ইলিশ ! এতোদিন কোথায় ছিলিস ?
পান্তাজলে নাক ডুবিয়ে এ কী কাণ্ড করেছিস !
মাইরি ! বলছি জাত খুইয়েছিস জাত খুইয়েছিস !
এঁটো পান্তায় মাথা ডুবিয়ে এ কী কাণ্ড করেছিস ?
মাছের 'রানি' ! নামধারী তুই কী কাণ্ডটাই না করেছিস !
ভুখা নাঙ্গা হাঁভাতেদের পান্তা নিয়া এ কী উপহাস করেছিস ?
পয়লা বোশেখ , বাপরে !তাই বলে কী তুই বিবেকের মাথা খেয়েছিস !
পান্তা ইলিশ , বাপসরে ! কী ভজঘট জগাখিছুরিই না করেছিস !
পান্তাজলে ইলিশ ! বাঙালি সংস্কৃতি কী জিনিশ !
পদ্মা মেঘনার জেলে শ্রমিক গরমভাতেও পায়না ইলিশ !
ফাও অরুচিকর সংস্কৃতির পান্তাজলে ইলিশ হচ্ছে পালিশ !
গরীব ভুখা নাঙ্গা লোক ইলশে পান্তায় , উপহাসে হচ্ছে মালিশ !
ইলিশ ! মাইরি কী ভজঘট কাণ্ডটাই না করেছিস !
ধন্য ধন্য ধন্যগো রুপের রানি রুপালি ইলিশ !!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



