আমার প্রিয় পোস্ট

আমি ও আমরা একটি স্বপ্নবাজ চাতক

পিতৃবিয়োগ

৩০ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৪২

শেয়ার করুন:                   Facebook


শীতের কনকনে হাওয়া
প্রহরীর মত দাঁড়িয়ে- বাহিরে,
অন্দরে কাপুরুষ প্রেমিক তখন
উলেন কম্বলের ভেতর প্রীয়ার বুকে
উষ্ণতা খোঁজে কলম্বাস হয়ে
ভাইব্রেটেট মুঠোফোনের নিষ্ফল কান্না
সাগরপাড়ে---
সান্তামারিয়ার গতি বাড়ে আদিম গন্ধে।

যারা মুঠোফোনের কান্নার শব্দ শুনেছিল
তাদের পা'গুলো চিনিয়ে দেয়
ডোমঘরের ঠিকানা
তাদের উষ্ণতা নেমে যায় হীমাঙ্কের নীচে
শক্ত বরফে দাঁত শিউরে উঠে।
ইসাবেলা ও স্বজনের চোখে জল আসে
তবু পিপাসার আর্তিতে কেউ
জলের বুকে নাও ভাসায়না
সেদিন শুধু কলম্বাসের জাহাজই ছুটে
অবাধ্য-নির্লজ্জ কলম্বাসের জাহাজ-------------


[ছবিসূত্রঃ গুগল]

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতাকবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে ।

 

  • ৫৭ টি মন্তব্য
  • ২৯৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১২ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ৩০ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৪৮
comment by: এরশাদ বাদশা বলেছেন: অনন্য!!!

ব্লগে একটা জিনিস সবচে বেশি। আর তা হলো কবিতা। এবং বলাই বাহুল্য, বেশিরভাগ কবিতাই অসাধারন।

আপনার কবিতা মনে হয় প্রথম পড়লাম। বিশেষ কয়েকজনের কবিতা নিয়ম করে পড়া হয়।
৩০ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। আশাকরি আমার কবিতা আপনার ভালো লাগবে। সময় পেলে অন্য গুলো দেখবেন।

২. ৩০ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৫০
comment by: জহিরুল ইসলাম মুসা বলেছেন: ভাল লাগিল।
৩০ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩. ৩০ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৫১
comment by: রাতিফ বলেছেন: পাহাড়ারত,ভাইব্রেটেট,মুঠোফনের---এই বানাগুলো একটু দেখবেন স্যার।


শীতের কনকনে হাওয়া প্রহরীর মত
বাহিরে পাহাড়ারত
আর কাপুরুষ প্রেমিক তখন
উলেন কম্বলের ভেতর প্রীয়ার বুকে
উষ্ণতার খোঁজে কলম্বাস--- ...................এই জায়গার তাল কিংবা অর্থের গতিময়তাটা কিছুটা বিঘ্নিত হয়েছে বলে মনে হচ্ছে, আপনার কাছ থেকে মতামত আশা করছি স্যার।


কবিতা ভালো লেগেছে।


শুভেচ্ছা।
৩০ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৫৭

লেখক বলেছেন: ওটা নিয়েই ভাবছি।

৪. ৩০ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৫২
comment by: হায়দার কািরগর বলেছেন: ভাল লাগলো।
বোধহয় আপনি শীত নিয়ে আসলেন।
৩০ শে আগস্ট, ২০০৮ রাত ৮:০০

লেখক বলেছেন: ধন্যবাদ কারিগর ভাই।

৫. ৩০ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৫৮
comment by: ফয়সল নোই বলেছেন:
জগতে আনন্দ যজ্ঞে পেয়েছি রাজ কুমারীর মন
আরে বাহ রাজ কুমারীর মন ... (জয়)

আপনার কবিতাটি পড়ে কত কি মনে পড়লো!
৩০ শে আগস্ট, ২০০৮ রাত ৮:০০

লেখক বলেছেন: ধন্যবাদ নোই ভাই। অশেষ ধন্যবাদ আপনাকে।

৬. ৩০ শে আগস্ট, ২০০৮ রাত ৮:০৯
comment by: আইরিন সুলতানা বলেছেন:
ইমোশনাল কবিতা ...
৩০ শে আগস্ট, ২০০৮ রাত ৮:১৬

লেখক বলেছেন: ইমোশনালী তোকে ধন্যবাদ।

৭. ৩০ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৩১
comment by: রুবেল শাহ বলেছেন: নষ্টালজিয়া (একটা চিঠি) টা প্রথম আমি বাসায় ফেরাস সময় গাড়ীতে বসে পড়ছিলাম............ অসম্ভব এক মোহ আমার ঘিরে নিয়েছিল।

আজ লেখাটা কপি করতে করতে পুরোটাই পড়া হয়ে গেল. কিচুক্ষণ হা করে লেখাটার দিকে তাকিয়ে রইলাম......... আর কিছু বলতে পারবো না, কেননা আমার মাঝে বিশ্লেষন ক্ষমতার বড়ই অভাব......

ভাল লাগা ও শুভেচ্ছা রেখে গেলাম
৩০ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৫৯

লেখক বলেছেন: ভাই আপনার কাছে আমি দিনকে দিন ঋনি হয়ে যাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার এই মন্তব্য যেন আমাকে আরো লিখার সাহস ও চিন্তার যোগান দেয়।

৮. ৩০ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৩৭
comment by: রাতমজুর বলেছেন: টাইটেলটা ধাক্কা দিলো, আজ, এই দিনে, অনেক বছর আগে পিতৃবিয়োগ ঘটেছিল। এবং আপনার লেখা প্রকাশের সময়টাও কাছাকাছি।
৩০ শে আগস্ট, ২০০৮ রাত ৯:০১

লেখক বলেছেন: লিখাটি আপনার ভাল লেগেছে না খারাপ লেগেছে এটা আর জিজ্ঞাস করবনা। আপনার বাবার বেহেস্ত নসীব হোক। ভালো থাকেন যেন তিনি ওখানে। সামনে রোজা আমি আপনার বাবার জন্য দোয়া করব।

৯. ৩০ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৪০
comment by: নিঃশব্দ শিশির! বলেছেন: হুম
৩০ শে আগস্ট, ২০০৮ রাত ৯:০১

লেখক বলেছেন: ্ধন্যবাদ হুম ভাই।

১০. ৩০ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৫৪
comment by: একরামুল হক শামীম বলেছেন: দারুন।
৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১০:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ শামীম। শুভেচ্ছা রইল।

১১. ৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৩৮
comment by: চিকনমিয়া বলেছেন: এইডা ভালা লাগচে
পেলাচ
৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৩৯

লেখক বলেছেন: জ্যাডা তুমাকে শুভেচ্ছা।

১২. ৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৪৮
comment by: ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: কবিতাটা এখন হজম হচ্ছে না ঠিক মতো। ক্ষিধে অনেক কিন্তু এত ভালো লিখেছেন যে খাওয়ার আগে কিছুক্ষণ চিবুতে চাই। তারপরে নাহয় স্বাদ নেয়া হলে গিলে ফেলবো।

(আমি দুঃখিত এত রূঢ় ভাষায় উপমা দিলাম। কিন্তু এত মোহনীয় কবিটার জন্য আর কোন রূপক খুঁজে পেলাম না! ক্ষমা...)
৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৪০

লেখক বলেছেন: ছন্ন দা-- কি বলব উত্তরে?

৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১৮

লেখক বলেছেন: দুঃখিত হবার কারন নেই ছন্নদা- আপনার উপমাটা আমার ভালো লেগেছে, সেই সাথে অনেক ঋনি করে তুল্লেন।

১৩. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১২:০১
comment by: সবাক বলেছেন: আমি না হয় নির্বাকই হলাম
৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১২:০৪

লেখক বলেছেন: ঠিক আছে আমি খুজে দেখব কথায় স্কচটেপ রেখেছি কবিতার মধ্যে।

১৪. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩৫
comment by: অশোক দেব বলেছেন: ভালো লাগলো
৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ দাদা! তবে আমি গতকাল থেকে দেখছি হা গতকাল থেকেই, তোমার মন্তব্যগুলো ছোট হয়ে আসছে। কোন কারন দাদা?

১৫. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১:৫৬
comment by: অশোক দেব বলেছেন: ব্লগে আজকাল খমোখা গোল বেঁধে যায়... সকলে কেমন অসহিষ্ণু হয়ে যাচ্ছে...
৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:০১

লেখক বলেছেন: ব্যাপারটা ঠিক বলেছো দাদা! তবে কি করার ওপেন স্পেস তো!
তবে আমি কিন্তু তোমার চুল চেড়া বিশ্লেষণ চাই আমার কবিতার জন্য। সেটা খারাপ হোক আর ভালো হোক- ওটা আমার কাজের জন্যই দরকার।

১৬. ৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:২০
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: অনেক গুলো লেখা জমা হয়ে আছে.............সময় করে পড়তে হবে।

বেড়ানোর রেশটা এখনও আছে কিনা..........ব্লগে বসা হচ্ছে কম কম।

কেমন আছেন ভাইয়া?
চমৎকার কবিতা।

শুভেচ্ছা ও ভালো লাগা জানাই।
৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:২৪

লেখক বলেছেন: ভালো আছি। ওক্কে সময় নিয়ে আসা হোক। আমার গ্রীসে একটা পেপার এক্সেপ্ট হল। এখন গ্রীস যাবার পালা। ফাইনাল পেপারটা রেডী করা নিয়ে খুব ব্যস্ত আছি। ভালো থাকা হোক।

১৭. ৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৩৭
comment by: মুক্তি মণ্ডল বলেছেন: ভাল লিখছেন বাপ্পী। এইটা ভাল লাগচে...
৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ মুক্তি আপনার ভালো লাগার জন্য।

১৮. ৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৪৮
comment by: আন্দালীব বলেছেন: দুরন্ত লেখা বাপ্পী

তবে প্রথম স্তবকের বুনন আরো ভালো হতে পারতো মনে হয়েছে।

আপনার লেখায় চমৎকার বাঁক আসতেছে। সেই বাঁক রূপসীর কোমরের সান্দ্রতা ধরে আছে.....

স্টানিং...!
৩১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:১৬

লেখক বলেছেন: হা আপনার সাথে একমত। ওটা ভালো হয়নি। ভেবে যাচ্ছি। ঠিক করার চেষ্টায় আছি।

অনেক ধন্যবাদ।

১৯. ৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৫৪
comment by: আন্দালীব বলেছেন: ইতিহাসের বড়ো একটা ইভেন্টকে কায়দা করে চালান করা হয়েছে লেখায়...বিষয়টা ইন্টারেস্টিং।

'পিন্টা' আর 'নিনা' নামে জাহাজগুলোকে অবহেলিত হতে দেখলাম :)
৩১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:১৭

লেখক বলেছেন: কি আর করবো আমার কবিতায় কলম্বাসের এক নারী যে।

পিন্টা আর নিনা এর মত আপনিও কিন্তু আরেকটি কবিতা দেখেছেন কিনা জানিনা ওটা আপনার ওখানে মন্তব্য করার পর লিখেছিলাম।

২০. ৩১ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:০৩
comment by: উত্তরাধিকার বলেছেন:
চমৎকার দোস্ত।
তোর প্লট-
সাথে ঐতিহাসিক মশলা...

সব মিলিয়ে ভাল লাগলো রে !

ভালো থাকিস সবাইকে নিয়ে।
:)
৩১ শে আগস্ট, ২০০৮ রাত ৮:২০

লেখক বলেছেন: ধন্যবাদ দোস্ত কেমন আছিস

২১. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:২০
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: কি মজা দেশ -বিদেশ ঘুরতে পারেন...........
শুনে ভালো লাগছে পেপার এক্সেপ্ট হল।

কেমন আছেন ভাইয়া?
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:২২

লেখক বলেছেন: ভালো আছি। মাত্র অফিস এলাম। শুভ সকাল।

২২. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:০৯
comment by: রেটিং বলেছেন: চমৎকার একটা কবিতা বাপ্পী ভাই, হতবাক হয়ে গেছি। সোজা প্রিয়তে।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৫

লেখক বলেছেন: ভালো লাগল তোর মন্তব্য।

২৩. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪৭
comment by: প্রণব আচার্য বলেছেন: http://www.nauba-aloke-bangla.com/
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৭

লেখক বলেছেন: দাদা অনেক ধন্যবাদ , দেখতে হবে।

২৪. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৩০
comment by: ইউনুস খান বলেছেন: কবিতাটি সুন্দর হইছে।

আজকে আনব্যান হইলাম। প্রোফাইলের ছবি পরিবর্তন কিসের ইঙ্গিত? :) :)
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৪১

লেখক বলেছেন: আপনি আনব্যান হইছেন তো তাই। না এমনি দিলাম।
যাক ভুতের গল্পে আর বাধা নাই।

২৫. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৫৭
comment by: প্রণব আচার্য বলেছেন: একটি কবিতাও আছে .. নিজেকে যখন একা... নামে
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:১৫

লেখক বলেছেন: আচ্ছা তাহলে দেখতে হবে অবশ্যই।

২৬. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:২৯
comment by: অ রণ্য বলেছেন: অন্দরে কাপুরুষ প্রেমিক তখন
উলেন কম্বলের ভেতর প্রীয়ার বুকে
উষ্ণতা খোঁজে কলম্বাস হয়ে


এই লাইনগুলোতে কোনখানে যেন বর্ণনামূলক ঠেকছে
হয়ত শেষ দুটো শব্দ

"কলম্বাস হয়ে"

তবে তারপরের লাইনটাতেই মাত করে দিলেন

"ভাইব্রেটেট মুঠোফোনের নিষ্ফল কান্না"
এরপর থেকেই যেন কবিতাটা একটা আলাদা ভাবে এগিয়ে যেতে থাকে সামনের দিকে

ভাল থাকুন

আর এটা বোধকরি
সাগরপারে=সাগরপাড়ে হবে
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৯

লেখক বলেছেন: ঠিক করে নিচ্ছি। প্রথম স্তবকটা নিয়ে আমারো খুত খুত ভাব আছে।
ওটা নিয়ে বসবো দেখি আজ রাতে।

২৭. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১৩
comment by: উধাও ভাবুক বলেছেন:

!!!! অসাধারন !!!!!!
আর শেষটা তো চমৎকার।

কেমন আছেন....
ভাল থাকুন সর্বদা...
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩৭

লেখক বলেছেন: ভালো ভাবুক ভাই আপনি কেমন? ব্যস্ততা কি কম্লো?

২৮. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৫০
comment by: উধাও ভাবুক বলেছেন:
নারে ভাই কমে নাই।
তবে লেখা চলছে...
দেব, শীঘ্রই পোষ্ট দেব।
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৫৮

লেখক বলেছেন: ওক্কে প্রতীক্ষায় থাকলাম।

 



 


আমি লিখি--কিন্তু লিখা যেন আমাকে না লিখায়; তাহলেই
কমার্শিয়াল হয়ে যাবার ভয় থাকে
লেখালিখি © সংরক্ষিত।
ই-মেইলঃ mongla007@yahoo.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৫৪০১