শৈশব কথিকা-১
----------------------------------
শৈশব স্নান
ঘুম থেকে জেগে উঠা
বালিকার ফোলা ফোলা চোখের মতন বিকেল,
সেই বিকেলের সোনারদ্দুর এসে বসে
প্রৌঢ় বেঞ্চিতে-আমার সাথে কথা কয়,
চোখাচোখি হয়।
তার চোখে দেখি নিলাভ্র মেঘে উম্মুক্ত শৈশবদ্বার
সম্মোহিত আমি, চৌকাঠ পেরুই----
উত্তুরে হাওয়ায় কাঁপে বটপাতা, ধুলোগুলো বেয়ে বেয়ে
হাটুর উপরে চলে আসে, পুরোন স্বরে জেগে উঠে বটতলা
ডাঙ্গায় উঠে আসে কুমীর
প্রাচীন নৌকো সওদাগরি স্বপ্ন নিয়ে খালে ভাসে
জলকে নিমগ্নে প্রনাম করে কাশফুল, সেই নিস্তব্ধতা ভেঙ্গে
ঝাঁপায় আমার শৈশব।
----------------------------
আল্লাইয়ার
[ছবিসূত্রঃ গুগল থেকে নেয়া।]
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৭:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


