আমার প্রিয় পোস্ট

আমি ও আমরা একটি স্বপ্নবাজ চাতক

ভালোবাসার জ্যামিতি

০৩ রা আগস্ট, ২০০৮ রাত ১১:২৭

শেয়ার করুন:                   Facebook


চোখের দুটি পাতার মাঝে সরল রেখা এঁকে
১৮০ ডিগ্রী এঙ্গেলে আকাশটাকে দুভাগ করে
৯০ তোমার আর ৯০ আমার ছিল
নিঝুম রাতে বনের শুকনো পাতায়
আর দূর্বা ঘাসে শরীর এলিয়ে
আকাশটাকে দেখব বলে।
দুজোড়া চোখ নিয়ম মানেনি
সমকোনের কাঁটাতার পেরিয়ে
মৈত্রীর ডাকে সারা দিয়েছিল
১৮০ ডিগ্রীতে তখন সংসার গড়ে উঠে।
ভালোবাসা নিগূঢ় হয়, বনের নিস্তব্ধতায়
দুজোড়া হাত ক্রমশঃ নিম্নমুখী
দৃষ্টিগুলো সরলকোনের সীমা ছাড়িয়ে
তখন এন্টিক্লক ওয়াইজ গামী---
ভোরের লাল আভায়
তখন আমরা রেখে আসি রাতে গড়া
ভালোবাসার বৃত্তটি।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে ।

 

  • ৩৭ টি মন্তব্য
  • ২১৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৩ রা আগস্ট, ২০০৮ রাত ১১:৩০
comment by: রাতিফ বলেছেন: "ভোরের লাল আভায়
তখন আমরা রেখে আসি রাতে গড়া
ভালোবাসার বৃত্তটি।".........ওরেব্বাস ! দুর্দান্ত হইছে ।



congratulation sir..................esperiment মারাত্মকভাবে সফল হলো।


শুভেচ্ছা।

০৩ রা আগস্ট, ২০০৮ রাত ১১:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ রাতিফ।

২. ০৩ রা আগস্ট, ২০০৮ রাত ১১:৪৩
comment by: ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: মিলনের জ্যামিতিক প্রকাশ। একটা অন্য আমেজ পেলাম। সততই মজা লগিল।

অফটপিক: আপনার মুখচ্ছবিটা এবার দারুন হয়েছে!
০৩ রা আগস্ট, ২০০৮ রাত ১১:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই। শুভেচ্ছা রইল।

৩. ০৩ রা আগস্ট, ২০০৮ রাত ১১:৪৪
comment by: ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: লগিল=লাগিল*
০৩ রা আগস্ট, ২০০৮ রাত ১১:৪৮

লেখক বলেছেন: বানান সমস্যা না। কবিতা ভালো লাগছে এটাই আমার কাছে অনেক।

৪. ০৩ রা আগস্ট, ২০০৮ রাত ১১:৫০
comment by: হায়দার কািরগর বলেছেন: বাঃ দারুন রকমের রোমান্টিক। ভালো লাগলো।
০৪ ঠা আগস্ট, ২০০৮ ভোর ৬:২০

লেখক বলেছেন: ধন্যবাদ কারিগর ভাই।

৫. ০৪ ঠা আগস্ট, ২০০৮ রাত ১২:১০
comment by: প্রচেত্য বলেছেন:
একটা ফ্রি বুদধি দেই, কাজে নাও আসতে পারে

একটা সরলরেখা নাও, সোজা সরলরেখা, একটু বাঁকা থাকলে টেনে সোজা বানিয়ে নাও
এবার হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে গোল শেপ তৈরী কর, এঙ্গেলটা ঠিক আছে কিনা একটু খেয়ালে রেখ
৯০/৯০ না হলেও চলবে, ১৮০হলেই ব্যস,
কি হল ? ভালবাসার বৃত্ত,
খাঁটি ব্যাস আর নির্ভেজাল পরিধির বৃত্ত
সাকসেস
কনগ্রাচুলেশন তুমি পাবেই

যেমন ইতোমধ্যে পেয়ে বসে আছে এই পোষ্ট লেখক, আমার পক্ষ থেকে
বন্ধু দিবসের শুভেচ্ছা রইল
০৪ ঠা আগস্ট, ২০০৮ ভোর ৬:২০

লেখক বলেছেন: আপনাকেও বন্ধু দিবসের শুভেচ্ছা, অনেকদিন পর আপনি এলেন আমার ব্লগে।

৬. ০৪ ঠা আগস্ট, ২০০৮ ভোর ৬:২৫
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: লেখটা দুইবার পড়লাম,
"ভোরের লাল আভায়
তখন আমরা রেখে আসি রাতে গড়া
ভালোবাসার বৃত্তটি।"............কথাটা অসাধারণ!!

আশাকরি ভালো আছেন?

শুভেচ্ছা ।
০৪ ঠা আগস্ট, ২০০৮ ভোর ৬:২৭

লেখক বলেছেন: হুম ! ভালো আছি--
আপনি?

৭. ০৪ ঠা আগস্ট, ২০০৮ ভোর ৬:৩০
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ।

আপনার কবিতার ভাব চমৎকার, মাঝে মাঝে ভাবায়..........এসব ভাবনা কেমন করে আসে?
'ক্ষেত্রফল' নামে আমার একটা কবিতা আছে.........
০৪ ঠা আগস্ট, ২০০৮ ভোর ৬:৪৪

লেখক বলেছেন: যদি লিঙ্কটা দিতেন। আমি পরে দেখব।

৮. ০৪ ঠা আগস্ট, ২০০৮ ভোর ৬:৩৪
comment by: আসিফ আহমেদ বলেছেন: ছবিটা লাল হয়ে গেলো কেনো? আপনি কি এডিট করেছেন? যখন তোলা হয়েছিলো তখন তো এমন লালচে ছিলোনা।
০৪ ঠা আগস্ট, ২০০৮ ভোর ৬:৪৫

লেখক বলেছেন: লাল জামায় লাল্টু মিয়া হইছি।

৯. ০৪ ঠা আগস্ট, ২০০৮ সকাল ৭:৩৫
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: ভাব আর বিজ্ঞান একাকার..........। :)
০৪ ঠা আগস্ট, ২০০৮ সকাল ৭:৪৫

লেখক বলেছেন: হা আশবাফ ভাই। আমি বিজ্ঞানের সাথে কবিতার একটা কম্বিনেশন আনার চেষ্টায় আছি।

১০. ০৪ ঠা আগস্ট, ২০০৮ সকাল ৭:৩৬
comment by: রেটিং বলেছেন: এত কঠিন কঠিন লেখেন কেমনে..আমারে কাটলেও আইবও না :(
০৪ ঠা আগস্ট, ২০০৮ সকাল ৭:৪৬

লেখক বলেছেন: তোর কবিতাও ভালো, কাটলে কবিতা আইবনা।

১১. ০৪ ঠা আগস্ট, ২০০৮ সকাল ৭:৪৭
comment by: রেটিং বলেছেন: আইলেন না :(
০৪ ঠা আগস্ট, ২০০৮ সকাল ৮:০৪

লেখক বলেছেন: ঘুম থেকে উঠছি ৫ টায়!!!

১২. ০৪ ঠা আগস্ট, ২০০৮ সকাল ১০:১৯
comment by: উধাও ভাবুক বলেছেন:
অংক এমনিতেই কম বুঝতাম। তবে আপনার ভালবাসার এই জ্যাতিটিটা বুঝে গেছি একবার পরেই।
চমৎকার, পাঠকের বোধ জাগানোর মতই।
শুভেচ্ছা।

আর আমি প্রভাতের পথহাঁটা আর যে পাগল ভাবনা নিয়ে লিখছি সেটা কেউ না পরলেও লিখব। কারন ওই লেখাটার শেষটা আমার অত্যন্ত প্রিয়।
০৪ ঠা আগস্ট, ২০০৮ সকাল ১০:২২

লেখক বলেছেন: ধন্যবাদ ভাবুক ভাই আমি ওটা পরব।

১৩. ০৪ ঠা আগস্ট, ২০০৮ দুপুর ১২:২৯
comment by: আন্দালীব বলেছেন: টেকনিক্যাল টার্মের প্রয়োগাধিক্য যেন কাব্যরসকেই হটিয়ে দিলো....
০৪ ঠা আগস্ট, ২০০৮ দুপুর ১২:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ , একটু এক্সপেরিমেন্ট করলাম। একটা বন্ধন তৈরী করতে চেয়েছিলাম।

১৪. ০৪ ঠা আগস্ট, ২০০৮ দুপুর ১:৩৬
comment by: প্রণব আচার্য বলেছেন: তখন আমরা রেখে আসি রাতে গড়া
ভালোবাসার বৃত্তটি।

বাহঃ .....
১৫. ০৪ ঠা আগস্ট, ২০০৮ দুপুর ১:৪১
comment by: প্রণব আচার্য বলেছেন: টার্মগুলো নিয়ে ভাবছি.....
০৪ ঠা আগস্ট, ২০০৮ দুপুর ১:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ দাদা। ভেবে জানাবেন, এক্সপেরিমেন্ট কি কবিতার আসল রসকে শুষে নিচ্ছে কিনা।

১৬. ০৪ ঠা আগস্ট, ২০০৮ বিকাল ৩:২৬
comment by: সবাক বলেছেন: ওয়াও...... কঠিন .......

জ্যামিতিক !!!
০৪ ঠা আগস্ট, ২০০৮ বিকাল ৩:২৭

লেখক বলেছেন: হুম!

১৭. ০৪ ঠা আগস্ট, ২০০৮ রাত ৯:৫০
comment by: উত্তরাধিকার বলেছেন:
Pure Geometry !

চালু হইছে ভাবনাটুকু।

আমার আসতে দেরী হলো একটু ।
ক্ষতি নেই - কেননা তাতে আরও কিছুক্ষন প্রেমিক দুটি মন জ্যামিতির বেড়াজালে থেকে নিয়ম ভেঙে ভেঙে ভালবাসায় রাঙ্গিয়েছে সারা আকাশ।

আমি এসে মুগ্ধ হয়ে দেখে নিলাম-
লাল আভায় সেই ভালবাসার বৃত্ত'টাকে।

জ্যমিতিক হারে শুভেচ্ছা জানালাম...

অনেক ভাল থেকো বাপ্পী ভাই।
:):)
০৪ ঠা আগস্ট, ২০০৮ রাত ৯:৫৭

লেখক বলেছেন: আইন ভঙ্গ হয়ে গেলো কিন্তু। ইমারজেন্সী বুক দিছিলাম।

১৮. ০৪ ঠা আগস্ট, ২০০৮ রাত ১০:১৯
comment by: উত্তরাধিকার বলেছেন:
:P
অনেক ভাল থেকো বন্ধু।

সময় থাকলে ঢু মেরো।
Click This Link
:)
আমার পাগলামি টা শেষ করেছি আর কি!
০৪ ঠা আগস্ট, ২০০৮ রাত ১০:২৮

লেখক বলেছেন: আমি দেখে এসেছি বন্ধু। কবে যে বিডি মুভি এমন হবে?

১৯. ০৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:২৬
comment by: আইরিন সুলতানা বলেছেন: ভালই ভালই ।

আমাদের বৃত্তীয় বন্ধন
তুমি-আমি বড় আপন
ঘিরে থাকি পরস্পর
মিশায়ে অন্তরে অন্তর ।
০৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:৩২

লেখক বলেছেন: ্দারুন বল্লাত দোস্ত। এবার এটাকে লিখে ফেলো -এই দাবী করবো কি?

 



 


আমি লিখি--কিন্তু লিখা যেন আমাকে না লিখায়; তাহলেই
কমার্শিয়াল হয়ে যাবার ভয় থাকে
লেখালিখি © সংরক্ষিত।
ই-মেইলঃ mongla007@yahoo.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৫৪০৯