কিন্তু যার সাথে তার গত ৪-৫ বছর ধরে ইটিশ পিটিশ ছিলো, বন্ধু সেই মেয়েকে বিয়ে করতে চায় না। কারণ, সে মন থেকে ঐ মেয়েকে মেনে নিতে পারছে না। বন্ধুর পিতামাতা ও হয়ত ঐ মেয়েকে মেনে নিবে না , যেহেতু সেই মেয়ে অতিরিক্ত রুপসী নয় বলে।
বন্ধু মেয়েটাকে সরাসরি বলে দিয়েছে, তাকে নিয়ে বেশিদুর আগানো সম্ভব নয়, সে অন্য মেয়েকে বিয়ে করতে চায়। তার মা বাবাও মেয়েটাকে মেনে নিবে না। কিন্তু মেয়ে নিরুত্তাপ। মেয়ে বলে, ঠিক আছে, তুমি অন্য মেয়েকে বিয়ে করো, কিন্তু আমার সাথে যোগাযোগ রেখো। এতে বন্ধু পড়েছে ফান্দে। মেয়ে যদি বন্ধুকে ২-৪টা চড় থাপ্পড় মেরে বিদায় করে দিতো, বন্ধু বেচে যেত। মেয়ে সেটা করে নাই।
বন্ধু এতে পড়ছে দোটানায়। মেয়েটা বন্ধুকে বছরের নানা সময় নানা গিফট দিয়েছে। গতকাল বন্ধু আমাকে ফোন করল, দোস্ত, আমি এখনো সেই মেয়ের দেওয়া টিশার্ট আর জুতা পড়ে আছি। আর ঐ মেয়েকে বিয়ে করে সেও সুখী হতে পারবে না, কারণ সে শতভাগ মন থেকে ঐ মেয়েকে মেনে নিতে পারবে না।
বন্ধু এখন অনুশোচনায় ভুগতেছে, সেই কারণে ঐ মেয়েকে ১০০% ভুলে থাকতেও পারছে না। সে ইটিশ পিটিশ ওরফে হালকা প্রেম ভুলতে পারছে না। পড়ছে মাইনকা চিপায়।
সে না পারবে বিয়ে করতে না পারবে ভুলে যেতে।
ঐ মেয়েকে বিয়ে করতে পারবে না, কারণ মা বাবার অমতে পছন্দের কাউকে বিয়া করার মত সাহস তার নাই। শুধু আমার এই বন্ধুটা নয়, এমন অনেকেই আছে যারা প্রেমের জন্য সাত সাগর তের নদী পার হতে পারে, কিন্তু মা বাবাকে রাজী করাতে পারে না।
ভুলতে পারবে না, কারণ মেয়েটার দেওয়া নানা উপহার সামগ্রী তার চারপাশে রয়েছে। নিত্য ব্যবহারের নানা জিনিস। এইগুলু যতদিন তার সামনে থাকবে, ততদিন ভুলতে পারবে না। অন্য কোনো মেয়েকে বিয়া না করা পর্যন্ত সে ভুলতে পারবে না এই মেয়েকে।
সর্বশেষ:
গতকাল বন্ধু আমাকে বলল, দোস্ত, তোকে আমি ঐ মেয়ের ফোন নাম্বার দিচ্ছি, তুই একটু মেয়েটাকে বুঝিয়ে বল। আমি বললাম, এটা তোর নিজের সমস্যা, এটা তোকেই সমাধান করতে হবে। আমি ফোন করলে কোনো সমাধান হবে না।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



