আমার প্রিয় পোস্ট

জিডি করার নিয়মাবলী

০২ রা অক্টোবর, ২০০৯ রাত ৮:২৬

শেয়ারঃ
0 3 0

কেন জিডি করবেন :

মূল্যবান যে কোন জিনিস হারালে যেমন- সার্টিফিকেট, দলিল, লাইসেন্স, পাসপোর্ট, মূল্যবান রশিদ, চেকবই, এটিএম বা ক্রেডিট স্বর্ণালংকার, নগদ অর্থ ইত্যাদি। অথবা কোন প্রকার হুমকি পেলে বা হুমকির আশংকা থাকলে কিংবা কেউ নিখোঁজ হলেও জিডি করার সুযোগ রয়েছে। অর্থাৎ সাধারণত যেসব ক্ষেত্রে মামলা হয়না সেসব ক্ষেত্রেই থানায় জিডি করা যায়। জিডি করার কোন বাধ্যবাধকতা না থাকলেও নতুন করে হারানো কাগজ তুলতে হলেও জিডির কপির প্রয়োজন হয়।

জিডির নমুনা

তারিখঃ ..................

বরাবর
ভারপ্রাপ্ত কর্মকর্তা
....................থানা, ঢাকা।

বিষয় : সাধারণ ডায়েরী করার আবেদন।

জনাব,

আমি নিম্ন স্বাক্ষরকারীর নাম: .......................................
বয়স : ...............................................................
পিতা/স্বামী : ........................................................
ঠিকানা : .............................................................

এই মর্মে জানাচ্ছি যে আজ/গত .......................... তারিখ ................ সময় ................জায়গা থেকে আমার নিম্নবর্ণিত কাগজ/মালামাল হারিয়ে গেছে।

বর্ণনা : (যা হারিয়েছে)

বিষয়টি থানায় অবগতির জন্য সাধারণ ডায়েরীভুক্ত করার অনুরোধ করছি।


নিবেদক,

(আবেদনকরারীর স্বাক্ষর)
পুরো নাম :
ঠিকানা :
ফোন নম্বর:


তথ্যসূত্র : পাঞ্জেরী শিক্ষা সংবাদ, সেপ্টেম্বর ২০০৭ ও জীয়ন: জীবনের জন্য তথ্য।

 

সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১২:৪৬
শয়তান বলেছেন: এখন নাকি রেডিমেড ফর্মই পাওয়া যায়
৪. ২৫ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪৯
একলোটন বলেছেন: আপাতত শোকেচে।
৫. ২২ শে জুন, ২০১০ সকাল ৮:৪৭
আলোর দিশারী বলেছেন: প্রিয় করে রাখলাম। কাজে লাগবে। অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
৬. ৩০ শে নভেম্বর, ২০১০ রাত ১০:১৬
রাকা ও আমি বলেছেন: কাজে লাগতে পারে।

প্রিয়তে রাখলাম।

 

মোট সময় লেগেছে ১.০৩৩০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই