ক্ষুধার্ত পরজীবি ও উলঙ্গ গ্রীক দেবতা
----------------------------------------------------------
বিবর্ন অন্ধকার রাত্রিরে
মৌনতার চাদরে ঢাকা আশপাশ
নিঃসঙ্গ আমি- আর নিঃসঙ্গ তুমি
হাজার হাজার বহু ক্রোশ দূরে।
বর্নিল স্মৃতি গুলোর ফাঁকে ফাঁকে
বিবর্ন নিছক চিন্তার আহ্ববান।
কিছু কিছু চর্চা
জীবনের সাথে তার উপস্থিতি আবশ্যিক
কোন এক ক্ষনে হয়েছিল পরজীবি।
দুটি শরীরের আজ সাময়িক আড়ি
পরজীবি গুলো তবুও জেগে উঠে
জানান দেয় তাগিদ।
নিজ হাতে ক্ষুধা মেটাই
ক্ষনিক সুখের পর ক্লান্তি নেমে আসে
একা বিছানায় নিজেকে মনে হয় -উলঙ্গ গ্রীক দেবতা।
----------------------------------------------------
আল্লাইয়ার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

