আমার প্রিয় পোস্ট
- বিনীত কথা : ১০ । কবিতার ছন্দ প্রসঙ্গে - অনুপম হাসান
- ভায়োলা - আন্দালীব
- রিসেন্ট পিক্সেল্স: - অন্যমনস্ক শরৎ
- অনলাইনে সিনেমা দেখার অসাধারণ তিনটি সাইট - ত্রিকাল
- মুক্তগদ্য: কফিন আর চা-পাতার সড়ক এবং একটি রোদচশমা - নির্ঝর নৈঃশব্দ্য
- নদীর নাম ধর্ষিতা। - সালাহ্ উদ্দিন শুভ্র
- || ভ্রুণরক্ষী || - ঊশৃংখল ঝড়কন্যা
- আমার মেয়ের প্রথম চিঠি - মন যাযাবর
- ‘আলোর আবেগে’ - বরেণ্য আলোকচিত্রশিল্পী নাইব উদ্দিন আহমেদের আত্মকথা - মুক্তি মণ্ডল
- পপ-আপে খেলা দ্যাখেন...বাংলাদেশ আর জিম্বাবুয়ে প্রথম ওয়ানডে - হুনার মন্দ
- মুক্তগদ্য: ছায়ানদ এবং কবির আত্মবিস্মৃত উত্তর - নির্ঝর নৈঃশব্দ্য
- কাঁচা বাতাস নিয়ে এলো গোপন নিশ্বাস - সবাক
- ইল্লতের গান - মুক্তি মণ্ডল
- অস্পষ্ট শেষ পৃষ্ঠার হাসি - মুক্তি মণ্ডল
- ছোটগল্প : আমার মৃত্যু পরবর্তী চিঠি - আবদুর রাজ্জাক শিপন
- বনভূমির ছায়া -- আবুল হাসান - শূন্য আরণ্যক
- বৃষ্টি, বৃষ রাশির বালিকাটি - সৈয়দ আফসার__১৯৭৯
- সেরা রোমান্টিক মুভি - শওকত হোসেন মাসুম
- অনার্য আজ বাড়ি ফেরেনি - মুক্তি মণ্ডল
- আল্লাইয়ার ও মুক্তি মণ্ডলের যৌথ কবিতা - মুক্তি মণ্ডল
- কিছু লালন ও গিন্সবার্গের লালনপ্রীতি - আকাশ অম্বর
- আমার দেখা সেরা গ্যাংস্টার মুভিগুলো - অপরিচিত_আবির
- প্রোগ্রামার এবং ওয়েব-ডেভেলপারদের জন্য 'হেড ফার্স্ট' সিরিজের অসাধারণ-ব্যতিক্রমী কিছু বই - বজ্রাহত
- কমপিউটারের কিছু শর্টকাট/ কীবোর্ড কমান্ড টিপস - জোবাইর
-
ইষ্টিম-বিষ্টিম
- আশরাফ মাহমুদ
- ট্রেন দুর্ঘটনার দুর্লভ ভিডিও চিত্র! শেয়ার করলাম - েভােরর স্বপ্ন
- নিভৃতচারি ও প্রচারবিমূখ কবি জাহেদ আহমদ এর আমার ভাললাগা ৫টি কবিতা - সৈয়দ আফসার__১৯৭৯
- ভোরে রচিত কথাগুচ্ছ - সৈয়দ আফসার__১৯৭৯
- বিনা মুল্যে দেখুন ৩৯ টিভি চ্যানেল - নাজিরুল হক
- সঞ্জীব চৌধুরীর সঙ্গে এক রাত এবং অভিনেতা সঞ্জীব : প্রিয় শিল্পীর স্মৃতিতে নিবেদিত ভিডিও - সোজা কথা
- ধবংসপূর্বকালের অসুর চোখ - আমি ও আমরা
- আদ্যোপান্ত নচিকেতাঃ একটি তথ্যমূলক পোষ্ট। - জয় সরকার
- কবিতা সময়ের পাঠ নাকি সময়কে পাঠ করা? - সৈয়দ আফসার__১৯৭৯
- আমি কিংবদন্তির কথা বলছিঃ আবু জাফর ওবায়দুল্লাহ - নির্বাক হাসান
- ঠেক-বাকী অঙ্ক। - কাকশালিখচড়াইগাঙচিল
- ব্যাজস্তুতির ছলে সত্যের লেজ ধরে টান - মুজিব মেহদী
- এই ওয়েস্টার্ন মুভি গুলো দেখেছেন কি ???????? - বন্ধু কই কৈ
- পথ - তারিক টুকু
- অড্রে টাউটো এবং তার কিছু মুভি - সব্যসাচী প্রসূন
- মুভি গুলো দেখেছেন কি ????? - বন্ধু কই কৈ
- বঙ্গাব্দের উদ্ভব কবে ও কোথায়-আহমদ শরীফের লিখা থেকে অংশ বিশেষ। - সালাহ্ উদ্দিন শুভ্র
দানব
০৮ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৩১
![]()
দানব
------------------------------
ইয়েস স্যার! ইয়েস স্যার
স্যার
এটেন-----------শান
ঠ্রাস-ঠ্রাস-ঠ্রাস -----সব গুলো বুট জেগে উঠে
নিস্তব্ধ রাতের ঘুম পাড়ানীর গল্প বা গান এখানে অতীত।
সৈনিকগুলো ঘুমিয়েছিল যতক্ষন
ততক্ষন সবাই ছিল কারও বাবা, কারো ভাই
কিংবা কারো প্রেমিক।
কালো বুট গুলো যখন জেগে উঠে-হাজার ওয়াট আলো
জ্বলে উঠে-যখন শক্ত হাতে রাইফেল উঠে
অভিমান করে শিয়রে থাকা প্রেমিকার ছবিটি
প্রীয় সন্তানের ছবিটি।
আমি তখন খুব কাছ থেকে দেখি
মানুষের ভেতর দানবের বসবাস।
কিছুক্ষন আগে এরা ছিল সবাই কবি;
চোখ বন্ধ করলেই তারা বুকে নিতে পারত
কুয়াশায় ভেজা কাশ, জোনাকীর আলোয়
পারি দিত কবিতার দির্ঘ পথ, পাহাড়ের গায়ে
এঁকে দিত জুম।
এটেন-----------শান (একটি মাত্র কমান্ড)
ঠ্রাস-ঠ্রাস-ঠ্রাস -----সব গুলো বুট জেগে উঠে,
সবগুলো কবি মরে যায়-সবগুলো দানব জেগে উঠে।
ঠা-ঠা-ঠা- দ্রিম-দ্রিম-দ্রিম -
আবারো
জেনোসাইড--------------
ধ্বংসাবশেষে পরে থাকা একটি শিশুর চিৎকারে
আমার ঘরে ঘুমিয়ে থাকা লক্ষীসোনার ঘুম ভাঙ্গে।
------------------------------------------------
আল্লাইয়ার
[ছবির লিঙ্ক আমি নিজে
]
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা বিভাগে । সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:১৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ধন্যবাদ তোমাকে।
আশরাফ মাহমুদ বলেছেন:
অতুলনীয় একটা কবিতা।
লেখক বলেছেন: ধন্যবাদ আশরাফ ভাই- এখন আপনার নাম লিখতে সুবিধা হচ্ছে।
ভালো থাকবেন।
লেখক বলেছেন: হা মুকুল ভাই দেশে থাকতে করতাম, চারু কলায় বসে আড্ডা দিতে দিতে এসব করা। ভালো লাগা।
ধন্যবাদ আপনাকে।
আহসান হাবিব শিমুল বলেছেন:
কবিতা ভালো লেগেছে।
লেখক বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে।
প্রণব আচার্য্য বলেছেন:
সৈনিকগুলো ঘুমিয়েছিল যতক্ষনততক্ষন সবাই ছিল কারও বাবা, কারো ভাই
কিংবা কারো প্রেমিক।
চমৎকার!
এসব লেখা মাঝে মধ্যেই আসে; সবসময় নয়
লেখক বলেছেন: হা দাদা ঠিক- আজ একটু কিছু পান করেছিলাম, তাই এলো।
লেখক বলেছেন: ধন্যবাদ ভাই।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
খুব ভালো লাগলো..........কবিতাটা অসাধারণ হয়েছে......।
"ঠা-ঠা-ঠা- দ্রিম-দ্রিম-দ্রিম -
আবারো
জেনোসাইড--------------
ধ্বংসাবশেষে পরে থাকা একটি শিশুর চিৎকারে
আমার ঘরে ঘুমিয়ে থাকা লক্ষীসোনার ঘুম ভাঙ্গে।"...............।
কবিতায় এভাবে সময়কে আনা সত্যিই দারুণ।
শুভেচ্ছা থাকলো।
লেখক বলেছেন: ধন্যবাদ আপা আপনাকে। অনেক শুভেচ্ছা রইল।
আইরিন সুলতানা বলেছেন:
এরা জেগে ওঠে বলেই হয়ত ধ্বংস থেকে সৃষ্টি, মৃত্যু থেকে জন্ম হয়
এরা দানব হয় বলেই হয়ত সৃষ্টিগুলো ধ্বংস, জীবনগুলো লাশ হয়।
লেখক বলেছেন: আলবাত ঠিক।
আইরিন সুলতানা বলেছেন:
দোস্তোওওও, একটা পন্ডিতি করি...হলুদ বর্ডারটা চোখ্খে লাগে...ওইটা কালো দিয়ে টেরাই করো তো...একটু ব্লেন্ডিং দিলে মাঝেরটুকুর সাথে বেশ মিলে যাবে ...
লেখক বলেছেন: দোস্ত এগুলো সব বাংলাদেশ এ থাকতে করেছি , আমার সাথে সাথেই ঘুরে। এরাও প্রবাসী, এখন আর এগুলো করতে ভাল লাগেনা, তবে তুমি যখন বলেছ চেষ্টা করব
লিপিকার বলেছেন:
চমৎকার!!....
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা নিন।
সবাক বলেছেন:
লক্ষীসোনাটা যদি তোমার সৌকুমার্য হয়ে থাকে তবে সে আর ঘুমোবে না।
ঘুমোতে দেব না।
নজরুল বা সুকান্তকে এখনকার কবিরা বাঁকা চোখে দেখে। এখনতো খালি নিজের অনুভূতিগুলো অন্যের উপর চাপিয়ে দেয়ার প্রানান্তকর চেষ্টা। তার মাঝে আমরা ক'জন চাই শুধু নিজের কথা নয় আরও অনেকের কথা বলে যেতে, অনেকের গান গেয়ে যেতে। অনর্থক জটিলতা পরিহার করে আমাদের উচিৎ স্ব স্ব "ঘুমন্ত লক্সী সোনাকে" জাগিয়ে তোলা। তুমি সে কাজটিই করছো... তোমাকে স্যালুট!
লেখক বলেছেন: তোর মন্তব্যের জন্য তোকে স্যালুট।
লেখক বলেছেন: ইউ হ্যাভ কাম টু দি পয়েন্ট।
আশরাফ মাহমুদ বলেছেন:
@ সবাক, তোমার মন্তব্যের বিরোধিতা করছি। নজরুল, সুকান্ত সবসময়ের শ্রদ্ধার আর প্রেরণার। আর সব কবির পক্ষে সব ধরনের কবিতা লেখা সম্ভব না, এটা সীমাবদ্ধতা হতেও পারে। তুমি লিখ (অনেক সুন্দর), তাই বলে অন্যকে অবহেলা করে কথা বলা উচিত না।
কালপুরুষ বলেছেন:
ভাল লিখেছেন। চিত্রটা কষ্টের। একাত্তরে পাকবাহিনী কর্তৃক বুদ্ধিজীবি হত্যার কথা মনে পড়ে গেল। মনে পড়ে গেলো রা.বি -এর জোহা স্যারের কথা।
লেখক বলেছেন: ধন্যবাদ দাদা। ব্যাপার গুলো খুব নারা দেয়
অশোক দেব বলেছেন:
এটা কিন্তু আমার ভালো লেগেছে। কোথাও কোনো আপত্তি নেই। ভাল লেগেছে। শুভেচ্ছা।
লেখক বলেছেন: ধন্যবাদ দাদা। এখন আমার ভালো লাগছে।
আবু সালেহ বলেছেন:
কষ্টের চিএ অংকন...
লেখক বলেছেন: তাই? ধন্যবাদ আপনকে।
রাহামনি বৃষ্টি বলেছেন:
@ বাপ্পী ভাই
আপনার সোনামনির জেগে ওঠাতে আমি যারপরানই খুশি।
@সবাক
আমাদের অনেক নজরুল আর সুকান্তের দরকার নেই। দু'একজনেই সন্তুষ্ট। কারণ নজরুল বা সুকান্ত সবাই হতে পারের না। তারাই পারে যারা সময়কে ধারণ করতে পারে। আপনি যে ধরণের কবিতা লিখে থাকেন, তাতে আমি সময় খুজে পাই। আপনাকেই নজুরুল আর সুকান্ত নিয়ে কথা বলাতে মানায়।
স্যালুট!!
@ আশরাফ
এখানে একটি কথা প্রায়ই শুনা যায় -" কবিতা না বুঝলেও হবে, ভালো লাগাটাই আসল বিষয়"। এর যদি একটা অর্থ দাড় করাই তাহলে বুঝা যাবে, "আমার ভাবনা আপনাকে না বুঝলেও চলবে, কারণ ওটা একান্তই আমার। আপনি খালি বলেন আমার চেষ্টার (দুর্বোধ্যতার) সফলতা কতোখানি"? সবাকের মন্তব্যে শুধু কথা খুজে নেয়া অনর্থক, এখানে চাপা অভিমান আছে ১০০%
লেখক বলেছেন: আমি তো ভালো ফ্যাসাদে পড়লাম। আমি কি দর্শক।
তামো ব্লগ বলেছেন:
+
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ।
ফেরারী পাখি বলেছেন:
একটি ভিন্ন স্বাদের কবিতা পড়লাম। ধন্যবাদ আপনাকে।
চিটি (হামিদা রহমান) বলেছেন:
কবিতাটা দুইবার পড়লাম। খুব নাড়া দিলো। ধ্বংসাবশেষে পরে থাকা একটি শিশুর চিৎকারে
আমার ঘরে ঘুমিয়ে থাকা লক্ষীসোনার ঘুম ভাঙ্গে।..........শেষ কথাটি অসাধারণ!!!!
এরকম আরও লেখা আশা করছি.........।
শুভেচ্ছা ।
লেখক বলেছেন: শুভেচ্ছা রইল। ভালো আছেন তো? আবার বেড়াতে যাচ্ছেন কবে? ঘুরার অপেক্ষায় রইলাম।
উধাও ভাবুক বলেছেন:
ভাইরে, যা লিখছেন সেটা একদম সত্যি একটা অনুভূতি।
আপনি তো " অল কোয়াইট অন দ্যা ওয়েস্টার্ন ফ্রন্ট " এর সেই নায়কের অনুভূতিগুলো জাগিয়ে দিলেন।
শুভেচ্ছা রেখে গেলাম।
লেখক বলেছেন: ছবিটা দেখিনি দেখতে হবেতো!
চিটি (হামিদা রহমান) বলেছেন:
ভালো আছি, আলহামদুলিল্লাহ। এ মাসের শেষের দিকে San Francisco শহরে যাবো। Golden Gate দেখতে। দোয়া করবেন। এর পর ঘুরতে ................
আপনি কেমন আছেন?
লেখক বলেছেন: আপনার সম্পর্কে জানার আগ্রহ আছে। আপনি কি করেন এম্নিতে।
আপনার ব্লগেও কথাটা লিখেছি।
আমি ভালো আছি।
লেখক বলেছেন: না আর কিছু নয়, দারুন বলেছেন। শুনেই সব পেয়ে গেলাম।
উত্তরাধিকার বলেছেন:
ওরে প্রিয় বন্ধু...
খুব ভাল হয়েছে কবিতা খানি।
কেউ কেউ সৈনিক তবে কিন্তু সবাই মানুষ ।
দোষে গুনে কাদা মাটিতে তৈরী মানুষ।
আর আছে ছকে বাঁধা আদেশ-
"এটেন-----------শান
ঠ্রাস-ঠ্রাস-ঠ্রাস -..."
তবে এও ঠিক যে-
এমন অনেক সৈনিক আছে
মাটির বুকে বেয়োনেট খুঁচিয়ে
লিখতে পারে কবিতা...।
হুম্ম-
অনুপ্রানিত হলাম অনেক।
এই থীমের আউটলাইন বাউন্ডারি ঘেষা আমার একটা লেখা ছিল।
জাতি সংঘের শান্তি রক্ষীদের নিয়ে...
দেখি; খুঁজে পেলে পোস্ট করে দিব নে।
ভাল থেকো অনেক...
সারাক্ষন সারা বেলা।
লেখক বলেছেন: হা বন্ধু খুজে দেখ। আর তুমি ভালো থেক।
অশোক দেব বলেছেন:
ফয়সল নোই-এর ব্লগে একটি শব্দ নিয়ে মন্তব্য করেছি। তারপরে আপনার মন্তব্যে একটু উষ্মা টের পেলাম। আসলে আমি এমনি আড্ডাতে জয়েন করতে চেয়েছি। ছবি দেখে আপনাকে স্নেহাস্পদ বলেই মনে হয়, তাই একটু আগ বাড়িয়ে কথা বলে ফেলি। আর হবে না।
লেখক বলেছেন: দাদা ভুল বুঝলেন হয়তো। ওখানে কিন্তু উষ্মার প্রকাশের কিছুই ঘটেনি।
আপনি আমাকে ছোট ভাইয়ের মত মনে করুন, আমি আপনার কবিতার অনেক ভক্ত, আমি আপনাকে মনে মনে কখন যেন একজন শিক্ষাগুরু হিসেবে বসিয়েছি আমি জানিনা। হয়ত বলবেন বাড়িয়ে
বলছি। কিন্তু আমার এখন যে বয়স, বা যে একটি কাল যাচ্ছে, সেখানে বাড়িয়ে বলার অবকাশ বা ছোট বেলার মত ঢং করার ক্ষন এখন নেই। তাই মোটেই বাড়িয়ে বলছিনা। এক্টুও না। আমি আপনাকে বুঝতে পেরেছি অনেকটা; আপনার কবিতা, সাহিত্যে সর্বপোরি বাংলা অভিধানে যে দখল তাকে আমি স্যালুট করি। তাই মনের অজান্তে আপনাকে অনুসরন করি। একজন শিষ্য বলতে পারেন। তাই আপনি যখন কোন মন্তব্য করেন আমার কবিতায়, তখন সাথে সাথে আরেকটি ভালো কবিতা প্রসব করার প্রয়াস জাগে। গুরুদক্ষিনা বলে একটা কথা আছে তো!
ওখানে দাদা মোটেই উষ্মা ছিলনা। কারন টা খুলেই বলি। আমি সাউথ কোরিয়াতে আছি ৭ বছর ধরে। এর আগ পর্যন্ত দেশে থাকতে কবিতা , আবৃত্তি আর ছবি আঁকা ছিল আমার নেশা। কিন্তু এখানে এসে বড্ড যান্ত্রিক আমি।
সারাদিন আমাকে কম্পিউটারের ০১০১০১ নিয়ে খেলা করতে হয়। কবিতা কিন্তু তা মানেনা। সেখানে চলে আসে কিন্তু এই সংক্ষ্যা গুলো মাঝে অনেক অনেক ইমোশান। তখন আমার একটু কষ্ট পেতে হয়। অনেক কষ্ট করে নিজের খোলস কে ত্যাগ করে আরেকটি খোলস পরে আমাকে কবিতা লিখতে হয়। সারাদিন কোরিয়ান ভাষায় কথা বলে জেতে হয় আমাকে। তাই ইদানিং বাংলা ভাষার দখল টাও অনেক দূর্বল। "খাক " শব্দটার অর্থ এই দূর্বলতার জন্যই জানা ছিলনা আমার অভিধানে। তাছাড়া আমার এখানে বাংলা অভিধান ও নেই।কিন্তু শব্দটির আবহ বুঝতে পেরেছিলাম। ওখানে তাই আমি মন্তব্য করেছিলাম কারন আমি জানাতে চেয়েছিলাম। তাই আপনি যখন মন্তব্য করলেন, তখন আমি সেজন্যই লিখেছিলাম, দাদা এসে পড়েছে। এর কারন হচ্ছে, আমি ওটা মেনে নিয়েছি, এখন যদি বাংলা একাডেমি এর অভিধানে ও যদি "খাক " শব্দ অন্য কোন অর্থ বুঝায় বুঝাক, আমি কিন্তু ধার ধারিনা। আমি একজন অশোক কে শ্রদ্ধা করি, তার আভিধানিক জ্ঞান কে বিশ্বাস করি।
দাদা আর হবেনা কথা টা বড্ড মনে লাগল। এই ব্যাথাটা কিন্তু আপনাকেই উপসম করার দায়িত্ব নিতে হবে।
পরিশেষে আবারো। আপনি আমার গুরু।
উধাও ভাবুক বলেছেন:
অল কোয়াইট অন দ্যা ওয়েস্টার্ন ফ্রন্ট
এটা এরিক মারিয়া রোমার্ক এর একটা বিখ্যাত উপন্যাস। পারলে পড়বেন।
আজকে একটা লেখা কম্পোজ করছি একজন অবসরপ্রাপ্ত কমকর্তার কিছু অনুভূতি নিয়ে লেখা।
লেখক বলেছেন: অবশ্যই দেখবো।
কিন্তু এই প্রকারে কেন যেন আমার তেমন ভালো লাগা নেই।
ব্যক্তিক সীমাবদ্ধতা।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্যে। ভাল লাগল আপনার মন্তব্য।
অ রণ্য বলেছেন:
একটা সময় ছিল যখন আমি নিজেও লিখতাম অনেকটাই যেন এরকমেরি লেখা আর তখন কি হত জানেন ?এই যে আমার উপরে যে মানুষটি কমেন্ট করেছেন
মানে জনাব আন্দালীব অনেকটা উপরের করা কমেন্টের মত করেই করতেন..আজ কেনজানি সেইসব দিনের কথা মনে পড়ে গেল
আসলে ভাষা, ভাবনা, ভংগী, চিন্তা প্রক্রিয়া, পর্যবেক্ষণ, উপলব্ধি, বিশ্লেষণ
গঠন সব কিছূতেই পরিবর্তন আসে..শুধূ চাই শ্রম আর সাধনা
ভাল থাকুন
কবিতাটি ভাল তবে কেন জানি আজকাল আমাকেও কবিতা গুলো টানেনা
লেখক বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্যে। ভাল লাগল আপনার মন্তব্য।
উত্তরাধিকার বলেছেন:
জানি ব্যস্ত আছো...
০১০১০১... নিয়ে মেতে আছো।
স্ময় করে ঘুরে এসো বন্ধু-
নতুন ছবি নামিয়েছি !!
লেখক বলেছেন: আমি এখনি আসছি।
লেখক বলেছেন: নতুন লিখা আড়ি নিয়েছে, থুম ধরে বসে আছি।
চিটি (হামিদা রহমান) বলেছেন:
আমি না হয় বুঝলাম, আম-জনতাকে সেটা বুঝাবেন কি করে?নতুন লেখা চাই- সেটা জনগনের দাবি।
লেখক বলেছেন: তাইতো অনুকবিতা, নিজের সাথে যুদ্ধ করে তোমার সাথে মিত্রতা।
আসিফ আহমেদ বলেছেন:
আমাদের সবার ভিতরেই দানব আছে। প্রকাশ পায় উপযুক্ত পরিবেশে।অনেক ভালো লাগলো কবিতাটা।
লেখক বলেছেন: থেঙ্কু তোমারে।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে আপনার ভালো লাগার জন্য।
সুদীপ চৌধুরী বলেছেন:
অনবদ্য.......বেশি ভালো লাগা জড়িয়ে থাকলো:
"কিছুক্ষন আগে এরা ছিল সবাই কবি;
চোখ বন্ধ করলেই তারা বুকে নিতে পারত
কুয়াশায় ভেজা কাশ, জোনাকীর আলোয়
পারি দিত কবিতার দির্ঘ পথ, পাহাড়ের গায়ে
এঁকে দিত জুম।"
লেখক বলেছেন: ধন্যবাদ সুদীপ , ভালো থাকা হোক।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















চোখ বন্ধ করলেই তারা বুকে নিতে পারত
কুয়াশায় ভেজা কাশ, জোনাকীর আলোয়
পারি দিত কবিতার দির্ঘ পথ, পাহাড়ের গায়ে
এঁকে দিত জুম।
এটেন-----------শান (একটি মাত্র কমান্ড)
ঠ্রাস-ঠ্রাস-ঠ্রাস -----সব গুলো বুট জেগে উঠে,
সবগুলো কবি মরে যায়-সবগুলো দানব জেগে উঠে। "........দুর্দান্ত!
পুরো কবিতাটাই অনন্য হয়েছে স্যার।
শুভেচ্ছা