আমার প্রিয় পোস্ট

সুখের দিনে তোমার কথা ভাবি....দুখের সাথে একলা রয়ে যাই....

আমাদের বিনোদন, কোয়ার্টারের সামনের লেডিস হষ্টেল....

২৩ শে জুলাই, ২০০৭ বিকাল ৪:৪৮

শেয়ারঃ
0 0 0

ছবিতে গাছটার পেছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন ওটা একটা "লেডিস হস্টেল"। এটা আমাদের কোয়ার্টারের জানালার ভিউ। অফিস কোয়ার্টার। তিনজন থাকি। পূর্ণম, সুব্রত আর আমি। মাঝে মধ্যে লোক বেড়ে যায়। অফিস টাইম ছাড়া বাকি সময়টুকু বোরিং লাইফ। কাহাতক আর টিভি দেখা যায়। তাই জানালা দিয়ে দেখি। মনোরঞ্জনের অদ্ভুত উপায়। একটানা তাকিয়ে থাকতে কারও বোর লাগেনা।

সকালে আমরা ৫.৩০ শে উঠি, শরীর চর্চা। ফিরে এসে ফ্রেশ হয়ে জানালার পাশে বসা। সকালে তাড়াতাড়ি ওঠা এইজন্যই। শরীরচর্চা উপলক্ষ মাত্র। ৭টায় ওপাশে নড়াচড়া শুরু হয়। হস্টেলের তিনটি তল। প্রত্যেক তলার বারান্দার কোনায় বেসিন আছে। কিন্তু নিচ তলায় সবচাইতে বেশী ভীড়, ঠেলাঠেলি। ওপরের তলায় কিন্তু ফাঁকা তাও সবাই নিচ তলায় মুখ ধোবে। কারন?

কারন একটাই। জানালা আর হস্টেলের মাঝখানে যে গাছটা দেখা যাচ্ছে সেটা। এই গাছটার ডালের জন্য আমাদের জানালা টা ওপরতলা দুটো থেকে দেখা যায়না। আর ওরা জানে আমরা এই সময়টায় জানালায় থাকি। অদ্ভূত টান, বিনিসুতার বাঁধন। টেনে ওপর থেকে নিচে নিয়ে আসে। আমরা সব লক্ষ করি। লক্ষ্যটাও স্থির করার চেষ্টা চলে।

ছুটির দিনে বিকেলে ওরা দল বেঁধে ঘরের পাশ দিয়ে হাওয়া খেতে যায়। পারিজাত, সুমনা, দোয়েল, তমা, কত কে। ঐ সময়টা আমাদের পর্দা নামানো থাকে। তবে পর্দার পেছনে আমরা থাকি। কখনো বাইরে গিয়ে দাড়াই। চোখে চোখ, হাসাহাসি হয়। পূর্ণমের আবার পারিজাতকে খুব পছন্দ। গন্ডগোল লাগাবে বোঝা যাচ্ছে।

রাতে ওদের বারান্দায় লাইট জ্বলে। আমাদের ঘরেও। মাঝখানের মাঠ অন্ধকার। মাঠ পার করে আমাদের কোয়ার্টার থেকে গান ভেসে যায় "আর কত রাত একা থাকব""। শিরশিরানো অনুভূতি।

( আমাদের কোয়ার্টার অ্যাডমিনিষ্ট্রেটিভ এরিয়ায়। সন্ধ্যা ৬ টা থেকে সকাল ৯.৩০ পর্যন্ত কোন কুকুরও পা ফেলেনা। ছুটির দিনেতো কথাই নেই। ব্যাপার টা কল্পনা করে দেখুন। তিনটা জোয়ান ছেলের কাছে এটা জেলে থাকার সমান। তাই এটা সময় কাটানোর জন্য আমাদের কল্পনা মাত্র। বিল্ডিং টা সত্যিই আছে তবে লেডিস হষ্টেল নয়, ট্রেজারী বিল্ডিং। সময় কাটানোর জন্য ওটাকে লেডিস হষ্টেল ভেবে নেওয়া হয়েছে)

 

সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০০৭ বিকাল ৪:৪৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ২৩ শে জুলাই, ২০০৭ বিকাল ৪:৫৫
অনন্তমৈথুন বলেছেন: হা হা হা হা ..

ছবির জন্য ৫
৩. ২৩ শে জুলাই, ২০০৭ বিকাল ৪:৫৬
কৌশিক বলেছেন: হা হা হা - কন্টিনিউ করো ফ্রেন্ড, কন্টিনিউ!
৪. ২৩ শে জুলাই, ২০০৭ বিকাল ৪:৫৮
মানুষ বলেছেন: মেরে সামনেওয়ালি খিড়কি মে, এক চান্দ কা টুকরা রেহতা হ্যায়..................!!!
৫. ২৩ শে জুলাই, ২০০৭ বিকাল ৪:৫৯
অঃরঃপিঃ বলেছেন: ফ্যান্টাসটিক ফ্যান্টাসি
৬. ২৩ শে জুলাই, ২০০৭ বিকাল ৫:০১
মনের কথা বলেছেন: কি কমু আর দুঃখের কথা। মরুভূমিতে পইর‌্যা রইছি।
৭. ২৩ শে জুলাই, ২০০৭ বিকাল ৫:০৬
মনের কথা বলেছেন: কৌশিক কন্টিনিউ না কইরা বাঁচবার পারুম না। এইবার বোঝছেন, মাল খাই ক্যান।
৮. ২৩ শে জুলাই, ২০০৭ বিকাল ৫:০৯
ছোট বাবু বলেছেন: হা হাহ হা কল্পনাটা চালিয়ে যান। আর আমাদের জন্য বিনোদনের ব্যবস্থা করুন। আমাদেরও একই অবস্থা। এইভাবে কল্পনা করে মজা পাওয়া যেতে পারে ভাবিনি। ৫ দিলাম, বেশি দেওয়া গেলে দিতাম।
৯. ২৩ শে জুলাই, ২০০৭ বিকাল ৫:২০
সুমন১১১৩ বলেছেন: চালিয়ে যান ভাই। আমাদেরও একই অবস্থা।
১০. ২৩ শে জুলাই, ২০০৭ বিকাল ৫:২৪
মনের কথা বলেছেন: এক টুকরা নেহি ৭০-৮০ টুকরা রহতি হ্যায়।
১২. ২৪ শে জুলাই, ২০০৭ সকাল ১১:১১
মনের কথা বলেছেন: ধন্যবাদ সবাইকে। হষ্টেলে ছুটি চলতাছে রইছে শুধু দিদিমনি। কষ্টটা বুইঝেন।
১৪. ২৯ শে জুলাই, ২০০৭ সকাল ১১:৩৩
মনের কথা বলেছেন: আহা.... ভাবনাটা সত্যি হলে খুব খুশী হতাম।

 

মোট সময় লেগেছে ০.৯৩৯২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অনেক কথা 'মনের কথা' হলেও সবসময় তা প্রকাশ করা সম্ভব হয়না। কেননা তাতে তর্ক-বিতর্কের অবকাশ থাকে। তার মানে এই নয়...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই