আর বর্তমানে সেই একই ভ্যালীতে এই লড়াইতে নেত্বত্ত দিচ্ছেন তার ছেলে সিরাজুদ্দিন হক্কানী।

মার্কিন সেনাদের পিছু হটার পর তাদের সেনা ঘাটিতে স্হানীয় লোকজন ও তালিবানরা।


 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ১৪ ই মে, ২০১০ সকাল ১১:৫০
অনর্থ বলেছেন: পৃথিবীতে যতদিন দুইটা ভিন্ন গোত্রের অন্তত দুইটা আফগানি জীবিত থাকবে, ততদিন এই জাতি যুদ্ধ-বিবাদ করেই যাবে। অসভ্যতার দিক থেকে আফগানিরা আফ্রিকার জংলিদের সমতুল্য।

তাই আমেরিকা হারলে এদের খুশি হওয়ার কিসু নাই। নিজেদের মধ্যে আবার লড়াই শুরু করে দিবে।

বরং আমেরিকা যদি এদেরকে পুরা মাটির সাথে মিশায় দিতে পারত, বিশ্ববাসির কিসু লাভ হইত। একটা অসভ্য, বর্বর জাতির হাত থেকে রক্ষা পাওয়া যাইত।
১৪ ই মে, ২০১০ দুপুর ১২:৩৯

লেখক বলেছেন: আপনার সাথে পুরোই দ্বিমত

৪. ১৪ ই মে, ২০১০ দুপুর ১২:১৬
অক্টোপাস বলেছেন: @অনর্থ: অত্যাচারির একটাই অর্থ - "ধ্বংস"। এর আর কোনো অনর্থ নেই।

অত্যাচারী জানি ধ্বংস হবেই!!
৫. ১৪ ই মে, ২০১০ দুপুর ১২:২৪
বিলাশ বিডি বলেছেন: ভাই, আপনি যে লিংকটা দিয়েছেন সেটা পড়ে দেখেছেন?

কবে যে আমরা একটু জ্ঞান-বিজ্ঞানের দিকে খেয়াল করবো, পড়ালেখাটা করতে শিখবো! ইমানী জোশ দিয়ে যে যুদ্ধ হয়না, যুদ্ধ করতে যে পারমানবিক অস্ত্র লাগে, আধুনিক রকেট-স্যাটেলাইট লাগে, যুদ্ধবিমান লাগে, হাইটেক যন্ত্রপাতি লাগে - আর এগুলার জন্যে যে পড়ালেখা করা লাগে, অংক শেখা লাগে, বিজ্ঞান শেখা লাগে সেটা যে আমরা কবে বুঝতে পারবো!!

আমাদের জ্ঞান দাও প্রভু। আমাদের ক্ষমা করো।
৬. ১৪ ই মে, ২০১০ দুপুর ১২:২৭
সরল মানুষ বলেছেন: নিপাত যাক যুদ্ধ বাজরা
৭. ১৪ ই মে, ২০১০ দুপুর ১২:৩৯
রবিনহুড বলেছেন: শক্তিধর একটা দেশের সাথে শুধু ইমানী শক্তিদিয়ে কি লড়া যায়?
তা হলে তালেবানরা কেনো অশ্ত্র ব্যবহার করছে? ইমানী শক্তি দিয়েই তো লড়তে পারতো?

প্রযুক্তিতে জ্ঞান আহোরন করাও ইমানের একটা অংশ। তাই বিদ্যা অর্জনের জন্য সূদূর চীন দেশে যেতে বলেছেন।

আমেরিকা কি ইতিহাস থেকে শিক্ষা নেয় নাই?
৮. ১৪ ই মে, ২০১০ দুপুর ১২:৪৩
অনর্থ বলেছেন: রবিনহুড বলেছেন: তাই বিদ্যা অর্জনের জন্য সূদূর চীন দেশে যেতে বলেছেন।
---------------------------------
আপনার কথার সাথে একমত। কিন্তু এই হাদীসটা আসলে ভুয়া।
৯. ১৪ ই মে, ২০১০ দুপুর ১:০৯
রঙ পেন্সিল বলেছেন: আমি আফগান থেকে বলছি..........উপরের কমবেশী সবাই....ভুল বলেছেন বলে মনে হয়েছে! (ভুল ও হতে পারে, তবে আমি যেহেতু এখানে একটা কাজ করছি..তাই এই উক্তি)। প্রথমত, এই যুদ্ধ আফগান আর আমেরিকার এই কথাটি একেবারে অসত্য! এই আফগানদের নিজেদের বিরুদ্ধে নিজেদের যুদ্ধ! আমেরিকা এই সুযোগটা নিয়েছে! এই ব্যপারটা অনেক জটিল। এখানে এরা জাতিগতভাবে এতটা বিভক্ত যে আমেরিকা এখানে না থাকলে....অনেক বছর রক্তপাত ঘটবে........রাশিয়া চলে যাবার পর রাশিয়া যুদ্ধের চেয়ে বেশী প্রানহানী এখানে ঘটেছে মুজাহিদ আর তালিবানের যুদ্ধে! এইটা না দেখে যারা মন্তব্য করেন তারা খামাখাই আবেগতাড়িত! কিন্ত এরপরেও এ জাতির ভিতর এমন কিছু ব্যপার আছে যেগুলো যথেষ্ট আশার সঞ্চার করে! যদিও এই স্বল্প পরিসরে সে ব্যপারটা তুলে ধরা মুশকিল!
আর ইসলাম.........এখানের ইসলামের একটা অদ্ভুৎ রূপান্তর ঘটেছে। বলা যায় ম্যানিপুলেটেড বাই সোস্যাল কাস্টম! আমাদের এ নিয়ে গর্ব করবার কিছুই নাই। আর হতাশারও কিছু নাই....কারণ ধর্ম এখানে বিনাশ করছেনা.।বরং এরাই ধর্মকে বিনাশ করছে।ভালো থাকবেন। আফগান থেকে ন্য় আমাদের সবার থেকে শিখা উচিত। মারপিট করে নয় আমাদের সহমর্মিতার ভাষায় কথা বলা উচিত। যুদ্ধ করে নয় আমাদের যোগ্যতা দিয়ে প্রতিযোগীতা করা উচিত। নচেৎ আমরা যার জন্য লড়াই করছি বলে মনে করি তার সমুহ ক্ষতির কারণ হয়ে উঠতে পারি। ভালো থাকেন.....একে অপরকে শ্রদ্ধার চোখে দেখেন, এই আশা করছি!!
১০. ১৪ ই মে, ২০১০ দুপুর ২:১০
আমি এবং আঁধার বলেছেন: স্বপ্ন সওদাগরের সাথে ১০০০০০০০% একমত।
১১. ১৪ ই মে, ২০১০ দুপুর ২:২৩
সজীব আকিব বলেছেন: তো আমেরিকা পরাজিত হলে তাতেই বা কী হবে?
১২. ১৪ ই মে, ২০১০ দুপুর ২:২৭
শয়তান বলেছেন: স্বপ্ন সওদাগর বলেছেন:এই ব্যপারটা অনেক জটিল। এখানে এরা জাতিগতভাবে এতটা বিভক্ত যে আমেরিকা এখানে না থাকলে....অনেক বছর রক্তপাত ঘটবে........রাশিয়া চলে যাবার পর রাশিয়া যুদ্ধের চেয়ে বেশী প্রানহানী এখানে ঘটেছে মুজাহিদ আর তালিবানের যুদ্ধে!এইটা না দেখে যারা মন্তব্য করেন তারা খামাখাই আবেগতাড়িত!
১৩. ১৪ ই মে, ২০১০ বিকাল ৪:৪২
সাধারণমানুষ বলেছেন: সপ্ন সওদাগর এর সাথে একমত
১৪. ১৪ ই মে, ২০১০ বিকাল ৫:৩৫
মৃত৬৬৬ বলেছেন: যত যাই হোক, কমিউনিজম ইজ দা কামিং থিং।
১৫. ১৪ ই মে, ২০১০ বিকাল ৫:৩৭
ম্যাকানিক বলেছেন: সপ্ন সওদাগর এর সাথে একমত তবে পাকিস্তান আর আফগানিস্তান দুইটাই যত আকামের হোতা। জাপানিজরা যেমন দুইটা এটম খাইয়া ঠান্ডা হইছে এই দুই জাতিও মনে হয় এটম বা নিউক্লিয়ার না খাইয়া ঠান্ডা হবে না।
১৬. ১৪ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:০২
অনর্থ বলেছেন: লেখক বলেছেন: আপনার সাথে পুরোই দ্বিমত
--------------------------------------------
ভাল কথা। কিন্তু কোন পয়েন্টে দ্বিমত? আপনার যুক্তিগুলি শুনি।

 

মোট সময় লেগেছে ১.০৬১৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মজলুমেইল mojlumbd@ gmail.com মুক্তমনা নাস্তিকেরা ইসলামিক সিন্ড্রোম রোগে আক্রান্ত, রোগটা ছোঁয়াচে তবে যাহাদের একগেয়েমি স্বভাব,
নিজের মতামত অন্যর উপর...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই