দর্পনে দ্রবিত মুখ
-----------------------------------
সুইচটায় ছোঁয়া পরতেই রাতটা বরং লজ্জাবতী
নিঃশব্দে গুজে যায় অবজেক্ট ওরিয়েন্টেড হর্ষেরা
খুব সন্তর্পনে এসে বসে ফেরারি কেউ
এতোটা বিশ্বাসী কেন তার অবয়ব?
চাইলেইতো রাতের শরীরে সাদাকালিতে রটাতে পারি আদিম কাব্য
বনবাসিসীতার চোখের তারায় ক্লান্ত ঘাসফড়িং
কারো অভিশাপে হয়তো কবিরা রাবন হতে পারেনা
------------------------------------
আল্লাইয়ার
২রা জানুঃ ২০০৯
ছবিঃ গুগল থেকে নেয়া
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



