আমার প্রিয় পোস্ট

আমার হাতদুটো পা হয়ে গেলে আর পা হাত; তাহলে কি তুমি করমদর্নের সজ্ঞাটা পালটে দিবে

স্নায়ুযুদ্ধ

০৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:২৪

শেয়ারঃ
0 0 0

স্নায়ুযুদ্ধ
---------------------------
তোমার কথাগুলো শাঁখের করাতের মতন
সকাল-বিকাল-সন্ধ্যা-রাত্রি
আমি রক্তাক্ত হচ্ছি
তবুও আমি নিশ্চুপ--
কষ্টগুলোকে মাখিয়ে দেই
তুলোর মত মেঘের সাথে আকাশের থালায়।

তোমার মত জাহাজ বানাতে পারিনা
কিন্তু দূর্বার সাধ সাগরে ঝাঁপ দেবার
তাই ভাবনাগুলোকে কাগুজে নাওয়ে পুরে
আমি প্রতীক্ষা করি বৃষ্টির---
সেখানেও তোমার তাচ্ছিল্য
আকাশ আমার চোখ চুরি করে--বৃষ্টি নামায়।

যদিওবা
মনের গহীনে গর্জে উঠে দল মাদল
তথাপি
নিজের সাথে যুদ্ধ করে-তোমার উঠোনে মিত্রতা গড়ি
দেখা হলেই, স্নায়ুগুলো ময়দানে নামে।

-------------------------------------------
আল্লাইয়ার

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:১৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৩২
রুবেল শাহ বলেছেন: "" আমি প্রতীক্ষা করি বৃষ্টির---
সেখানেও তোমার তাচ্ছিল্য
আকাশ আমার চোখ চুরি করে--বৃষ্টি নামায় ""

অনন্য বলার অবকাশ রাখে না +
০৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইল।

০৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ আশবাফ ভাই। আপনার নামটা লিখতে গেলেই আমার যত সমস্যা হয়। আশরাফ লিখা হয়।
শুভেচ্ছা রইল।

০৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৫০

লেখক বলেছেন: হা হা হা! ভালো থাকিস বেশী ঘুরিসনা।

৪. ০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১২:০৭
কালপুরুষ বলেছেন: ভাল লাগলো। প্রথম লাইনের বর্ণনার সাথে পরের লাইন গুলোর বিন্যাসে রক্তাক্তের কোন চিহ্ন বহন করেনা। বরং অনেকটাই আপোষের ভঙ্গি প্রকাশ পায়। জানিনা ঠিক ধরতে পারলাম কিনা।

আমার মনে হয় উপযুক্ত জায়গায় দাঁড়ি, কমা'র ব্যবহার হলে আরো ভাল লাগবে পড়তে ও বুঝতে। কিছু বানান সংশোধন হলে ভাল হয়।

স্বাধ = সাধ

গহিনে = গহীনে

উঠনে = উঠোনে


০৭ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:০৮

লেখক বলেছেন: স্নায়ুযুদ্ধ যখন শুরু হয়, মনের ভিতরের কষ্টের জখম বা রক্ত দেখা যায়না, ওটা আড়াল করে নিরবে যুদ্ধ চলে দুটি প্রানের। শুরুতে সেই রক্ত ক্ষরন কে উল্লেখ করে কবিতার ট্রাকে ফিরে গেছি। রক্তক্ষরন টা এর জন্যই পরে প্রাধান্য বিস্তার করেনি।
এর পরেই চলে এসেছে, স্নায়ুর খেলা কেন জন্মালো সেই কারন, তারপর লোক দেখানো আপোষ আর স্নায়ুর খেলা।

ধন্যবাদ আপনাকে দাদা। বানান গুলো ঠিক করেছি।

৫. ০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১:৩৪
উত্তরাধিকার বলেছেন:
চমৎকার লাগলো বন্ধু।
শুরুতেই অভিমানে রক্তাক্ত করেছো...

মাঝে জাগিয়েছো সবুজাভ স্বপ্ন!

শেষে এসে প্রয়োজনমত
সংগ্রাম আর সন্ধির কথা তুলেছো !
:)

...এ এক অবিচ্ছেদ্য চক্র।
ভাল লাগে- এটাও লাগলো।

শুভেচ্ছা নাও।
০৭ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:১০

লেখক বলেছেন: ধন্যবাদ বন্ধু তোমাকে। ভালো থেকো।
শুভেচ্ছা নাও। তোমার ভাবনা আমার কবিতার সাথে মিশে গেল।

৬. ০৭ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:১৪
চিটি (হামিদা রহমান) বলেছেন: আমি প্রতীক্ষা করি বৃষ্টির---
সেখানেও তোমার তাচ্ছিল্য
আকাশ আমার চোখ চুরি করে--বৃষ্টি নামায়।
..............ভাবাচ্ছে অনেক। এত চমৎকার করে বলেছেন..........মুগ্ধ।

ভালো থাকুন
শুভেচ্ছা ।
০৭ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। সুন্দর একটা শুভেচ্ছা গ্রহন করুন ঠিক আপনার কবিতার মতন।

৭. ০৭ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:২০
চিটি (হামিদা রহমান) বলেছেন: কবিতার মত কিনা জানিনা তবে শুভেচ্ছাটুকু গ্রহণ করলাম।


আছেন কেমন?
ভালো থাকা যেন হয়।
০৭ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:২৬

লেখক বলেছেন: আছি আর কি? চলে জাচ্ছে দিন। অফিস, ল্যাব আর শিক্ষকতা নিয়ে প্রবাস জীবন কেটে জাচ্ছে।

৮. ০৭ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:২৯
চিটি (হামিদা রহমান) বলেছেন: প্রবাস জীবনটা এরকম। পানসে..............।
দেশের সব আনন্দ থেকে বঞ্চিত। আর ভালো লাগে না।
০৭ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:৪১

লেখক বলেছেন: তবুও থাকতে হচ্ছে, অন্য কোথাও আনন্দের যোগান দেবার জন্য।

৯. ০৭ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:৪৭
প্রণব আচার্য্য বলেছেন: অসাধারন!

অনন্য এক কবিতা লিখেছেন বাপ্পী ভাই

সত্যি অসাধারন;


কিছু কিছু পংক্তির অদ্ভুত দ্যোতনায় আমি মুগ্ধ!
০৭ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ দাদা! কিন্তু আমি তো আপনার ঐ কবিতার আশায় বসে আছি।
শুভেচ্ছা রইল দাদা।

১০. ০৭ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৩০
আইরিন সুলতানা বলেছেন:
মেনেছি গো ...হার মেনেছি...তব পরাজয়, মোর পরাজয়, বারে বারে তাই জেনেছি...হার মেনেছি ...;)

চালিয়ে যাও দোস্ত ।
০৭ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৪০

লেখক বলেছেন: থেঙ্কু দোস্ত, ভালো থাকিস।

১১. ০৭ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৩২
উধাও ভাবুক বলেছেন:
দুর্বার ইচ্ছেগুলো যখন প্রকাশ করা বা বাস্তবায়ন করা যায়না, তখন মনের ভেতরের অবস্থা একমাত্র সেই বুঝতে পারে। আর কেউ না। কেমন এক দুমরে মুচরে যাওয়া অনুভূতি...
তারপরও সয়ে যাওয়া আপোষ...
যেন দ্বায় আর দাবীর খেলা, তাইনা ?

ভাল, শুভেচ্ছা রেখে গেলাম।
০৭ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ ভাবুক ভাই। আপনার চিন্তাটার মধ্যে অনেকটা মিল।
শুভেচ্ছা রইল।

১২. ০৭ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৫৫
আন্দালীব বলেছেন: খুব সুন্দর লিখেছেন, রিপিট- খুবি সুন্দর। লগ-অফ অবস্থায় বেশ অনেকক্ষন ধরে পড়লাম।

আপনাকে তো এইখানে বেশ অন্যরকম ভাবে পাওয়া যাচ্ছে...
প্রায় সিদ্ধার্থের মতোন শান্তিকামী :).....
মানবীয় সম্পর্কের খাতিরে আপোষকামী

এর প্রকাশটিও বেশ চমৎকার লেগেছে,
ব্যবহৃত "যদিওবা" কিম্বা "তথাপি" শব্দগুলোয় অল্প আনইভেন লাগবার মতো ব্যপার আছে। কিন্তু সেটিও বারবার পড়লে তেমন সমস্যা মনে হয়না।

সুন্দর কাজ। ভালো লাগে। শুভেচ্ছা জানিয়ে রাখি।
০৭ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:১১

লেখক বলেছেন: ধন্যবাদ আন্দালিব ভাই। আপনার ভালো লেগেছে দেখে আবারো শক্তি পেলাম।
শুভেচ্ছা রইল।

০৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৪২

লেখক বলেছেন: আপনার নতুন কবিতার প্রত্যাশায় রইলাম।

১৩. ০৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৫১
প্রণব আচার্য্য বলেছেন: ঐ কবিতা লেখার কাজ চলছে; শীঘ্রী দেবো!
০৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ দাদা। শুভেচ্ছা রইল। প্রতীক্ষায় আছি। সবার জন্য অপেক্ষা করি কিন্তু কবিতার জন্য আমার প্রতিক্ষা।

১৪. ০৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:১০
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: দেখা হলেই এই যে স্নায়ুদের যুদ্ধে নামা, এটা বেশ অনুভব করতে পারলাম মনে হয়!

এই অপারগ ভালবাসা একদম মন ছুঁয়ে গেল।
০৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। কেমন আছেন? ভালো থাকেন
শুভেচ্ছা রইল।

ভালোবাসাটাইতো আসল। কি আছে আর?

১৫. ০৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:৪৯
উধাও ভাবুক বলেছেন:
মানুষের ভীড়ে নামক লেখাটা শেষ করে দিয়েছি। ৪ পর্বে শেষ করলাম।
পড়লে সবকটা পরবেন আশাকরি। শনিবার থেকে আর একটা শুরু করবো।
শুভেচ্ছা রইল।
০৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৪০

লেখক বলেছেন: অবশ্যই পড়ব, আপনার কাছে আমি ঋনি হয়ে যাচ্ছি দিন দিন, আমার এখানে কোন বাংলা গল্পের বা উপন্যাসের বই পাওয়া যায়না, কিন্তু আপনি, রাতিফ আরও কয়েকজন কে আমার ধন্যবাদ দিতেই হবে।
আপনার লিখার হাত প্রশংসনীয়।
শুভেচ্ছা রইল।

১৬. ০৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৫০
রাতিফ বলেছেন: স্যার ফাটাইয়া ফালাইছেন.......সবাই অনেক গুরুগম্ভীর মন্তব্য করেছেন, তাই আমি একটু হাল্কাচ্ছলে তাদের কথাটাই পুনারাবৃত্তি করলাম:)


অনন্য কিছু পংক্তিমালায় পূর্ণ একটা কবিতা।

ভালো থাকেন.......শুভেচ্ছা।
০৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:১৫

লেখক বলেছেন: তোমার দেখা নাই কেন ? কেমন আছো?

১৭. ০৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:১৯
প্রণব আচার্য্য বলেছেন: কোথাও কি কথা ছিল কোন? কেউ কি বলেছিল
প্রভাতের মর্মরে গাইতে রাগভৈরবী? কেউ বলেনি;

স্বপ্রনোদিত উৎসবে মানুষের এই আয়োজন স্বতোৎসারিত;
পরিধি অতিক্রমের দুর্জয় ইচ্ছায় মুষ্ঠিবদ্ধ হাত
মানুষের বেদনায় মানুষকে নামিয়েছে মিছিলে একদিন;

আজও সেই মিছিল আজও সেই বেদনা
আজও সেই কান্নার প্রতিধ্বনির মতো
মানুষের সাথে সাথে সাংসারিক সংলাপে ফেরে।

যারা ভাবে ঢিলে হয়ে গ্যছে সেইসব মুষ্ঠিবদ্ধতা
যারা জানে মানুষের কখনও আর মিছিল হয় না
যারা বলে ফেরে মুক্তি আমাদের নেই কোন দিন
তাদের উদ্দেশ্যে ঘৃনা রেখে
এইসব অনুভবে আমারও রক্তে বান আসে
অসহ্য রাত পেরুনো ইস্তেহার পড়ে
লাল ফিতা মগজে বাঁধি...

কোথাও কি কথা ছিল কোন? মুখোমুখী আঁধারে
কাস্তে আর হাতুড়ির প্রতিধ্বনি ক্রমশঃই বাড়ছে!
০৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:২৭

লেখক বলেছেন: দাদা আপনি আমার ব্লগটাকে চেতনায় রূপান্তরিত করে দিলেন,
অনেক অনেক ধন্যবাদ দাদা।

১৮. ০৭ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৩৬
রাতিফ বলেছেন: এইতো আছি স্যার ভালোই:)
১৯. ০৭ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৩৮
রাতিফ বলেছেন: @প্রণব ভাই.......দুর্দান্ত হইছে।


স্যার আপনাকেও অশেষ ধন্যবাদ, যেহেতু কবিতাটির উৎসমূলে আপনি আছেন
২০. ০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:০৭
অশোক দেব বলেছেন: আমার কিন্তু এ কবিতাটা ভালো লাগল।
০৮ ই আগস্ট, ২০০৮ ভোর ৬:১৩

লেখক বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ দাদা। আপনার ভালো লাগা মানে হচ্ছে আমি কিছু শিখছি।

২১. ০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১:২৩
রাহামনি বৃষ্টি বলেছেন:
পূর্ববর্তী কবিতার স্নায়ুর উত্তাপ এখানে প্রবল।



খুবই ফালতু একটা কবিতা... যাতে জয়ের গন্ধ খুবই কটকা:):)

ধন্যবাদ জয়ী ভাই।
০৮ ই আগস্ট, ২০০৮ ভোর ৬:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ বুড়ী (আদর করে), শুভেচ্ছা নিস।

২২. ০৮ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:১৩
আসিফ আহমেদ বলেছেন: অনেক ভালো লাগছে উপমা গুলো..
০৮ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:০৫

লেখক বলেছেন: থেঙ্কু।

২৩. ০৮ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:০৪
সুলতানা শিরীন সাজি বলেছেন: "তোমার কথাগুলো শাঁখের করাতের মতন
সকাল-বিকাল-সন্ধ্যা-রাত্রি
আমি রক্তাক্ত হচ্ছি
তবুও আমি নিশ্চুপ--
কষ্টগুলোকে মাখিয়ে দেই
তুলোর মত মেঘের সাথে আকাশের থালায়।"..................

অবাক লাগছে।
কিছু সময় আসে ভাবনাগুলো কোথায় যে মিলে যায়।
আজ মিলে গেলো।
তুলোর মত মেঘের সাথে আকাশের থালায়।

খুব ভালো লাগলো।
শুভকামনা।
০৮ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:৪৫

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ আপা। ভালো আছেন?
শুভেচ্ছা নিবেন।

০৮ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৪০

লেখক বলেছেন: আমার এখানে কিন্তু এখন প্রায় ২ টা বাজে। এটাকে কি শুভ ঘোর দুপুর বলবো?

২৫. ০৯ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:৪৯
উধাও ভাবুক বলেছেন:
বাপ্পী ভাই আপনার মেইল আই ডি টা পেলে আমি আপনাকে বাংলা অনেক উপন্যাসের কপি দিতে পারতাম। আমার কাছে বাংলা বেশকিছু লেখকের লেখা আছে।
০৯ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:৫২

লেখক বলেছেন: মেইল করে দিয়েন। আর আমার গতকালের কবিতাটা দেখেন একটু।

২৬. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:১০
সুদীপ চৌধুরী বলেছেন: আমি নতুন হওয়াতে আপনার আগের কবিতা গুলো এখনো অপরিচিত।ইচ্ছে করে ই পড়ি না।প্রথম বার পড়ার ব্যাপারটা অন্যরকম।তাই বেশ ঘটা করে আপনার কবিতা পড়তে বসি।

এইমাত্র যেমন পড়লাম.........আর নির্বাক হলাম
১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৪৭

লেখক বলেছেন: সময় পেলে পড়তে চাইলে পড়ে নিও, তবে আগের অনেক কবিতা আছে যেগুলো কে কবিতার শিশু বলতে পার।

২৭. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:১৪
সুদীপ চৌধুরী বলেছেন: মানুষের স্বভাব জাত প্রবৃত্তি।সুন্দর জিনিষ সবাই ঘরে তুলতে চায়।আমিই বা কেন পিছপা হব?
১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৪৮

লেখক বলেছেন: ভালোবাসার মায়ায় জড়িয়ে ফেললে। ভালো থেকো।

 

মোট সময় লেগেছে ১.০১৭২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
চিরায়ত প্রথার শরীর ইন্সুরেন্স হয়ে গেছে "আপোষ-আপোষ" শিৎকারের রতিচর্চায়

লেখালিখি © সংরক্ষিত।
ই-মেইলঃ allayear@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ