আমার প্রিয় পোস্ট
- ফিরে দেখা ২০১১ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- আসুন আরব বর্বরদের ঘৃণ্য থাবা হতে বাকীদের মাথা বাঁচাতে তিনটি দাবীতে সোচ্চার হই - ও.জামান
- বিডিং রাউন্ড ২০১১: গ্যাস লুটের নতুন ধান্দা - দিনমজুর
- কনোকোফিলিপস এর সাথে পিএসসি চুক্তি: প্রথম আলোয় ম.তামিমের সহজ পাঠের প্রতিক্রিয়া - দিনমজুর
- কনোকোফিলিপস এর সাথে চুক্তি নিয়ে ডেইলিস্টারের মিথ্যাচারের জবাবে - দিনমজুর
- কনোকোফিলিপস এর কাছ থেকে কত টাকা খেয়ে প্রথম আলো এইরকম মিথ্যা রিপোর্ট করেছে? - দিনমজুর
- দুর্ঘটনার রাজা কনোকোফিলিপস ও বঙ্গোপসাগরের আসন্ন বিপদ: যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিপি-ব্লোআউটের আলোকে - দিনমজুর
- কনোকো-ফিলিপস এর হাতে তুলে দেয়া হলো সাগরের গ্যাস ব্লক ১০ ও ১১ - দিনমজুর
- টেলিকম বহুজাতিকদের স্বার্থ রক্ষায় প্রথম আলোর অস্থিরতা - দিনমজুর
- নাস্তিক নির্ধর্মী কাফেরগন - হুশিয়ার সাবধান! - দাঁড়িপাল্লা
- অবিশ্বাসী কেউ ইসলামের সমালোচনা করলে মুসলমান ভাই-ব্রেদেরণদের উত্তেজিত হওয়ার কোন যৌক্তিক কারণ নাই। - হোরাস্
- বিমান বন্দরের নামে আড়িয়াল বিলে রাষ্ট্রীয় ভূমি আগ্রাসন! - দিনমজুর
- ১৯৭১ সালে বুদ্ধিজীবি হত্যার ইতিবৃত্ত - পিডিএফ সংস্করণ - নাঈম
- ·٠•●♥ •●♥ •♫♫♫♫♫ কালেকশনে রাখুন উপমহাদেশের সেরা কিছু ইনস্ট্রুমেন্টাল এ্যালবাম - আমার আপলোড করা ♫♫♫·٠ -•●♥ ♫♫♫·٠ - কবির চৌধুরী
- হামীম গার্মেন্টস এ আগুন: গার্মেন্টস না লাশের কারখানা? - দিনমজুর
- হে রক্তমাংসহীন মেহনত! আল্লার দোহাই, পুড়ে পুড়ে কয়লা হও!! আমাদের অনেক উন্নয়ন দরকার - একজন নাগরিক
- দোহারের গান এবং আমাদের ধনী পিতার ফকির সন্তানদের গল্প - অনার্য তাপস
- কোরান কি অলৌকিক গ্রন্থ? - ১ - সজীব আকিব
- সংশোধিত ড্যাপ আবশ্যক - সচল জাহিদ
- কর্ণেল তাহের আজো প্রাসঙ্গিক ১: কর্ণেল তাহেরের পিপলস আর্মি - দিনমজুর
- রূপগঞ্জে সামরিক ভুমি আগ্রাসন:“দিনরাত লেফ-রাইট করলে ক’মণ শস্য ফলে এক গন্ডা জমিতে?” - দিনমজুর
- মানালি থেকে লাদাখের পথে: (তৃতীয় পর্ব- দ্বিতীয় ভাগ) - আহাদিল
- নূন্যতম মজুরী নিয়ে সমঝোতার সাজানো নাটক - দিনমজুর
- জিয়া কর্তৃক তাহের হত্যাকান্ড নিয়া পি মুন্সী’র ‘অবজেবক্টিভ’ ত্যানা প্যাচাপ্যাচি প্রসঙ্গে একখান রি-অ্যাকশান পোষ্ট! - মাদারি
- পার্বত্য চট্টগ্রাম: কান্না যেমন করে রক্তের রূপ পরিগ্রহ করে - নির্ঝর নৈঃশব্দ্য-২
- ভাষার জন্য একটি প্রান্তিক জাতিসত্তার সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস: বাংলাদেশে কি সকল জাতির সকল ভাষা সমান স্বীকৃতি ও মর্যাদা পাবে ? - কুঙ্গ থাঙ
- সংখ্যাগুরু -vs- সংখ্যালঘুঃ স্বাধীন বাঙালি যখন শাসক...সংখ্যালঘু পাহাড়ি/উপজাতি/আদিবাসীরা যখন শোষিত...আর দেশের ভূখণ্ড হাতছাড়া হওয়ার চিন্তায় উন্মাদপ্রায় আমরা ! - আইরিন সুলতানা
- পাহাড়ে সমতলীর বসবাসের অধিকার ও CHT কমিশনের মতলব - পি মুন্সী
- পাহাড়ের কান্না যে আগুন জ্বালিয়েছিলেন শেখ মুজিব, তাতে ঘি ঢেলেছেন জিয়া, ফু দিচ্ছেন খালেদা, ষড়যন্ত্রে পাকা খেলোয়ার আছে একটি বাহিনী, আছে বাঙালি নামে একদল পরগাছা সেটেলার শিখন্ডি। শেখ হাসিনা কি তা নিভাতে পারবেন? আমার দুটো প্রস্তাব - মধুখোর
- বাঘাইছড়ি হত্যাযজ্ঞ: পাহাড়ি-বাঙালি দ্বন্দ্ব নাকি শাসক শ্রেণীর ঔপনিবেশিক আধিপত্য? - দিনমজুর
- কয়েকটি মজার ছবি ও একটি কৌতুক (১৮+) - কুঙ্গ থাঙ
- একটু আগে পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমার ধারনাটুকু বদলে দিলেন আমার বাবা - শ।মসীর
- ৩০ মিনিটের ভাষা আন্দোলন এবং গ্রামীণ ফোনের ”কাছে থাকা”! - দিনমজুর
- একুশে বইমেলায় প্রকাশিত হলোঃ “আ লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস্”... - মুনশিয়ানা
- দেশে 'সন্ত্রাস' বিরোধী অভিযান ও চলমান 'ক্রসফায়ার' প্রসঙ্গ- (চতুর্থ অংশ) - মাহাদি হাসান
- থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফ্যান্টাসি - প্রতিবাদী কন্ঠস্বর
- রাষ্ট্রীয় সন্ত্রাস: দ্রুত সকল বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধ করুন। - প্রতিবাদী কন্ঠস্বর
- বাংলাদেশে একাত্তরের যুদ্ধপরাধীদের বিচার না হওয়ার অন্যতম কারণ: ওয়াহাবী কানেকশন। - ইমন জুবায়ের
- একাত্তরে নারীর বিরুদ্ধে অপরাধ - একরামুল হক শামীম
- বাংলা ব্লগ দিবস নিয়ে ২ পয়সার ভাবনা - বিডি আইডল
- বাংলা ব্লগ দিবসের গরম গরম ছবি... (লাইভ স্ট্রীম থেকে নেওয়া) !!! - এস.কে.ফয়সাল আলম
- ফিরে দেখা ২০০৯ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগের উল্লেখযোগ্য ঘটনাসমূহ - ফিউশন ফাইভ
- পার্বত্য জনগনঃ উদ্বাস্তু হতে হতে ক্রমশঃ আলাদা হয়ে যাওয়া... জেগে ওঠা বিচ্ছিন্নতার বোধ... - মুনশিয়ানা
- বিশ্বব্যাঙ্ক ও আইএমএফ - গ্লোবাল অর্থনীতি (৮) - পি মুন্সী
- পাশ্চাত্য সংগীত যারা ভালবাসেন তাদের জন্য অসাধারণ কিছু গানের লিস্ট (না শুনলে মিস করবেন) - নগর সংগীত
- আইন ভেংঙ্গে শৃঙ্খলা রক্ষার বিপজ্জনক রাজনীতি - প্রতিবাদী কন্ঠস্বর
- নির্যাতন-৬ বেআইনী টিএফআই সেল, জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন - সায়েমুজজ্জামান
- এক্সপি জেনুইন করার একটি সহজ উপায়। - অমিত০৯৭
- আসুন, গড়ে তুলি জ্ঞানের ভাণ্ডার - রাগিব
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- বেড়িবাঁধ দখল করে তৈরী হচ্ছে ৯টি শিপইয়ার্ড - আিক
- আগুনের রেস (উৎসর্গ: মনজুরুল হক) - প্রশ্নোত্তর
- রাষ্ট্রের হাতে যদি নাগরিক নিরাপত্তা না পায় তবে সেই রাষ্ট্র ব্যর্থ - প্রশ্নোত্তর
- সাগর বক্ষে গ্যাস ব্লক ইজারার উদ্দেশ্য গ্যাস সংকট মোকাবেল না রফতানি? - ভিন্ন চিন্তা
- কমপিউটারের কিছু শর্টকাট/ কীবোর্ড কমান্ড টিপস - জোবাইর
- বাংলাদেশে তেল/গ্যাস অনুসন্দ্ধানের সংক্ষিপ্ত ইতিহাস এবং গ্যাস সংকটের প্রেক্ষিত। - মনোয়ার আহমদ
- গ্যাস ব্লক ইজারা: এবার সাগর লুটের লাগলো ধুম - দিনমজুর
- যানজটে জীবনজট-২: সম্ভাব্য সমাধান - ফারহান দাউদ
- পূনশ্চঃ ইসলামী ব্যাংক : তত্ত্ব ও প্রয়োগের অসঙ্গতি ও কিছু কথা - (শেষ পর্ব) - পড়ুয়া_পড়ুয়া
- ফ্রি হোস্টিং এবং ডোমেইনসহ মাত্র এক ঘণ্টায় তৈরি করুন নিজের একটি ওয়েবসাইট বা ব্লগ সাইট - পান্থ বিহোস
- সিরাজ শিকদার : ভুল বিপ্লবের বাঁশীওয়ালা! ১ - অমি রহমান পিয়াল
- টিপাইমূখ বাধ সংকলিত লিংক সমূহ - কিরিটি রায়
- সেলিব্রিটি সিনড্রোম - ফারহান দাউদ
- রাষ্ট্র ভাবনা: একাত্তরে চীন কেন আমাদের সমর্থন করতে পারে নাই (দ্বিতীয় ও শেষ অংশ) - পি মুন্সী
- রাষ্ট্র ভাবনা: একাত্তরে চীন কেন আমাদের সমর্থন করতে পারে নাই - পি মুন্সী
- সর্বগ্রাসী অপ-‘বাদ’ বনাম একজন আরজ আলী মাতুব্বর এবং... [যুক্তিবোধ ও চিন্তা-চেতনায় সহনশীল পাঠকদের জন্য এই পোস্ট সংরক্ষিত] - রণদীপম বসু
- সেনাবাহিনীর আকাম কুকাম সমগ্র পর্ব ২ - লাশ
- সেনাবাহিনীর আকাম কুকাম সমগ্র পর্ব ১ - লাশ
- সামহোয়ারইনের মডারেশন নীতিমালা: একটি ভিন্ন পর্যবেক্ষণ - রিফাত হাসান
- মধ্যযুগীয় মোল্লাবাদ বনাম সুফীবাদ - লাশ
- তিয়ান'আনমেন রক্তক্ষয়ের ২০ বছর : কি ঘটেছিল তখন ? - মেহরাব শাহরিয়ার
- আমার প্রিয় রবীন্দ্রসঙ্গীতের অ আ ক খ - অপ্সরা
- প্রভাকরণের মৃত্যু ও তামিল ইলম - ফিরে দেখা ইতিহাস - দিগন্ত
- আসবেন আরজ আলী? - তনুজা
- আইনস্তাইন বললেই হল! সমাজতন্ত্রের মরা ভূত আর জাগবে না (উৎসর্গ ব্লগার ভ্রুক্ষেপিত জ্ঞান) - ভালো-মানুষ
- ডিম্বের সন্ধানে - নাস্তিকের ধর্মকথা
- কল্পনা চাকমা এখন কোথায়? - বিপ্লব রহমান
- ঈমান জোরদার করার জন্য বিভিন্ন ব্লগ হইতে সংগৃহিত ক্লাসিক লেখা - দ্বিতীয়নাম
- পিলখানা গণহত্যা: গুজবের ময়না তদন্ত - ঘনাদা
- প্রধানমন্ত্রী যেসব কথার জবাব দিতে পারেন নি..... - নাস্তিকের ধর্মকথা
- একটি বিদ্রোহ পরবর্তী বিশ্লেষন শ্রেণী সংঘাতই কি বিডিআর বিদ্রোহের মূল কারন? - জামাল ভাস্কর
- বিডিআর নৈরাজ্য: লাশের মাপকাঠিতে বিদ্রোহের পরিসীমা - দিনমজুর
- লাশ উৎসব - ঊশৃংখল ঝড়কন্যা
- একটা পুরানো দালান : ইষ্ট পাকিস্তান : আমাদের আর্মির জবাবদিহিতা - শূন্য আরণ্যক
- বিডিআরের জওয়ানদের যৌক্তিক দাবী: ঘটনা,শংকা এবং ভবিষ্যৎ - ফারহান দাউদ
- আর্মির সত্যভাষণে বিডিআর ভিলেন??!! - নিকো৮১২৩
- সবুজ সততা দেখানো শুরু হয়ে গেছে , আসল সত্য কি ? - রাগ ইমন
- মুক্ত/ নাস্তিক/ সংশয়ী/ ধর্মদ্রোহী'দের যুদ্ধটা ... আসলে কাদের বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে ? - মনির হাসান
- ভাগীরথীকে নিয়ে লিখা আমার ছোটগল্প - মেঘ
- ইজরায়েল কিভাবে গাজায় মহাবিপর্যয় তৈরি করেছে(শেষ পর্ব) - আহসান হাবিব শিমুল
- ... তাহলে ইসলামের "প্রানীর ছবি আকা হারাম"-নির্দেশটি কতটা যৌক্তিক ? - মনির হাসান
- নারীর বিরুদ্ধে পারিবারিক নির্যাতন: বাংলাদেশের পুরুষতান্ত্রিক সমাজের পুনপৌনিক ঘটনার নিষিদ্ধ আলোচনা- দ্বিতীয় কিস্তি - মুনীর উদ্দীন শামীম
- কমরেড হায়দার আকবার খান রনোর খোলা চিঠি (শেষাংশ) - দিনমজুর
- কমরেড হায়দার আকবার খান রনোর খোলা চিঠি - দিনমজুর
- নবীনদের জন্য - নাদান
- যৌবনযাত্রা, যৌনতা এবং বর্তমান ব্লগ-বিতর্কঃ পুনর্মূল্যায়ন - নাস্তিকের ধর্মকথা
- যুদ্ধাপরাধীদের বিচারের দাবী এবং একজন স্বঘোষিত পর্নোষ্টার - জাতেমাতাল
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- প্রসঙ্গ ৭ ই নভেম্বর: জিয়া ভার্সাস কর্ণেল তাহের --- যে বিষয়গুলোতে যুক্তি খুঁজে পাইনা - জ্বিনের বাদশা
- একজন ব্লগারের নিষ্ঠা ও আমাদের নির্লিপ্ততার আক্কেল সেলামি - রাগ ইমন
- ২০০৮ : আপনার চোখে ব্লগের বর্ষসেরা লেখা কোনটি? (আপডেট-১২ : একটি বিশেষ ঘোষণা) - ব্রিগেড সিক্সটিন
- আরব-ভূমিতে গ্রীক দর্শনের পঠন-পাঠন, আরবের অর্থনৈতিক কর্মকাণ্ড, ইসলামের উদ্ভব ও কোরআনঃ ইতিহাসের পাঠ থেকে একটি বিশ্লেষণ - নাস্তিকের ধর্মকথা
- ঈশ্বর ও বিজ্ঞান- "আছে" ও "নাই" প্রমাণের কথিত দ্বন্দ্ব (শেষ পর্ব) - নাস্তিকের ধর্মকথা
- আস্তিক-নাস্তিক সমাচার - চার্বাক দর্শন। (শেষ কিস্তি) - নাস্তিকের ধর্মকথা
- নেপালে মাওবাদীদের নির্বাচনী বিজয়, বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের মিথ এবং কিছু জরুরী ভাবনা - দিনমজুর
- আমাদের কৃষি, আমাদের প্রাণ - দিনমজুর
- আমাদের কৃষি, আমাদের প্রাণ -২ - দিনমজুর
- হায়রে কৃষি!!!!!!!!!! সাম্প্রতিক খাদ্য সংকট ও একটি বিশ্লেষণ - দিনমজুর
- প্রাইভেটাইজেশন - দিনমজুর
- কিউবার কৃষি অর্থনীতি/ রেবেকা ক্লসন -১ - দিনমজুর
- কিউবার কৃষি অর্থনীতি/ রেবেকা ক্লসন -২ - দিনমজুর
- সাম্প্রতিক খাদ্য সংকট ও আমাদের কৃষি - দিনমজুর
- মুক্তমনার অভিজিৎ ও বিপ্লব পাল- বিজ্ঞান, বিবর্তনবাদ, ল্যামার্ক, লাইসেঙ্কো, নভেম্বর বিপ্লব, সমাজতন্ত্র, কেরোনস্কি, প্রতি বিপ্লব, পুঁজিতন্ত্র, ঠিকাদারতন্ত্র.... ইত্যাদি - দিনমজুর
- জিএম শস্যের ভালো মন্দ - দিনমজুর
- কিভাবে অভ্র ব্যবহার করে বাংলা লিখতে হয় (বিস্তারিত) - মৃত হাসানের প্রেতাত্মা
- পলিটিক্যাল ইসলাম কয় কারে? - সাধক শঙ্কু
- "হযরত মোহাম্মদ (সঃ) কি মৃগীরোগী ছিলেন" এর মূল লেখার জবাব - জামালiiuc
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
- "নবীজী মুহম্মদ সা. এর বিয়েসমূহ এবং কিছু প্রশ্ন" শীর্ষক পোস্টের তথ্যসূত্র ও টীকাঃ - নাস্তিকের ধর্মকথা
- কোরআনের চ্যালেঞ্জঃ যেখানে সব্বাই ফেল মারছে!!!- ১ - নাস্তিকের ধর্মকথা
- আজ সেই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুদিন.....আজ আমার কষ্টের দিন..... - মনজুরুল হক
- সারা দেশে জামাতের শিক্ষা বাণিজ্য নেটওয়ার্ক এবং দেশদ্রোহীতার একটি সাম্প্রতিক দলীল - আদৃতা আবৃত্তি
- আ লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস - একরামুল হক শামীম
- অভিজিৎ এর "মার্ক্সবাদ কি বিজ্ঞান" শীর্ষক প্রবন্ধের প্রতিক্রিয়ায়- ২ - দিনমজুর
- কার্ল মার্কস ও তথাকথিত প্রকৃতি বিজ্ঞান (Natural Science) - পি মুন্সী
- ইহুদি ও খ্রিস্টান ধর্মের একমেবাদ্্বিতীয়ম ঈশ্বর চেতনা - শোহেইল মতাহির চৌধুরী
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- টেকি পোস্ট ঃ কমেন্টে ফটো দিবেন কিভাবে ?? - শয়তান
- এন্টি গল্প > শেষরাতের একফালি চাঁদ > - মনজুরুল হক
তথ্য অধিকার অধ্যাদেশ। সোনার পাথর বাটি !
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৩৪
“তথ্য অধিকার অধ্যাদেশ ২০০৮ চূড়ান্তভাবে অনুমোদন করেছে সরকার। এ অধ্যাদেশ অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে জীবন-মৃত্যু, গ্রেফতার, কারামুক্তি বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা প্রাথমিক তথ্য সরবরাহ করবেন।
গতকাল শনিবার প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে উপদেষ্টা পরিষদের সব সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীরা, কেবিনেট সচিব আলী ইমাম মজুমদার, প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, কেউ তথ্য চেয়ে না পেলে এ অধ্যাদেশে সংশ্লিষ্ট
কর্মকর্তার প্রতিদিন ৫০ টাকা হারে সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। গত ১৮ জুন উপদেষ্টা পরিষদে তথ্য
অধিকার অধ্যাদেশ নীতিগত অনুমোদন দেওয়া হয়। এ অধ্যাদেশের কতিপয় ধারা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রতিবাদ ওঠে। এসব ধারা যাচাই-বাছাই এবং আরো পর্যালোচনা করতে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। পর্যালোচনা শেষে গতকাল অধ্যাদেশটি উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হলে তা চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।”(সমকাল,২১ সেপ্টম্বর,২০০৮)
এ দিন প্রায় সব ক’টি জাতীয় দৈনিকে এই খবরটা ছাপা হয়েছে।খুব একটা গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে,তাও নয়। আবার বিস্তারিত বলা হয়েছে তাও নয়। সরকার বিষয়টি যেভাবে ট্রিটমেন্ট দিয়েছে সংবাদপত্র গুলিও মোটামুটি সেভাবেই ট্রিটমেন্ট করেছে। এক্ষেত্রে সরকারের সঙ্গে সংবাদপত্র সমূহের মিল লণীয়! এই যে ‘তথ্য অধিকার আইন’ যেটা পাশ্ববর্তী দেশ ভারতে ‘আর টি আই’ বা (রাইট টু ইনফরমেশন) হিসেবে পরিচিত।ভারতীয় রাজনীতিতে তো বটেই,জনসাধারণের ভেতরও এরকম একটা ধারণা গড়ে উঠেছে যে, এই ‘আর টি আই’ আইন করা, সেই আইন বলবৎ করা,জনগনকে আই আইনের সুফল সম্পর্কে অবহিত করা,এই আইন বিষয়ে সরকারের কর্মকর্তাদের সজাগ করা, এই সকল বিষয় ব্যক্তিগত ভাবে মনিটরিং করেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তাঁর ব্যক্তিগত উদ্যোগেই মনে করা হয় সার্কভূক্ত দেশগুলো থেকে গণমাধ্যমের সদস্যদের ভারতে আমন্ত্রণ করে নিয়ে হাতে-কলমে পুরো বিষয়টা দেখানো হয়েছিল।যারা এই কর্মশালায় গেছিলেন তাদের মধ্যে পরিচিত এবং বন্ধুস্থানীয়রা ফিরে এসে যা বলেছেন সেটা শুনে মনে হয়েছে.....কবে আমাদের দেশে এমন ব্যবস্থা চালু হবে ? কবে আমাদের দেশের মানুষ তাদের ট্যাক্সের পয়সায় বেতনভূক কর্মকর্তা-কর্মচারীদের কাছে জবাবদিহিতা পাওয়ার অধিকার অর্জন করবে ? সেই থেকেই আমরা অপেক্ষায় ছিলাম।অবশেষে সেই ‘মহার্ঘ’ আইন পাশ হলো ! কী পাশ হলো ? কী ভাবে পাশ হলো ? সে কথায় পরে আসছি।
এই আইনটি পাশ হওয়ার আগে যে খসড়া হয়েছিল সেটা নিয়ে আমাদের গণমাধ্যমে তোলপাড় না হলেও সম্পাদকরা সেই খসড়া দেখে প্রতিবাদ জানিয়েছিলেন।ওই আইনকে তারা তথ্য অধিকারের বদলে ‘তথ্য হরণ’ বলে প্রত্যাখ্যান করেছিলেন।এর পর ‘নিউ এজ’ এর এডিটর নূরুল কবির টেলিভিশন চ্যানেলে এক আলোচনায় এই খসড়া আইনের নানান দিক তুলে ধরেছিলেন।তিনি বেশ কয়েকটি ধারা উল্লেখ করে দেখিয়েছিলেন সরকার ‘তথ্য অধিকার’ দিতে চেয়ে আসলে প্রচলিত যে সামান্য অধিকারগুলো আছে সেগুলোও হরণ করতে চাইছে! এর পর আর সেই আলোচনা এগোয়নি। এ নিয়ে আর কাউকে উচ্চবাচ্য হতে দেখা যায়নি।যেহেতু সরকারের খসড়া কিছুটা ঘসামাজা করা হয়েছে সেহেতু এটা এখন যেন জনগণের রক্ষাকবজ হয়ে গেছে, অন্তত সরকারের আইন পাশের পরের ঘোষণা সেরকমই ইঙ্গিত দেয়। এবার দেখা যাক আসল ‘তথ্য অধিকার’ আইনে মোটাদাগে জনগণের জন্য কী আছে, আর আমাদের মহামহিম সরকার জনগণকে ‘কুমিরের এক ছানা সাত বার না সত্তর বার দেখায় সেটা দেখা যাক’।
তথ্য অধিকার বলতে সাধারণত আমরা বুঝি-(১)দেশের সামগ্রিক তথ্য জনগণের জানবার অধিকার। (২)বাংলাদেশের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, এবং সেই সামরিক স্থাপনা কোন দেশ বা কাদের দিকে তাক করা, এইটি ছাড়া সরকারের সকল বিষয়াদি জনগণের জানবার অধিকার।(৩)সরকার দেশের স্বার্থে কোন ধরণের চুক্তি করতে যাচ্ছে সেটা জানবার অধিকার।(৪) সরকারের অভ্যন্তরীণ নীতি বা পলিসি কি হচ্ছে বা কি কি বদলাচ্ছে সেটা জানবার অধিকার।(৫) সরকার জনগণের কাছ থেকে কত টাকা কর আদায় করে কত টাকা জনকল্যাণে ব্যয় করছে সেটা জানবার অধিকার।(৬)বিভিন্ন দেশের সাথে সরকার যে সকল দ্বিপাক্ষিক চুক্তি করছে, সেই চুক্তিতে দেশের কি স্বার্থ অর্জিত হবে বা কি স্বার্থ লঙ্ঘিত হবে সেটা জানবার অধিকার।(৭)দেশের সংবাপত্র সমূহকে সরকার কেন সকল তথ্য সরবরাহ করবে না সেটা জাবার অধিকার।(৮)‘ষ্টেট সিক্রেসি’ ‘রাষ্ট্রীয় গোপনীয়তা’ কতটুকু সংবাদ পত্রে এলো আর কতটুকু এলো না সেটা জানবার অধিকার।(৯)সরকার তার মন্ত্রীপরিষদ চালাতে রাষ্ট্রের কত টাকা ব্যয় করছে সেটা জানবার অধিকার।(১০)সরকারের বিভিন্ন বাহিনী গঠনে,উন্নয়ন করণে,তাদের দিয়ে সরকার কোন জননিপীড়ন করছে কী-না কিংবা সেই বাহিনী পুষতে গিয়ে সরকার জনউন্নয়ন বাজেট কাটছাট করছে কী না সেটা জানবার অধিকার। এরকম মোট ১৮টি জন অধিকার নিশ্চিত করার অধিকার হলো ‘তথ্য অধিকার’ বা রাইট টু ইনফরমেশন।
যদিও সরকারের পাশ করা এই অধিকার জনগণের ঠিক কি কি অধিকার নিশ্চিত করেছে বা করবে সেটা খবরের কোথাও আসেনি।তবে যে খসড়া দেখে সম্পাদকরা সেটি প্রত্যাখ্যান করেছিলেন তাতে অধিকার দূরের কথা, যে প্রচলিত যেনতেন অধিকার এমনিতেই জনগণ ভোগ করত সেগুলোও বাতিল করে দেওয়া হয়েছিল। এখন আমরা শুধু জানলাম, একটা আইন পাশ হয়েছে, এবং এই আইনের প্রয়োগ করবে কারা বা কি ভাবে করবে তা। একটা কমিশন গঠন হবে, এবং সেই কমিশনে কারা কারা থাকবেন সেটা।কিন্তু জনগণকে আসলে কি অধিকার দেওয়া হলো সেটা উহ্যই রয়ে গেল!
মডার্ণ ষ্টেট পলিসি বলতে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এখন আর গোপনীয়তা বলে কোন টার্ম নেই, কারণ ইন্টারনেট,ওয়েব এর যুগে রাষ্ট্রীয় সিক্রেসি বলে আসলেই কিছু আর নেই।সে কারণেই যক্তরাষ্ট্রের অনেক গোপন দলিল এখন জনসমক্ষে চলে আসছে। তারা একসময় যে ফিদেল ক্যাষ্ট্রোকে খুন করতে চেয়েছিল সেটাও গণমাধ্যমে চলে আসছে।অথচ এখনো আমাদের দেশে সংবাদ মাধ্যমকে রাষ্ট্র যেটুকু সংবাদ জানাবে তার বাইরে এক রত্তিও খবর ফাঁস করার অধিকার সংবাদ পত্রের নেই।জনগণের জানবার অধিকার তো অনেক পরের বিষয়! যে বিষয় গুলি আলোচনা করা হলো তার একটিও কি সরকার জনগণকে জানাতে চায় ? জনগণ জানতে পারে ? জানবার অধিকার আছে ? নেই। তাহলে এই ঢাক-ঢোল পিটিয়ে যে অধ্যাদেশ বানানো হলো সেটা কী ?আমরা যখন জানতেই পারছি না যে কি কি জানবার অধিকার আছে আমাদের ?তাহলে সেটা না দেওয়ায় কার কত টাকা জরিমানা হলো তা দিয়ে জনগণের কি লাভ? জনগণ এখন যেমন চোখে ঠুঁলি পরে আছে(পরিয়ে দেওয়া হয়েছে) আগামীতেও তাই থাকবে।শুধু শুধু নতুন ধরণের ধোকা কেন? অধিকার তো এ দেশের মানুষের এমনিতেই নেই। যা আছে তাকে সোনার রেকাবিতে করে পরিবেশনে আর যাই হোক কোন জবাবদিহিতা নেই।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আর টি আই।, আর টি আই। ;
প্রকাশ করা হয়েছে: সমসাময়ীক রাজনীতি বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১০ রাত ৩:১৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রাতমজুর বলেছেন:
পুরান কেইস, সব শালা বেঈমান।
লেখক বলেছেন: বিসমিল্লাহ !
লেখক বলেছেন: আমিও তাই মিন করছি। বিসমিল্লাহ কইছি আপনি প্রথম মন্তব্যকারী তাই! এ ধরণের লেখায় সাধারণত পাব্লিক সাইড কেটে সরে যায় .........
লেখাটা কমপ্লিট হবে সরকারের লিষ্টিটা পেলে।
লেখক বলেছেন: এই এক যন্ত্রনা।টেকি ব্যাপার-স্যাপার কম বুঝি ! ভয়ে ড্রাফটও করি না!
আসলে আমাকে কিছু দিন আপনার কাছে একনিষ্ঠ ছাত্র হয়ে শিক্ষা নিতে হবে।
অ.ট: বসতে চাইছিলেন ? দিন ঠিক হলো ? জানাবেন ।
নুশেরা বলেছেন:
সময়োপযোগী লেখা। আমার কৌতুহল- "সংশ্লিষ্ট" কর্মকর্তাটি সুনির্দিষ্টভাবে কে হবেন? তথ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি তবে সকল দপ্তরে থাকবেন? (তার তো জলে কুমীর ডাঙায় বাঘ দশা হবে।) নইলে অ্যালিবাই-এর অভাব হবেনা কারও।আর আমরা তো সেই পুরনো বুলি জানিই- তদন্তের স্বার্থে এর বেশী জানানো হচ্ছেনা
লেখক বলেছেন: সেই একজন অতিশয় সজ্জন(!) বিচারপতি ! যারা সামান্য পরিমানে টেকনোলজিক্যাল জ্ঞান ছাড়াই পারমানবিক রিআ্যাক্টর ফল্টের তথ্য উদ্ঘাটনে নামে ! বাংলাদেশের ১৫ কোটি মানুষের সকলেই যদি গ্রাজুয়েটও হয়ে যায়, তবুও এনারা আমাদের আবাল-ই ভাবতে ভালবাসেন !!
কঁাকন বলেছেন:
কি আর করা যাইবো এইসব রং তামাসই দেখা লাগবো
লেখক বলেছেন: রঙ্গ ভরা এই দেশেতে দেখার তো আর কিছুই নেই!
লেখক বলেছেন: সবাই বলে অমুক অমুক ওই পোস্ট অলংকৃত করেছেন । আমার মত ....তারা আসলে রি-হ্যাবিলেটেড হয়েছেন।জাতি আমাদের কে রামছাগল বলার জন্য তাদের রি-হ্যাবিলেটেড করে ধন্য হয়েছে !
দূরন্ত বলেছেন:
অনেক গুরুত্বপূর্ণ জিনিস তুলে ধরেছেন। ভালো লাগলো...
লেখক বলেছেন: ধন্যবাদ ভাল লাগায়।
মনজুরুল হক বলেছেন:
@আন্ধার রাত।"সবাই বলে অমুক অমুক ওই পোস্ট অলংকৃত করেছেন । আমার মত ....তারা আসলে রি-হ্যাবিলেটেড হয়েছেন।জাতি আমাদের কে রামছাগল বলার জন্য তাদের রি-হ্যাবিলেটেড করে ধন্য হয়েছে !"
এই কথাগুলো বলেছি আমাদের আমলা-কর্তাদের উদ্দেশ্য।ভুল বোঝা এড়াতে রি-কমেন্ট।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















