আমার প্রিয় পোস্ট

সুতো ছেড়া ঘুড়ি

হুমায়ুন আজাদের একটি কবিতা...

০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১৬

শেয়ারঃ
0 2 0

আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে।
নষ্টদের দানব মুঠোতে ধরা পড়বে মানবিক
সব সংঘ পরিষদ ; - চ'লে যাবে অত্যান্ত উল্লাসে
চ'লে যাবে এই সমাজ, সভ্যতা - সমস্ত দলিল -
নষ্টদের অধিকারে ধুয়েমুছে, যে-রকম রাষ্ট্র
আর রাষ্ট্রযন্ত্র দিকে দিকে চ'লে গেছে নষ্টদের
অধিকারে। চ'লে যাবে শহর বন্দর গ্রাম ধানক্ষেত
কালো মেঘ লাল শাড়ি শাদা চাঁদ পাখির পালক
মসজিদ মন্দির গির্জা সিনেগগ নির্জন প্যগোডা।
অস্ত্র আর গনতন্ত্র চলে গেছে, জনতাও যাবে
চাষার সমস্ত স্বপ্ন আস্তাকুড়ে ছেড়ে একদিন
সাধের সমাজতন্ত্রও নষ্টদের অধিকারে যাবে।

আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে।
কড়কড়ে রৌদ্র আর গোলগাল পূর্ণিমার রাত
নদীরে পাগল করা ভাটিয়ালি খড়ের গম্বুজ
শ্রাবনের সব বৃষ্টি নষ্টদের অধিকারে যাবে।
চলে যাবে সেই সব উপকথা : সৌন্দর্য - প্রতিভা-
মেধা ; - এমনকি উন্মাদ ও নির্বোধের প্রিয় অমরতা
নির্বোধ আর উন্মাদদের ভয়ানক কষ্ট দিয়ে
অত্যান্ত উল্লাস ভরে নষ্টদের অধিকারে যাবে।

আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে।
সবচেয়ে সুন্দর মেয়ে দুই হাতে টেনে সারারাত
চুষবে নস্টের লিঙ্গ ; লম্পটের অশ্লীল উরূতে
গাঁথা থাকবে অপার্থিব সৌন্দর্যের দেবী। চ'লে যাবে
কিশোরীরা চলে যাবে, আমাদের তীব্র প্রেমীকারা
ওষ্ঠ আর আলিঙ্গন ঘৃনা করে চ'লে যাবে, নষ্টদের
উপপত্নী হবে। এই সব গ্রন্থ শ্লক মুদ্রাযন্ত্র
শিশির বেহালা ধান রাজনীতি দোয়েলের ঠোঁট
গদ্যপদ্য আমার সমস্ত ছাত্রী মার্কস-লেলিন,
আর বাংলার বনের মত আমার শ্যামল কন্যা-
রাহুগ্রস্ত সভ্যতার অবশিষ্ট সামান্য আলো-
আমি জানি তারা সব নষ্টদের অধিকারে যাবে।

 

প্রকাশ করা হয়েছে: আমি এবং অন্যান্য.....।  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২০
আবিরে রাঙ্গানো বলেছেন: হুম সব কিছু নষ্টদের অধিকারে যাবে।
আম্গো ঠেকাইতে অইবো
২. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২০
মাঠশালা বলেছেন: দ্রুত চলে যাক সব, যা এখনও যায়নি।
৩. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২৩
নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন:
আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে।
সবচেয়ে সুন্দর মেয়ে দুই হাতে টেনে সারারাত
চুষবে নস্টের লিঙ্গ ; লম্পটের অশ্লীল উরূতে
গাঁথা থাকবে অপার্থিব সৌন্দর্যের দেবী।

আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে।
সবচেয়ে সুন্দর মেয়ে দুই হাতে টেনে সারারাত
চুষবে নস্টের লিঙ্গ ; লম্পটের অশ্লীল উরূতে
গাঁথা থাকবে অপার্থিব সৌন্দর্যের দেবী।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২৬

লেখক বলেছেন: ভাই মনে লয় খুব মজাক ফাইছেন....
আরে,
গেলাসটা অর্ধেক শুন্য ভাবেন কেন...অর্ধেক পূর্ণ ভাবতে পারেন না ??

৪. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২৬
কুঙ্গ থাঙ বলেছেন: চমৎকার একটি কবিতা। আগেও কয়েকবার পড়েছি। আমরা স্খলিত হচ্ছি ক্রমশই আর সবকিছুও মনে হয় নস্টদের অধিকারে চলে যাচ্ছে :(
০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫৯

লেখক বলেছেন: হুমম............
সবকিছুও মনে হয় নস্টদের অধিকারে চলে যাচ্ছে

৫. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৩৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আর বাংলার বনের মত আমার শ্যামল কন্যা-
রাহুগ্রস্ত সভ্যতার অবশিষ্ট সামান্য আলো-
আমি জানি তারা সব নষ্টদের অধিকারে যাবে।
৬. ১৩ ই মার্চ, ২০১১ দুপুর ১২:৪৮
বৃষ্টিধারা বলেছেন: আমি জানি তারা সব নষ্টদের অধিকারে যাবে।

 

মোট সময় লেগেছে ০.৯৭৫৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সুযোগ চাই মানুষ হবো.......
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ