আমার প্রিয় পোস্ট
- তার ছিড়া পাগলেগো সংগ্রাম আর অমরত্ব - নীল-লোহিত
- এ-টিম সম্পর্কে যারা জানতে চান... - অমি রহমান পিয়াল
- এ-টীমের জন্মদিন উপলক্ষে পোষ্ট: আমি কেন এ-টীমে ঢুকলাম (রাজাকার ও সুশীলবাদে সবাইকে উৎসর্গ) - বোধিস্বত্ত
- এ'টিমের জন্মদিন ।। সময়ের নবকুমারদের জন্য তিনউল্লাস - হাসান মোরশেদ
- ভিভা এটিম! - লাল মিয়া
- ব্লগীয় অভিধান কাটাছিঁড়া: 'ছাগু' ও 'কেপি টেস্ট' - ইয়র্কার
- কবিতা: তুমি ভ্রম্রনে যাও - মিসির আলি
- ইতিহাসের পাতা থেকে - বোলারস ব্যাকড্রাইভ
- আচানক য়ালাম ভাইয়ের দেখা ও মনিটরের অবিরাম সিঙ্গারা ভক্ষণ - ১ - অচেনা বাঙালি
- আরামবাগের হারাম ঘুম - আজন্ম সুখী মানুষ
- ধারাবাহিক উপন্যাস : ইচ্ছে মতন - বোলারস ব্যাকড্রাইভ
- বাঙাল গরব ৪ : বাঙাল জাতি জনগনের মধ্যে থেকে রাজা নির্বাচিত করেছিল, দেশকে অরাজকতা থেকে রক্ষা করার জন্য। - অচেনা বাঙালি
- সামহোয়্যারের ব্লগার বন্ধুরা...এই কথাগুলো শুনুন...এই কলংক যেন আমাদের স্পর্শ না করে... - মুকুল
- পয়লা ফাগুন দিচ্ছে ডাক রাজাকারিতা নিপাত যাক - ফেলুদা
- একটি ফাসকেলাশ মোবাইলের আত্মকাহিনী। - মেন্টাল
- নেকাব সরান কর্তৃপক্ষ : আসলে আপনারা কি চান? - অমি রহমান পিয়াল
- বউ বাটা বল সাবান [] নজমুল আলবাব'র গল্পের বই - মনিটর
- নতুন বিনোদন, অপপ্রচার, ব্লগে ক্রিস্টিন কিলারের পুনরাগমন - নির্বাক সুশীল
- এই সময়ের শ্রেষ্ঠ কবিতা - মুকুল
- বাঙাল গরব ৩ : বাঙালিই থামিয়ে দিয়েছিল আলেকজান্ডারকে - অচেনা বাঙালি
- ছালোয়ারের কামিজ এখন আকাশে উড়ে - জেনারেল
- সা. ইন ব্লগারদের সাথে ঈদ - আলাম ভাইয়ের বাসায় আমাদের গেট-টুগেদার (উৎসর্গ মুজতবা) - মনিটর
- কিছু পুংটা পোলাপাইনের আলাম ভাইয়ের রোদ চশমা ষড়যন্ত্র ও তদ্বিষয়ক আমার ভীতিকর অভিজ্ঞতা - সংস্থাপক
- ঈদে আলাম ভাইয়ের বাসায় ছাগ মাংস ভক্ষণ এবং একটি যাদুকরী রোদ চশমা - অচেনা বাঙালি
- মৃত্যুতেই ক্ষমা - অপেক্ষায় থাকো আরিফুর রহমান - মনিটর
- ব্লগিং ও সোশ্যাল ব্লগিংয়ের পার্থক্য - ঠোটকাটা ব্লগার
- দয়াকরে কোন মডারেটরকে চোখ রাঙাবেন না। - ঠোটকাটা ব্লগার
- বাঙালী জীবনে রমণী- বয়ঃসন্ধিকাল - নাজিম উদদীন
- যৌনাকাঙ্খাই অসহনীয় মাথাব্যথার কারণ - হাবিবমহাজন
- গভীর রাতের ব্লগিং ও ফজরের নামাজ - ডঃ ফচটাচ
- কৌশিকের উত্তরসূরী - মিসির আলি
মৃত্যুতেই ক্ষমা - অপেক্ষায় থাকো আরিফুর রহমান
০৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৪২
অন্যায়টা অনেক বড় হয়ে গেছে। মারাত্মক অন্যায় করেছ তুমি। কার্টুন একে আঘাত করেছ - 'ইসলামপ্রেমী' মুমিন জনতাকে। ক্ষেপে উঠেছিল বায়তুল মোকাররমের রাস্তা। ইসলামী জোশে লাল কালো ব্যানার নিয়ে দেশের ইসলামী চৌকিদাররা তেড়ে গিয়েছিল ১০০ কাজী নজরুল ইসলাম এভিন্যুতে। সাফ ফোয়ারার মোড়ে কবি নজরুলের অসহায় মুখ কেবলই টাইলস মোড়ানো দেয়াল। সাম্যের কবি নজরুল বেঁচে থাকলে কী করতেন জানি না।
প্রগতিশীল মতিউর রহমান তখন পাঞ্জাবী পরে ইসলামী সাজ নিয়ে দু'হাত জোড় দিয়ে ক্ষমা চাইল। বেকার হলো সুমন্ত আসলাম। হয়তো আখেরে ওর লাভই হলো। সামনের বইমেলায় ওর বই আরো হিট হবে, কাটতি বাড়বে। শান্তিনিকেতনী শাল পরে সুমন্ত অটোগ্রাফ দিবে কলেজ পড়ুয়া কিশোরীকে। এইভাবে দিন কেটে যাবে।
তোমার দিন কাটে কিভাবে আরিফ? সেদিনের পর থেকে কোন খবর জানেনি দেশের মানুষ। মতি কিংবা সুমন্তরা চুপচাপ। শিশির বিপুল শান্তরা এখন শান্ত ছেলে। তুমি যাদের হাত থেকে সেরা কার্টুনিস্টের পুরস্কার নিয়েছিলে ওরা আবার কনটেস্ট আয়োজন করেছে। জেনে রেখো - ওগুলো শুধুই আনুষ্ঠানিকতা। চৌধুরীরা তোমার জন্য কিছুই করবে না।
আমিও না।
রোজার মাসে ইফতারীর নামে গিলে যাচ্ছি বাহারী সব খাবার। মুখে গন্ধ, চেহারায় ক্লান্তি নিয়ে সুশীল সমাজের এক অংশ। পারিনা জিরো পয়েন্টে দাঁড়িয়ে তোমার মুক্তির দাবীতে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিতে। আমি পারি না। কারন, আমি স্বার্থপর, আমি লোভী, আমি অপরচুনিস্ট। আমি ঝাঁকের কৈ। আজ আমি অনেক লোকের সাথে জাতীয় মসজিদের খতিবের জানাযায় অংশ নেবো। দু'হাত তুলে বলবো - পরম করুনাময়, তুমি হুজুরকে ক্ষমা করে দাও।
আরিফ, পরমকরুনাময় হয়তো তোমাকেও ক্ষমা করবে। কিন্তু ক্ষমা করবে না এই নস্টের অধিকারে যাওয়া সমাজ, বিচার ব্যবস্থা। বাংলাদেশের মানুষের গড় আয়ু ৬০। অপেক্ষায় থাকো আরো ৩৫/৪০ বছর।
তুমিও ক্ষমা পাবে মৃত্যুর পরে। পৃথিবীর ইশ্বরেরা হাত তুলে বলবে, আরিফকে ক্ষমা করে দাও। আজ বলে রাখি - সে জানাযায় আমি যাবো না।
অচেনা বাঙালি বলেছেন:
আরিফ, পরমকরুনাময় হয়তো তোমাকেও ক্ষমা করবে। কিন্তু ক্ষমা করবে না এই নস্টের অধিকারে যাওয়া সমাজ, বিচার ব্যবস্থা। -------------------------------------------
সেই সুযোগ সর্বশক্তিমানকে দেয়া হবে না।
আরণ্যক যাযাবর বলেছেন:
এইসব ভণ্ডেরা মনে হয় ঈশ্বরকে লিজ নিয়ে ফেলেছেন।আমার ঈশ্বরের কথা তাদের কাছে আমাকে শুনতে হয়।
আমার ঈশ্বর কিসে অসন্তুষ্ট হন, এই ভণ্ডেরা বলে দেন।
আমার ঈশ্বরের নবীর কিসে অমর্যাদা হয়, তারা না বলে দিলে আমার ধর্মানুভূতি উত্তেজিত হয় না।
হায় মুহম্মদ, হায় নবী, তুমি জানলেও না, তোমার প্রয়াণের এতোদিন পরেও তোমাকে পুঁজি করে, আমার ধর্মকে বেসাতি করে ভণ্ডেরা আমাকে কিনে ফেলেছে।
ঈশ্বরকে কাছে পাবার জন্যে আজ ভণ্ডদের সাহায্য নিতে হয়।
ধিক নিজেকে।
গোপনীয়া বলেছেন:
আজ আমি একটা গোপন বিষয় বলি-আরিফ, তুমি যা দেখছ, তা ভুল।
তুমি যা বুঝছ তা ভুল।
তুমি যা ভাবছ, তা ভুল।
তুমি ভুল করোনি।
একদিন তোমার দিকে আঙুল তুলে ওরাই বলবে, ওই দ্যাখ, আরিফুর রহমান যায়।
যে কিনা সমাজরক্ষাকারী, দেশরক্ষাকারী কিছু মানবিক বোধসম্পন্ন অমানুষের স্বার্থের যাতাকলে পড়ে মমি হয়ে আছে।
জাকিয়া আহমেদ বলেছেন:
খুব খারাপ লাগে ওর জন্য
মারিজুয়ানার_বড়_ভাই বলেছেন:
@ মনিটর, আপনি একটা কালো ছাগল(!) শ্র্বনির লেখক, যে পুরাতন গু ঘেটে আনন্দ পায়।
এস্কিমো বলেছেন:
আরিফের মুক্তি চাই
রকি ভাই বলেছেন:
৫, আরিফকে শুনলাম প্রথম আলো থেকে ২০ হাজার টাকা পাঠানো হচ্ছে ঈদের খরচের জন্য
অমিত বলেছেন:
ঠিকই, ওর আসলে ঈদের খরচটাই দরকার ছিল...
আগুন পাখি বলেছেন:
বড়ই অন্যায় হোয়ে গেছে ছেলেটার প্রতি।
থেরাপিস্ট বলেছেন:
হুমমম
আরণ্যক যাযাবর বলেছেন:
সন্ধ্যাবাতিরা, রাজাকারপুত্র ওয়ালিরা এইসব পোস্ট পড়ে লজ্জ্বা পান, কমেন্ট করেন না।তারা হুজুরের জানাযায় মাথা গুণতে থাকেন।
--
আরে, বাংলাদেশে মাথা জোগাড় কোন ব্যাপার নাকি? নোংরা দুর্নীতিবাজ বিএনপি আওয়ামী লীগ অথবা কুকুর জামাত যার কথাই বলুন, জনসভায় লাখ লাখ লোক কোথথেকে আসে? এতো মাথা কোথথেকে পয়দা হয়?
টাকা ফেলুন, হুজুরের জানাযায় কোটি মাথা পেয়ে যাবেন। আপনার আল্লা যদি তাতে খুশিই হন, তাহলে তাই করে ফেলুন না কেনো?
ফি আমানিল্লাহ!
অঞ্জনা বলেছেন:
৫
আসল ট্র্যাপ বলেছেন:
মোহম্মদের জিজ্ঞাসু দৃষ্টির সামনে খতিব কি জবাব দেবেন সেটা জানার খুব ইচ্ছা ছিলো।
দ্বিধা বলেছেন:
৫
হট্টগোল বলেছেন:
আরিফের মুক্তি চাই।
প্রত্যাশা বলেছেন:
সুন্দর লিখছেন। ৫ দিলাম।
রাশেদ বলেছেন:
আরিফের মুক্তি চাই
নাজিল আযামী বলেছেন:
আরিফের মুক্তি চাই।
ঠোটকাটা ব্লগার বলেছেন:
বেচারা আরিফ।
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন:
আরিফুর রহমানকে অবিলম্বে মুক্তি দেয়া হোক। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ধর্মব্যবসায়ীদের শাস্তি দেয়া হোক।
মনিটর বলেছেন:
যারা ৫ দিয়ে সমর্থন জানাইলেন তাদের ধন্যবাদ।যারা ১ দিলেন তাদেরও ধন্যবাদ, নইলে বেড়ালের কামড়ের ক্ষত বোঝা যেতো না।
কালামিয়া বলেছেন:
টপ া লিষ্টে গুড পোষ্ট। রেটিং ৫ ;।
নাভদ বলেছেন:
৫
থেরাপিস্ট বলেছেন:
আরিফের মুক্তি চাই বাট অল্প বয়সের এই পোলাটারে একেবারে ভিনসেন্ট ভেনগগ কওনের দরকার নাই। মৌলবাদীদের মতো আবেগে গদগদ হওনের দরকার কি?
ভাঁজ খাঁন বলেছেন:
কইত্থেইকা আইছো?
সংসপ্তক আকাশ বলেছেন:
৫
নাহিদ বলেছেন:
মানুষ তো না জেনে শুনেই ভূল করে....
শীমুলতা বলেছেন:
৫
চে বলেছেন:
৫
`হাসান বলেছেন:
সুন্দর লিখছেন। ৫ দিলাম।
রৌদ্র বলেছেন:
হুম, ভালো লিখেছেন। ৫
তরু বলেছেন:
স্যাড
তারিফএজাজ বলেছেন:
ভাল ৫। পঁচা ৫ না।
স্পিট ফায়ার বলেছেন:
৫
নাজিল আযামী বলেছেন:
আরিফকে মুক্তি দেয়া হোক। বাাচ্চা ছেলে বোঝে নাই।
মনিটর বলেছেন:
নতুন মন্তব্যকারী সবাইকে ঈদের শুভেচ্ছা, এবং ধন্যবাদ।
তীরন্দাজ বলেছেন:
সাবাশ!বাহবা দিচ্ছি লেখককে। অবিভুত আমি।
সাগ্রহে ৫! আর সেই সাথে মুক্তি চাই আরিফের আর মৌলবাদীদের ধ্বংস!
নিধিরাম সর্দার বলেছেন:
৫ দিলাম
বঙ্গাব্দ বলেছেন:
মন ছুঁয়ে গেল।
ফজলে এলাহী বলেছেন:
আজ আরিফকে নিয়ে আমাদের বন্দুদরে আড্ডায় অনেক আলাপ হলো.বেশির ভাগই তার মুক্তি চায়।গুনে দেখলাম ১২ বন্ধুর মধ্যে নয়জন তার পক্ষে কথা বলল..দুইজন বিপক্ষে,আর একজন দ্বিধান্বিত..
মনিটর বলেছেন:
আবারও সবাইকে ধন্যবাদ। সবার কন্ঠে ধ্বনিত হোক, আরিফের মুক্তি চাই, দিতে হবে।
লাল দরজা বলেছেন:
যে যেভাবে পারি যত ক্ষুদ্রই হউক সে উচ্চারণ আসুন আমরা বার বার আরিফের কথা বলি। যাদের বলার ছিল তারা ত বলেননি,ভাই আরিফ, যাদের লিখবার কথা তুমি হয়তো আশা করেছিলে ওনারা সব্বাই খুব মনোযোগ দিয়ে ঈদের জুরুরী সব নাটক লিখছিলেন এতদিন। জরুরী অবস্থায় প্রায়োরিটি নিয়ে কাজ করতে হয়। ছোট মানুষ ভাইয়া তুমি তা বুঝবে না। দুঃশ্চিন্তা করোনা এটু ধৈর্য্য ধরো অবস্থাটা একটু অনুকুলে আসতে দাও দেখবে লিখে ফাটিয়ে ফেলব। তার আগপর্য্যন্ত একটু ধৈর্য্য ধরে থাকো ভাইটি আমার। আর মনে মনে শুধু জাতীয় সংগীতটি গাও, "আমার সেনার বাংলা আমি তোমায় ভালোবাসি"।
দেশে এখন জরুরী অবস্থা, সবাই এখন ব্যাস্ত আছেন প্রাক্তন প্রধান মন্ত্রীদের কে কি খেয়ে রোজা রাখলেন ইফতার করলেন, ঈদে কে কোন দোকানের লাচ্ছা সেমাই খেলেন, কোন চ্যানেলের ঈদের অনুষ্ঠান দেখলেন এই সকল জরুরী বিষয় নিয়ে।
ধৈর্য্য ধরো ভাইটি আমার, মনে মনে জাতীয় সংগীত গাও। আমার সেনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
আর একটি কথা, কখনো মনকে ছোট করবে না। তুমি মোটেও নবীজীকে অসন্মান করোনি। বরং তুমি যাদের মূর্খ্যতাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে ছিলে ওরাই আজ হুঁস হারিয়েছে। শত কষ্টের মাঝে এই ঈদে এটাই অনন্দের কথা।
ঈদ মোবারাক আরিফ তোমাকে।
মনিটর বলেছেন:
লাল দরজা/চমতকার বলেছেন। আপনাকে ৫ দিলাম



















৫