আমার প্রিয় পোস্ট
- ফিরে দেখা ২০১১ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- আসুন আরব বর্বরদের ঘৃণ্য থাবা হতে বাকীদের মাথা বাঁচাতে তিনটি দাবীতে সোচ্চার হই - ও.জামান
- বিডিং রাউন্ড ২০১১: গ্যাস লুটের নতুন ধান্দা - দিনমজুর
- কনোকোফিলিপস এর সাথে পিএসসি চুক্তি: প্রথম আলোয় ম.তামিমের সহজ পাঠের প্রতিক্রিয়া - দিনমজুর
- কনোকোফিলিপস এর সাথে চুক্তি নিয়ে ডেইলিস্টারের মিথ্যাচারের জবাবে - দিনমজুর
- কনোকোফিলিপস এর কাছ থেকে কত টাকা খেয়ে প্রথম আলো এইরকম মিথ্যা রিপোর্ট করেছে? - দিনমজুর
- দুর্ঘটনার রাজা কনোকোফিলিপস ও বঙ্গোপসাগরের আসন্ন বিপদ: যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিপি-ব্লোআউটের আলোকে - দিনমজুর
- কনোকো-ফিলিপস এর হাতে তুলে দেয়া হলো সাগরের গ্যাস ব্লক ১০ ও ১১ - দিনমজুর
- টেলিকম বহুজাতিকদের স্বার্থ রক্ষায় প্রথম আলোর অস্থিরতা - দিনমজুর
- নাস্তিক নির্ধর্মী কাফেরগন - হুশিয়ার সাবধান! - দাঁড়িপাল্লা
- অবিশ্বাসী কেউ ইসলামের সমালোচনা করলে মুসলমান ভাই-ব্রেদেরণদের উত্তেজিত হওয়ার কোন যৌক্তিক কারণ নাই। - হোরাস্
- বিমান বন্দরের নামে আড়িয়াল বিলে রাষ্ট্রীয় ভূমি আগ্রাসন! - দিনমজুর
- ১৯৭১ সালে বুদ্ধিজীবি হত্যার ইতিবৃত্ত - পিডিএফ সংস্করণ - নাঈম
- ·٠•●♥ •●♥ •♫♫♫♫♫ কালেকশনে রাখুন উপমহাদেশের সেরা কিছু ইনস্ট্রুমেন্টাল এ্যালবাম - আমার আপলোড করা ♫♫♫·٠ -•●♥ ♫♫♫·٠ - কবির চৌধুরী
- হামীম গার্মেন্টস এ আগুন: গার্মেন্টস না লাশের কারখানা? - দিনমজুর
- হে রক্তমাংসহীন মেহনত! আল্লার দোহাই, পুড়ে পুড়ে কয়লা হও!! আমাদের অনেক উন্নয়ন দরকার - একজন নাগরিক
- দোহারের গান এবং আমাদের ধনী পিতার ফকির সন্তানদের গল্প - অনার্য তাপস
- কোরান কি অলৌকিক গ্রন্থ? - ১ - সজীব আকিব
- সংশোধিত ড্যাপ আবশ্যক - সচল জাহিদ
- কর্ণেল তাহের আজো প্রাসঙ্গিক ১: কর্ণেল তাহেরের পিপলস আর্মি - দিনমজুর
- রূপগঞ্জে সামরিক ভুমি আগ্রাসন:“দিনরাত লেফ-রাইট করলে ক’মণ শস্য ফলে এক গন্ডা জমিতে?” - দিনমজুর
- মানালি থেকে লাদাখের পথে: (তৃতীয় পর্ব- দ্বিতীয় ভাগ) - আহাদিল
- নূন্যতম মজুরী নিয়ে সমঝোতার সাজানো নাটক - দিনমজুর
- জিয়া কর্তৃক তাহের হত্যাকান্ড নিয়া পি মুন্সী’র ‘অবজেবক্টিভ’ ত্যানা প্যাচাপ্যাচি প্রসঙ্গে একখান রি-অ্যাকশান পোষ্ট! - মাদারি
- পার্বত্য চট্টগ্রাম: কান্না যেমন করে রক্তের রূপ পরিগ্রহ করে - নির্ঝর নৈঃশব্দ্য-২
- ভাষার জন্য একটি প্রান্তিক জাতিসত্তার সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস: বাংলাদেশে কি সকল জাতির সকল ভাষা সমান স্বীকৃতি ও মর্যাদা পাবে ? - কুঙ্গ থাঙ
- সংখ্যাগুরু -vs- সংখ্যালঘুঃ স্বাধীন বাঙালি যখন শাসক...সংখ্যালঘু পাহাড়ি/উপজাতি/আদিবাসীরা যখন শোষিত...আর দেশের ভূখণ্ড হাতছাড়া হওয়ার চিন্তায় উন্মাদপ্রায় আমরা ! - আইরিন সুলতানা
- পাহাড়ে সমতলীর বসবাসের অধিকার ও CHT কমিশনের মতলব - পি মুন্সী
- পাহাড়ের কান্না যে আগুন জ্বালিয়েছিলেন শেখ মুজিব, তাতে ঘি ঢেলেছেন জিয়া, ফু দিচ্ছেন খালেদা, ষড়যন্ত্রে পাকা খেলোয়ার আছে একটি বাহিনী, আছে বাঙালি নামে একদল পরগাছা সেটেলার শিখন্ডি। শেখ হাসিনা কি তা নিভাতে পারবেন? আমার দুটো প্রস্তাব - মধুখোর
- বাঘাইছড়ি হত্যাযজ্ঞ: পাহাড়ি-বাঙালি দ্বন্দ্ব নাকি শাসক শ্রেণীর ঔপনিবেশিক আধিপত্য? - দিনমজুর
- কয়েকটি মজার ছবি ও একটি কৌতুক (১৮+) - কুঙ্গ থাঙ
- একটু আগে পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমার ধারনাটুকু বদলে দিলেন আমার বাবা - শ।মসীর
- ৩০ মিনিটের ভাষা আন্দোলন এবং গ্রামীণ ফোনের ”কাছে থাকা”! - দিনমজুর
- একুশে বইমেলায় প্রকাশিত হলোঃ “আ লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস্”... - মুনশিয়ানা
- দেশে 'সন্ত্রাস' বিরোধী অভিযান ও চলমান 'ক্রসফায়ার' প্রসঙ্গ- (চতুর্থ অংশ) - মাহাদি হাসান
- থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফ্যান্টাসি - প্রতিবাদী কন্ঠস্বর
- রাষ্ট্রীয় সন্ত্রাস: দ্রুত সকল বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধ করুন। - প্রতিবাদী কন্ঠস্বর
- বাংলাদেশে একাত্তরের যুদ্ধপরাধীদের বিচার না হওয়ার অন্যতম কারণ: ওয়াহাবী কানেকশন। - ইমন জুবায়ের
- একাত্তরে নারীর বিরুদ্ধে অপরাধ - একরামুল হক শামীম
- বাংলা ব্লগ দিবস নিয়ে ২ পয়সার ভাবনা - বিডি আইডল
- বাংলা ব্লগ দিবসের গরম গরম ছবি... (লাইভ স্ট্রীম থেকে নেওয়া) !!! - এস.কে.ফয়সাল আলম
- ফিরে দেখা ২০০৯ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগের উল্লেখযোগ্য ঘটনাসমূহ - ফিউশন ফাইভ
- পার্বত্য জনগনঃ উদ্বাস্তু হতে হতে ক্রমশঃ আলাদা হয়ে যাওয়া... জেগে ওঠা বিচ্ছিন্নতার বোধ... - মুনশিয়ানা
- বিশ্বব্যাঙ্ক ও আইএমএফ - গ্লোবাল অর্থনীতি (৮) - পি মুন্সী
- পাশ্চাত্য সংগীত যারা ভালবাসেন তাদের জন্য অসাধারণ কিছু গানের লিস্ট (না শুনলে মিস করবেন) - নগর সংগীত
- আইন ভেংঙ্গে শৃঙ্খলা রক্ষার বিপজ্জনক রাজনীতি - প্রতিবাদী কন্ঠস্বর
- নির্যাতন-৬ বেআইনী টিএফআই সেল, জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন - সায়েমুজজ্জামান
- এক্সপি জেনুইন করার একটি সহজ উপায়। - অমিত০৯৭
- আসুন, গড়ে তুলি জ্ঞানের ভাণ্ডার - রাগিব
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- বেড়িবাঁধ দখল করে তৈরী হচ্ছে ৯টি শিপইয়ার্ড - আিক
- আগুনের রেস (উৎসর্গ: মনজুরুল হক) - প্রশ্নোত্তর
- রাষ্ট্রের হাতে যদি নাগরিক নিরাপত্তা না পায় তবে সেই রাষ্ট্র ব্যর্থ - প্রশ্নোত্তর
- সাগর বক্ষে গ্যাস ব্লক ইজারার উদ্দেশ্য গ্যাস সংকট মোকাবেল না রফতানি? - ভিন্ন চিন্তা
- কমপিউটারের কিছু শর্টকাট/ কীবোর্ড কমান্ড টিপস - জোবাইর
- বাংলাদেশে তেল/গ্যাস অনুসন্দ্ধানের সংক্ষিপ্ত ইতিহাস এবং গ্যাস সংকটের প্রেক্ষিত। - মনোয়ার আহমদ
- গ্যাস ব্লক ইজারা: এবার সাগর লুটের লাগলো ধুম - দিনমজুর
- যানজটে জীবনজট-২: সম্ভাব্য সমাধান - ফারহান দাউদ
- পূনশ্চঃ ইসলামী ব্যাংক : তত্ত্ব ও প্রয়োগের অসঙ্গতি ও কিছু কথা - (শেষ পর্ব) - পড়ুয়া_পড়ুয়া
- ফ্রি হোস্টিং এবং ডোমেইনসহ মাত্র এক ঘণ্টায় তৈরি করুন নিজের একটি ওয়েবসাইট বা ব্লগ সাইট - পান্থ বিহোস
- সিরাজ শিকদার : ভুল বিপ্লবের বাঁশীওয়ালা! ১ - অমি রহমান পিয়াল
- টিপাইমূখ বাধ সংকলিত লিংক সমূহ - কিরিটি রায়
- সেলিব্রিটি সিনড্রোম - ফারহান দাউদ
- রাষ্ট্র ভাবনা: একাত্তরে চীন কেন আমাদের সমর্থন করতে পারে নাই (দ্বিতীয় ও শেষ অংশ) - পি মুন্সী
- রাষ্ট্র ভাবনা: একাত্তরে চীন কেন আমাদের সমর্থন করতে পারে নাই - পি মুন্সী
- সর্বগ্রাসী অপ-‘বাদ’ বনাম একজন আরজ আলী মাতুব্বর এবং... [যুক্তিবোধ ও চিন্তা-চেতনায় সহনশীল পাঠকদের জন্য এই পোস্ট সংরক্ষিত] - রণদীপম বসু
- সেনাবাহিনীর আকাম কুকাম সমগ্র পর্ব ২ - লাশ
- সেনাবাহিনীর আকাম কুকাম সমগ্র পর্ব ১ - লাশ
- সামহোয়ারইনের মডারেশন নীতিমালা: একটি ভিন্ন পর্যবেক্ষণ - রিফাত হাসান
- মধ্যযুগীয় মোল্লাবাদ বনাম সুফীবাদ - লাশ
- তিয়ান'আনমেন রক্তক্ষয়ের ২০ বছর : কি ঘটেছিল তখন ? - মেহরাব শাহরিয়ার
- আমার প্রিয় রবীন্দ্রসঙ্গীতের অ আ ক খ - অপ্সরা
- প্রভাকরণের মৃত্যু ও তামিল ইলম - ফিরে দেখা ইতিহাস - দিগন্ত
- আসবেন আরজ আলী? - তনুজা
- আইনস্তাইন বললেই হল! সমাজতন্ত্রের মরা ভূত আর জাগবে না (উৎসর্গ ব্লগার ভ্রুক্ষেপিত জ্ঞান) - ভালো-মানুষ
- ডিম্বের সন্ধানে - নাস্তিকের ধর্মকথা
- কল্পনা চাকমা এখন কোথায়? - বিপ্লব রহমান
- ঈমান জোরদার করার জন্য বিভিন্ন ব্লগ হইতে সংগৃহিত ক্লাসিক লেখা - দ্বিতীয়নাম
- পিলখানা গণহত্যা: গুজবের ময়না তদন্ত - ঘনাদা
- প্রধানমন্ত্রী যেসব কথার জবাব দিতে পারেন নি..... - নাস্তিকের ধর্মকথা
- একটি বিদ্রোহ পরবর্তী বিশ্লেষন শ্রেণী সংঘাতই কি বিডিআর বিদ্রোহের মূল কারন? - জামাল ভাস্কর
- বিডিআর নৈরাজ্য: লাশের মাপকাঠিতে বিদ্রোহের পরিসীমা - দিনমজুর
- লাশ উৎসব - ঊশৃংখল ঝড়কন্যা
- একটা পুরানো দালান : ইষ্ট পাকিস্তান : আমাদের আর্মির জবাবদিহিতা - শূন্য আরণ্যক
- বিডিআরের জওয়ানদের যৌক্তিক দাবী: ঘটনা,শংকা এবং ভবিষ্যৎ - ফারহান দাউদ
- আর্মির সত্যভাষণে বিডিআর ভিলেন??!! - নিকো৮১২৩
- সবুজ সততা দেখানো শুরু হয়ে গেছে , আসল সত্য কি ? - রাগ ইমন
- মুক্ত/ নাস্তিক/ সংশয়ী/ ধর্মদ্রোহী'দের যুদ্ধটা ... আসলে কাদের বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে ? - মনির হাসান
- ভাগীরথীকে নিয়ে লিখা আমার ছোটগল্প - মেঘ
- ইজরায়েল কিভাবে গাজায় মহাবিপর্যয় তৈরি করেছে(শেষ পর্ব) - আহসান হাবিব শিমুল
- ... তাহলে ইসলামের "প্রানীর ছবি আকা হারাম"-নির্দেশটি কতটা যৌক্তিক ? - মনির হাসান
- নারীর বিরুদ্ধে পারিবারিক নির্যাতন: বাংলাদেশের পুরুষতান্ত্রিক সমাজের পুনপৌনিক ঘটনার নিষিদ্ধ আলোচনা- দ্বিতীয় কিস্তি - মুনীর উদ্দীন শামীম
- কমরেড হায়দার আকবার খান রনোর খোলা চিঠি (শেষাংশ) - দিনমজুর
- কমরেড হায়দার আকবার খান রনোর খোলা চিঠি - দিনমজুর
- নবীনদের জন্য - নাদান
- যৌবনযাত্রা, যৌনতা এবং বর্তমান ব্লগ-বিতর্কঃ পুনর্মূল্যায়ন - নাস্তিকের ধর্মকথা
- যুদ্ধাপরাধীদের বিচারের দাবী এবং একজন স্বঘোষিত পর্নোষ্টার - জাতেমাতাল
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- প্রসঙ্গ ৭ ই নভেম্বর: জিয়া ভার্সাস কর্ণেল তাহের --- যে বিষয়গুলোতে যুক্তি খুঁজে পাইনা - জ্বিনের বাদশা
- একজন ব্লগারের নিষ্ঠা ও আমাদের নির্লিপ্ততার আক্কেল সেলামি - রাগ ইমন
- ২০০৮ : আপনার চোখে ব্লগের বর্ষসেরা লেখা কোনটি? (আপডেট-১২ : একটি বিশেষ ঘোষণা) - ব্রিগেড সিক্সটিন
- আরব-ভূমিতে গ্রীক দর্শনের পঠন-পাঠন, আরবের অর্থনৈতিক কর্মকাণ্ড, ইসলামের উদ্ভব ও কোরআনঃ ইতিহাসের পাঠ থেকে একটি বিশ্লেষণ - নাস্তিকের ধর্মকথা
- ঈশ্বর ও বিজ্ঞান- "আছে" ও "নাই" প্রমাণের কথিত দ্বন্দ্ব (শেষ পর্ব) - নাস্তিকের ধর্মকথা
- আস্তিক-নাস্তিক সমাচার - চার্বাক দর্শন। (শেষ কিস্তি) - নাস্তিকের ধর্মকথা
- নেপালে মাওবাদীদের নির্বাচনী বিজয়, বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের মিথ এবং কিছু জরুরী ভাবনা - দিনমজুর
- আমাদের কৃষি, আমাদের প্রাণ - দিনমজুর
- আমাদের কৃষি, আমাদের প্রাণ -২ - দিনমজুর
- হায়রে কৃষি!!!!!!!!!! সাম্প্রতিক খাদ্য সংকট ও একটি বিশ্লেষণ - দিনমজুর
- প্রাইভেটাইজেশন - দিনমজুর
- কিউবার কৃষি অর্থনীতি/ রেবেকা ক্লসন -১ - দিনমজুর
- কিউবার কৃষি অর্থনীতি/ রেবেকা ক্লসন -২ - দিনমজুর
- সাম্প্রতিক খাদ্য সংকট ও আমাদের কৃষি - দিনমজুর
- মুক্তমনার অভিজিৎ ও বিপ্লব পাল- বিজ্ঞান, বিবর্তনবাদ, ল্যামার্ক, লাইসেঙ্কো, নভেম্বর বিপ্লব, সমাজতন্ত্র, কেরোনস্কি, প্রতি বিপ্লব, পুঁজিতন্ত্র, ঠিকাদারতন্ত্র.... ইত্যাদি - দিনমজুর
- জিএম শস্যের ভালো মন্দ - দিনমজুর
- কিভাবে অভ্র ব্যবহার করে বাংলা লিখতে হয় (বিস্তারিত) - মৃত হাসানের প্রেতাত্মা
- পলিটিক্যাল ইসলাম কয় কারে? - সাধক শঙ্কু
- "হযরত মোহাম্মদ (সঃ) কি মৃগীরোগী ছিলেন" এর মূল লেখার জবাব - জামালiiuc
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
- "নবীজী মুহম্মদ সা. এর বিয়েসমূহ এবং কিছু প্রশ্ন" শীর্ষক পোস্টের তথ্যসূত্র ও টীকাঃ - নাস্তিকের ধর্মকথা
- কোরআনের চ্যালেঞ্জঃ যেখানে সব্বাই ফেল মারছে!!!- ১ - নাস্তিকের ধর্মকথা
- আজ সেই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুদিন.....আজ আমার কষ্টের দিন..... - মনজুরুল হক
- সারা দেশে জামাতের শিক্ষা বাণিজ্য নেটওয়ার্ক এবং দেশদ্রোহীতার একটি সাম্প্রতিক দলীল - আদৃতা আবৃত্তি
- আ লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস - একরামুল হক শামীম
- অভিজিৎ এর "মার্ক্সবাদ কি বিজ্ঞান" শীর্ষক প্রবন্ধের প্রতিক্রিয়ায়- ২ - দিনমজুর
- কার্ল মার্কস ও তথাকথিত প্রকৃতি বিজ্ঞান (Natural Science) - পি মুন্সী
- ইহুদি ও খ্রিস্টান ধর্মের একমেবাদ্্বিতীয়ম ঈশ্বর চেতনা - শোহেইল মতাহির চৌধুরী
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- টেকি পোস্ট ঃ কমেন্টে ফটো দিবেন কিভাবে ?? - শয়তান
- এন্টি গল্প > শেষরাতের একফালি চাঁদ > - মনজুরুল হক
দেঁতো হাসি, নোবেল পুরষ্কার, ৩০ হাজার টাকা এবং একটি আত্মহত্যা
০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১০:১৪
![]()
কিছু কিছু মানুষের হাসি দেখলে পিলে চমকে ওঠে,মনে হয় মাংশ খেতে চাইছে ! কিছু কিছু মানুষের কান্না শুনলে মনে হয় আরশ(যদি থাকে)কেঁপে ওঠে ! মনে হয় সারা বিশ্ব যেন কাঁদছে! নোবেল লোরিয়েট মুহম্মদ ইউনূসের হাসি দেখে প্রয়াত ওয়াহিদুল হক বলতেন ‘হায়েনার হাসি’!ইউনূসের এই দেঁতো হাসি যত দেখি তত হায়েনার কথা মনে আসে।ঐ হাসির দমকে এবং খোমকে একে একে ঝরে পড়ে গ্রাম্য অবলা নারীরা। এটা এখন নিয়মে দাঁড়িয়ে গেছে। প্রতি বছরই একাধিক ঋণগ্রহীতা গ্রামিণ ব্যাংকের ঋণ শোধ করতে না পেরে নিজের জীবন দিয়ে ‘পাপের প্রায়াশ্চিত্ত' করছেন। গত বছর,তার আগের বছরও এই একই ভাবে আত্মহত্যা করে ঋণ শোধের দায় এড়াতে হয়েছে গ্রাম্য অসহায় নারীদের।
সেই তালিকায় এবার যোগ হলো কলারোয়া,সাতীরার পাকুড়িয়া গ্রামের রেখা রানী বিশ্বাসের নাম।খবরটা এভাবেই ছাপা হয়েছে ২রা নভেম্বর দৈনিক সমকাল-এ।
"কলারোয়া উপজেলার জলাবদ্ধ এলাকার পাকুড়িয়া গ্রামের রেখা রানী বিশ্বাস (৪০) কিস্তি দিতে না পেরে গ্রামীণ ব্যাংকের মাঠকর্মীকে জিজ্ঞেস করেছিলেন, ঋণী সদস্য মারা গেলে তার কিস্তি কে দেয়। মাঠকর্মী বলেছিলেন, তার ঋণ মাফ করে দেওয়া হয়। পরের দিন অর্থাৎ শুক্রবার ভোরে পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রের পাশে কাঁঠাল গাছে রেখা রানী বিশ্বাসের ঝুলন্ত লাশ দেখা যায়।
এলাকাবাসী ও মৃতের পারিবারিক সূত্র জানায়, পাকুড়িয়া গ্রামের নরেন বিশ্বাসের স্ত্রী ২ সন্তানের জননী রেখা রানী বিশ্বাস গত ২ মাস আগে গ্রামীণ ব্যাংকের খোরদো শাখা থেকে ৩০ হাজার টাকা ঋণ নেন। সম্প্রতি কপোতাক্ষের বেড়িবাঁধ ভেঙে ঘরবাড়িসহ মাঠের ফসল পানিতে নিমজ্জিত হওয়ায় অন্যদের সঙ্গে রেখা রানী বিশ্বাস স্বামী-সন্তান নিয়ে পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেন। জলাবদ্ধ এলাকায় ঋণের কিস্তি আদায় বন্ধের নির্দেশ থাকলেও বৃহস্পতিবার ঋণের কিস্তির টাকা না দেওয়ায় গ্রামীণ ব্যাংকের কর্মীরা রাত ১০টা পর্যন্ত রেখা রানী বিশ্বাসের কাছে বসে থাকেন। এক পর্যায়ে তারা থানা পুলিশের ভয়ও দেখান। এ সময় ঋণগ্রহীতা গ্রামীণ ব্যাংক কর্মীদের কাছে জানতে চান, কোনো ঋণী সদস্য মারা গেলে ঋণের টাকা কে দেয়। উত্তরে গ্রামীণ ব্যাংকের কর্মীরা জানান, টাকা মাফ করে দেওয়া হয়। এ কথায় রেখা রানী গ্রামীণ ব্যাংকের কর্মীদের পরদিন কিস্তি নেওয়ার জন্য আসতে বলেন। শুক্রবার ভোররাতে আশ্রয়কেন্দ্রের পাশে কাঁঠাল গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন রেখা রানী বিশ্বাস।
তার স্বামী নরেন বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইসলামী ব্যাংক কলারোয়া শাখায় তার স্ত্রীর নামে ২০ হাজার টাকা ঋণ নেওয়া আছে। তারাও কিস্তির টাকা পরিশোধ না করলে কেস করবে বলে ভয় দেখাচ্ছে ।
এ ব্যাপারে গ্রামীণ ব্যাংক খোরদো শাখার ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, বন্যাদুর্গত এলাকায় ঋণ আদায় বন্ধের নির্দেশ তিনি পাননি।"গ্রামীণ ব্যাংক কেন বিশ্বজোড়া ‘সুনাম’ অর্জন করেছে,কেন, কি ভাবে ড.ইউনূস নোবেল পেয়েছেন সেটা এখন আর কোন ফ্যাবুলাস ডিসকভার নয়। মোটামুটি সকলেই জানেন কোথাকার কাঠি কোথায় গিয়ে নাড়িয়ে নোবেল গাছের ‘শান্তিপুরষ্কারের’ফলটা পেড়ে নেওয়া হয়েছে! খোদ নোবেল পর্যবেক্ষণ কমিটিই এবছর ড.ইউনূসের নোবেল প্রাপ্তি নিয়ে নতুন করে তদন্ত শুরু করেছে।এ নিয়ে সংবাদ পত্রে বহুবার লিখেছি।সম্ভবত সে কারণে ভোরের কাগজ গ্রামীণের কোন বিজ্ঞাপন পায় না। এক কথায় সারি-ড.ইউনূসই প্রথম ব্যক্তি,যিনি আবিষ্কার করেছেন যে, শুধু ধনী বা মধ্যবিত্ত নয়, একেবারে প্রান্তিক দরিদ্রদেরও অভিনব কায়দায় শোষণ করা যায়। যাদের কিছুই নেই তাদেরও কিছু দিয়ে তাদের ভোগেচ্ছা বাড়িয়ে,তাদের কাছে কমোডিটিজ বিক্রির ব্যবস্থা করে তার পর শোষণ চালু রাখা যায় ! এটা এদ্দিন পশ্চিমারা পারেনি,তারা শুধু টাকাওলাদেরই শোষণের কায়দা জানত।এদের বাইরেও যে বিশাল দরিদ্র শ্রেণী আছে তাদের এই ঋণের আওতায় এনে দুদিক থেকে ফায়দা। এক.ঋণ দিয়ে চক্রবৃদ্ধিহারে প্রায় ২৩ থেকে ২৫ % সুদ আদায়। দুই. বিশাল ব্যাপক জনগোষ্ঠিকে মোবাইল,প্রসাধনী,রেডিও,টেলিভিশন ইত্যাদি কমোডিটিজ বিক্রি এবং তার নিত্য-নতুন ভোগেচ্ছা বাড়িয়ে শোষণের কন্টিন্যুয়েশন। এই ‘মহান’ কম্মটি সাকসেসফুলি করতে পারার কারণে ড.ইউনূস বিশ্বব্যাপী ঋণ গেলানোর আইকন হয়ে গেছেন !
অন্য দিকে ইসলামী ব্যাংক? দেখুন তাদের ‘সুদবিহীন ব্যাংকিংয়ের নমূনা ! “আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল,আর সুদকে করেছেন হারাম”,এই ধাপ্পাবাজীর শ্লোগানের নমূনা দেখুন। ঋণ দিয়ে সুদ আদায় করছেন! আবার সুদ না দিতে পারলে থানা-পুলিশের হুমকি দিচ্ছেন! মাশাল্লাহ অপূর্ব সুদবিহীন কারবারের নমূনা !!
আসলে এই বেহায়া নির্লজ্জ লোকদের সামান্যতম চুক্ষু লজ্জাটুকুও নেই,ছিঃ
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আত্মহত্যা ;
প্রকাশ করা হয়েছে: প্রবন্ধ, সমসাময়ীক রাজনীতি বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১০ রাত ৩:৪৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
জটিল বলেছেন:
খারাপ লাগল মৃত্যুর জন্যে লেখক বলেছেন: এটাতো খবরে এসছে। এরকম অনেক মৃত্যু খবরেও আসে না। প্রতি বছর কমপক্ষে ২০/২৫ জন ঋণ গ্রহীতা এভাবে আত্মহত্যা করে "বাঁচেন" ! এসব খবর ছাপা হওয়ার পর কে কি করবে ? কার ক্ষমতা আছে এই বিজনেস টাইকুনের বিরুদ্ধে যাবার ? কাগজঅলারাতো তার টাকার বিজ্ঞাপনেই চলে।
এস্কিমো বলেছেন:
গ্রামীন ব্যাংক আর ইসলামী ব্যাংক একই মুদ্রার দুই পিঠ।
লেখক বলেছেন: এক দড়িতে 'ফাঁসী' চাই।
প্রলয় হাসান বলেছেন:
ঠিকমত কর্জ শোধ করতে না পারলে থানা পুলিশের হুমকি দেয়াটা স্বাভাবিক। সেক্ষেত্রে আত্নহত্যা করাটা বাড়াবাড়ি। এখানে ইউনুসের দোষ নাই। তবে পোস্টের শেষের কথাগুলোর সাথে একমত। তার নোবেল প্রাপ্তি নিয়ে তদন্ত হচ্ছে নাকি? এটা তো জানতাম না।
ইসলামী ব্যাংকের কথা আর বইলেন্না। শালার ভন্ডের এক শেষ। ইসলামের নাম ভাংগায়া খাইতেছে।++
লেখক বলেছেন: "সেক্ষেত্রে আত্নহত্যা করাটা বাড়াবাড়ি।"
এর পর থেকে আমরা ওদেরকে এই "বাড়াবাড়ি" না করার জন্য উপদেশ দেব।
ধন্যবাদ আপনাকে।
প্রলয় হাসান বলেছেন:
৬ নম্বর প্যারার সাথে পরিপূর্ন সহমত।
লেখক বলেছেন:
"পরিপূর্ন সহমত।" এর জন্য ধন্যবাদ।
মাহমুদ৬৯ বলেছেন:
গ্রামীন ব্যাংক আর ইসলামী ব্যাংক একই মুদ্রার দুই পিঠ।আরো একটি মৃত্যু যা ক্ষুদ্রঋণকে আবারো কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল।
এরা কি আসলেই মানুষ?
চাইনা এমন নোবেল প্রাইজ যা শুধু আমাদের অপমানের গ্লানিই দেয়।
লেখক বলেছেন: সারা বিশ্বে ধর্ম বর্ণ নির্বিশেষে মার্কিন অত্যাচারের সমর্থক, ডেমোক্র্যাটদের দালালি- আবার রিপাবলিকানদের কাছ থেকে দক্ষিণ পূবূ এশিয়ার প্রভার্টি হিউম্যুলুশনের কন্ট্রাক্ট.....এরকম শত শত বাণিজ্যের একচেটিয়া মুনাফা ভোগকারী সারা বিশ্বের হাজার হাজার মুসলিমের মৃত্যুতেও যার নূন্যতম আফসোস নেই। এই হচ্ছে আমাদের 'মহান নোবেল লরিয়েট" !! এরকম গ্লানিকেই আমাদের কর্পোরেট মিডিয়া অনবরত হাইলাইট করে...
লেখক বলেছেন: ইউনূসের হাজার হাজার এলিট বেনিফিশিয়ারিরা আছে না ! তারা পিঠ পেতে দেবে !!
মাহমুদ৬৯ বলেছেন:
ইসলামী ব্যাংক !!!!!! এরাই ইসলামকে ব্যবহার করে বেশ্যার দালালিও করতে পারবে।
লেখক বলেছেন: গার্মেন্ট মালিকদের জিজ্ঞেস করে দেখেন। ৭/৮ বছর আগে রাবি তে যে বার শিবির মারা হইছিল, তখন এই ব্যাংকের প্রত্যেকটা শাখা তাদের সকল ক্লায়েন্ট থেকে বাধ্যতামূলক চাঁদা কালেকশন করছিল(মিনিমাম ১০হাজার)
থার্ড পার্টি বিদেশী ব্যাংকের দালালি তো ওপেনলিই করতেসে।
রাস্তার ছেলে বলেছেন:
প্রিয়তে নিলাম!
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: দেওয়ালে পিঠ ঠেকে গেছে আগেই,কিন্তু রিটার্নব্যাক করার শক্তিটা কেউ যোগান দিচ্ছে না।বনিক সমাজেরও এক ধরণের হিউম্যান ক্যারেক্টার থাকে, কিন্তু ফিউডাল-কলোনিয়াল জগাখিঁচুড়ি সমাজের তাও নেই।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: ঠিক তাই।
অচেনা সৈকত বলেছেন:
প্রিয়তে নিলাম।
লেখক বলেছেন: অচেনা সৈকত কে ধন্যবাদ।
মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন:
তা ভাই ইসলামী ব্যাংক সুদ নেয় কিভাবে বলবেন কি? আপনার কথা শুনে বোঝা যাচ্ছে আপনি ইসলামী ব্যাংকিং সম্পর্কে অনেক জানেন। একটু Share করবেন কি? অনেকেরই উপকার হত...
লেখক বলেছেন: ইসলামী ব্যাংক সুদ নেয় না- দেয়ও না। ঠিক ? কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে যে ক্যাপিটাল ফান্ড রিলিজ করে সেখানে তো নূন্যতম ৬% সুদ দেওয়াই লাগে ! বাংলাদেশ ব্যাংক তো সুদবিহীন নয়।
লাভ-ক্ষতির আধা আধি হিসেব মানে কি ? ইনভেস্টে ক্ষতি হলে কি ভ্যালুড ক্লায়েন্টরা ক্ষতি স্বীকার করে নেন ? মোটেই না।
বেয়াকুফ বলেছেন:
এই শালা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়াও নিজের ইমেজটারে একটা ধোঁয়ার ভিতর রাকসে। নোবেল পাওয়াটা ছিল বাঙালী জাতির জন্য একটা স্বপ্ন। সেখানে কোন নোবেল লরিয়েট যে নোবেল পাওয়ার দুবছরের মাথায় এত অজনপ্রিয় ব্যক্তিত্বে পরিনত হবে, সেইটা বাঙালী কেন, দুনিয়ার অন্য কোন জাতিও কোনদিন চিন্তা করবার পারবে না।
লেখক বলেছেন: মিডিয়াব্যুম এর জমানায় এই ধেড়ে শয়তানগুলো জানে কি ভাবে মিডিয়া কিনতে হয়, সেল করতে হয়। এর পর দাস তস্য দাস মিডিয়াই এদের বাকি কাজগুলো করে দেয়...দিচ্ছে...দেবেও ।
মনজুরুল হক বলেছেন:
আমি আইনজ্ঞ নই,কিন্তু সীমিত জ্ঞানে এটুকু বুঝতে পারি এই ঘটনাটা মোটামুটি "এ্যাটেম টু মার্ডার" ক্রাইম। আত্মহত্যায় প্ররোচনা দেওয়া,আতংক সৃষ্টি করে আত্মহত্যায় বাধ্য করা, ভিকটিমকে প্রভোক করে অসহায়-দুর্বল করে আত্মহননে ই একমাত্র পরিত্রাণ ভাবতে বাধ্য করাও এ্যাটেম টু মার্ডার ক্রাইম। এর বিচার হওয়া উচিৎ "হত্যাকান্ড" হিসেবেই।আপনারা যারা মতামত দিচ্ছেন তারা এই বিষয়ে মতামত দিন। সকল মতামত সংকলিত করে এই সপ্তাহের কোন এক দিনে লেখাটি সমকালে ছাপা হবে। সেখানে সকল মতামত বিশ্লেষিত হবে।
ধন্যবাদ।
নিবিড় অভ্র বলেছেন:
কথা ঠিক বলেছেন...... নিশ্চিতভাবেই ঋণ প্রদানের সাথে সাথে যথাযথ কর্মসংস্হান জরুরি.....
একজন মানুষ ঋণ পেলেই যে প্রাপ্ত ঋণকে ঠিকভাবে কজে লাগাতে পারবে এমনটা নাও হতে পারে.... দুর্যোগকালীন অবস্হার জন্য ঋণদাতাদের নীতিমালা শুধু তৈরি নয় বরং তার যথাযথ প্রয়োগ প্রয়োজন... সমাজের দরিদ্রতম মানুষের উন্নতির জন্য আক্ষরিক অর্থেই একটি সামগ্রিক ব্যবস্হা থাকা প্রয়োজন!
তবে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে..... গ্রামীন আর কত ব্যবসা করবে??
লেখক বলেছেন: ঋণ নিয়ে কোন মানুষ সাবলম্বি হতে পারে না। দেশও না।ঋণ শব্দটার মানেই হচ্ছে উৎপাদন সম্পর্ক বিহীন লগ্নি থেকে মুনাফা অর্জন।
গ্রামীণ ব্যাংক আরো অনেক ব্যবসা করবে। আমাদের সকল সরকারই তাকে হাই প্রিভিলেজে ব্যবসা করতে দেবে। তারা ক্রমান্বয়ে "ওনাসিস" বা "মিত্তাল গ্রুপ" এর মত হতে চায়।আর এই অর্ধশিক্ষিতদের দেশে সেটা ভাল ভাবেই সম্ভব।
মনজুরুল হক বলেছেন:
**এ্যাটেম্পট টু মার্ডার
অ্যামাটার বলেছেন:
ইউনুস নামক ঐ দাঁতাল নেকড়েটাকে ঘাড় ধরে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হোক, আর এই সুদি মহাজনটাকে সম্পূর্ণরুপে দেশের মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করা হোক, বেহায়া লোক্টা লবিং করে নোবেলটা নিয়ে এই গ্লোরিয়াস প্রাইজটার মান এক্কেবারে ওভার নাইট আকাশ থেকে পাতালে নামিয়ে দিয়েছে...আমি বুঝিনা তসলিমা নাসরিন আর দাউদ হাইদারের স্বদেশ প্রত্যাবর্তনের কথা শুনলে কতিপয় মহলের আঁতে ঘা লাগে, অথচ ব্র্যাক, গ্রামীন ইত্যাদি মুখোশের আড়ালে থাকা জোঁক গুলোর বিরুদ্ধে কারো কন্ঠস্বর যেন হালে পানি পায় না!
আপনাকে ধন্যবাদ স্রোতের বিপরীতে দাঁড়ানোর জন্য।
মনজুরুল হক বলেছেন:
গ্রামীণ ব্যাংক, টেলিনর, গ্রামীণ ফোন, শক্তি দই, রেলওয়ের ফাইবার অপটিক নামমাত্র মূল্যে দখল, বিভিন্ন দেশে রাষ্ট্রদূত নিয়োগের হিডেন 'কমিশন এজেন্ট, ইউরোপের রাজা শাসিত দেশগুলোর দালালি, সারা বিশ্বে ধর্ম বর্ণ নির্বিশেষে মার্কিন অত্যাচারের সমর্থক, ডেমোক্র্যাটদের দালালি- আবার রিপাবলিকানদের কাছ থেকে দক্ষিণ পূবূ এশিয়ার প্রভার্টি হিউম্যুলুশনের কন্ট্রাক্ট.....এরকম শত শত বাণিজ্যের একচেটিয়া মুনাফা ভোগকারী সারা বিশ্বের হাজার হাজার মুসলিমের মৃত্যুতেও যার নূন্যতম আফসোস নেই। এই হচ্ছে আমাদের 'মহান নোবেল লরিয়েট" !!
অ্যামাটার বলেছেন:
ভূতের মুখে রাম নাম...বেহায়াটা আবার বলে কিনা "আমাদের রাজনীতিবিদরা খেলে কেবল অর্থের জন্য"!!তবে তৃতীয় বিশ্বের ক্ষুদ্র রাষ্ট্রগুলোতে পশ্চিমাদের এ'রকম কিছু পোষা ওবিডিয়েন্ট চতুষ্পদ থাকে বৈকি...
লেখক বলেছেন: বিভিন্ন দেশে রাষ্ট্রদূত নিয়োগের হিডেন 'কমিশন এজেন্ট, ইউরোপের রাজা শাসিত দেশগুলোর দালালি, সারা বিশ্বে ধর্ম বর্ণ নির্বিশেষে মার্কিন অত্যাচারের সমর্থক, ডেমোক্র্যাটদের দালালি- আবার রিপাবলিকানদের কাছ থেকে দক্ষিণ পূবূ এশিয়ার প্রভার্টি হিউম্যুলুশনের কন্ট্রাক্ট.....এরকম শত শত বাণিজ্যের একচেটিয়া মুনাফা ভোগকারী
আশীফ এন্তাজ রবি বলেছেন:
জাগো বাহে কুন্ঠে সবাই!!!!
লেখক বলেছেন: চিৎকার জারি থাকুক কমরেড......জাগতেই হবে একদিন.....
রাত্রী বলেছেন:
কি লিখবো? ঘেন্নায় নিজের কাছেই নিজেকে লুকোতে ইচ্ছে করছে। এই না হলে মানুষ!!! ক'দিন আগে ব্র্যাকের নিউজ, আজ গ্রামীণ ব্যাংক। প্রতিদিনই তো কোথাও না কোথাও এমন ঘটছে। এর কি কোন প্রতিকার নেই?
লেখক বলেছেন: আপাতত কোন প্রতিকার নেই যতক্ষণ না ওই দরিদ্র মানুষগুলো সচেতন না হচ্ছে।
নাফিস ইফতেখার বলেছেন:
আমার মনের কথাগুলো আছে এই পোস্টে........+ + + +
লেখক বলেছেন: নাফিস ইফতেখারকে অনেক শুভেচ্ছা।
কস্ট হচ্ছে ...... কেন এমন হয় ?
এমন অনেক অনেক মৃত্যু চাপা পড়ে গিয়েছে কেউ বলতেও পারে না।
লেখক বলেছেন: লেখক বলেছেন: আমি অমন পুরষ্কারের ওপর পেচ্ছাপ করে দিই।অসহায় দরিদ্র মানুষকে কমোডিটিজ বানিয়ে আড়াইশ'বছর আগের ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর মত শোষণ করবে,আবার পুরষ্কার তকমা ঝুলিয়ে বাঙালকে বিশ্ব দরবারে ঋণ গ্রহীতার জাত বলে চালাবে....?
একজন সন্তানের মা কখন আত্মহত্যা করতে চায়? কি ভাবে , কত কষ্টে সে তা করতে পারে ?৩০ হাজার টাকা দিতে হবে না সে মরে গেলে !!
এই যে জীবন, তাকে মাত্র ৩০ হাজার টাকায় নিঃশেষ করে দির !!ঘেন্না হয়...সব জ্বালিয়ে দিতে ইচ্ছে করে..
মনজুরুল হক বলেছেন:
যে তিন মাস্কেটিয়ারের ভাল লাগেনি তাদের অপছন্দের কারণ বোঝা গেছে। আপনারা আপনাদের 'প্রিয়' ব্যাংকের আইডি,লোন রিকভার সেকশন আর বাংলাদেশ ব্যাংকের তপশীলী ব্যাংক ডিভিশনে খোঁজ নেয়া শুরু করেন। তথ্য মিলে যাবে।আমার পোস্টে মাইনাস দাতাকে সন্মান দেখানো হয়। সুতরাং মাইনাসটা প্রকাশ্যে দিলে ভাল লাগত ।
আলমগীর কুমকুম বলেছেন:
++ আর সরাসরি প্রিয়তে। দেশের অর্থনৈতিক দুরাবস্থার জন্য দায়ী নীলকরদের তিন উত্তরসুরি গ্রামীন ব্যাংক, ব্র্যাক আর আশা।
লেখক বলেছেন:
আরো আছে। এদের শেঁকড় এত গভীরে চলে গেছে যে সেখান থেকে উৎপাটন সহজ না।
বিষাক্ত মানুষ বলেছেন:
হতাশ
লেখক বলেছেন: আমি ক্ষুব্ধ।
সত্যান্বেষী বলেছেন:
@মনজুরুল হক:পড়লাম। আরো জানলাম যা ইতোমধ্যে জানা ছিল। বদরুদ্দীন ওমরের 'ইউনুসের দারিদ্র বাণিজ্য' টা আগেই পড়া ছিল। গাছে ঝুলে থাকা অই ঋণগহীতার ছবিটি গ্রামীন সামগ্রীর জেনেরিক লোগো হলে বেশ মিলে যেত।
আপনার বিশ্লেষণ ভাল। আমিও এমনটি মনে করি।
আরেকটি কথা, ইসলামী ব্যাংকের সুদ বাণিজ্য নিয়ে বিস্তারিত জানার আগ্রহ রইল। সরল মানুষদের বলুন তারা কিভাবে সুদবিহীনতার কথা বলে সুদের পসার খুলে বসে আছে সারা বাংলা জুড়ে।
মনজুরুল হক নামটি কি আপনার নিজস্ব? পত্রিকায় কি এনামেই লিখে থাকেন? কোন পত্রিকা। লেনিন বলেছিলেন - চিন্তার ঐক্য মানুষকে এক করে। সেই অর্থে আমি আপনার সাথে একাত্ম বোধ করি। ধন্যবাদ।
লেখক বলেছেন: সময় পাচ্ছিনা। দৌড়ের উপর আছি।ইসলামী ব্যাংকের ভেরেন্ডা ফাস করার ইচ্ছে আছে আগামীতে।
হ্যাঁ,এটাই আমার নাম।পত্রিকাতেও এ নামেই লিখি। আগে ৪/৫ টায় লিখতে পারতাম,এখন দুটো। ভোরের কাগজ এবং সমকাল।অনিয়মিত ভাবে "দ্যা স্টেসম্যান"(কোলকাতা)।
এপনার একাত্মতা শ্রদ্ধার সাথে উপলব্ধি করলাম।চিন্তার ঐক্যই অটুট থাকে। ভালবাসা ও শুভেচ্ছা রইল।
মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন:
নূন্যতম ৬% সুদের যে কথা বললেনে ওটা না দিলে তো ব্যাংকিং License ই পাবে না। আর আমি যতদুর জানি ঋণের জন্য পাওনাদারকে তাগাদা দেওয়া ইসলাম সমর্থন করে।
ইসলামী ব্যাংকের ব্যাপারে উপর আপনার লেখাটার আপেক্ষায় থাকলাম।
অ্যামাটার বলেছেন:
এই পোষ্টটা স্টিকি করার দাবী জানাচ্ছি।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
এটা স্টিকি হতে পারে না।এটা যে এশটাবলিশমেন্টের বিরুদ্ধে লেখা!!
মানবী বলেছেন:
গ্রামীন ব্যাংক, ব্রাক- বাংলাদেশ যেন এদের জন্য স্বর্গভূমি।হতদরিদ্রদের এমন অন্যায় ভাবে শোষন করার সুযোগ বিশ্বের আর কোন দেশে হয়তো এভাবে পাবেনা।
এর একটি সমাধান প্রয়োজন যদিও তা প্রায় অসম্ভব। এরা এমন এক জনগোষ্ঠিকে শোষন করছে যাঁদের প্রতিবাদের ভাষা জানা নেই, তাঁদের ক্ষীণ কন্ঠের আর্তনাদ জনমানুষের কানে পৌঁছে দেবার কেউ নেই- আর তাই এই রক্তচোষা এনজিওরা মনের আনন্দে এদের শুষে শুষে নিজেদের পকেট ভরছে।
ইসলামী ব্যাংক সুদ গ্রহন করে!!!!
- সত্যিই খুব ভয়াবহ ব্যাপার ।।
লেখক বলেছেন: ইসলামি ব্যাংক সুদ গ্রহণ করে এতে অবাক হওয়ার কি আছে?
তবে তারা শব্দচাতুরি করে সুদকে বলে "লাভক্ষতি"। ব্যাপারটা এমন যে, ক্ষতি হলে কাস্টমার তার দায় ভাগ নেয়! আসলে কি তা নেয়? না। নেয়না। কাস্টমারকে "ইন্টারেস্ট" নাম দিয়ে সুদ দেয়া হয়। আর বাংলাদেশ ব্যাংক থেকে ইসলামি ব্যাংক যে টাকা নেয় তাতে তাকেও গুণে গুণে সুদ দিতে হয়।
অপ্রিয় সত্য বলেছেন:
কিন্তু মাইয়াডা কি ছাগলের ৩ নাম্বার বাচ্চার মতো হাসতাছে নাকি নোবেল দাদার মতোই................
লেখক বলেছেন: ঐডা উনারই মাইয়া !
ধীবর বলেছেন:
মঞ্জুরুলকে ধন্যবাদ। মানবি ও লাবন্যের সাথে সহমত। আমাদের উদাসীনতা এবং রাজনীতিবিদদের নৈতিকতার দেউলিত্বের কারণেই আজ নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির কয়েকশ শাখা সারা বাংলাদেশে মহাজনি শোষন ব্যাবস্থা চালু করেছে। এদের শেকরও বেশ শক্ত। ভয় হয়, আবারও না পলাশির পুনরাবৃত্তি হয় এই বাংলাদেশের মাটিতে। লেখককে অনুরোধ, প্লাস মাইনাসের তোয়াক্কা করবেন না। শুভর পথে অশুভের বাধা ক্ষনিকের।
লেখক বলেছেন: না। তোয়াক্কা করিনা। ধন্যবাদ।
হাসিব মাহমুদ বলেছেন:
এক.ঋণ দিয়ে চক্রবৃদ্ধিহারে প্রায় ২৩ থেকে ২৫ % সুদ আদায়।তথ্যটা ঠিক না । বিআইডিএসে যখন কাজ করতাম ২০০৩ সালের দিকে তখন আমরা ইফেক্টিভ ইন্টারেস্ট রেইট (সপ্তাহের ইন্টারেস্ট বাৎসরিকে কনভার্ট করলে যেইটা হয়) ৩০-৫০% পর্যন্ত জানতাম । ১৯৯৮-৯৯ সালের দিকে জাবিতে করা এক থিসিসে গ্রামীনের ইফেক্টিভ ইন্টারেস্ট রেইট ৩৩% দেখেছিলাম যদ্দুর মনে পড়ে ।
(এটা রেফারেন্স হিসেবে ধরবেন না । নিশ্চিত হতে বিআইডিএসের কোন অর্থনীতিবিদকে ফোন করে জেনে নিন । আমার হাতের কাছে নিশ্চিত হবার মতো কোন সূত্র নেই ।)
লেখক বলেছেন: আপনার তথ্যই ঠিক। ইন্টারেস্ট ৩০-৫০% পর্যন্ত হয়। আমার কাছেও এই ডকুমেন্টসটা আছে। এখানে একটা শুভংকরের ফাঁকির মত ব্যাপার আছে।
ওদের একটা ফান্ড আছে অনেকটা 'ইনসেন্টিভ কেয়ার ফান্ড' এর মত।ওই ফান্ডের টাকা ওরা বিভিন্ন "উন্নয়ন" বা "জনকল্যানমূলক" কাজে ব্যয় করে। সেটা পরিপূর্ণ ব্যয় না হলে সেই টাকাটা ইক্যুয়ালি শেয়ারহোল্ডারদের(ঋণ গ্রহীতা) মধ্যে ডিস্ট্রিবিউট করে। সেই টাকা যখন এ্যাড হয় তখন টোটাল ইন্টারেস্ট কমে আসে। আর যখন লোন টোটাল রিকভারি হয় তখনই কেবল ৩০-৫০% হয়। বাকি সময় (বেসিক) ইন্টারেস্ট ২৩ থেকে ২৫% দাঁড়ায়।
এটা ওদের রিটেন ইন্টারেস্ট ক্লাসিফিকেশন (!)
সুদীর্ঘ মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
রাক্ষস বলেছেন:
ইউনুছ্ছা নিপাত যাক।
লেখক বলেছেন:
জাহান্নামে যাক সুদখোর সওদাগরের বাচ্চা।
আহমাদ মোস্তফা কামাল বলেছেন:
সম্পূর্ণ লেখার সঙ্গে শতভাগ সহমত প্রকাশ করছি।
লেখক বলেছেন: ধন্যবাদ এবং শত শুভেচ্ছা।
বিবর্তনবাদী বলেছেন:
সম্পূর্ণ পোস্টের সাথে সহমত এবং তথ্যের জন্য ধন্যবাদ। নোবেল কমিটি তদন্ত শুরু করেছে, তার কোন লিংকটিংক দিতে পারেন।
লেখক বলেছেন: আমার কাছে লিঙ্ক নাই। মাস কয়েক আগে সমকালে ছাপা হয়েছিল খবরটা।সময় নিয়ে খুঁজলে পেয়ে যাব।সম্ভবত বদরুদ্দীন উমর এর কাছে লিঙ্ক আছে। কাল বা পরশু খুজে পেলে আপডেট দিয়ে দেব।
গ্রামীন ব্যাংক, ব্র্যাক এদের সাফল্যের কথা শুধু পেপারে / টিভিতেই দেখি, বাস্তবে শুধূ ধ্বংসের খেলা দেখেছি, দেখছি। সে পায় আবার নোবেল!!!
নরাধম বলেছেন:
সহমত পোষণ করছি। ইলুইচ্চার দারিদ্র-বাণিজ্য চলতেই থকুক, আরো হাজার হাজার মানুষ মরুক, আমাদের তবুও হুঁশ হবেনা।
লেখক বলেছেন: ধন্যবাদ নরাধম।
লেখক বলেছেন: আমার কাছে লিঙ্ক নাই। মাস কয়েক আগে সমকালে ছাপা হয়েছিল খবরটা।সময় নিয়ে খুঁজলে পেয়ে যাব।সম্ভবত বদরুদ্দীন উমর এর কাছে লিঙ্ক আছে। কাল বা পরশু খুজে পেলে আপডেট দিয়ে দেব।
(কপি পেষ্ট)
নরাধম বলেছেন:
সতেজ বলেছেন: "নোবেল কমিটি তদন্ত শুরু করেছে, তার কোন লিংকটিংক দিতে পারেন। "আমিও জানতে চাই ।
লেখক বলেছেন: বিবর্তনবাদীকে দেওয়া উত্তরটাই এখানে পেষ্ট করলাম.................
লেখক বলেছেন: আমার কাছে লিঙ্ক নাই। মাস কয়েক আগে সমকালে ছাপা হয়েছিল খবরটা।সময় নিয়ে খুঁজলে পেয়ে যাব।সম্ভবত বদরুদ্দীন উমর এর কাছে লিঙ্ক আছে। কাল বা পরশু খুজে পেলে আপডেট দিয়ে দেব।
মনজুরুল হক বলেছেন:
সুপ্রিয় বন্ধুদের যাদের মন্তব্যের উত্তর দেওয়া হলো না,সেগুলো কাল এসে দেওয়ার চেষ্টা করব।আজকের মত..........শুভরাত্রি।
কঁাকন বলেছেন:
এই বেহায়া নির্লজ্জ লোকদের সামান্যতম চুক্ষু লজ্জাটুকুও নেই,ছিঃ
লেখক বলেছেন: বিপুল অর্থের লালসা চক্ষুলজ্জা নামক ব্যাপারটা নেই করে দেয় কাঁকন।
অপ্রিয় সত্য বলেছেন:
"লেখক বলেছেন: ঐডা উনারই মাইয়া" ! আরে ওরে মিষ্টি থুক্কু চিনি বইলাই তো জিগাইলাম.....
রাতমজুর বলেছেন:
সবই ব্যাবসা আর আই ওয়াশ।
লেখক বলেছেন: "সবই ব্যাবসা আর আই ওয়াশ। " উইথ এক্সট্রা পাওয়ার ডিটারজেন্ট !
ইউনুস খান বলেছেন:
আফসোস। আমার নামটাও ইউনুস।
বিবিধ বলেছেন:
গ্রামীণ ব্যাংক, টেলিনর, গ্রামীণ ফোন, শক্তি দই, রেলওয়ের ফাইবার অপটিক নামমাত্র মূল্যে দখল, বিভিন্ন দেশে রাষ্ট্রদূত নিয়োগের হিডেন 'কমিশন এজেন্ট, ইউরোপের রাজা শাসিত দেশগুলোর দালালি, সারা বিশ্বে ধর্ম বর্ণ নির্বিশেষে মার্কিন অত্যাচারের সমর্থক, ডেমোক্র্যাটদের দালালি- আবার রিপাবলিকানদের কাছ থেকে দক্ষিণ পূবূ এশিয়ার প্রভার্টি হিউম্যুলুশনের কন্ট্রাক্ট.....এরকম শত শত বাণিজ্যের একচেটিয়া মুনাফা ভোগকারী সারা বিশ্বের হাজার হাজার মুসলিমের মৃত্যুতেও যার নূন্যতম আফসোস নেই। এই হচ্ছে আমাদের 'মহান নোবেল লরিয়েট" !!সহমত।
যীশূ বলেছেন:
মইরাও শান্তি নাই। এবার ইউনুস মৃতের সৎকারের জন্য ঋণ দেবে। তারপর কিস্তির টাকা বাকি পড়লে আরেকটা লাশ।
মনির হাসান বলেছেন:
যীশূ বলেছেন: মইরাও শান্তি নাই। এবার ইউনুস মৃতের সৎকারের জন্য ঋণ দেবে। তারপর কিস্তির টাকা বাকি পড়লে আরেকটা লাশ ।
শ্লেট: আমাদের অনুকাগজ বলেছেন:
আপনার সংবেদনশীলতা আমাকে অপরাধী করে দেয়। আপনার ঘৃনা আর বিদ্রোহ আমাকে নতুন করে ভাবতে শেখায়।
আমরা সবাই একদিন এইরকম সংবেদনমীল হয়ে উঠবো। ঠকতে ঠকতে একদিন ঠকের কলিজাটা বের করে দা'র কোপ বসাতে পারবো। তখন আর আমাদের উত্তরসূরীদের দেখতে হবে না এই রকম দেঁতো হাসির মুখগুলোকে।
লেখক বলেছেন:
আমরা সবাই একদিন এইরকম সংবেদনমীল হয়ে উঠবো। ঠকতে ঠকতে একদিন ঠকের কলিজাটা বের করে দা'র কোপ বসাতে পারবো। তখন আর আমাদের উত্তরসূরীদের দেখতে হবে না এই রকম দেঁতো হাসির মুখগুলোকে
আমরা অপেক্ষায় আছি......
মনজুরুল হক বলেছেন:
সুপ্রিয় সহ ব্লগার বৃন্দ,দুঃখজনক হলো আজ আমার ব্রডব্যান্ড বিকল। হ্যান্ড সেট দিয়ে কোনমতে লগইন করেছি। আপনাদের মূল্যবান মন্তব্যের প্রতিউত্তর করতে পরছি না। কাল লাইন ঠিক হলে অথবা অফিসে গিয়ে লেখার চেষ্টা করব। আপনারা ভাল থাকবেন সকলে।
শুভ রাত্রি।
রাশেদ বলেছেন:
থ্যাঙ্কস পোস্টটার জন্য।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ মন্তব্যের জন্য।
স্বাক্ষর শতাব্দ বলেছেন:
ভালো লাগলো
লেখক বলেছেন: ধন্যবাদ।
সাফায়েত বলেছেন:
অনেকদিন পর পড়লাম। চমতকার পোষ্টের জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: টিক ২ বছর পর ধন্যবাদ জানালাম।
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন:
অনেকদিন পরে পরলাম...এবং প্রিয়তে নিলাম...মৃতের জন্য দুঃখিত হওয়া ছাড়া বোধহয় আমার কিছুই করার নেই...
লেখক বলেছেন:
নাহ! কর্পোরেট টাইকুনদের বিরুদ্ধে সীমিত শক্তির সাধারণ মানুষের বেশি কিছু করার উপায়ও থাকে না। তবে দুটো কাজ আমরা করতে পারিঃ
প্রচন্ড ঘৃণা
ইগনোর
এবং এর হাত ধরেই আসতে পারে প্রতিবাদ-প্রতিরোধের শপথ। সম্মিলন। ভ্যানগার্ড।
ধন্যবাদ আপনাকে,প্রায় সারারাত জেগে ভোর বেলা এমন সুন্দর একটা মন্তব্য করার জন্য।
কলুর বলদ বলেছেন:
শ্লেট: আমাদের অনুকাগজ বলেছেন:আপনার সংবেদনশীলতা আমাকে অপরাধী করে দেয়। আপনার ঘৃনা আর বিদ্রোহ আমাকে নতুন করে ভাবতে শেখায়।
আমরা সবাই একদিন এইরকম সংবেদনমীল হয়ে উঠবো। ঠকতে ঠকতে একদিন ঠকের কলিজাটা বের করে দা'র কোপ বসাতে পারবো। তখন আর আমাদের উত্তরসূরীদের দেখতে হবে না এই রকম দেঁতো হাসির মুখগুলোকে।
লেখক বলেছেন:
সেই অনাগত মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় আজো দিনগুনি..................
অ্যামাটার বলেছেন:
মনজুরুল ভাই, আপনার এই লেখার লিঙ্কটা এবং ছবি; Click This Link -এই পোষ্টে ব্যাবহার করেছি।
লেখক বলেছেন:
গত তিন দিন আমার নেট কানেকশন ছিল না। আপনার লেখাটা পড়ে এলাম। বেশ ভাল হয়েছে।
মুভি পাগল বলেছেন:
ট্যাকা মাইরা বড়লুক হওয়া যাইবনা
লেখক বলেছেন:
এ ছাড়া বড়লোক হওয়ার যুৎসই কোনো উপায়ও নেই।
নষ্টছেলে বলেছেন:
ইউনূসের এই দেঁতো হাসি যত দেখি তত হায়েনার কথা মনে আসে।ঐ হাসির দমকে এবং খোমকে একে একে ঝরে পড়ে গ্রাম্য অবলা নারীরা
লেখক বলেছেন: ইউনূসের এই দেঁতো হাসি যত দেখি তত হায়েনার কথা মনে আসে।ঐ হাসির দমকে এবং খোমকে একে একে ঝরে পড়ে গ্রাম্য অবলা নারীরা
১০০% সহমত।
রাকিবুল হাসান রাজ বলেছেন:
অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ
লেখক বলেছেন:
ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ।
সন্যাসী বলেছেন:
সব এন.জি.ও গুলোর অবস্থাই একইরকম। ব্র্যাকসহ কিছু এন.জি.ওর তবু অন্যান্য ফ্রি প্রোগ্রাম আছে, গ্রামীন ব্যাংকের একমাত্র কর্মসূচী ক্ষুদ্রঋণ নামক রক্তচোষা কার্যক্রম
লেখক বলেছেন:
ক্ষুদ্রঋণ মানে একেবারে প্রান্তিক ইউজারকে ছিবড়ে খাওয়ার আধুনিক আবিষ্কার। এবং এই অভিনব আবিষ্কারের জন্যই পশ্চিমা বিশ্ব ইউনূসকে মাথায় তুলে নাচে। কারণ তারা এতকাল কেবল মিডল এন্ড লোয়ার মিডল ক্লাসকে টার্গেট করে কমোডিটিজ মেক এন্ড সাপ্লাই বিজনেস ম্যানিপুলেট করত। ইউনূস তাদের চোখ খুলে দিয়েছে!!!!!!!!!!!!
জলের লজ্জা... বলেছেন:
দেতো বলে গালি দেয়াটা ঠিক পছন্দ হল না, হাসলে দাত বের হয়, এটা নিশ্চই অপরাধের আওতায় পড়ে না। আমার জ্ঞান বুদ্ধি এমনিতেই কম, তবু সাহস করে একটা জিনিষ জিজ্ঞেস করি, ধরেন, প্রতি মাসে গ্রামীন ব্যাঙ্ক থেকে ১০০ জন ক্ষুদ্রঋণ নিচ্ছে। তার মধ্যে ১০ জন আত্মহত্যা করল। বাকী ৯০ জনের কি হল? তারা কি উপকার পাচ্ছে? নাকি তাদেরও একই অবস্থা?
এখন পর্যন্ত লাখ লাখ ক্ষুদ্রঋণ গ্রহীতাদের মধ্যে অনেকেই নিশ্চই উপকার পাচ্ছে, আত্মহত্যা বা সর্বস্বান্ত হয়েছে কয়জন? কোন পরিসংখ্যান আছে?
ক্ষুদ্রঋণ নিয়ে কিভাবে সর্বোতকৃষ্ট ভাবে কাযে লাগানো যায় সেটা আগে শিখতে হবে। সেটাও শিখিয়ে দেয়াও কি যে ক্ষুদ্রঋণ দিচ্ছে তার দায়িত্ব? আমি নিজে একটা ক্রেডিট কার্ড নিয়ে লাখ লাখ টাকা খরচ করে সর্বস্বান্ত হলে এর পিছনে দায়টা কিন্তু আমার, ব্যাংক এর না।
এই পোষ্ট দেখে মনে হল, দেশে অনেক মানুষ আছে যারা ক্ষুদ্রঋণ এর বিপক্ষে সচেতন, চলুন না এক কাজ করি, সমবায় এর ভিত্তিতে প্রতিটি গ্রামে যাই, যেয়ে লোকজনকে ক্ষুদ্রঋণ এর বিপক্ষে সচেতন করি। এরকম করা হলে দুটো ঘটনা ঘটতে পারে। সমবায়ে কাজ করার জন্যে সচেতন মানুষ খুজে পাওয়া যাবে না। অথবা, মানুষ খুজে পাওয়া গেলেও যাদের সচেতন করা হচ্ছে তারা একবার লেকচার শুনে আবার ক্ষুদ্রঋণ এর দিকেই যাবে।
আমরা কেন কারো নিরপেক্ষ সমালোচনা করতে পারি না?
লেখক বলেছেন:
১. 'দেঁতো হাসি' কথাটায় আপত্তি তো? আসলে বলতে চেয়েছিলাম- হায়নার কুৎসিত হাসি।
একটু ভব্যতা দেখিয়ে "দেঁতো" বলা হয়েছে। ওই হাসিটা মোটেই স্বতঃস্ফূর্ত কোন হাসি নয়। আরোপিত এমন এক হাসি যা অন্যকে হাসায় না।
২. ১০০ জন ঋণ নিয়ে ৯০ জন উন্নতি করুক বা না করুক ১০ জনকে আত্মহত্যা করতে হবে কেন? নিঃস্ব সহায় সম্বলহীন মানুষ ঋণ নেয় কি আত্মহত্যা করার জন্য? নাকি জীবন মান আরো উন্নত করার জন্য? কি উত্তর দেবেন, দিন।
৩.ক্ষুদ্রঋণ নিয়ে অবশ্যই সর্বোৎকৃষ্টভাবে কাজে লাগাতে হবে, ঠিক কথা। কিন্তু কিভাবে? উণের সুদ যদি মাত্র ৬ মাসেই ক্যাপিটালকে ছাড়িয়ে যায়, চক্রবৃদ্ধিহারে বাড়তে বাড়তে ৩০/৩৫% পর্যন্ত হয়ে যায় তখন কোন দরিদ্র মানুষের পক্ষে সম্ভব সেই ঋণ শোধ করা?
এদেশের শিল্পপতিরা মাত্র ৬% সুদে ব্যাংক থেকে ঋণ নিয়ে শিল্পকারখানা চালাতে না পেরে "রুগ্ন শিল্প" ঘোষণা দেয়ার জন্য দেন-দরবার করে সফলও হয়। এক সময় "সিক ইণ্ডাস্ট্রি" লেবেল লাগিয়ে সরকারের কাছ থেকে ইন্টেন্সিভও পায়। এই সুযোগ কি গ্রামের দরিদ্ররা পায়? নাকি তাদের তা দেয়া হয়? হিসেব বোঝেন তো?
এবার একজন আত্মহত্যাকারির শেষ সংলাপ শুনুনঃ
ক্রমাগত গ্রামীণের লোকজন বাড়িতে এসে গরুটা, ছাগলটা নিয়ে যেতে যেতে এদিন শেষ বারের মত বলে দিল- "আগামী কালকের মধ্যে বাকি টাকা না দিতে পারলে তোমাকে, তোমার স্বামীকে এবং তোমার শামুড়িকে বেঁধে নেয়া হবে"
তখন সেই ঋণ গ্রহীতা মহিলাটি বললঃ " আমি যদি কোন কারণে কাল মরে যাই তাহলে কি করবেন?"
ফিল্ড অফিসার জানাল- "তাহলে আর টাকা দেয়া লাগবে না" (আসলে তারাও জানে গ্রহীতা মারা গেলেও তার স্থাবর-অস্থাবর সম্পত্তি বেচে টাকা আদায়ের নিয়ম, কিন্তু তাৎক্ষণিকভাবে তারা অত কথা না বলে বলেছিল- তাহলে আর টাকা দেয়া লাগবে না।
পর দিন তারা এসে দেখল, সেই ঋণ গ্রহীতা মহিলা তার স্বামী, শাশুড়ি, সন্তান-সন্ততিদের বাঁচানোর জন্য নিজে আত্মহত্যা করেছে!
ঠিক এধরণের টাকা আদায়ের জন্য আইনবিরুদ্ধ, ন্যায় নীতি বিরুদ্ধ জুলুম কি সেই ইংরেজ নীলকররাও করেছিল? ইতিহাস কি বলে?
হাতে যদি সময় থাকে, নেটের স্পিড ভাল থাকলে এই ভিডিওটা দেখতে পারেন।
Click This Link
বাদ দেন বলেছেন:
ভাই, দুইদিন ধইরা এত কিছু শুনতাসি কিছুই বুঝতাসি না, আমারে একজন জানায় দিয়া গেল এইতা নাকি টেলনর কি ছাই জিনিশ তার ষড়যন্থ জাতীয় কিছু।আর ভাল লাগে না, বাদ দেন
লেখক বলেছেন:
চোখ কান খোলা রাখেন সবই বুঝতে পারবেন। এটা সিঁড়িভাঙ্গা অংক নয়।
লেখক বলেছেন:
নিশ্চই। তার নোবেল পাওয়ার কথা অর্থনীতিতে। সেখানে জোটেনি, জুটেছে শান্তিতে!
নোবেল ইতিহাসে শান্তিতে নোবেল দেয়াই হয় মতলববাজী করে। ইউনূসের এই নোবেলও তাই মতলববাজীর ফসল।
আর লজ্জা একারণেই যে, এমন এক লোককে এই পুরষ্কার দেয়া হয়েছে যার ঋনে পাওয়া ঋণ শোধ করতে এদেশের অনেক দরিদ্র মানুষকে আত্মহত্যা করতে হয়েছে!
লেখক বলেছেন:
লিঙ্ক টিঙ্ক পাওয়ার পর ভাবলাম একটা নতুন পোস্ট দেই। কিন্তু আপনার পোস্ট দেখার পর আর দেইনি। যদিও ওই পোস্টে এখনো কমেন্ট করতে পারিনি।
আজ এক বিরাট ঘটনা ! ইউনূস সাব বাংলা ইংরেজি মিলিয়ে ৫/৬ পাতার বিরাট এক ফর্দ পাঠিয়ে বান মাছের মত পিছলিয়ে যেতে চেয়েছেন। তার ওই ব্যাখ্যাট্যাখ্যা পড়ে ধামাচাপা দেয়ার আনাড়ি কৌশলে বেশ আমোদিত হলাম!!
েভােরর স্বপ্ন বলেছেন:
আমাদের কি কিছুই করার নেই ?? শুধুই সমালোচনা করবো ?? আমরা কি কোন স্টেপ নিতে পারি না ?? আপনার বিষয়ের সাথে সহমত ।।।
লেখক বলেছেন:
সাধারণ মানুষের তো খুব বেশি কিছু করার নেই। স্টেপ নেবে রাষ্ট্র। সরকার। আমরা পারি ভুলটা কোথায় বা ষড়যন্ত্র কিভাবে হচ্ছে তা উন্মোচন করতে।
ধন্যবাদ আপনাকে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















