কি নিষ্ঠুর বর্বরতা!
২৭ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৫০
পৈত্রিক সম্পত্তি-ই কাল হলো নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা ৭নাম্বার ওয়ার্ড সংলগ্ন চরকাকড়া মোল্লা বাড়ির হানিফের ছেলে পঙ্গু আবুল হাশেম বাবুলের(৩৫)। পাগল বলে তার ভাইদের প্ররোচনায় স্বয়ং জন্মদাতা পিতা গহীন জঙ্গলে শিকল দিয়ে খোলা আকাশের নীচে হাত-পা বেধে ফেলে রেখেছে দীর্ঘ তিন মাস। সেখানেই খাওয়া দাওয়া, একই সাথে পায়খানা প্রশ্রাব করেছে বাবুল। খবর পেয়ে বুধবার (২৬/১২/০৭) রাত ৮টায় এ বন্ধিদশা থেকে মুক্ত করে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে কোম্পানীগঞ্জ থানার এসআই ইয়াহিয়া খান। সেই সাথে তার পাষণ্ড পিতা মোঃ হানিফকে(৮০) গ্রেফতার করেছে পুলিশ।
আরও বিস্তাতির জানতে ক্লিক করুন- http://www.noakhaliweb.com.bd
লেখক বলেছেন: অপূর্ব আপনাকে ধন্যবাদ ছবিটা জাতীয় পত্রিকায় দেয়া হয়েছে। কাল শুক্রবার পাবেন।
মুনিয়া বলেছেন:
ইশশ...
চির সবুজ বলেছেন:
জানিনা আবুল হাশেম বাবুলের কি দোষ ছিল। যাই হোক এই কাজটি খুবই অমানবিক। যদি সে কোন দোষ করে থাকতো তবে তার জন্য তার বাবা আইনের ব্যাবস্থা নিতে পারতেন। তারপরে আরেকটি ব্যাপার সে পুঙ্গ। এটাও বিবেচনায় আনা উচিত ছিল। তদন্ত সাপেক্ষে শাস্তি দাবী করছি সেই পিতা ও সহায়তাকরীদের।শিক্ষমূলক পোষ্টের জন্য "বসুরহাট" আপনাকে ধন্যবাদ।
লেখক বলেছেন: চির সবুজ আপনাকেও ধন্যবাদ।
লেখক বলেছেন: মাথামোটা আপনাকেও।
বসুরহাট বলেছেন:
সাবইকে ধন্যবাদ।


















