somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নোটিশঃ সামহোয়ার ইন ব্লগ এবার নেট ছাড়িয়ে বইয়ের পাতায়, প্রকাশিত হতে চলেছে "অপরবাস্তব-২য় পর্ব"

২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৃষ্টি শেষে সৃষ্ট কর্ম ফলাফল দেখতে কার না ভালো লাগে! আমার তো লাগেই। আর তাই "সামহোয়ার ইন ব্লগ"এ প্রত্যেকটা পোস্ট করার পর ব্লগে তার উপস্থিতি উপভোগ করি তারিয়ে তারিয়ে। এ অনেকটা নুন ভোলা, পোড়া খিচুড়ি রেঁধে তাই খেয়ে তৃপ্তির ঢেঁকুর তোলার মত। মন্তব্যের কারনে অম্বল হলেও তাতে উপভোগ করি ভীষন টক চাটনী খাওয়ার স্বাদ। হয়তো আপনারাও! এই উপভোগে গতবারের ন্যয় এবারও নতুন মাত্রা যোগ করতে চলেছে সামহোয়ার ইন ব্লগের লেখা নিয়ে সংকলিত বই "অপরবাস্তব-২য় পর্ব"।

-:নোটিশ:-

সামহোয়ার ইনের সমস্ত ব্লগার বন্ধু/বান্ধবীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, "অপরবাস্তব-২য় পর্ব" ভিন্ন আঙ্গিকে, ভিন্ন স্বাদে আগামী ২০০৮ সালের ২১শে ফেব্রুয়ারী প্রকাশিত হবে। বিভিন্ন ধরনের লেখক পাঠকের কথা মাথায় রেখে প্রবন্ধের সাথে সাথে এবারের বইটিতে যোগ করা হবে ছোট গল্প, কবিতা, রম্য রচনা, উপন্যাস ও ভ্রমণ কাহিনী। এই উপলক্ষে অপরবাস্তব টিমের পক্ষ থেকে সকলের কাছে এই বিষয়গুলির ওপর আরো বেশী সংখ্যায় লেখা আহ্বান করা হচ্ছে। এছাড়াও অপরবাস্তব সম্পর্কে যেকোন মতামত এবং পরামর্শের জন্য আমাদের দ্বার সর্বদা উন্মুক্ত।

নিয়মাবলীঃ

১. ব্লগের যেকোন লেখক/লেখিকার জন্য অপরবাস্তব উন্মুক্ত।
২. বইয়ের লেখা বাছাই করা হবে আগামী ডিসেম্বর ২০০৭ পর্যন্ত করা পোস্ট সমূহের মধ্য থেকে।
৩. লেখার মান নির্ণয় করে পছন্দ করবে অপরবাস্তব টিম।
৪. অপরবাস্তব টিম লেখার বানান, বাক্য গঠনে পরিবর্তন করতে পারে (মূল বিষয় একই থাকবে) এবং প্রয়োজনে কোন কোন শব্দ, বাক্য, প্যারাগ্রাফ বাদ দিয়ে লেখা প্রকাশ করতে পারে।
৫. বিষয়ভিত্তিক শ্রেষ্ঠ লেখক নির্বাচিত করে পুরস্কৃত করা হবে।
৫. বইয়ের স্বত্ব অপরবাস্তব টিম কর্তৃক নির্ধারিত হবে।


আমরা আপনাদের সকলের সহযোগিতা এবং স্বতস্ফুর্ত অংশগ্রহন কামনা করছি।


অপরবাস্তবের সদস্যবৃন্দ
কৌশিক আহমেদ, বাকীবিল্লাহ, অন্যমনস্ক শরৎ, অন্যআনন, জামাল ভাস্কর, মনের কথা।


(আরও বিস্তারিত জানতে মন্তব্যে লিখুন। নিয়মাবলীতে আরও যোগ করা হতে পারে)
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:০৪
১৭২টি মন্তব্য ০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×