খেলোয়াড়দের অব্যাহত প্রতিবাদের মুখে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়নি। বন্ধ করে দেওয়া হয়েছে মেলার অবকাঠামো নির্মাণ কাজ। জেলা ক্রীড়া সংস্থার জ্যেষ্ঠ সহ-সভাপতি মনিরুজ্জামান চৌধুরী রোববার এ কথা জানিয়েছেন। তিনি বলেন, জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন শনিবার সন্ধ্যায় স্টেডিয়ামে খেলোয়াড়দের সঙ্গে তার বৈঠকের পর মেলা না হওয়ার কথা আয়োজক কর্তৃপক্ষকে তিনি জানিয়েছেন। ডিসি সিরাজুল বৈঠকের কথা স্বীকার করলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। কয়েকদিন আগে সবরকম অনুশীলনের ওপর নিষেধাজ্ঞা দিয়ে শহীদ ভুলু স্টেডিয়ামে ১ মে থেকে শিল্প ও বাণিজ্য মেলা আয়োজনের সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। ওই সিদ্ধান্তের প্রতিবাদে খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা জেলা সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করে। এ প্রেক্ষিতে খেলোয়াড়রা মাঠে ঢুকলে ডিসি তাদের গ্রেপ্তারের 'হুমকি' দেন বলে অভিযোগ করেন খেলোয়াড়রা।
শনিবার সন্ধ্যায় স্টেডিয়ামে ফুটবল খেলোয়াড়দের সঙ্গে অনির্ধারিত বৈঠক করেন জেলা প্রশাসক (ডিসি)। এতে জেলা ক্রীড়া সংস্থার জ্যেষ্ঠ সহ-সভাপতিসহ পাঁচ সদস্য উপস্থিত ছিলেন। মনিরুজ্জামান বলেন, "বৈঠকে স্টেডিয়ামে মেলা হবে কি হবে না এই সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।" নোয়াখালী চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে ১ মে থেকে এই মেলা শুরু হওয়ার কথা ছিলো। এজন্য গত ১০ দিন ধরে স্টেডিয়ামে অবকাঠামো তৈরির কাজ চলছিলো। এ বিষয়ে কথা বলতে নোয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের সভাপতি আনোয়ার মীর্জার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। রোববার বিকেলে শহীদ ভুলু স্টেডিয়ামে সরজমিনে দেখা গেছে মেলার অবকাঠামো নির্মাণ কাজ বন্ধ রয়েছে।
সূত্র : Click This Link
অবশেষে নোয়াখালী স্টেডিয়ামে বাণিজ্যমেলার কাজ বন্ধ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।