প্রথমেই বলে রাখি,মধ্যবিত্তের ভ্রমন। ঢাকা থেকে।স্ত্রী কখনও সমুদ্র দেখে নাই।এখন ছুটি ও নাই যে লম্বা ভ্রমনে যাব তাই দুই দিনের অফিসের ছুটিতে শুধু কক্সবাজার থেকে ঘুরে আসতে চাচ্ছি।
শুক্রবার রাতের গাড়িতে যেতে চাই আবার শনিবার রাতের গাড়িতে ফিরে রবিবারে অফিস।
বিস্তারিত জানালে খুশি হতাম।
*কোন বাস ভালো হবে সরাসরি কক্সবাজার?
*কোথায় হোটেলে উঠলে ভালো হবে?(মাঝারি খরচে)
*কোথায় কোথায় এই সময়ে ঘুরতে যেতে পারব?
*খাবার বিষয়ে ও জানা থাকলে জানাবেন?
***সব তথ্যের সাথে খরচটা জানাবেন যদি জানেন।এটি বেশি গুরুত্বপূর্ণ।
কৃতজ্ঞ থাকব।
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



