আমার প্রিয় পোস্ট
- বিনীত কথা : ১০ । কবিতার ছন্দ প্রসঙ্গে - অনুপম হাসান
- ভায়োলা - আন্দালীব
- রিসেন্ট পিক্সেল্স: - অন্যমনস্ক শরৎ
- অনলাইনে সিনেমা দেখার অসাধারণ তিনটি সাইট - ত্রিকাল
- মুক্তগদ্য: কফিন আর চা-পাতার সড়ক এবং একটি রোদচশমা - নির্ঝর নৈঃশব্দ্য
- নদীর নাম ধর্ষিতা। - সালাহ্ উদ্দিন শুভ্র
- || ভ্রুণরক্ষী || - ঊশৃংখল ঝড়কন্যা
- আমার মেয়ের প্রথম চিঠি - মন যাযাবর
- ‘আলোর আবেগে’ - বরেণ্য আলোকচিত্রশিল্পী নাইব উদ্দিন আহমেদের আত্মকথা - মুক্তি মণ্ডল
- পপ-আপে খেলা দ্যাখেন...বাংলাদেশ আর জিম্বাবুয়ে প্রথম ওয়ানডে - হুনার মন্দ
- মুক্তগদ্য: ছায়ানদ এবং কবির আত্মবিস্মৃত উত্তর - নির্ঝর নৈঃশব্দ্য
- কাঁচা বাতাস নিয়ে এলো গোপন নিশ্বাস - সবাক
- ইল্লতের গান - মুক্তি মণ্ডল
- অস্পষ্ট শেষ পৃষ্ঠার হাসি - মুক্তি মণ্ডল
- ছোটগল্প : আমার মৃত্যু পরবর্তী চিঠি - আবদুর রাজ্জাক শিপন
- বনভূমির ছায়া -- আবুল হাসান - শূন্য আরণ্যক
- বৃষ্টি, বৃষ রাশির বালিকাটি - সৈয়দ আফসার__১৯৭৯
- সেরা রোমান্টিক মুভি - শওকত হোসেন মাসুম
- অনার্য আজ বাড়ি ফেরেনি - মুক্তি মণ্ডল
- আল্লাইয়ার ও মুক্তি মণ্ডলের যৌথ কবিতা - মুক্তি মণ্ডল
- কিছু লালন ও গিন্সবার্গের লালনপ্রীতি - আকাশ অম্বর
- আমার দেখা সেরা গ্যাংস্টার মুভিগুলো - অপরিচিত_আবির
- প্রোগ্রামার এবং ওয়েব-ডেভেলপারদের জন্য 'হেড ফার্স্ট' সিরিজের অসাধারণ-ব্যতিক্রমী কিছু বই - বজ্রাহত
- কমপিউটারের কিছু শর্টকাট/ কীবোর্ড কমান্ড টিপস - জোবাইর
-
ইষ্টিম-বিষ্টিম
- আশরাফ মাহমুদ
- ট্রেন দুর্ঘটনার দুর্লভ ভিডিও চিত্র! শেয়ার করলাম - েভােরর স্বপ্ন
- নিভৃতচারি ও প্রচারবিমূখ কবি জাহেদ আহমদ এর আমার ভাললাগা ৫টি কবিতা - সৈয়দ আফসার__১৯৭৯
- ভোরে রচিত কথাগুচ্ছ - সৈয়দ আফসার__১৯৭৯
- বিনা মুল্যে দেখুন ৩৯ টিভি চ্যানেল - নাজিরুল হক
- সঞ্জীব চৌধুরীর সঙ্গে এক রাত এবং অভিনেতা সঞ্জীব : প্রিয় শিল্পীর স্মৃতিতে নিবেদিত ভিডিও - সোজা কথা
- ধবংসপূর্বকালের অসুর চোখ - আমি ও আমরা
- আদ্যোপান্ত নচিকেতাঃ একটি তথ্যমূলক পোষ্ট। - জয় সরকার
- কবিতা সময়ের পাঠ নাকি সময়কে পাঠ করা? - সৈয়দ আফসার__১৯৭৯
- আমি কিংবদন্তির কথা বলছিঃ আবু জাফর ওবায়দুল্লাহ - নির্বাক হাসান
- ঠেক-বাকী অঙ্ক। - কাকশালিখচড়াইগাঙচিল
- ব্যাজস্তুতির ছলে সত্যের লেজ ধরে টান - মুজিব মেহদী
- এই ওয়েস্টার্ন মুভি গুলো দেখেছেন কি ???????? - বন্ধু কই কৈ
- পথ - তারিক টুকু
- অড্রে টাউটো এবং তার কিছু মুভি - সব্যসাচী প্রসূন
- মুভি গুলো দেখেছেন কি ????? - বন্ধু কই কৈ
- বঙ্গাব্দের উদ্ভব কবে ও কোথায়-আহমদ শরীফের লিখা থেকে অংশ বিশেষ। - সালাহ্ উদ্দিন শুভ্র
একটু সহনশীল ও বিচক্ষন হই এবং হউন (ব্যান-আনব্যান প্রসঙ্গে)
২৩ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:০৩
আমার হাতদুটো পা হয়ে গেলে আর পা হাত
তাহলে কি তুমি করমর্দনের সজ্ঞাটা পালটে দিবে
তুমি কি ঝুকবে একটু নাকি শূন্যে উঠিয়ে দেব পা
এইগ্রামে আমার মতো অনেক মানুষ পাবে তুমি
যদি প্রচলিত নিয়মকে বদলাও
আমরা নিমন্ত্রন রক্ষা করতে পারি।
**সামুতে আছি ১ বছর ৬ মাস। প্রথম থেকেই নিরাপদ ব্লগারের বিশেষন নিয়ে লিখে যাচ্ছি। কিন্তু ব্লগে ব্যান - আনব্যান প্রসঙ্গটা দেখে নিজেকে মনে হচ্ছে আমি কি নখদন্তহীন? কিছু বন্ধুদের ব্যান আমাকে কষ্ট দেয়। আমি মডারেশনের দায়িত্বে যারা আছেন তাদের কে অনুরোধ করছি আরেকটু সহনশীল হউন। আরেকটু বিচক্ষন হউন। ব্যান করুন কিন্তু সেটার জন্য স্পষ্ট জবাবদিহি করুন। নাহলে প্রশ্নগুলো উঠছে কেন?
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: এটা আমারো প্রশ্ন।
লেখক বলেছেন: আমাকে বলছেন? আমিতো প্রচলিত নিয়ম কে একটু বদলাতে বলেছি। আমরা ত মডারেশন এর সাথে বসতেও পারি। ওপেনলি কথা বলতে পারি। এইখানে পাখা গজাবার কিছু দেখিনা আমি।
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
দাদা, কী যে হচ্ছে এইসব
লেখক বলেছেন: কিছুই হয়নাই । কষ্ট হচ্ছে ব্লগের সাম্প্রতিক অবস্থা দেখে। দু পক্ষেরই একটু বসা খুব জরুরী মনে করছি। আর কিছু না।
আমি স্বার্থপর বলেছেন:
আসলে আমি ব্যান আনব্যান নিয়ে বলছিলাম। যেই এই বিষয় নিয়া কথা বলছে সেই........................
লেখক বলেছেন: হ্যা এটা হচ্ছে দেখে খারাপ লাগছে। একজন ব্যানন্ড ব্লগার আরেকজন ব্লগারের প্রীয় হতেই পারে। স্বভাবতই সে কথা তুলতে পারে। আবেগে দু-একটা বেফাস কথাও বলতে পারে। তারজন্য ব্যান বা ওয়াচে রাখাটা আমি যুক্তিসঙ্গত মনে করিনা। বরং তারা যদি এই ব্লগেই স্পষ্ট করে তুলে ধরে কেন ব্যান করা হলো (প্রমান সরূপ) তাহলে সবাই দেখতে পারবে। যদি ব্লগার অপরাধ করে ফেলে তাহলে অন্য ব্লগার কেন সাফাই গাইবে। কিন্তু এটা না হয়ে ব্যক্তিগত মেইল করা হচ্ছে। তাহলে তো এরকম ধোয়াটে একটা আবহ তৈরী হবেই। সামুর উচিত এই ব্যান এর ব্যাপারটা নিয়ে একটু ভাবা।
আমার মত হচ্ছে ওপেনলি জানিয়ে দেয়া কে ব্যান হলো কেন হলো।
হাসান মাহবুব বলেছেন:
কালকে একটা পোস্টে আরিল আইসা কিছু মুখস্ত বুলি ছাইরা গ্যাসে। আশাবাদী হওনের কোন কারণই পাইলামনা বাপ্পী ভাই। ভালো থাইকেন।
লেখক বলেছেন: তবু আমি আশা করছি। একটা সুন্দর আবহ একমাত্র তারাই গড়ে দিতে পারে নতুন কিছু চিন্তার ফসলে।
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
সম্ভবত এটাই সবচেয়ে সংবেদনশীল পোস্ট। ব্যান-জেনারেল ঝড়ের মাঝে থেকে খুব নিরপেক্ষভাবে অন্যান্যদের কামনাটুকু সংক্ষেপে তুলে ধরছেন বাপ্পি ভাই। তবে আমারও মনে হয় কর্তৃপক্ষীয় দর্শন এভাবে বদলাবে না। আশা করতে দোষ নাই, তবে আশার বেলুন ফুটা হৈলেও অবাক হবো না।
লেখক বলেছেন: আমি আশাকরছি ছন্ন। এই যে বৃত্ত পারছেনা তার নতুন পোষ্ট দিতে নতুন কমেন্ট করতে। এই যে কিছুদিন আগে ইমরান মাঝি র সাথে একটা ঘটনা ঘটে গেল। কিন্তু অনেক সময় প্রচলিত আইন কে আবারো সাজাতে হয়। এটাই নিয়ম। নাহলে ভাল লিখা তো আর আসবেনা।
লেখক বলেছেন: সমস্যা নাই উনি আবার সুন্দর একটা নিয়ম বের করে দিবেন তখন সব ঠিক হয়ে যাবে। এটাই আশা করছি।
ইমরান মাঝি বলেছেন:
আমি সামু থেকে চলেও যেতে পারি। যদি আমি যাই, আমি আমার সব লেখা মুছে দেব। যেখানে ওযু করে লিখতে হয়। যেখানে না থাকাই ভালো। আশ্চর্য এরা সামান্য একটা শব্দ সইতে পারে না। আমার লেখা গুলো এখন আর প্রথম পাতায় যায় না। ইচ্ছে মত কথা না বলতে পারলে থেকে লাভ কি। এটা নেট । এখানে কি না আছে। এরা এমন আচরন করছে যেন ধরে রাখতে পারবে। পারবে না। ইহা নেট। এভাবে চললে এরা কোন দিন জনপ্রিয় হতে পারবে না। আমরাই তো লেখা দিয়ে ব্লগ সচল রেখেছি আর পুলিশগুলো আমাদেরই মারতে চায়। হায় পুজিবাদ। মানুষ কে অধের্ক করে দেখতে কেন যে রাজাগন ভালোবাসে। জানি আমি। ভালো থাকবেন।
লেখক বলেছেন: চলে যেতে হবে কেন? তুমি না কবি? কবিরা এতো সহজে অভিমান করতে পারেনা। এতো সহজে হার স্বীকার করতে পারেনা। এই ব্লগ জনপ্রীয় হোক না হোক। তুমি কেন তোমার পাঠকদের বঞ্চিত করবে।
সহেলী বলেছেন:
সমসাময়িক যে ইস্যু সা.ইনের ক্ষতি করছে , ক্ষত সৃষ্টি করছে -- সেটি নিয়ে লেখা আপনার পোষ্টের কথাগুলো ভাল লাগল । ধন্যবাদ ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
সুদীপ চৌধুরী বলেছেন:
বাপ্পী ভাই, যে বিশ্রী অবস্হা দেখতেছি এখানে আর কন্টিনিউ করার কোন মানে হয় না। এখানে ভার্চুয়ালি প্রোটেস্ট করা হিট বাড়ানোর নামান্তর।
রিজুয়ান বলেছেন:
ব্লগার "অপ্রিয় সত্য'র অনৈতিক ব্যান তুলে দেয়া হোক
সাপিয়েন্স বলেছেন:
আমার এক বন্ধু জানালো খুব সম্প্রতি পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার গেটওয়ের আই.পি. ২০৩.১১২.১৯৬.৯০ নাকি সামু কর্তৃপক্ষ ব্যান করে দিয়েছেন, কিন্তু সে অন্য আই, এস, পি ( দামী) ব্যবহার করে ঢুকতে ও লগ ইন করতে পারে।কেউ জানেন ঘটনা কি ?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















