আমার প্রিয় পোস্ট

কি যে ছাই ধানাই পানাই

তাহলে কি আমিও রাজাকার?

১৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ ভোর ৪:৪৬

শেয়ার করুন:                   Facebook

ব্লগ এখন দুইভাগে বিভক্ত । রাজাকার আর মুক্তিযোদ্ধা ।

রাজাকারের সন্তান হলে সে যদি রাজাকার হয়, তাহলে মুক্তিযোদ্ধার সন্তান তো অবশ্যই মুক্তিযোদ্ধা? কিন্তু এখন শুনছি, জামাতকে সাপোর্ট দিলেই রাজাকার হয়ে যায়, সে মুক্তিযোদ্ধার সন্তান হলেও । আবু নাবিল মুক্তিযোদ্ধার সন্তান হয়েও অপবাক এর কাছে কুলাঙ্গার উপাধী পেয়েছেন । এরপর আবু নাবিল যখন প্রশ্ন রাখলেন -তার বাবাও জামাতের রুকন, সুতরাং তিনিও কুলাঙ্গার কিনা? অতঃপর প্রশ্নের উত্তর দিতে না পেরে অপবাকের লেজগুটিয়ে পলায়ন ।

আমার বাবা আর দুই চাচা মুক্তিযুদ্ধ করেছিল কিন্তু তারপরেও আমরা রাজাকার, কুলাঙ্গার (আপনাদের মত মেরুদন্ডহীন 'মুক্তিযোদ্ধা'দের মতে )কারন আমরা যে জামাতকে সাপোর্ট করি, আওয়ামীকে নয় ।


 

প্রকাশ করা হয়েছে: আহ্....শৈশব  বিভাগে ।

 

  • ৩১ টি মন্তব্য
  • ৫৪৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
১. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ১০:০২
comment by: অতিথি বলেছেন: ও আচ্ছা, তাই বুঝি?
অনেকেরই সার্টিফিকেট আছে, সেরকম সার্টিফিকেটওয়ালা নাকি সিরিয়াস?
২. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ১০:০২
comment by: শাওন বলেছেন: কঠিন প্রশন ।
৩. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ১০:০২
comment by: ধানসিঁড়ি বলেছেন: আমি আগেও বলেছি মুক্তিযুদ্ধ বা রাজাকার ইত্যাদি শব্দ এখন রাজনীতির হাতিয়ার মাত্র। কেউ সত্যিকার অর্থে মুক্তিযোদ্ধাদের কল্যাণ বা রাজাকারদের বিচার চায় না। আমরা যারা রাজনীতি করি না আমাদের উচিত নিজেকে সৎ ও দেশপ্রেমিক প্রমাণ করার জন্য নিরলসভাবে কাজ করে যাওয়া। কেননা রাজাকার হওয়া সহজ, দেশপ্রেমিক দাবী করা সহজ কিন্তু দেশপ্রেমিক হওয়া প্রতি মূহুর্তে প্রমাণের বিষয়।
৪. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ১১:০২
comment by: অতিথি বলেছেন: রাজাকার পরবর্তি কিছু উদ্ভট মানুষও সমর্থন করে, এদের বিষয়ে যত কম বলা যায় তত ভালো, ঠিক না শাওন ভাইয়া?
৫. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ১১:০২
comment by: অতিথি বলেছেন: অমি রহমান পিয়ালকে সালাম ।
৬. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ১১:০২
comment by: মলি বলেছেন: মুখে বললে তো বিশ্বাস করেন না । তা আমি কি এখন সার্টিফিকেটগুলো এখানে উপস্থাপন করব? কিন্তু তারপরেও প্রশ্ন থেকে যায় । তখন হয়তো দাবী করে বসবেন এগুলো ভূয়া । আপনাদের পক্ষে কোনটাই অসম্ভব না ।
৭. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ১১:০২
comment by: অতিথি বলেছেন: শেখ হাসিনার মেয়েরে বিয়ে করেই কি জামাত-শিবির জাতে উঠতে চায় নাকি? হে হে হে, মজার কথা শুনলাম।

হুম, জামাত তাহলে চায় সবাই তাদের বিরূদ্ধে রাস্তায় নামুক, নাকি? জামাতের লাঠিয়ালদের হাত চুলকাচ্ছে খুব একটা শোডাউনের জন্য। '71 সালে যে দৌড়ানিটা খাইছিলো সেটার শোধ তুলতে চায়?

মলি আপু, আপনার পিতা পিতৃব্য যদি সত্যিই মুক্তিযুদ্ধ করে পরে জামাতে যোগদান করেন, তাহলে তাঁদের ধান্ধাবাজ ছাড়া আর কিছুই বলা যাবে না। মুক্তিযুদ্ধ তো শুধু '71 সালেই করে পার পেয়ে যাবার বিষয় না, এটা একটা আদর্শিক লড়াইও। যদি রাজাকারের সন্তানও এই আদর্শে বিশ্বাস করে, সে একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধার সন্তান যদি বিশ্বাস না করে, সে রাজাকার। আপনি বেছে নেন আপনি কোনটা। আওয়ামী লীগ আর মুক্তিযোদ্ধা সমার্থক না, কিন্তু জামায়াত আর রাজাকার সমার্থক, বুঝে নেন একটু।
৮. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ১১:০২
comment by: ধানসিঁড়ি বলেছেন: মলি, আসলে দেশপ্রেমিক কথাটি সার্টিফিকেটে প্রমাণ হয় না। প্রতিমূহুর্তের কথা, কাজ, আচার আচরণ সবকিছুই স্বাক্ষী দেয় কে দেশপ্রেমিক আর কে দেশদ্রোহী। প্রমান আমাদের প্রত্যেকের হাতেই আছে। আমাদের বিবেক নামক আয়নাই (প্যারা না উঠে থাকলে, কারণ প্যারা উঠলে বিকৃত প্রতিফলন হয়) আমাদের সত্যিকারের বিচারক।
৯. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ১১:০২
comment by: অতিথি বলেছেন: অমি ভাই অপাত্রে দান হলো যদিও। কিছুকিছু তস্করমোনোবৃত্তির লোকজন সবখানে সব পরিস্থিতিতেই থাকে, 71এ এবং তার পর পর কিছু লোক মুক্তিযুদ্ধকে ইসু্য করে বনিক শ্রেনিতে পরিনত হয়েছে, এদের ভেতরে দেশের প্রতি সম্মান অনুপস্থিত, এরা অযথা নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে সার্টিফিকেট বাগিয়ে বড় বড় কথা বলছে, এদের দ্্বারা শিক্ষা পেয়ে কিছু কিছু উদ্ভট মানুষ জামায়াতকে সমর্থন করে এবং লম্বা চওড়া কথা বলে।
১০. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ১১:০২
comment by: অমি রহমান পিয়াল বলেছেন: পুরো ব্যাপারটা আসলে দৃষ্টিভঙ্গীর ব্যাপার- দেশপ্রেমটাকে কে কীভাবে দেখছেন! আখের গোছানোর এই রাজনীতিতে জামাতের টপগানরা সবাই মাশাল্ললাহ একেকজন কোটিকোটিপতি। '71 সালের মুক্তিযুদ্ধের সময় তাদের যে দৃষ্টিভঙ্গী ছিল সেটা তাই একদমই অনুপস্থিত। বলতে পারেন ইনারা এখন ডিস্কোহুজুর। তবে মুক্তিযুদ্ধের সময়টা যারা দেখেননি, বা যারা সে সময় কোনোভাবে ক্ষতিগ্রস্থ হননি- স্বজন হারাননি, তারা কখনোই এর এসেনসটা বুঝবেন না। এ দেশের বীরযোদ্ধাদের অহেতুক বিতর্কে তুলে প্রশ্নবিদ্ধ ও অপমান করার অধিকার আদৌ আছে কী না একবার ভেবে দেখুন প্লিলজ। আর একবার যে রাজাকার, সে সবসময়ই রাজাকার, তার চৌদ্দগুষ্টিই রাজাকার। মুক্তিযোদ্ধার সন্তান যদি পথভ্রষ্ট হয়, সে দায় কখনো সেই বীর সেনানীর ঘাড়ে তুলবেন না। তার দামালপনাতেই আজ না এই ব্লগে এত ভন্ডামী করতে পারছেন!
১১. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ১১:০২
comment by: শাওন বলেছেন: মি: তাওহীদ , একমাত্র রাজাকার রাই জামায়াতকে সাপোর্ট করে । --> কথাটা একেবারেই ফাউল একটা কথা ।
১২. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ১১:০২
comment by: অতিথি বলেছেন: ধানসিড়ঁি ভাই জিন্দাবাদ।
একটা কোটি টাকা দামের কথা বলছেন।
১৩. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ১১:০২
comment by: !!!! বলেছেন: শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে রাজাকারদের বিচার তো করেই নাই, বরং তার কন্যারে বিবাহ দিছে কুলাঙ্গার জামাত-শিবিরের ছেলের কাছেই । আব্দুল গাফফার চৌধুরির দেশপ্রেম যহন উথলাইয়া পড়ে তহন লন্ডনে বইসা জনকনেঠ কলাম লেখে- জামাত রাজাকার দেশ ছাড়খাড় কইরা ফেলল । মাগার দেশে আইসা কিছু কওনের সাহস নাই । ক্যান, দেশে কি মুক্তিযোদ্ধা সোনার ছেলের এতই অভাব যে হ্যারা স্বাধীনতার এত বছর পরেও রাজাকার উচ্ছেদ করবার পারল না ?? নাকি হগলেই শেখ হাসিনা, গাফফাররের লাহান, রাজাকার হঠাও চিক্কুর পারতে পারতে মুখে ফেনা তুলব, ব্লগে রাজাকারগোর বিরুদ্ধে ল্যাখতে ল্যাখতে কিবোর্ড ভাইঙ্গা ফেলবো তাও রাস্তায় নামবো না।
তাইলে কুলাঙ্গার হইল কেডায়? জামাত না............??
১৪. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ১১:০২
comment by: অতিথি বলেছেন: মলি'কে বলছি, আপনার বাবা এবং দুই চাচা মুক্তিযুদ্ধ করেছিলেন ???? সত্তি ??? আপনার বাবা-চাচা'রা জামায়াত'কে সাপোর্টকরেন ??? জেনে রাখুন, একমাত্র রাজকাররাই জামায়াতকে সাপোর্ট করতে পারে । জামায়াতকে সাপোর্ট করার অর্থ71 কে অপমান করা, মুক্তিযুদ্ধাদের অপমান করা । বাংলাদেশে বাস করে বাংলাদেশের বিরোধিতা করবেননা । ভুলে যাবেননা, মুক্তিযুদ্ধাদের সন্তানেরা এখনও বেচে আছে !!!
১৫. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ দুপুর ১২:০২
comment by: অতিথি বলেছেন: !!!! বলেছেনকে বলছি, আপনার ভাষ্যমতেতো মনে হচ্ছে জামায়াত ছাড়া সবাই কুলাংগার । মুক্তিযুদ্ধের সাথে রাজনিতিকে জড়িয়ে কি লাভ বলেন । যুদ্ধতো করতে হয়েছে সাধারন মানুষকে । সর্বস্যও হারাতে হয়েছে তাদের । আর ফয়দা লুটেছে রাজনিতিবিদেরা । সেই সাথে আপনাদের মত কিছু সমালোচক । আপনাদের মত কিছু মানুষের কারনেই আমরা রাস্তায় নামতে পারছিনা । তবে জেনে রাখুন আমরা বেরিয়ে এলে রাজাকারেরা কিনু্ত পালাবার পথও খুজে পবেনা ।
১৬. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ দুপুর ১২:০২
comment by: অতিথি বলেছেন: মুখফোড়কে ধন্যবাদ ।
১৭. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ দুপুর ১২:০২
comment by: আকাশ সাগর বলেছেন: প্রথম কথা হলো, রজাকারের সন্তান হলেই তিনি রাজাকার হবেন, এমন কোন কথা নেই । তিনি দেশপ্রেমিকও হতে পারেন ।
দ্বিতীয়তঃ শুধু জামাতকে সমর্থন করলেই একজন মনুষ রাজকার হয়ে যান, এটা হতে পারে না । তবে একজন দেশপ্রেমিক কিভাবে এই দলটির অতীতকে মা করে দেন, এটা আমার মাথায় ঢোকে না । ( বর্তমানের কথা বলছি না, কারন বর্তমাণে সবগুলো দলই প্রায় একরকম । )
বিএনপি বা আওয়মী লিগের সাথে অন্তত জামতের তুলনা করা ঠিক না । এরা আর যাই করুক,আল-বদর , আল সামস বাহিনী তৈরী করে নিজ দেশের মানুষদের মেরে ফেলার চেষ্টা করেনি ।
এক অর্থে আমরা সবাই কুলাঙ্গার । কারন আমরা এইসব যুদ্ধাপরধীদের বিচার করতে পারিনি । এবং কোন না কোনভাবে এদের প্রতিষ্ঠিত হতে এবং পরবর্তী প্রজন্মকে বিভ্রান্ত করতে সাহায্য করেছি ।
১৮. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ দুপুর ১২:০২
comment by: ধানসিঁড়ি বলেছেন: তাওহীদ ভাই ঠিকই বলেছেন যে যুদ্ধ করে সাধারণ মানুষেরা এবং ভোগান্তি হয় তাদেরই। অন্যরা ফায়দা লুটে। আমরা সাধারণ। আমরা বাংলাদেশকে ভালোবাসি।
১৯. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ দুপুর ২:০২
comment by: ভূত বলেছেন: উল্লুকের দল, আপনাদের কি মনে আছে খুলনার বীর মুক্তিযোদ্ধা শহীদ শাহবাজ খানের কথা? শাহবাজ কিন্তু পাক হানাদার বাহিনীর হাতে শহীদ হননি। আওয়ামী লীগের পেটোয়া বাহিনী তাকে হত্যা করেছিলো তিনি জামায়াতে যোগ দিয়েছিলেন বলে। মৃতু্যর কয়েকবছর আগে মুক্তিযুদ্ধের 11নং সেক্টর কমান্ডার এবং স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দী বীর মুক্তিযোদ্ধা মেজর জলিল ওরফে টাইগার জলিল জামায়াতে যোগ দেয়ার চিন্তা-ভাবনা করছিলেন বলে তাকে রাজাকার গালিটি শুনতে হয়েছে। সুতরাং আজ আপনারা যা করছেন সেটা নতুন কিছু নয়। আপনাদের পূর্বপুরুষদেরই লালিত ঐতিহ্য।

যারা জামায়াত-শিবিরের সমর্থকদের রাজাকার বলে গালি দেয়াকে জায়েজ মনে করছেন তাদেরকে বলছি, আপনারা এ কাজটি যতো বেশী করবেন জামায়াতের হাত ততো বেশী শক্তিশালী হবে। '71 এর পরবর্তী প্রজন্মের সন্তানদের যতো বেশী দূরে ঠেলে দেবেন শিবির তাদেরকে ততো কাছে টেনে নেবে। সুতরাং আপনাদের অবস্থান জামায়াত-শিবিরের বিরুদ্ধে হলেও টেকনিক্যালি আপনারা তাদের পক্ষেই কাজ করছেন। এজন্য আমার উচিৎ আপনাদের ধন্যবাদ দেয়া। কিন্তু এতে উপরওয়ালা নারাজ হতে পারেন। তাই দিলাম না।

যারা জামায়াত-শিবিরের সমর্থন করেন তাদেরকে বলছি, ধৈর্য্যধারণকারী এবং ক্ষমাশীলদের আল্লাহ পছন্দ করেন। এটা আমার কথা না। আল্লাহ নিজে বলেছেন।
২০. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ বিকাল ৩:০২
comment by: দাদা বলেছেন: মুখফোড়, তাহলে আপনার ভাষ্য অনেক ধান্ধাবাজ লোকই মুক্তিযুদ্ধ করেছেন । আপনি আরেকটি ভালো কথা বলেছেন, রাজাকারের সন্তান যদি মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করে তাহলে সেও মুক্তিযোদ্ধা । এখন প্রশ্ন হচ্ছে কেউ যদি বলে আমি দেশের মুক্তিযুদ্ধকে সমর্থন করি, মুক্তিযোদ্ধারা দেশের সবকিছু, তাহলেই কি হয়ে গেলো ? মেনে নিবেন সে মুক্তিযোদ্ধা ?

দেশের ল ল আম জনতা জামাত সমর্থক । তারা জেনে হোক বা না জেনে হোক জামাতকে ভালোবাসে । বলা বাহুল্য এদের মধ্যে অনেক মুক্তিযোদ্ধাও আছেন । তারা মনে করেন জামাত ইসলামের কথা বলে, দেশের উন্নতির কথা বলে, হতে পারে এটা ভুল, কিন্তু এটা শুধু মাত্র তাদের জানার ভুল বা বোঝার ভুল, আদর্শিক ভুল নয় । আপনি বলতে চান এরা সবাই ধান্ধাবাজ? আর মলির বাবা বা চাচার পরিচয় আপনাকে দিয়ে লাভ নেই, আপনি বুঝবেন না । তবে জনগন উনাদেরকে চেনেন, আর এও জানেন উনারা ধান্ধাবাজ কিনা ।

মুক্তিযুদ্ধ পরবতর্ী বাংলাদেশ একটা ফসলের তে । যেই েেত আমি আপনি ফসল ফলাই, কিন্তু ফসল নিয়ে যায় ওরা । কারা নেয় জানি না, শুধু দেখি আমার, আমাদের কষ্টের ফসল আমি, আমরা পাই না, পাই নি । কেনো পাইনি তা মনে হয় সবাই জানি । এগুলো মনে হয় জামাতের চেয়ে বড় সমস্যা । এগুলো সমাধান করুন কাজে দেবে, আমাদের সন্তানেরা আমাদের জন্য দোয়া করবে । আমরা যেমন আমাদের পূর্বপুরুষদের গাইল পাড়ি তা করবে না ।

মুখফোড়, ভাই কিছু মনে করবেন না, আমি আপনার লেখার একজন ভক্ত, তারপরও বলতে হলো , আপনার কাছ থেকে আরো যুক্তিযুক্ত লেখা আশা কইরেছিলাম । পাইনি আমাদের কপাল খারাপ ।

২১. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ বিকাল ৩:০২
comment by: অতিথি বলেছেন: ভূতস্যঃ শোচনা নাস্তি
২২. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ বিকাল ৫:০২
comment by: অতিথি বলেছেন: হা হা হা ! ভূতকে ধন্যবাদ । ধন্যবাদ এই জন্য যে আপনি নিজেকে জামায়াতের একনিষ্ঠ ভক্ত এটা প্রকাশ করতে ভয় পাননি কিংবা লজ্জিত ও হননি । তবে দুঃখ একটাই দুধ দোয়ায় মুক্তিযোদ্ধায় আর সর খায় জামায়াতে । ভয় পাবেননা জামায়াত পন্থিদের আমি রাজাকার বলবনা রাজাকার বলব যারা জামায়াতদের সপোর্ট দেন । 71 এ তারা বাংলাদেশের বিরোধিতা করেছে আর স্বাধিনতার পরে হয়েছে দেশভক্ত । কিন্তু বুঝতে পারছিনা জামায়াতের হাত কি জন্য শক্তিশালি হওয়া প্রয়জন । 71 এ যে মার খেয়েছে তার ঘা কি এখনও দগ দগ করে ? এখনও কি তারা ভিতরে ভিতরে লালিত করছে প্রতিশোধ নেয়ার স্বপ্ন । তার জন্যই কি হাত শক্ত হওয়াটা জরুরি ? তবে জামায়াত আর তার সহচরদের বলছি , সাবধান, মুক্তিযোদ্ধারা আপনাদের খমা করেছিল, কিন্তু আর একটা 71 এর জন্ম দিতে বাধ্য করবেন না । মুক্তিযোদ্ধাদের সন্তানেরা কিনু্তআপনাদের খমা করবেনা । বাংলাদেশের মাটি জামায়াত আর রাজাকারদের রক্ত অনায়াসেই শুষে নেবে । হা হা হা ।
আর দাদাকে বলছি, লাখ জনতা জামায়াতের ভক্ত এর অর্থ কিন্তু এই নয় যে জামায়াত 71 এ বাংলাদেশের বিরোধিতা করেনি ? ইবলিস'এর ও কিন্তু দোসর আছে তার পরে ও ইবলিস কিন্ত ুশয়তানই আছে ফেরেস্তা হতে পারেনি ।
২৩. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ সন্ধ্যা ৬:০২
comment by: ভূত বলেছেন: তাওহীদ, ভাই আপনে বোধহয় নতুন। তাই আমারে চিনলেন না।

জামায়াতের হাত কেন শক্তিশালী হওয়া প্রয়োজন এটা বোঝার জন্য রকেট সায়েন্টিস্ট হবার প্রয়োজন নেই। অন্যান্য রাজনৈতিক দলগুলোর দিকে তাকান। উত্তর পেয়ে যাবেন।

মুক্তিযোদ্ধাদের প্রতি যথেষ্ট সম্মান আর শ্রদ্ধা আছে আমার। কিন্তু '71 কথা বলে যারা জামায়াতের মহৎ উদ্দেশ্যগুলোকে বিকৃতভাবে তুলে ধরতে চায় তাদেরকে কোনো ছাড় দিতে রাজি নই।

আরেকটি '71 এর ভয় দেখাবেন না। যদি সেটা জন্ম দেয়ার মতো কোনো দল থেকে থাকে এ দেশে তবে সেটা জামায়াত :-)

মাটি সবার রক্তই শুষে নেয়।
২৪. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৬ ভোর ৪:০২
comment by: অমি রহমান পিয়াল বলেছেন: ভাই খুবভয় পাইছি!ভূতের ভয় আমার ছোট বেলা থাইকা, এখনো যায় নাই। ভাই আরেকটা 71 আনার মিনিমাম এক মাস আগে নোটিশ দিয়েন। ভারত যাব। ট্রেনিং নিতে না, শরনার্থী হিসেবে
২৫. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ৭:০২
comment by: অতিথি বলেছেন: ভুত ভাই ঠিক ই বলেছেন, আর একটা 71 এর জন্ম দেয়ার খমতা শুধু জামায়াতেরই আছে । 71 এ ও তারাই জান্ম দিয়েছিল । তবে পরিনামটা কি হয়েছিল মনে আছেত ? হাহাহা......।
২৬. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ৮:০২
comment by: ভূত বলেছেন: তীর্থক, ভুল বললেন। '71 এর জন্ম দিয়েছিলো পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী।
২৭. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ১০:০২
comment by: অতিথি বলেছেন: ভাইজানরা এক একজন দেখি বিশাল পন্ডিত। দুনিয়ার তাবত জ্ঞান এদের পেটের মধ্যে। বিশাল রাজনীতিবীদ..আপনারা মনে করবেন না জামাত-শিবির কে গালি দিলে আপনারা একবারে খাটি দেশ প্রেমিক হয়ে যাবেন। শিবিরের জন্ম 1987 তাহলে এরা রাজাকার হল কিভাবে।71 জামাতের ভুমিকা সবার জানা।এটাও জানতে হবে জামাত মানেই রাজাকার নয়।এখানে রয়েছে অনেক মুক্তিযোদ্ধা এবং সু-বুদ্ধিজিবী।কোন একটা রিভুলুশন হলেই কার পক্ষে-বিপক্ষে লোক থাকবেই।এর জন্য তারা ক্ষমাও চেয়েছে। কিন্তু ক্ষমতার লোভে যারা 35 বছর পরেও পক্ষ-বিপক্ষ তুলে দেশকে বিভাজনে ব্যস্ত তারা বোকার সর্গে বাস করছেন। আজকের বাংলাদেশে শিবিরকে বাদ আর কোন ইতিহাস রচনা করা সম্ভব নয় । এই সমস্ত তরুন যে আদর্শ নিয়ে ,যে দেশ প্রেম নিয়ে ছাত্র সমাজে কাচ করে যাচ্ছে তাতে তাদের ভবিষ্যত উজ্জল বলে মনে হচ্ছে। যারা শিবিরের বিরুদ্ধে বড় বড় উক্তি করছেন আগে তাদের উচিত তাদের আদর্শের প্রতি লক্ষ্য দেয়া । আসলেই কি তারা কোন আদর্শ নিয়ে আছেন নাকি রাজাকার ধুয়া তুলে ,গালি দিয়ে নিজেকে খাটি দেশ প্রেমিক বলে আখ্যায়িত করার অপচেষ্টায় লিপ্ত। তবে এই সমস্ত ধুয়া তুলে এখন আর টেকা যাবে না। নিজে আগে দেশের জন্য কিছূ করে দেখান , তাই বলিকি -- পন্ডিতের মত বকবক বরলেই দেশ প্রেমিক হওয়া যায় না। ধন্যবাদ বল্গারদের এবং মলি আপাকে......
২৮. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৬ সন্ধ্যা ৬:০২
comment by: নতুন বলেছেন: তৈফিক ভাই, যে দলের বড়নেতারা আমাদের দেশের বিরধিতা করেছিল 71 এ, তারা যদি এই দেশের ক্ষমতায় আসে ( আমার বিস্বস আসবে ও একদিন ...কারন এই দেশে সবই সম্ভব) তখন কেমন হবে??? এবং বর্তমানে দুই জামাত মন্ত্রি পতাকা উড়িয়ে রাস্তা চলে আর মুক্তিযোদ্ধারা তাকিয়ে দেখে........ এটা কেমন???
২৯. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৬ সন্ধ্যা ৭:০২
comment by: অতিথি বলেছেন: টুপি পরলে রাজাকার আর ষোল ডিসেমবরঅথবা একুশে ফেবরুয়ারীতে বুকে মাথায় পতাকা নিয়ে ঘুরলে বাঙালী আমরা এর থেকে বের হয়ে ডকটর ইঊনূসের মতো সামনে এগোবার ঊপায় নিয়ে তরকের প্রতিযোগিতায় নামতে পারিনা
৩০. ০১ লা মার্চ, ২০০৬ দুপুর ২:০৩
comment by: রাকিবুল হাসান বলেছেন: জামায়াতের পক্ষে থাকা সবাইকে খোদা রহমত করুন,,,,,,,,,,,,,
৩১. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:২৯
comment by: নীতিশ বৈরাগী বলেছেন: রাকিবুল হাসান বলেছেন: জামায়াতের পক্ষে থাকা সবাইকে খোদা রহমত করুন,,,,,,,,,,,,,

শালার পো

 



 


নিত্য কথার কুহেলিকায় আড়াল করি আপনারে.....
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৮১৪৪