মেঘ ঢাকা জোৎনায় বসে হঠাৎ মনে পড়ল তাঁকে । কি
দারুণ ভালবাসা ছিল তার দু'চোখে ।ভিষন মায়াময় দু'টি
হাতে আমার চুলে বিলিকেটে দিয়ে বলত, '' দাদুভাই ।
একটু ধর্য্য ধর । আরতো মাত্র ক'টা বছর । লেখাপড়ায়
একটু মন দাও। দেখবে একদিন তোমার বাড়ি হবে, গাড়ি
হবে ; সুন্দর একটা নারীও হবে। তার কাছে এত্ত এত্ত
ভালবাসা পাবে ।" দাদুর চোখে অতিকল্পনার জল
চিকচিক করে উঠত মেঘ মুক্ত রাতের চাঁদের মত।
গার্লস স্কুলের নতুন বায়েলজী ম্যাডামকে দেখে বন্ধুদের
বলেছিলাম, '' দোস্ত ! মালডাতো জোস্ !!" সবাই হোঃ
হোঃ করে হেসে উঠেছিল। সাথে সাথেই থেমে গিয়েছিল
তার পশ্চাৎদেশের কাঁপন।দশ পা এগিয়ে এসে বলেছিল,
"তুমি ভুল করছ। আমি স্টুডেন্ট নই..... স্কুলের নতুন
বায়েলজী ম্যাডাম।"বড় করে নিঃশ্বাস নিয়ে তার সুধা-
যুগল আরো উন্নত করে বলেছিলেন, "পড়াশুনা কর ;
আমার চেয়ে ভাল মাল পাবে । " বাতাস উড়িয়ে
নিয়েছিল তার জর্জেট আচ্ছাদন - দেখেছি সেই অহংকার।
এখন একটা বাড়ি কিনেছি। গ্যারেজে হোমার গাড়িটাও
আছে। কিন্তু ম্যাডামের সেই মালটা এখনও কেনা হয়ে
উঠেনি। দাদু বলেছিলেন ভালবাসার কথা। আচ্ছা যার
জন্য বাড়ি, গাড়ি আমাকে আপন করে নিলো। নারীও
কি তারই প্রাপ্য নয়। হ্যাঁ , এখন আমি টাকা দিয়ে ঝক্-
ঝকে , তকতকে একটা এয়ারকন্ডিশন্ড নারী কিনতে চাই।
যাকে ভালো বাসা দেব....... কিন্তু মিথ্যে ভালবাসা নয়।
-২৪/০/০৫
বাকলেট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


