জঙ্গলের দাবী
---------------------------------------
প্রায়ই রাতে একটি দুঃস্বপ্ন দেখে আতকে উঠি,
একটি বুড়ো জঙ্গল আমাকে ঘুমের মধ্যে ডাকে।
কেঁটে ফেলা গাছের কান্ডগুলোকে বুকে নিয়ে
বুড়ো কঙ্কালসার জঙ্গলটি আমার চেতনার পথ জুড়ে শুয়ে আছে।
সেই অবাধ্য অর্জুনের মতো যৌবন নেই আর, সূর্যের তেজ গুটিকয়েক
গাছকে ফাঁকি দিয়ে তেড়ে আসে জমিন দখলে।
আধুনিক নগরায়নের লালায়িত দৃষ্টি উঁকি মারে জঙ্গলের বুকে,
ষোড়শীর উঠতি স্তনযুগলে যেমনটি উঁকি মারে শুয়োরের বাচ্চা।
জঙ্গলের নিস্তব্ধতা ভেঙ্গে দিয়ে গড়ে উঠে নাগরিক সভ্যতা,
নগরের যান্ত্রিকতায় চাপা পরে জঙ্গলের স্বত্তা।
আমি জঙ্গলের উলঙ্গ পশু দেখিনা- দেখি তোমাদের নগ্নতা।
--------------------------------------------
আল্লাইয়ার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

