নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে রাজনৈতিক দলের নিবন্ধনের বিরোধিতা করেছে জামায়াতে ইসলামী।
একই সঙ্গে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের 'স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধী দলগুলোকে নিবন্ধন না দেওয়ার' দাবির বিরোধিতা করে দলটি বলেছে,'' কোনো রাজনৈতিক দলের কথায় কেনো ইসি আমাদের নিবন্ধন দেবে না।"
এখানে বিয়ষ হচ্ছে, এ দেশে জামায়াত একটি দল এবং এটি যে স্বাধীনতার বিরোধী শক্তি তাও স্পষ্ট।
জামায়াতের দাবিতে যদি ইসি রাজনৈতিক দলের নিবন্ধন না করে তা হলে আমরা কি সেই পুরোনো বিভিষিকাময় বাংলাদেশে ফেরত যাচ্ছি! যেখানে শুধু হানাহানি মারামারি খুনাখুনি বিদ্ধমান।
এছাড়া ইতোমধ্যে দুর্নীতির দায়ে আটককৃতরা জামিনে বেরিয়ে যাচ্ছে এবং এরাই নাকি আগামি নির্বাচনে প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচনে দাড়াবে। তাহলে কি দাড়ালো? আমরা কি সেই পুরোনো বিভিষিকাময় বাংলাদেশে ফেরত যাচ্ছি না?
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


