বিষাক্ত কীটনাশকের ক্ষতিকর দিক সম্পর্কে দেশের স্বল্প শিক্ষিত ও অশিক্ষিত সাধারণ কৃষকদের অজ্ঞতা এবং দ্রুত অধিক ফলন পাওয়ার আশায় রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহারে বিলুপ্ত হতে চলেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী সাগর কলা। ফলে বাংলাদেশের গ্রাম থেকে হারিয়ে যেতে বসেছে সব বয়সের মানুষের প্রিয় সাগর কলা। এতে নতুন প্রজন্ম বঞ্চিত হতে চলেছে এর স্বাদ ও পুষ্টিগুণ থেকে।
সাগর কলার জন্য বিখ্যাত রাজধানীর পাশের অঞ্চল নরসিংদীর প্রায় ২ হাজার হেক্টর জমিতে বর্তমানে বিদেশি কলা চাষের জন্য ব্যবহার করা হচ্ছে বিষাক্ত কীটনাশক। শুধু কলা চাষেই নয়, মানবদেহের জন্য ক্ষতিকর এ বিষ ব্যবহার করা হচ্ছে এই এলাকার প্রায় ৭ হাজার হেক্টর জমির শাক-সবজি চাষেও।
বাংলাদেশ কৃষিবিদ ইন্সটিটিউশনের সদস্য বিশিষ্ট কৃষিবিদ এবং সুস্বাদু সাগর কলার জন্য খ্যাত নরসিংদী জেলার কৃতী সন্তান শ্যামল গোস্বামী জানান, সাগর কলা চাষে খরচ খুব বেশি পড়ে। সে তুলনায় উৎপাদন হয় কম। তাছাড়া ভেঙে পড়া রোধ করার জন্য বাশের খুটি দেয়া না গেলে ঝড়-বৃষ্টিতে সাগর কলার গাছ খুব সহজেই ভেঙে পড়ে। তাই সাগর কলার পরিবর্তে বর্তমানে নরসিংদী জেলায় উচ্চ ফলনশীল বিদেশি কলা (নেপালি কলা), শবরি, গ্যারাসুন্দর এবং মিহির সাগর নামে পরিচিত যশোর অঞ্চলের কিছু কলারও চাষ হচ্ছে। কোথাও কোথাও আবার বাড়ির ভিটায় বা জমিতে চম্পা নামে ছোট আকৃতির কলারও চাষ হচ্ছে।
কৃষিবিদ শ্যামল গোস্বামী বলেন, দুঃখজনক হলেও সত্যি বর্তমানে এ অঞ্চলে কলা চাষের জন্য প্রায় সর্বত্রই বিভিন্ন ধরনের রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে। অল্প সময়ে বেশি ফলন পাওয়ার আশায় কৃষকরা কলা ও শাক-সবজি চাষে কীটনাশকের পাশাপাশি হরমোনও ব্যবহার করছেন।
কৃতজ্ঞতা স্বীকার-রাশেদ হোসেন /যায়যায়দিন/২০অক্টোবর২০০৭
কলা শাক-সবজিতে কীটনাশক-মানবদেহে অবাধে ঢুকছে ভয়াবহ বিষ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।