আমার প্রিয় পোস্ট
- বিনীত কথা : ১০ । কবিতার ছন্দ প্রসঙ্গে - অনুপম হাসান
- ভায়োলা - আন্দালীব
- রিসেন্ট পিক্সেল্স: - অন্যমনস্ক শরৎ
- অনলাইনে সিনেমা দেখার অসাধারণ তিনটি সাইট - ত্রিকাল
- মুক্তগদ্য: কফিন আর চা-পাতার সড়ক এবং একটি রোদচশমা - নির্ঝর নৈঃশব্দ্য
- নদীর নাম ধর্ষিতা। - সালাহ্ উদ্দিন শুভ্র
- || ভ্রুণরক্ষী || - ঊশৃংখল ঝড়কন্যা
- আমার মেয়ের প্রথম চিঠি - মন যাযাবর
- ‘আলোর আবেগে’ - বরেণ্য আলোকচিত্রশিল্পী নাইব উদ্দিন আহমেদের আত্মকথা - মুক্তি মণ্ডল
- পপ-আপে খেলা দ্যাখেন...বাংলাদেশ আর জিম্বাবুয়ে প্রথম ওয়ানডে - হুনার মন্দ
- মুক্তগদ্য: ছায়ানদ এবং কবির আত্মবিস্মৃত উত্তর - নির্ঝর নৈঃশব্দ্য
- কাঁচা বাতাস নিয়ে এলো গোপন নিশ্বাস - সবাক
- ইল্লতের গান - মুক্তি মণ্ডল
- অস্পষ্ট শেষ পৃষ্ঠার হাসি - মুক্তি মণ্ডল
- ছোটগল্প : আমার মৃত্যু পরবর্তী চিঠি - আবদুর রাজ্জাক শিপন
- বনভূমির ছায়া -- আবুল হাসান - শূন্য আরণ্যক
- বৃষ্টি, বৃষ রাশির বালিকাটি - সৈয়দ আফসার__১৯৭৯
- সেরা রোমান্টিক মুভি - শওকত হোসেন মাসুম
- অনার্য আজ বাড়ি ফেরেনি - মুক্তি মণ্ডল
- আল্লাইয়ার ও মুক্তি মণ্ডলের যৌথ কবিতা - মুক্তি মণ্ডল
- কিছু লালন ও গিন্সবার্গের লালনপ্রীতি - আকাশ অম্বর
- আমার দেখা সেরা গ্যাংস্টার মুভিগুলো - অপরিচিত_আবির
- প্রোগ্রামার এবং ওয়েব-ডেভেলপারদের জন্য 'হেড ফার্স্ট' সিরিজের অসাধারণ-ব্যতিক্রমী কিছু বই - বজ্রাহত
- কমপিউটারের কিছু শর্টকাট/ কীবোর্ড কমান্ড টিপস - জোবাইর
-
ইষ্টিম-বিষ্টিম
- আশরাফ মাহমুদ
- ট্রেন দুর্ঘটনার দুর্লভ ভিডিও চিত্র! শেয়ার করলাম - েভােরর স্বপ্ন
- নিভৃতচারি ও প্রচারবিমূখ কবি জাহেদ আহমদ এর আমার ভাললাগা ৫টি কবিতা - সৈয়দ আফসার__১৯৭৯
- ভোরে রচিত কথাগুচ্ছ - সৈয়দ আফসার__১৯৭৯
- বিনা মুল্যে দেখুন ৩৯ টিভি চ্যানেল - নাজিরুল হক
- সঞ্জীব চৌধুরীর সঙ্গে এক রাত এবং অভিনেতা সঞ্জীব : প্রিয় শিল্পীর স্মৃতিতে নিবেদিত ভিডিও - সোজা কথা
- ধবংসপূর্বকালের অসুর চোখ - আমি ও আমরা
- আদ্যোপান্ত নচিকেতাঃ একটি তথ্যমূলক পোষ্ট। - জয় সরকার
- কবিতা সময়ের পাঠ নাকি সময়কে পাঠ করা? - সৈয়দ আফসার__১৯৭৯
- আমি কিংবদন্তির কথা বলছিঃ আবু জাফর ওবায়দুল্লাহ - নির্বাক হাসান
- ঠেক-বাকী অঙ্ক। - কাকশালিখচড়াইগাঙচিল
- ব্যাজস্তুতির ছলে সত্যের লেজ ধরে টান - মুজিব মেহদী
- এই ওয়েস্টার্ন মুভি গুলো দেখেছেন কি ???????? - বন্ধু কই কৈ
- পথ - তারিক টুকু
- অড্রে টাউটো এবং তার কিছু মুভি - সব্যসাচী প্রসূন
- মুভি গুলো দেখেছেন কি ????? - বন্ধু কই কৈ
- বঙ্গাব্দের উদ্ভব কবে ও কোথায়-আহমদ শরীফের লিখা থেকে অংশ বিশেষ। - সালাহ্ উদ্দিন শুভ্র
পূর্নাঙ্গ কবিতার বাহিরে ক,খ,গ----রা
১২ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:০৩
পূর্নাঙ্গ কবিতার বাহিরে ক,খ,গ----রা
--------------------------------------------------------
পূর্নাঙ্গ কবিতার বাহিরে যে কথারা শুইয়ে শেষমেষ হারিয়ে যায় প্রায়ইঃ
(ক)
গতরাতে আমি তার শিশু ছিলাম
গাল বেয়েবেয়ে উপচে পরা দুধে ভিজে তার পুরোন শাড়ি
তার ভেতরের পাখি আকাশে উড়াল দিলে কেউ এসে আমার গাল মুছে দেয়
দুধগন্ধ শাড়ি দিয়ে আমরা সবাই আকাশের জরায়ুতে ঝুলছি
(খ)
এইখানে ভূত থাকে
ভূতদ্বারা চা সিঙ্গারা নুডুলস মিষ্টি ভূনাখিচুরি পরিবেশন হয়
মূল্য পরিশোধের সাথে আপনার চোখ রেখে যান
-------------------সৌজন্যে [চা'রবেলার কানালাপাডাস]
(গ)
দাদরার বয়স প্রায় তিন মাস
তেত্রিশের দাদরাদের কবিতার শরীর কেমন হবে?
ব্যাপারটা ইদানিং আমাকে খুব ভাবাচ্ছে
নিজ বৃত্তের বাইরে রেখেছি
ধীরেধীরে অবাধ্য অর্জূন হৌক
এসে একদিন আমাকে নিবে নাকি বৃত্তের বাসিন্দা হবে এই ভাবনাটিও চলে আসে এবং এটা নিয়েও কথা বলতে পারি আমরা
কেননা;
পোষ্টমর্ডানের মানেটা আমার কাছে এখনো ধোঁয়াটে
(ঘ)
স্বচ্ছ যুক্তির পৃষ্ঠে বুট পরা আবাল যুক্তি,
এবং অবশ্যই তা জলপাই রঙ্গাদের।
আয়ত চোখে জলপাই এর চাষ,
ইজারা দিয়েছি নিজেকে------
চোখে তোমার অভিমানের মেঘ হাঁটে
তুমি বরং বৃষ্টি নামাও বালিশে
আমার চোখে জলপাই রঙ্গা ইনসোমনিয়া-----------
---------------------আজ আমরা আগুনপাখি হবোনা
(ঙ)
ঘটা করে অত সাজবার কি আছে বলতো
আমরা কোথাও নাচতে যাচ্ছিনা
মুখে তোমার কর্পোরেট প্রলেপ
গ্রীবায় প্রীয় তিলটা তো দেখছিনা
(চ)
রাতের স্বপ্নগুলো খুব এলোমেলো
রাতে নারীদেখি তারভেতরে নারি ঐখানে নক্ষত্র
আমার ধারালোদাতঁ দিয়ে তালা খুলি ভেতরে গিয়ে তারা গুনি
হুইসেল বাজিয়ে চলে আসে ময়াল পাতালে কবিতা লিখি
দাপ্তরিক টেবিলে এলোমেলো কাগজপাতি আমাকে দাপ্তরিক কবি বানায়
-----------------------------------
আল্লাইয়ার
১২ই ডিসেঃ
------------------------------------
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা, কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা বিভাগে । সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৭:০৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সৌপ্তিক বলেছেন:
চ ই জব্বর......................
লেখক বলেছেন: আপনাকে জব্বর একটা ধন্যবাদ।
লেখক বলেছেন: দাদরা এখন খুব ভালো আছে। আআ উউ ইই করে শব্দ করে। কেই কথা বললে তার দিকে তাকায়। মুখ নেড়ে কিছু কথা বলতে চায়।
এইটুকুই যখন তার মধ্যে কাজ করছে তখন আমি চলে এসেছি আবার প্রবাসে। ফেব্রুয়ারীতে নিয়ে আসবো। দেখা যাক সময় তো পার হচ্ছেনা।
রাজা সরকার বলেছেন:
একটি অসাধারণ মানের রচনা ।আশা করি আরো আরো-----।
ভালো থাকুন ।
*বানানের জন্য বলতে ভয় আছে । মনে মনে ঠিক করে নিলাম ।
লেখক বলেছেন: বানানে আমি বরাবরই খুব কাঁচা
ধন্যবাদ আপনাকে।
গাল বেয়েবেয়ে উপচে পরা দুধে ভিজে তার পুরোন শাড়ি
তার ভেতরের পাখি আকাশে উড়াল দিলে কেউ এসে আমার গাল মুছে দেয়
...................................................................................................আমিও আমরা আপনার কবিতা আজ উড়ে যাচ্ছে............ভাল থাকুন।
লেখক বলেছেন: ধন্যবাদ লাবন্য। আপনিও ভালো থাকুন
লেখক বলেছেন: ধন্যবাদ নিবিড়।
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
আমার পোষাইল না বস্তুত। দাদরা'র নাম টা থাকায় সেটা আমরা খুব ভাল লাগল। সেটা প্রজাতির সহজাত ভালবাসা বোধ।
তেত্রিশের দাদরাদের কবিতার শরীর কেমন হবে?/পোষ্টমর্ডানের মানেটা আমার কাছে এখনো ধোঁয়াটে----লাইন দুইটা তে ভেটো দিলাম। এইটাই একমাত্র কবিতা এখানে।
বাকীগুলি বাতিল করলাম।
লেখক বলেছেন: হা এটাও কবিতা এর জন্যই এখানে কথা বলার একটা রাস্তা রেখেছি।
এগুলো সবগুলোই আমার কবিতা লিখার সময় এসে ভীর করে আর শেষে বাদ পরে যায়। তাই এদের কে নিয়ে আজ লিখা।
লেখক বলেছেন: ধন্যবাদ নম্রতা।
কালপুরুষ বলেছেন:
"দাদরা" না হলে কবিতায় এমন অসাধারণ তাল-লয় সৃষ্টি হতোনা। খুব ভাল লাগলো।
লেখক বলেছেন: ঠিক বলেছেন দাদা
প্রণব আচার্য্য বলেছেন:
চমৎকার কাজ হচ্ছে;সব মিলিয়ে ...আপনার কবিতায় দেবদূতের পষ্ট আধিপত্যে কবিতারা ঋদ্ধ...
লেখক বলেছেন: আপনার মন্তব্যটা লাপাডাস
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
হা এটাও কবিতা----------------ক্ষেপচুরিয়াস হইছনিকি বন্ধু?
লেখক বলেছেন: হা হাহাহা, আমি ক্ষেপিনাই বন্ধু।
কাজ আমাকে ক্ষেপাচ্ছে। ইদানিং কবিতা লিখছি শেখানে আমি কিছু পয়েন্ট রেখে যেতে চাই যাতে কথা উঠে, কথা নিয়ে কথা চলে। এটা একটা অন্য ষ্টাইল মনে কর।
আজ বস টা আমার পিছে আইসা দাড়াচ্ছে। মেজাজ খারাপ।
নাজনীন খলিল বলেছেন:
স্বচ্ছ যুক্তির পৃষ্ঠে বুট পরা আবাল যুক্তি,এবং অবশ্যই তা জলপাই রঙ্গাদের।
আয়ত চোখে জলপাই এর চাষ,
ইজারা দিয়েছি নিজেকে------
ভাল থেকো। কবিতায়+++++++++++++++
লেখক বলেছেন: ধন্যবাদ দিদি। তুমিও ভালো থেকো।
চিটি (হামিদা রহমান) বলেছেন:
দাদা একি দেখাইলেন? প্রিয়তে রাখলাম। খুব ভালো লেগেছে........।দাদরার জন্য আদর থাকলো। তোমাদের জন্য শুভকামনা।
লেখক বলেছেন: ধন্যবাদ দিদি। কেমন আছো? আমরা ভালো আছি। দাদরা খুব পাকনা হচ্ছে দিন দিন। রাত জাগে এখন বাবার মতই।জোড় করে ঘুম পাড়ায় ওর মা
শেরাম চীংখৈ বলেছেন:
#
চোখে তোমার অভিমানের মেঘ হাঁটে
তুমি বরং বৃষ্টি নামাও বালিশে
আমার চোখে জলপাই রঙ্গা ইনসোমনিয়া-----------
---------------------আজ আমরা আগুনপাখি হবোনা
#
দাপ্তরিক টেবিলে এলোমেলো কাগজপাতি আমাকে দাপ্তরিক কবি বানায়
খুব ভালো লাগলো...
লেখক বলেছেন: ধন্যবাদ চীংখেই। ভালো থাকা হোক।
চিটি (হামিদা রহমান) বলেছেন:
আমি ভালো আছি দাদা, অনেক দিন ধরে কবিতারা ধরা দিচ্ছে না; অভিমান করেছে হয়ত......।বাপকা বেটা।
লেখক বলেছেন: কবিতা এমনিতেই এসে যাবে, ওটার জন্য চিন্তা করোনা। তুমি দিদি বরং কয়েকদিন একটু অন্য কাজ করতে পারো এই ধরো ছবি তোলা, বই পড়া। দেখবে কবিতা হূট করে চলে আসবে। এটা আমার গুরু অশোক দা'র পথ্য। আমার কাজে দিছে।
পথিক!!!!!!! বলেছেন:
উড়ে শালা
লেখক বলেছেন: হাহাহাহা ভালো বললেন তো
চিটি (হামিদা রহমান) বলেছেন:
আপাততঃ তাই করছি......কাগজ কলমের সাথে আমি নাই। একদিন হূড করে ধরা দেবে .....। ভালো থেকো। দোয়া করো।
লেখক বলেছেন: অবশ্যই।
লেখক বলেছেন: শুভ কর্মদিবস। যাচ্ছি ওখানে।
লেখক বলেছেন: দারুন জিনিষ, পড়ার অনেক কিছু পেলাম
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
ভাই, আমার নেট গু হইয়া গেছে। কাটব আবার যেকনো সময়। দফতর আমারে বাইর করতে পারম না, বুকে সায়ানাইড ভরা বাতাস।
কইলেই ঘেচাং। কনো ঘাটেই জল খাইতে পারি না খালি ঘোলা হইয়া যায়।
দফতরে আগামী কাইল মিটিং আছে, আমি মিটিং করিনা। খালি এজেন্ডা ছাইরা রাখি আগে।
লেখক বলেছেন: াহাহাহাহাহাহহা। হো খালি তাই ছাড়ো।
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
যাইতে যাইতে একখান কথা কই। তোমার আজকের লেখাটা নিয়া পরে কথা কমু। শুন:
নো এন্ট্রিতে ডানদিকে মোড় নেয়া সুবিধা জনক
দর্জির কখনোই সেলাই মেশিনে ইন্ধন যোগ করা পছন্দ নয়
লেখক বলেছেন: মাথার উপর দিয়া গেলো কিন্তু।
কাক ভুষুন্ডি বলেছেন:
"ক" আমার কাছে বিচ্ছিরী আর যে যাই বলুক...
লেখক বলেছেন: হু!!!!! চেনা চেনা লাগে তবু অচেনা
লেখক বলেছেন: হা দিয়ে দেবো।
নাজনীন খলিল বলেছেন:
আমি ৪/৫ দিন নেটে ঢুকতে পারবোনা মনে হয়। তোমাদের সুন্দর লেখাগুলো এবং তোমাদের মিস করবো। খুব ভাল থেকো।
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
মূল্য পরিশোধের সাথে আপনার চোখ রেখে যান
------------------------------------------------------------------------------
চোখে তোমার অভিমানের মেঘ হাঁটে
তুমি বরং বৃষ্টি নামাও বালিশে
-----------------------------------------------------------------------------
আমার ধারালোদাতঁ দিয়ে তালা খুলি
ভেতরে গিয়ে তারা গুনি
হুইসেল বাজিয়ে চলে আসে ময়াল পাতালে কবিতা লিখি
-----------------------------------------------------------------------------
পূর্ণাঙ্গ কবিতার বাহিরের কথাগুলি সুন্দর হয়েছে। তবে আমার মনে হয় যে কথাদের জন্ম হয় হারিয়ে যাওয়ার জন্যে তাদের হারিয়ে যেতে দেয়াই সমীচিন।
--------------------------------------------------------------------------------
আপনার ছেলে (দাদরা) অবশ্যই আপনার চেয়ে ভালো কবিতা লিখবে, না হয় কবিতাই লিখবে না। হা হা হা...
--------------------------------------------------------------------------------
আর পোস্টমর্ডানিজম কোনো শিল্পকে নিয়ন্ত্রণ করে না; তার সে ক্ষমতা নেই। শিল্পের একটা সহজাত গতি আছে।
পোস্টমর্ডানিজম কেবল দৃষ্টিভঙ্গি তৈরি করে। সুতরাং আপনার আশঙ্কা করার দরকার নেই।
------------------------------------------------------------------------------
শুভরাত্রি, শুভরাত্রি, কবি।
------------------------------------------------------------------------------
পুনশ্চ:
কখনো সামহোয়্যারইন-এ বাঙলা ফন্ট না এলে কিবোর্ডের কন্ট্রোলবাটন প্রেস করবেন।
লেখক বলেছেন: ধন্যবাদ তোমাকে। পোষ্টমর্ডান কবিতার উপর ভারতের কিছু বই ছে কিন্তু তা ভারত তথা কলকাতা ভিত্তিক কিন্তু বাংলাদেশের কবিতার উপর কোন বই দেখিনি। কবিতাটায় এখানে কথাটা তুল্লাম এই কারনে যে, এই সেকটর টা নিয়ে একটু ভাবা দরকার।
মুক্তি মণ্ডল বলেছেন:
বস তোমার লেখার ট্রেনলাইন তো বেশ আঁকবাঁকা হচ্ছে, মাঝে মাঝে ঝিকঝিক শব্দও বেশ লাগছে। তুমি চালাই যাও। একটু আধটু থেমে আবার চালাও। স্লিপারগুলাকে সচল রাখা জরুরী। আমার কাছে ভাল লাগছে। তুমি সহজ হতে চাচ্ছো, এইটা দেখে ভাল লাগছে বেশি। কিন্তু সহজ হবার হ্যাপাও আছে। এ নিয়ে পরে আলোচনা করা যাবে।
তুমি চালাই যাও।
লেখক বলেছেন: সহজ হবার জন্য না, আমি ্কিছু কাজ করছি কবিতা নিয়ে, মাথায় কিছু কাজ ঘুরছে , আজ হয়তো আমার ছোট মুখ, কিন্তু একদিন আমি জানি কিছু ভাংগতে পারব আমি। কিছু একটা আনতে চাচ্ছি, হুট করেতো আসেনা, তবে এসে পরবে, তখন চেঞ্জটা চোখে পরবে তোমার। এই চেঞ্জটা নিয়ে তুমি কাছে থাকলে কথা বলা যেত।
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
Click This Linkএই পোস্টে একটা লিন্ঙ্ক আছে, দোস্ত, এই অভিজ্ঞতা না হইলে এ মানব জীবন রাখা বৃথা
লেখক বলেছেন: হাহাহাহাহাহা। ফাটাফাটি
লেখক বলেছেন: দিদি আমার মাইগ্রেন এর সমস্যা আছে, তাই রাতে আর মাথা তুলতে পারিনাই।
শেরাম চীংখৈ বলেছেন:
ভাইয়া আপনার খবর নেই! কী অবস্থা?
লেখক বলেছেন: হা এখন ভালো আছি। ধন্যবাদ খোজ নেবার জন্য।
লেখক বলেছেন: না ভালো থাকুম না, আমার ইচছা---------------------------হাহা
সুলতানা শিরীন সাজি বলেছেন:
চোখে তোমার অভিমানের মেঘ হাঁটেতুমি বরং বৃষ্টি নামাও বালিশে
আমার চোখে জলপাই রঙ্গা ইনসোমনিয়া-----------
---------------------আজ আমরা আগুনপাখি হবোনা
ক খ গ ঘ ঙ চ...........সব ভালো লাগলো।
কবিতার বৃষ্টিতে মনে হয় ভিজে গেলাম তোমার ব্লগ বাড়ী এসে।
অনেক ভালো থাকো।
শুভেচ্ছা।
লেখক বলেছেন: ধন্যবাদ দিদি
লেখক বলেছেন: যাক ২টা তো বুঝা গেল , ও দুটাই সার্থক
মুক্তি মণ্ডল বলেছেন:
বস কবিতায় সহজ হওয়া খুব সহজ না। আমি নিজেও কতবার সহজ হতে চেয়েও পারি নাই। এখনো চেষ্টা করি। তাও হচ্ছে না। আর তুমি তাহলে এর ধারে কাছে না...শুনে ভাল লাগছে। আমার কাছে মনে হয়েছিল..তোমার কবিতা পড়ে যে তোমার কবিতা সহজের দিকে যাচ্ছে। তুমি বলছো অন্য কথা। একটু খুলে বলো তো? কী করতে চাচ্ছো কবিতায়?
শেয়ার করলে উপকৃত হবো।
লেখক বলেছেন: সহজের দিকে তো যাবোই
তবে কি যেন একটা বের হবে সেটা বুঝতে পারছি, বলতে পারছিনা
মনের মাঝে ইদানিং খুব বোধ হচ্ছে, কিন্তু সুতোটা পাচ্ছিনা যে ধরে টান দিয়ে নামাবো।
কবিতার মাঝে একটা বাইস্কোপ আনতে চাচ্ছি। ধরো স্বপ্ন দেখছি দিনে উঠে স্বপ্নটা বলার সময় সেই স্বপ্নের স্বাদ টা কিন্তু চনমনে থাকেনা। কিন্তু আমি কবিতাটাকে সেই স্বপ্নের মাঝেথেকেই লিখতে চাইছি। চেষ্টা করে যাচ্ছি। ইদানিং সব খানেই কবিতা দেখছি, ড্রাগের মতো লাগছে ব্যাপারটা। কবিতা যে কতটা সাইকেডেলিক তা অনুধাবন করছি। তাই সাপের বীন হতে চাচছি।
তোমাকে বুঝাতে পারছিনা মনে হচ্ছে, তবে তোমাকে ্বুঝানোটা খুব দরকার। দূর থেকে যেমন শুধু বলা যায় কিন্তু সব কি বলা যায়; কাছে থাকলে অনেক কিছু বুঝা যায়।
ধরো সেই একটা সূত্রপাত আমি হয়তো করতে চাচ্ছি।
কি করে যে বুঝাই আসতাছেনা কথা গুলো
ধরো তুমি পান খাচ্ছো এবং তার স্বাধ যেন পানিই হয়। ওখানে মুক্তি পানি খাচ্ছে এই কথাটা আসবেনা--- যেই যাবে সেই পানি খাচ্ছে ঠিক ওরকম।
যানিনা বস কি হচ্ছে ----তবে ভাবছি আজ হোক কাল হোক বা অনেক দিন পরে হোক একটা কিছু আসবেই।
আইরিন সুলতানা বলেছেন:
ভিন্ন ভিন্ন পটভূমি, কিছুটা ভিন্ন আবার অন্ত:মিলে একই রকম অনুভূতি...শিরোনামটা বেশ....সব মিলিয়ে অনেকবারের মতই একটা এ্যাবস্ট্রাক্ট কবিতা পেলাম তোর থেকে দোস্ত ...
লেখক বলেছেন: ধন্যবাদ দোস্ত। কি অবস্থা?
প্রণব আচার্য্য বলেছেন:
কেমন আছেন বাপ্পী ভাই?
লেখক বলেছেন: ভালো আছি আবার নাই। আপনি কেমন
বৃত্তবন্দী বলেছেন:
"ক" এর সাথে বিচ্ছিরী তালিকায় "খ" আর "ঙ" যোগ হলো...
লেখক বলেছেন: বিচ্ছিরী কথাটা আমার মনে যোগ হলো
বা
এবং এটা নিয়েও কথা বলতে পারি আমরা
কেননা;
পোষ্টমর্ডানের মানেটা আমার কাছে এখনো ধোঁয়াটে
বা
মুখে তোমার কর্পোরেট প্রলেপ
গ্রীবায় প্রীয় তিলটা তো দেখছিনা
এইলাইনগুলোসহ এইখানের বেশকিছু লেখাই ভালো লেগেছে।
প্রথম দৃশ্যকল্পটি চরম রোম্যান্টিক, চরম সুর্যিয়্যালিস্টিক, চরম উইয়্যার্ড....এবং অতিঅবশ্যই একটি বুদ্ধিদীপ্ত প্রকাশ।
লেখক বলেছেন: ধন্যবাদ বস। শুভ কর্মদিবস। ইদানিং কিছু ভাবছি, আপনার সাথে আড্ডা টা খুব দরকার ছিল। দেখি পরে সাজাইয়া মেইল করবো
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
প্রথমটা পড়ে আমার কেন বাংলাদেশের কথা মনে পড়লো?? আমি কি এখানে আগে মন্তব্য করেছি? মনে হয় না। আমি মাঝে খুবই ব্যস্ত থাকাতে পড়া কবিতাগুলো এলোমেলো খুবলে খুবলে অনেকটা। ইমেজগুলোও পালিশ করি নাই। এজন্যে বলা হয় নাই কিছু।
আমার ব্যক্তিগত পছন্দ এমন লেখাগুলো। মুক্তি'র ভাগাড়ি বা আপনার এরকম ক খ গ খুব সুন্দর। প্রথমটা বার বার টেনে নিচ্ছে আমাকে। আর শেষেরটা। ঐটাও অন্যরকম!
আপনার কথোপকথনমূলক কবিতাটা কই?
লেখক বলেছেন: আগের কবিতা ড্রাফট এ রাখছি। ওটা নিয়ে পরে কাজ করার ইচ্ছা আছে। আর কি খবর?
লেখক বলেছেন: বান্ধো আজকে যাবো দেখতে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















.jpg)
