আমার প্রিয় পোস্ট
- তার ছিড়া পাগলেগো সংগ্রাম আর অমরত্ব - নীল-লোহিত
- এ-টিম সম্পর্কে যারা জানতে চান... - অমি রহমান পিয়াল
- এ-টীমের জন্মদিন উপলক্ষে পোষ্ট: আমি কেন এ-টীমে ঢুকলাম (রাজাকার ও সুশীলবাদে সবাইকে উৎসর্গ) - বোধিস্বত্ত
- এ'টিমের জন্মদিন ।। সময়ের নবকুমারদের জন্য তিনউল্লাস - হাসান মোরশেদ
- ভিভা এটিম! - লাল মিয়া
- ব্লগীয় অভিধান কাটাছিঁড়া: 'ছাগু' ও 'কেপি টেস্ট' - ইয়র্কার
- কবিতা: তুমি ভ্রম্রনে যাও - মিসির আলি
- ইতিহাসের পাতা থেকে - বোলারস ব্যাকড্রাইভ
- আচানক য়ালাম ভাইয়ের দেখা ও মনিটরের অবিরাম সিঙ্গারা ভক্ষণ - ১ - অচেনা বাঙালি
- আরামবাগের হারাম ঘুম - আজন্ম সুখী মানুষ
- ধারাবাহিক উপন্যাস : ইচ্ছে মতন - বোলারস ব্যাকড্রাইভ
- বাঙাল গরব ৪ : বাঙাল জাতি জনগনের মধ্যে থেকে রাজা নির্বাচিত করেছিল, দেশকে অরাজকতা থেকে রক্ষা করার জন্য। - অচেনা বাঙালি
- সামহোয়্যারের ব্লগার বন্ধুরা...এই কথাগুলো শুনুন...এই কলংক যেন আমাদের স্পর্শ না করে... - মুকুল
- পয়লা ফাগুন দিচ্ছে ডাক রাজাকারিতা নিপাত যাক - ফেলুদা
- একটি ফাসকেলাশ মোবাইলের আত্মকাহিনী। - মেন্টাল
- নেকাব সরান কর্তৃপক্ষ : আসলে আপনারা কি চান? - অমি রহমান পিয়াল
- বউ বাটা বল সাবান [] নজমুল আলবাব'র গল্পের বই - মনিটর
- নতুন বিনোদন, অপপ্রচার, ব্লগে ক্রিস্টিন কিলারের পুনরাগমন - নির্বাক সুশীল
- এই সময়ের শ্রেষ্ঠ কবিতা - মুকুল
- বাঙাল গরব ৩ : বাঙালিই থামিয়ে দিয়েছিল আলেকজান্ডারকে - অচেনা বাঙালি
- ছালোয়ারের কামিজ এখন আকাশে উড়ে - জেনারেল
- সা. ইন ব্লগারদের সাথে ঈদ - আলাম ভাইয়ের বাসায় আমাদের গেট-টুগেদার (উৎসর্গ মুজতবা) - মনিটর
- কিছু পুংটা পোলাপাইনের আলাম ভাইয়ের রোদ চশমা ষড়যন্ত্র ও তদ্বিষয়ক আমার ভীতিকর অভিজ্ঞতা - সংস্থাপক
- ঈদে আলাম ভাইয়ের বাসায় ছাগ মাংস ভক্ষণ এবং একটি যাদুকরী রোদ চশমা - অচেনা বাঙালি
- মৃত্যুতেই ক্ষমা - অপেক্ষায় থাকো আরিফুর রহমান - মনিটর
- ব্লগিং ও সোশ্যাল ব্লগিংয়ের পার্থক্য - ঠোটকাটা ব্লগার
- দয়াকরে কোন মডারেটরকে চোখ রাঙাবেন না। - ঠোটকাটা ব্লগার
- বাঙালী জীবনে রমণী- বয়ঃসন্ধিকাল - নাজিম উদদীন
- যৌনাকাঙ্খাই অসহনীয় মাথাব্যথার কারণ - হাবিবমহাজন
- গভীর রাতের ব্লগিং ও ফজরের নামাজ - ডঃ ফচটাচ
- কৌশিকের উত্তরসূরী - মিসির আলি
রস+আলো'তে শিশিরের কার্টুন, + কিছু তথ্য প্রমাণ
২৪ শে মার্চ, ২০০৮ সকাল ৭:৩৮
আজকের রস+আলো'তে প্রকাশিত হয়েছে। এক শিশু মা'কে জিজ্ঞেস করছে - "মা--!-নানা ভাইকে কারা মেরেছিল?!" [http://www.prothom-alo.com/fcat.news.details.all.php?issuedate=2008-03-24&fid=Mjg= ]
বামে এক ঘাতক তাকিয়ে আছে হায়েনা নজরে। গালের শেইপ দেখে ঘাতকটিকে চেনা চেনা লাগে। গত সপ্তায় প্রেস ক্লাবে দৌড়ানি খাওয়া কুত্তাটা।
বাদবাকী পাকি বীর সন্তানদের নিয়ে কিছু তথ্য প্রমাণ:
গোলাম আযম
একাত্তরে পাকিস্তানি বাহিনীকে বাঙালি নিধনে সহায়তাকারী, জামায়াতে ইসলামীর সাবেক আমির।
১৪ আগস্ট ১৯৭১ পাকিস্তানের আজাদী দিবস উপলক্ষে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ইসলামিক একাডেমী হলের সভায় ‘বাংলাদেশ বাঙালিদের দ্বারা শাসিত হবে-এই মতবাদ
শেখ মুজিব বা শ্রী তাজউদ্দীনের। এ জন্যই তথাকথিত বাঙালি বীরেরা পশ্চিমবঙ্গে গিয়ে বাংলাদেশ কায়েম করেছে। কিন্তু মুসলমান আল্লাহর হুকুম পালন করার সুযোগ লাভকেই সত্যিকারের আজাদী মনে করে। এর ভিত্তিতে শাসক নিজের দেশের হোক বা বিদেশি
হোক তা মোটেও লক্ষণীয় নয়।’
সূত্রঃ দৈনিক পাকিস্তান, সংগ্রাম। ১৬ আগস্ট ১৯৭১ সালে প্রকাশিত। স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র (অষ্টম খণ্ড), একাত্তরের ঘাতক ও দালালরা কে কোথায়, (পৃষ্ঠাঃ ৫২) প্রকাশকঃ মুক্তিযুদ্ধ চেতনা বিকাশ কেন্দ্র। প্রকাশকালঃ ফেব্রুয়ারি ১৯৮৮ (তৃতীয় সংস্করণ) বইয়ে সংকলিত।
গোলাম আযম
একাত্তরে পাকিস্তানি বাহিনীকে বাঙালি নিধনে সহায়তাকারী, জামায়াতে ইসলামীর সাবেক আমির।
ঢাকার মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং কলেজ ছিল আলবদরদের হেডকোয়ার্টার এবং রাজাকার বাহিনীর প্রশিক্ষণকেন্দ্র। প্রশিক্ষণরত রাজাকার ও আলবদরদের উদ্দেশে ১৭ সেপ্টেম্বর ১৯৭১ সালে তিনি বলেন, ‘বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রু বেশি ক্ষতিকারক। আমাদের ঘরেই এখন অসংখ্য শত্রু তৈরি হয়েছে। এই শত্রু সৃষ্টির কারণ যা-ই হোক, সেদিকে এখন নজর দেওয়ার সুযোগ নেই। এখন ঘরে আগুন লেগেছে, কাজেই আগুন নেভানোই তোমাদের প্রথম দায়িত্ব। এ ব্যাপারে সেনাবাহিনী পদক্ষেপ
গ্রহণ করেছে এবং রাজাকাররাও তাদের
পেছনে এগিয়ে এসেছে।’
সূত্রঃ দৈনিক পাকিস্তান,আজাদ ও সংগ্রাম। ১৮, ১৯ সেপ্টেম্বর ১৯৭১ সালে প্রকাশিত। একাত্তরের ঘাতক ও দালালরা কে কোথায়, (পৃষ্ঠাঃ ৫৪)। প্রকাশকঃ মুক্তিযুদ্ধ চেতনা বিকাশ কেন্দ্র। প্রকাশকালঃ ফেব্রুয়ারি ১৯৮৮
(তৃতীয় সংস্করণ) বইয়ে সংকলিত।
আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ
একাত্তরে ইসলামী ছাত্র সংঘের ঢাকা মহানগরীর প্রধান ও আলবদর বাহিনীর পূর্ব পাকিস্তান
শাখার সভাপতি।
১৫ অক্টোবর ১৯৭১ সালে বলেন, ‘পূর্ব পাকিস্তানের দেশপ্রেমিক যুবকরা ভারতীয় চরদের হাত থেকে দেশকে রক্ষার জন্য এগিয়ে এসেছে এবং রাজাকার, আলবদর ও অন্যান্য স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্য
হিসেবে জাতির সেবা করছে।’
সূত্রঃ একাত্তরের ঘাতক ও দালালরা কে কোথায়
(পৃষ্ঠাঃ ১৩১) প্রকাশকঃ মুক্তিযুদ্ধ চেতনা বিকাশকেন্দ্র। প্রকাশকালঃ ফেব্রুয়ারি ১৯৮৮ (তৃতীয় সংস্করণ)
এবং মুক্তিযুদ্ধ কোষ, প্রথম খণ্ড (পৃষ্ঠাঃ ২৪২),
সম্পাদকঃ ড· মুনতাসীর মামুন
সময় প্রকাশনী (বইমেলা ২০০৫)
মতিউর রহমান নিজামী
একাত্তরে গোটা পাাকিস্তান শাখার
আলবদর প্রধান।
১৫ সেপ্টেম্বর ১৯৭১ সালে যশোরে রাজাকারদের সদর দপ্তরে সমবেত রাজাকারদের উদ্দেশে
তিনি বলেন, ‘জাতির এই সংকটজনক মুহূর্তে প্রত্যেক রেজাকারের উচিত ইমানদারীর সাথে তাদের উপর অর্পিত এ জাতীয় কর্তব্য পালন করা এবং ঐ সকল ব্যক্তিকে খতম করতে হবে যারা সশস্ত্র অবস্থায় পাকিস্তান ও ইসলামের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে।’
সূত্রঃ মুক্তিযুদ্ধ কোষ, তৃতীয় খণ্ড, (পৃষ্ঠাঃ ২২৭)
সম্পাদকঃ ড· মুনতাসীর মামুন
প্রকাশকঃ সময় প্রকাশনী
প্রকাশকালঃ ফেব্রুয়ারি ২০০৫
মতিউর রহমান নিজামী
একাত্তরে গোটা পাাকিস্তান শাখার
আলবদর প্রধান।
ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান বিমান নিয়ে পাকিস্তান থেকে পালিয়ে আসার সময় শিক্ষানবিশ রশীদ মিনহাজের সঙ্গে হাতাহাতির একপর্যায়ে বিমানটি বিধ্বস্ত হয়ে উভয়ে নিহত হলে মতিউর রহমান নিজামী মিনহাজের পিতার কাছে শোকবার্তা পাঠান। দৈনিক সংগ্রামে ৪ সেপ্টেম্বর, ১৯৭১ সালে সেটি প্রকাশিত হয়।
ওই খবরে বলা হয়, পাকিস্তান ইসলামী ছাত্রসংঘের সভাপতি জনাব মতিউর রহমান নিজামী শহীদ রশীদ মিনহাজের পিতার কাছে এক তারবার্তা প্রেরণ করেছেন।···‘পাকিস্তানী ছাত্রসমাজ তার পুত্রের মহান আত্মত্যাগে গর্বিত। ভারতীয় হানাদার ও এজেন্টদের মোকাবিলায় মহান মিনহাজের গৌরবোজ্জ্বল ভূমিকা অক্ষুণ্ন রাখতে তারা বদ্ধপরিকর।’
সূত্রঃ দৈনিক সংগ্রাম। ৪ সেপ্টেম্বর ১৯৭১ সালে প্রকাশিত। ঘাতকের দিনলিপি-রমেন বিশ্বাস (পৃষ্ঠাঃ ১৭৩)। প্রকাশকঃ ধ্রুপদ প্রকাশন।
প্রকাশকালঃ ফেব্রুয়ারি ১৯৯৩, বইয়ে সংকলিত
এস্কিমো বলেছেন:
ঘাতকদের বিচার চাই।
রাশেদ বলেছেন:
ঘাতকদের বিচার চাই।
বিষাক্ত মানুষ বলেছেন:
ঘাতকদের বিচার চাই । অনেক হইছে ... আর না ।
বাফড়া বলেছেন:
এস্কিমো বলেছেন: ঘাতকদের বিচার চাই।
আলী আরাফাত শান্ত বলেছেন:
ঘাতকদের বিচার চাই।
দ্বিতীয়নাম বলেছেন:
একই বাণী আর বিবৃতি তো তেনারা আর তাগো বেজাত পোলাপানরা অহনো দেন অহরহ যত্রতত্র।
জ্বিনের বাদশা বলেছেন:
+++++
প্রশ্ন কত বলেছেন:
৭১,৭২-৭৫ থেকে শুরু করে ২০০৮ পর্যন্ত সকল ঘাতকদের বিচার চাই
কেএসআমীন বলেছেন:
চমৎকার।
রামন বলেছেন:
অথচ এসব ঘৃন ব্যক্তি বিগত দিনে সরকারে আসীন ছিল, ভাবতেই ধীক্কার আসে ।
রাশেদ বলেছেন:
বিচার চাই করতে হবে।
আর খান বলেছেন:
২৮ অক্টোবরের ঘাতকদেরও বিচার চাই
ফেলুদা বলেছেন:
ঠিকাছে। ৭১ দিয়া শুরু করি আগে? @প্রশ্নকতো আরখান
বোঘদাদি হেকিম বলেছেন:
ঘাতকদের বিচার চাই।
অমি রহমান পিয়াল বলেছেন:
রাত আড়াইটা পর্যন্ত জাইগা জাইগা এইগুলা সাপ্লাই দিছি, কোন বই, কোন পৃষ্টা, কোন কোট, পরিশ্রম সার্থক
আকাশচুরি বলেছেন:
ঘাতকদের বিচার চাই।
রাশেদ বলেছেন:
ঘাতকদের বিচার চাই।
রেটিং বলেছেন:
আর লেখা কই ???
কামাল ভাই বলেছেন:
মনিটর তুমি লুক্টা কৈ? তুমারে ষদড়ে খুজা হইতাছে
মনিটর বলেছেন:
কামাল্ভাই/ঝাম্লার মইদ্দে দিঞ্জাইতেছে।এক্টু টাইম লাগবো।আস্মু।


















