আমার প্রিয় পোস্ট
- ফিরে দেখা ২০১১ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- আসুন আরব বর্বরদের ঘৃণ্য থাবা হতে বাকীদের মাথা বাঁচাতে তিনটি দাবীতে সোচ্চার হই - ও.জামান
- বিডিং রাউন্ড ২০১১: গ্যাস লুটের নতুন ধান্দা - দিনমজুর
- কনোকোফিলিপস এর সাথে পিএসসি চুক্তি: প্রথম আলোয় ম.তামিমের সহজ পাঠের প্রতিক্রিয়া - দিনমজুর
- কনোকোফিলিপস এর সাথে চুক্তি নিয়ে ডেইলিস্টারের মিথ্যাচারের জবাবে - দিনমজুর
- কনোকোফিলিপস এর কাছ থেকে কত টাকা খেয়ে প্রথম আলো এইরকম মিথ্যা রিপোর্ট করেছে? - দিনমজুর
- দুর্ঘটনার রাজা কনোকোফিলিপস ও বঙ্গোপসাগরের আসন্ন বিপদ: যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিপি-ব্লোআউটের আলোকে - দিনমজুর
- কনোকো-ফিলিপস এর হাতে তুলে দেয়া হলো সাগরের গ্যাস ব্লক ১০ ও ১১ - দিনমজুর
- টেলিকম বহুজাতিকদের স্বার্থ রক্ষায় প্রথম আলোর অস্থিরতা - দিনমজুর
- নাস্তিক নির্ধর্মী কাফেরগন - হুশিয়ার সাবধান! - দাঁড়িপাল্লা
- অবিশ্বাসী কেউ ইসলামের সমালোচনা করলে মুসলমান ভাই-ব্রেদেরণদের উত্তেজিত হওয়ার কোন যৌক্তিক কারণ নাই। - হোরাস্
- বিমান বন্দরের নামে আড়িয়াল বিলে রাষ্ট্রীয় ভূমি আগ্রাসন! - দিনমজুর
- ১৯৭১ সালে বুদ্ধিজীবি হত্যার ইতিবৃত্ত - পিডিএফ সংস্করণ - নাঈম
- ·٠•●♥ •●♥ •♫♫♫♫♫ কালেকশনে রাখুন উপমহাদেশের সেরা কিছু ইনস্ট্রুমেন্টাল এ্যালবাম - আমার আপলোড করা ♫♫♫·٠ -•●♥ ♫♫♫·٠ - কবির চৌধুরী
- হামীম গার্মেন্টস এ আগুন: গার্মেন্টস না লাশের কারখানা? - দিনমজুর
- হে রক্তমাংসহীন মেহনত! আল্লার দোহাই, পুড়ে পুড়ে কয়লা হও!! আমাদের অনেক উন্নয়ন দরকার - একজন নাগরিক
- দোহারের গান এবং আমাদের ধনী পিতার ফকির সন্তানদের গল্প - অনার্য তাপস
- কোরান কি অলৌকিক গ্রন্থ? - ১ - সজীব আকিব
- সংশোধিত ড্যাপ আবশ্যক - সচল জাহিদ
- কর্ণেল তাহের আজো প্রাসঙ্গিক ১: কর্ণেল তাহেরের পিপলস আর্মি - দিনমজুর
- রূপগঞ্জে সামরিক ভুমি আগ্রাসন:“দিনরাত লেফ-রাইট করলে ক’মণ শস্য ফলে এক গন্ডা জমিতে?” - দিনমজুর
- মানালি থেকে লাদাখের পথে: (তৃতীয় পর্ব- দ্বিতীয় ভাগ) - আহাদিল
- নূন্যতম মজুরী নিয়ে সমঝোতার সাজানো নাটক - দিনমজুর
- জিয়া কর্তৃক তাহের হত্যাকান্ড নিয়া পি মুন্সী’র ‘অবজেবক্টিভ’ ত্যানা প্যাচাপ্যাচি প্রসঙ্গে একখান রি-অ্যাকশান পোষ্ট! - মাদারি
- পার্বত্য চট্টগ্রাম: কান্না যেমন করে রক্তের রূপ পরিগ্রহ করে - নির্ঝর নৈঃশব্দ্য-২
- ভাষার জন্য একটি প্রান্তিক জাতিসত্তার সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস: বাংলাদেশে কি সকল জাতির সকল ভাষা সমান স্বীকৃতি ও মর্যাদা পাবে ? - কুঙ্গ থাঙ
- সংখ্যাগুরু -vs- সংখ্যালঘুঃ স্বাধীন বাঙালি যখন শাসক...সংখ্যালঘু পাহাড়ি/উপজাতি/আদিবাসীরা যখন শোষিত...আর দেশের ভূখণ্ড হাতছাড়া হওয়ার চিন্তায় উন্মাদপ্রায় আমরা ! - আইরিন সুলতানা
- পাহাড়ে সমতলীর বসবাসের অধিকার ও CHT কমিশনের মতলব - পি মুন্সী
- পাহাড়ের কান্না যে আগুন জ্বালিয়েছিলেন শেখ মুজিব, তাতে ঘি ঢেলেছেন জিয়া, ফু দিচ্ছেন খালেদা, ষড়যন্ত্রে পাকা খেলোয়ার আছে একটি বাহিনী, আছে বাঙালি নামে একদল পরগাছা সেটেলার শিখন্ডি। শেখ হাসিনা কি তা নিভাতে পারবেন? আমার দুটো প্রস্তাব - মধুখোর
- বাঘাইছড়ি হত্যাযজ্ঞ: পাহাড়ি-বাঙালি দ্বন্দ্ব নাকি শাসক শ্রেণীর ঔপনিবেশিক আধিপত্য? - দিনমজুর
- কয়েকটি মজার ছবি ও একটি কৌতুক (১৮+) - কুঙ্গ থাঙ
- একটু আগে পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমার ধারনাটুকু বদলে দিলেন আমার বাবা - শ।মসীর
- ৩০ মিনিটের ভাষা আন্দোলন এবং গ্রামীণ ফোনের ”কাছে থাকা”! - দিনমজুর
- একুশে বইমেলায় প্রকাশিত হলোঃ “আ লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস্”... - মুনশিয়ানা
- দেশে 'সন্ত্রাস' বিরোধী অভিযান ও চলমান 'ক্রসফায়ার' প্রসঙ্গ- (চতুর্থ অংশ) - মাহাদি হাসান
- থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফ্যান্টাসি - প্রতিবাদী কন্ঠস্বর
- রাষ্ট্রীয় সন্ত্রাস: দ্রুত সকল বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধ করুন। - প্রতিবাদী কন্ঠস্বর
- বাংলাদেশে একাত্তরের যুদ্ধপরাধীদের বিচার না হওয়ার অন্যতম কারণ: ওয়াহাবী কানেকশন। - ইমন জুবায়ের
- একাত্তরে নারীর বিরুদ্ধে অপরাধ - একরামুল হক শামীম
- বাংলা ব্লগ দিবস নিয়ে ২ পয়সার ভাবনা - বিডি আইডল
- বাংলা ব্লগ দিবসের গরম গরম ছবি... (লাইভ স্ট্রীম থেকে নেওয়া) !!! - এস.কে.ফয়সাল আলম
- ফিরে দেখা ২০০৯ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগের উল্লেখযোগ্য ঘটনাসমূহ - ফিউশন ফাইভ
- পার্বত্য জনগনঃ উদ্বাস্তু হতে হতে ক্রমশঃ আলাদা হয়ে যাওয়া... জেগে ওঠা বিচ্ছিন্নতার বোধ... - মুনশিয়ানা
- বিশ্বব্যাঙ্ক ও আইএমএফ - গ্লোবাল অর্থনীতি (৮) - পি মুন্সী
- পাশ্চাত্য সংগীত যারা ভালবাসেন তাদের জন্য অসাধারণ কিছু গানের লিস্ট (না শুনলে মিস করবেন) - নগর সংগীত
- আইন ভেংঙ্গে শৃঙ্খলা রক্ষার বিপজ্জনক রাজনীতি - প্রতিবাদী কন্ঠস্বর
- নির্যাতন-৬ বেআইনী টিএফআই সেল, জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন - সায়েমুজজ্জামান
- এক্সপি জেনুইন করার একটি সহজ উপায়। - অমিত০৯৭
- আসুন, গড়ে তুলি জ্ঞানের ভাণ্ডার - রাগিব
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- বেড়িবাঁধ দখল করে তৈরী হচ্ছে ৯টি শিপইয়ার্ড - আিক
- আগুনের রেস (উৎসর্গ: মনজুরুল হক) - প্রশ্নোত্তর
- রাষ্ট্রের হাতে যদি নাগরিক নিরাপত্তা না পায় তবে সেই রাষ্ট্র ব্যর্থ - প্রশ্নোত্তর
- সাগর বক্ষে গ্যাস ব্লক ইজারার উদ্দেশ্য গ্যাস সংকট মোকাবেল না রফতানি? - ভিন্ন চিন্তা
- কমপিউটারের কিছু শর্টকাট/ কীবোর্ড কমান্ড টিপস - জোবাইর
- বাংলাদেশে তেল/গ্যাস অনুসন্দ্ধানের সংক্ষিপ্ত ইতিহাস এবং গ্যাস সংকটের প্রেক্ষিত। - মনোয়ার আহমদ
- গ্যাস ব্লক ইজারা: এবার সাগর লুটের লাগলো ধুম - দিনমজুর
- যানজটে জীবনজট-২: সম্ভাব্য সমাধান - ফারহান দাউদ
- পূনশ্চঃ ইসলামী ব্যাংক : তত্ত্ব ও প্রয়োগের অসঙ্গতি ও কিছু কথা - (শেষ পর্ব) - পড়ুয়া_পড়ুয়া
- ফ্রি হোস্টিং এবং ডোমেইনসহ মাত্র এক ঘণ্টায় তৈরি করুন নিজের একটি ওয়েবসাইট বা ব্লগ সাইট - পান্থ বিহোস
- সিরাজ শিকদার : ভুল বিপ্লবের বাঁশীওয়ালা! ১ - অমি রহমান পিয়াল
- টিপাইমূখ বাধ সংকলিত লিংক সমূহ - কিরিটি রায়
- সেলিব্রিটি সিনড্রোম - ফারহান দাউদ
- রাষ্ট্র ভাবনা: একাত্তরে চীন কেন আমাদের সমর্থন করতে পারে নাই (দ্বিতীয় ও শেষ অংশ) - পি মুন্সী
- রাষ্ট্র ভাবনা: একাত্তরে চীন কেন আমাদের সমর্থন করতে পারে নাই - পি মুন্সী
- সর্বগ্রাসী অপ-‘বাদ’ বনাম একজন আরজ আলী মাতুব্বর এবং... [যুক্তিবোধ ও চিন্তা-চেতনায় সহনশীল পাঠকদের জন্য এই পোস্ট সংরক্ষিত] - রণদীপম বসু
- সেনাবাহিনীর আকাম কুকাম সমগ্র পর্ব ২ - লাশ
- সেনাবাহিনীর আকাম কুকাম সমগ্র পর্ব ১ - লাশ
- সামহোয়ারইনের মডারেশন নীতিমালা: একটি ভিন্ন পর্যবেক্ষণ - রিফাত হাসান
- মধ্যযুগীয় মোল্লাবাদ বনাম সুফীবাদ - লাশ
- তিয়ান'আনমেন রক্তক্ষয়ের ২০ বছর : কি ঘটেছিল তখন ? - মেহরাব শাহরিয়ার
- আমার প্রিয় রবীন্দ্রসঙ্গীতের অ আ ক খ - অপ্সরা
- প্রভাকরণের মৃত্যু ও তামিল ইলম - ফিরে দেখা ইতিহাস - দিগন্ত
- আসবেন আরজ আলী? - তনুজা
- আইনস্তাইন বললেই হল! সমাজতন্ত্রের মরা ভূত আর জাগবে না (উৎসর্গ ব্লগার ভ্রুক্ষেপিত জ্ঞান) - ভালো-মানুষ
- ডিম্বের সন্ধানে - নাস্তিকের ধর্মকথা
- কল্পনা চাকমা এখন কোথায়? - বিপ্লব রহমান
- ঈমান জোরদার করার জন্য বিভিন্ন ব্লগ হইতে সংগৃহিত ক্লাসিক লেখা - দ্বিতীয়নাম
- পিলখানা গণহত্যা: গুজবের ময়না তদন্ত - ঘনাদা
- প্রধানমন্ত্রী যেসব কথার জবাব দিতে পারেন নি..... - নাস্তিকের ধর্মকথা
- একটি বিদ্রোহ পরবর্তী বিশ্লেষন শ্রেণী সংঘাতই কি বিডিআর বিদ্রোহের মূল কারন? - জামাল ভাস্কর
- বিডিআর নৈরাজ্য: লাশের মাপকাঠিতে বিদ্রোহের পরিসীমা - দিনমজুর
- লাশ উৎসব - ঊশৃংখল ঝড়কন্যা
- একটা পুরানো দালান : ইষ্ট পাকিস্তান : আমাদের আর্মির জবাবদিহিতা - শূন্য আরণ্যক
- বিডিআরের জওয়ানদের যৌক্তিক দাবী: ঘটনা,শংকা এবং ভবিষ্যৎ - ফারহান দাউদ
- আর্মির সত্যভাষণে বিডিআর ভিলেন??!! - নিকো৮১২৩
- সবুজ সততা দেখানো শুরু হয়ে গেছে , আসল সত্য কি ? - রাগ ইমন
- মুক্ত/ নাস্তিক/ সংশয়ী/ ধর্মদ্রোহী'দের যুদ্ধটা ... আসলে কাদের বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে ? - মনির হাসান
- ভাগীরথীকে নিয়ে লিখা আমার ছোটগল্প - মেঘ
- ইজরায়েল কিভাবে গাজায় মহাবিপর্যয় তৈরি করেছে(শেষ পর্ব) - আহসান হাবিব শিমুল
- ... তাহলে ইসলামের "প্রানীর ছবি আকা হারাম"-নির্দেশটি কতটা যৌক্তিক ? - মনির হাসান
- নারীর বিরুদ্ধে পারিবারিক নির্যাতন: বাংলাদেশের পুরুষতান্ত্রিক সমাজের পুনপৌনিক ঘটনার নিষিদ্ধ আলোচনা- দ্বিতীয় কিস্তি - মুনীর উদ্দীন শামীম
- কমরেড হায়দার আকবার খান রনোর খোলা চিঠি (শেষাংশ) - দিনমজুর
- কমরেড হায়দার আকবার খান রনোর খোলা চিঠি - দিনমজুর
- নবীনদের জন্য - নাদান
- যৌবনযাত্রা, যৌনতা এবং বর্তমান ব্লগ-বিতর্কঃ পুনর্মূল্যায়ন - নাস্তিকের ধর্মকথা
- যুদ্ধাপরাধীদের বিচারের দাবী এবং একজন স্বঘোষিত পর্নোষ্টার - জাতেমাতাল
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- প্রসঙ্গ ৭ ই নভেম্বর: জিয়া ভার্সাস কর্ণেল তাহের --- যে বিষয়গুলোতে যুক্তি খুঁজে পাইনা - জ্বিনের বাদশা
- একজন ব্লগারের নিষ্ঠা ও আমাদের নির্লিপ্ততার আক্কেল সেলামি - রাগ ইমন
- ২০০৮ : আপনার চোখে ব্লগের বর্ষসেরা লেখা কোনটি? (আপডেট-১২ : একটি বিশেষ ঘোষণা) - ব্রিগেড সিক্সটিন
- আরব-ভূমিতে গ্রীক দর্শনের পঠন-পাঠন, আরবের অর্থনৈতিক কর্মকাণ্ড, ইসলামের উদ্ভব ও কোরআনঃ ইতিহাসের পাঠ থেকে একটি বিশ্লেষণ - নাস্তিকের ধর্মকথা
- ঈশ্বর ও বিজ্ঞান- "আছে" ও "নাই" প্রমাণের কথিত দ্বন্দ্ব (শেষ পর্ব) - নাস্তিকের ধর্মকথা
- আস্তিক-নাস্তিক সমাচার - চার্বাক দর্শন। (শেষ কিস্তি) - নাস্তিকের ধর্মকথা
- নেপালে মাওবাদীদের নির্বাচনী বিজয়, বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের মিথ এবং কিছু জরুরী ভাবনা - দিনমজুর
- আমাদের কৃষি, আমাদের প্রাণ - দিনমজুর
- আমাদের কৃষি, আমাদের প্রাণ -২ - দিনমজুর
- হায়রে কৃষি!!!!!!!!!! সাম্প্রতিক খাদ্য সংকট ও একটি বিশ্লেষণ - দিনমজুর
- প্রাইভেটাইজেশন - দিনমজুর
- কিউবার কৃষি অর্থনীতি/ রেবেকা ক্লসন -১ - দিনমজুর
- কিউবার কৃষি অর্থনীতি/ রেবেকা ক্লসন -২ - দিনমজুর
- সাম্প্রতিক খাদ্য সংকট ও আমাদের কৃষি - দিনমজুর
- মুক্তমনার অভিজিৎ ও বিপ্লব পাল- বিজ্ঞান, বিবর্তনবাদ, ল্যামার্ক, লাইসেঙ্কো, নভেম্বর বিপ্লব, সমাজতন্ত্র, কেরোনস্কি, প্রতি বিপ্লব, পুঁজিতন্ত্র, ঠিকাদারতন্ত্র.... ইত্যাদি - দিনমজুর
- জিএম শস্যের ভালো মন্দ - দিনমজুর
- কিভাবে অভ্র ব্যবহার করে বাংলা লিখতে হয় (বিস্তারিত) - মৃত হাসানের প্রেতাত্মা
- পলিটিক্যাল ইসলাম কয় কারে? - সাধক শঙ্কু
- "হযরত মোহাম্মদ (সঃ) কি মৃগীরোগী ছিলেন" এর মূল লেখার জবাব - জামালiiuc
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
- "নবীজী মুহম্মদ সা. এর বিয়েসমূহ এবং কিছু প্রশ্ন" শীর্ষক পোস্টের তথ্যসূত্র ও টীকাঃ - নাস্তিকের ধর্মকথা
- কোরআনের চ্যালেঞ্জঃ যেখানে সব্বাই ফেল মারছে!!!- ১ - নাস্তিকের ধর্মকথা
- আজ সেই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুদিন.....আজ আমার কষ্টের দিন..... - মনজুরুল হক
- সারা দেশে জামাতের শিক্ষা বাণিজ্য নেটওয়ার্ক এবং দেশদ্রোহীতার একটি সাম্প্রতিক দলীল - আদৃতা আবৃত্তি
- আ লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস - একরামুল হক শামীম
- অভিজিৎ এর "মার্ক্সবাদ কি বিজ্ঞান" শীর্ষক প্রবন্ধের প্রতিক্রিয়ায়- ২ - দিনমজুর
- কার্ল মার্কস ও তথাকথিত প্রকৃতি বিজ্ঞান (Natural Science) - পি মুন্সী
- ইহুদি ও খ্রিস্টান ধর্মের একমেবাদ্্বিতীয়ম ঈশ্বর চেতনা - শোহেইল মতাহির চৌধুরী
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- টেকি পোস্ট ঃ কমেন্টে ফটো দিবেন কিভাবে ?? - শয়তান
- এন্টি গল্প > শেষরাতের একফালি চাঁদ > - মনজুরুল হক
শ্রেণী বৈষম্য > শ্রেণী সংগ্রাম > শ্রেণী সংঘাত > কিছু দেখি কিছু দেখতে পাইনা.....
২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ২:০০
ব্যাপারটা কিছুতেই জলিল সর্দারের মাথায় ঢোকেনা। শুধু এতটুকুই বোঝে বিলের পানি একবারে শুকায় না। ধাপে ধাপে শুকায়। ওদের বাপ-দাদাদের নাকি বিঘার পর বিঘা জমি ছিল, এখন নেই।জলিল সর্দার ভাগে পেয়েছিল আড়াই বিঘে। তিনটি মেয়ের বিয়েতেই সব শেষ। এর পর কামলা খাটা। এ নিয়ে তার কোন আক্ষেপও নেই, কারণ ওদের গ্রামের অধিকাংশ মানুষেরই একই অবস্থা। মানুষ কি অদ্ভুতভাবে সব মিলিয়ে নেয়! ব্যালন্স করে নেয়! যদি ওর একারই শুধু এই দশা হতো তাহলে ওর কষ্টই হতো, এখন হয়না, কেননা অনেকের সাথে নিজেদের মানিয়ে নিতে পেরেছে।
রসুল সর্দার। জলিল সর্দারের বড় ছেলে। সড়সড় করে সিক্স পর্যন্ত গেল। তারপরই হোচট। একটা কালাজ্বর কিভাবে যেন একটা বছর খেয়ে দিল। এর পরে আবার তরতর করে ছেলেটা ক্লাস টেনে উঠল। ম্যাট্রিকও দিল। তারপর সলতের তেল শেষ। অনেক দূরের কলেজে যাওয়া হলো না। ছেলেটা রাক্ষসের মত গিলত! শাকপাতা,কচু-ঘেচু যা পেত তাই দিয়েই দুই থালা। ৭/৮ জনের পরিবারে প্রতি বেলায় হাড়ি চড়ে না। জলিল বিষন্ন চেয়ে চেয়ে দেখে, ছেলেটা মস্ত জোয়ান হয়ে উঠেছে, কি›তু ওর যেন আর কিছু করার নেই। বাপের সাথে কামলা দেয়। আবার মাঝে মাঝে বেঁকে বসে। বলে-ম্যাট্রিক পড়া ছেলে আমি, চাকরি করব, কামলা দিতে যাব না। একদিন খুব সকালে জেলা সদরের লম্বা লাইনে রসুল সর্দার। গজ ফিতা, কথাবার্তা,শরীরের এখানে ওখানে থাবড়া আর চাটির পর টান দিয়ে অন্য একটা ছোট লাইনে। তিন মাস পর। চকরাবকরা পাতাবাহারী পোশাক পরে লঞ্চ থেকে নেমে এলো রসুল সর্দার। সিপাহী রসুল সর্দার।নম্বর-২৮৫৮২।
সোহান। চার্মিংবার্ড নার্সারী থেকে পি-ফাইভে টপ স্কোর।আরো কিছুদিন ধরে টপেই থাকা। একটা কোচিংয়ে টানা ছয় মাসের ক্লাসের পর ক্যাডেট কলেজ। তার আগে সকাল-বিকেল কমপ্লান চাইল্ড, কমপ্লান ইজি, স্পিরিলিনা ট্যাব, ডাবল আমলেট, এসি গাড়িতে ঘিলু ঠান্ডা রেখে লার্নিং। বাড়িতে শ্যেভনিস্ট এটিকেট। ঘড়িধরে পড়াশুনা আর ঘড়ির কাঁটা ধরে জীবনযাপন। ক্যাডেট ছাড়া আর কিছু কি এরচে’ ভাল হয়? নাহ্, হলে তাতেই সই। ক্যাডেট কলেজ। ভিন্ন ধাঁচের জীবনদর্শন। প্রথম ধাক্কাতেই শিখে নিল “ব্লাডি বেঙ্গলী গিভ নো ফুড”। “য়্যু শুড ওবে সিনিয়রস অর্ডার”। “য়্যু ডোন্নো হু আর য়্যু, য়্যু আর আ লিডার”। এমনতর আধুনিক হওয়ার হাতে-কলমের শিক্ষা। আরো কয়েক বছর পর, সোহান, আ প্রাউড সান অব মিঃ হাওলাদার ইজ আ কমপ্লিট অফিসার, সেকেন্ড লেফটেন্যান্ট।
বেশ কিছু বছর বাদে। লেফটেন্যান্ট কর্ণেল সোহান, রানিং চার্জে সেক্টর কমান্ডার, উইথ মারভেলাস বাংলো, এ্যালংউইথ লট অব আর্দালী এন্ড ব্যাটম্যান। রসুল নামের এক দাড়িঅলা হাবিলদার তার ফুলের কেয়ারীর পাশে দাঁড়ানো। প্রথাগত বিচ্যুতির কারণে কোয়ার্টার গার্ডে ডিউটি।কাচুমাচু ভঙ্গিতে আর্জি জানানোর চেষ্টা। কর্ণেল সোহান। স্মার্টলী রিপ্রেন্ট আ হগ অব কমান্ড লাইক স্ল্যাং।একটু দূরে দাঁড়িয়ে বাবার এই প্রথাগত অপমান দেখছিল আসলাম। রসুলের ছেলে। এসব দেখে দেখেই ওর বড় হওয়া।
বুকের ভেতর একটা চাপা কষ্ট নিয়ে বড় হয়েছে আসলাম।ও যখন কোন রিক্সাঅলার সাথে নিজেকে তুলনা করত তখন কিছুক্ষণের জন্য নিজেকে উঁচুমাপের মানুষ মনে হতো। ভাবত তার বাবা সৈন্য! যখন টিভিতে যুদ্ধের ছবি দেখত তখন ভাবত তার বাবা ওই সিনেমার সৈন্যের মতই গর্বিত দেশমাতৃকার সন্তান!যখন প্রায় ছেলের বয়সী অফিসারের গালি খেয়ে তার সামনে কাচুমাচু ভঙ্গিতে দাঁড়ানো দেখত, তখন মনে হতো তার বাবার চেয়ে ক্ষুদ্র মানুষ জগতে নেই!তার বাবার চেয়ে ঢের বেশি সন্মান একজন দিন মজুরের!
লোহার সিঁকে প্লাস্টিক পেঁচিয়ে যে চেয়ার তাকেই ওরা “সোফা” বলত!চৌকিতেই তার বোন পরম মমতায় ফুল তোলা চাদর বিছিয়ে দেওয়ায় যেন ওদের বাড়ির আসবাবের মানরক্ষা হতো! সরকারী স্কুলে ওর সহপাঠিরা কেউ বাইরের গরিবের ছেলে, আবার অনেকেই ওদের চেয়ে অনেক বড়মাপের ঘরের ছেলে। ওর বাবা নিজেকে নিয়ে কিসের গর্ব করত তার ওর মাথায় আসত না। আবার কখনো অবাক হয়ে দেখত ওর সাদাসিধে ভালমানুষ বাবা বিশেষ কোন দায়িত্বে বাইরে মিছিল বা আন্দোলন ঠেকানোর ডিউটিতে কি নির্মম ভাবে ছাত্রদের পেটাত। ও কিছুতেই হিসেব মেলাতে পারত না। কেন এমন হয়?
এভাবে বড় হওয়া আসলাম দুই দু’বার ইন্টার ফেল করার পর বাবা জোর করেই ক্যাপ্টেন বানাতে চাওয়া ছেলেকে লাইনে দাঁড় করিয়ে দেয়। বড় অফিসাররা পরিচিত ভেবে আশ্বস্ত হয়, ছেলেটা টিকে যাবে! আসলাম টিকে যায়। আসলাম জওয়ান হয়ে ট্রেনিং শেষ করে। আসলাম ক্রেজি সেপাই হিসেবে দুর্নাম কুড়োয়। আসলাম অফিসারকে স্যালুট ঠোকে ঠিকই, কিন্তু কোথায় যেন একটা ঘোরলাগা ঘৃণা হুহু করে বাড়তে থাকে। আসলাম মাথা উঁচু করে হাঁটে। আসলামের উঁচু মাথা একদিন নিছু করে দেওয়া হয়। এটাই নিয়ম। এটাই হয়ে আসছে। আসলাম বোঝে, জানে, আবার জানেনা। আসলাম জানে ওকে এই চাকরি দিয়েই ওর আরো তিনটা বোনের বিয়ে দিতে হবে। ওর বোনরাও নিয়মমত কোন সাধারণ সেপাই অথবা কোন সাধারণ ঘরে বউ হয়ে যাবে। তারপর সবই নিয়মের হাত ধরে নিয়মের মোহনায় গিয়ে থামবে।
২৫ ফেব্রুয়ারী। এই আসলামরা গুলি করে অফিসার মেরেছিল। ওরা এটাকে বিদ্রোহ বললেও রাষ্ট্র আর সমাজের এলিটরা বলেছিল হত্যাযজ্ঞ।আসলামের চাইনিজ থেকে কয়টা গুলি বেরিয়েছিল, কিংবা আদৌ বেরিয়েছিল কিনা ওর মনে নেই। শুধু জেনেছিল ওরা কয়দিন পরে মারা যাবে। কিভাবে মারা যাবে তাও জানেনা।মাত্র দুইদিন। এ জীবনে মাত্র দুইদিন আসলাম নিজেকে মানুষ বলে ভাবতে পেরেছিল। ওই বিস্ময়কর ঘনঘটাময় ঘোর অমানিশার দুইদিন!
আসলাম জানেনি, ওর ছয় বছরের মেয়েটা একদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত চার নম্বর গেটের গ্রিলে মাথা ঠেকিয়ে দাঁড়িয়েছিল! দুপুরের পর থেকেই মেয়েটা ঝিমিয়ে পড়ছিল। চোখের জল কতবার যে শুকনো খটথটে পিচে পড়ে মুহুর্তে শুকিয়ে গেছে মেয়েটি তা জানেনা।শতশত মানুষ রিকশা-গাড়ি করে গেটের পাশ দিয়ে চলে গেছে। গাড়ির ভেতর বসা ফুটফুটে বাচ্চাগুলো কাঁচের জানালা দিয়ে অবাক বিষ্ময়ে দেখেছে পিলখানা গেটের ধারে দাঁড়ানো সেই মেয়েটিকে যার নাম রেবা, নয়ত রিতা, অথবা জয়া। সেই মেয়েটি সারা দিন কিচ্ছুটি মুখে না দিয়ে কি এক অধীর অপেক্ষায় দাঁড়িয়ে থেকেছে।একসময় মাটিতে বসে পড়েছে। কাকুরা গল্প করেছে, গাড়ি এসে থেমেছে, কেউ কেউ গেট দিয়ে বেরিয়ে এসেছে। ওর বাবা আসেনি। ঘরে ফিরে মাকে জিজ্ঞেস করেছে-আত্মহত্যা কি মা? মা নিরবে চোখ মুছেছে। সারা দিনের ক্লান্তি মেয়েটাকে কাদার মত বিছানায় লেপ্টে রেখেছে, তাই পরদিন সকালে ঘুম থেকে উঠতে দেরি হযেছে। বাবার লাশটা দেখতে দেরি হয়েছে। বাবার মুখটা দেরিতে দেখেছে। জীবনটা দেরিতে নয়, দ্রুতই মেয়েটিকে বড় করে দিয়েছে।ওই মেয়েটির কান্নায় রাষ্ট্রযন্ত্রের কোনও একটি নাটবল্টও নড়ে ওঠেনি! আমাদের কারোরই বুকের বামপাশে খচ্ করে ওঠেনি!সময় পেরিয়ে গেছে সময়ের বেজন্মা নিয়মে!
বিডিআর জোয়ানদের বঞ্চণা- দাবী দাওয়ার জায়গায় স্থান করে নিয়েছে নিহতের স্বজনদের অশ্রুসজল চোখ, নিখোজ পিতার খোজে আকুল সন্তানের ছবি, গণকবরের দৃশ্য, অফিসারদের কোয়ার্টার ভাঙচুরের ছবি, লুটকরা স্বর্লাংকার নিয়ে পলায়নপর বিডিআর এর গ্রেফতার কাহিনী। সেই সাথে মিডিয়া- সরকারপ্রধান- সেনাপ্রধান- সামরিক- বেসামরিক আমলা-আমর্ত্য বুদ্ধিজীবী সবার মুখেই ষড়যন্ত্রের নানান জল্পনা। কেউ বলছে বিডিআররা মুখ বাধার জন্য এত রঙিন কাপড় কোথায় পেল, কেউ বলছে অস্ত্রাগার থেকে অস্ত্রপাতি কিভাবে লুটকরল, ওই গাড়িটি কোত্থেকে এলো- গণকবর কেন হলো- এত বাধ্য জোয়ানরা কোন সাহসে অফিসার দের গায়ে হাত তুলল- অফিসার দের বাড়িঘর কেন লুটপাট হলো? এগুলো সবই ষড়যন্ত্রের প্রমাণ। এদের সবাই কে খুজে খুজে বের করে কঠোর শাস্তি দিতে হবে, দৃষ্টান্তু স্থাপন করতে হবে যেন ভবিষ্যতে এরকম আর না ঘটে।মানুষ মানুষের শাস্তির ব্যাপারে কখনোই ঢিলেমি পছন্দ করে না!কেননা সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে গেলে নাকি লোয়ার ক্লাসকে অপরাধী সাব্যস্ত করে শাস্তি দিতেই হবে। শাস্তি ব্যাপারটা ওদের জন্যই চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে আছে!
এর পর চলেছে বিচার। কার বিচার? কিসের বিচার? কে করছে বিচার? বিচার যদি করতেই হয় তাহলে প্রথমেই বিচার করা দরকার বর্তমান রাষ্ট্রযন্ত্রের, এবং বিদ্যমান সামরিক তন্ত্রের। এটা কেমন ব্যবস্থা যেখানে বিদ্যমান সামাজিক বৈষম্যের মতই তথাকথিত অফিসার এবং সৈনিক এর মর্যাদার পার্থক্য করা হয়, যেখানে অফিসার সেই দাস যুগের দাস- প্রভুর মতই সৈনিক নামের দাসের সাথে প্রতিনিয়তই অন্যায়-অত্যাচার- জুলুম- নির্যাতন চালায়?আর তা যে চালায় সেটি কিন্তু কেউ অস্বীকার করছে না! এ সামরিক তন্ত্রে তো অফিসার শ্রেণী প্রতিদিনই সৈনিকের আত্মমর্যাদাকে হত্যা করছে। তাছাড়া কি শেখানো হয় মিলিটারিতে- সন্ত্রাসবাদ না মানবিকতা? যে শিক্ষাটা তারা পায়-তার সাথে মানবাধিকার বা সভ্যতার কি কোন সম্পর্ক আছে?না ছিল কোনও কালে? চেইন অব কম্যান্ডের স্বার্থে শুরু থেকেই স্বাধীন চিন্তা বিকাশের সমস্ত পথ রুদ্ধ করে দেয়া হয় সকলের- সার্কাসের পশুর মতই চাবুকের বাড়িতে নির্দিষ্ট ধরনের নড়াচড়া ছাড়া অন্য কোন কিছু করার কোন সুযোগ নেই এখানে। রাষ্ট্রিয় নিরপত্তা রক্ষার অযুহাতে এভাবে স্রেফ একদঙ্গল পশু তৈরীর কারখানা চালু রাখা হচ্ছে, (আর এটা শুধু বিডিআর এ নয়, প্রায় সব বাহিনীতেই)। তার ওপর আছে সুযোগ-সুবিধার বঞ্চনা, বৈষম্য। মানবেতর জীবন যাপন। এর )ফলে পাশবিকতা বা নৈরাজ্য না ঘটাই তো অস্বাভাবিক। কাজেই বিশেষ ট্রাইবুনালে নৈরাজ্যের বিচার করার চেয়ে যে সিস্টেম/ প্রক্রিয়া এর জন্য দায়ী সেটার বিচার করা এবং সেটাকে পাল্টানো বেশী জরুরী, এটা কি কেউ ভেবেছেন?
সাধারণ মানুষ এবং রাষ্ট্রের বানানো আইন হত্যা করা হয় অগোচরেই। বেসরকারী ব্যাংকগুলো প্রতিমাসে ২ লক্ষ ৫০ হাজার করে ১০ বছর মেয়াদে ৩ কোটি টাকা ১০ সেনাসদস্যদের পরিবারদের দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরে, অন্যান্য প্রতিষ্ঠানও একই সিদ্ধান্ত নিয়েছে। তারা সম্মিলিত ভাবে সম্ভবত সাড়ে সাত কোটি টাকা বা আরো বেশি দেবে নিহত সেনা কর্মকর্তাদের পরিবার পরিজনদের।
সেনা কর্মকর্তাগণ পেলেন কোটি কোটি টাকা, ৩জন নিহত সাধারণ মানুষ পেলেন ২ লক্ষ টাকা করে, কিন্তু পিলখানায় বিদ্রোহীদের গুলিতে নিহত, কিংবা সেনা কর্মকর্তাদের বাঁচাতে গিয়ে নিহত বিডিআর সদস্যগণ গণদুশমন কিংবা রাষ্ট্রদ্রোহী হওয়া ভিন্ন কি পেলো।এখন রাষ্ট্র এবং তার এলিট সোসাইটি সমস্বরে আর্তনাদ করে চলেছে, এই বাহিনী ভেঙ্গে দিয়ে অন্য বাহিনী বানাতে হবে। অথচ এই বাহিনীটির মুক্তিযুদ্ধে ছিল সবচেয়ে গৌরবজ্জল ভূমিকা।
ঠেলায় টনখানেক শিট বা আরো ভারি কিছু নিয়ে যে দুজন প্রায় বৃদ্ধ প্রচন্ড রোদে ঠেলা টেনে চলেছে, তার কানের পাশে গাড়ির হর্ণ বাজলেই তার মুতের বেগ আসে। তারা ওই গাড়ির আরহিদের মুখের ওপর মুতে দিতে চায়। পেছনের সিটে পায়ের ওপর পা তোলা যাত্রী যখন রিকশাচালককে বাঞ্চোৎ বলে ধাতানি দেয়, তখন রিকশাচালকেরও মুত আসে।ষ্টিল রিরোলিং মিলের গনগনে আগুণের সামনে দাঁড়ানো কিশোরটিরও মুত আসে।কচি গার্মেন্ট শ্রমিকটি যেদিন প্রথম কৌমার্য হারায় পিএম বা সুপারভাইজারের কাছে,বাড়ির কাজের মেয়েটি যখন সারাদিনরাত খেটে রান্নাঘরে বসে গোগ্রাসে গেলে তারও ভাবনায় কোন রাজপুত্তুর আসেনা, আসে বাড়ির কর্তা কিংবা তাদের দালাল ড়্রাইভার, যে প্রায়ই তাকে নিয়ে ছানাছানি করে, তারও পেচ্ছাপ চাপে।সুদূর অজপাড়াগাঁ থেকে এই মহানগরীতে কাজের খোঁজে আসা ক্ষেতমজুরটির জন্য এই শহর কিছুই রাখেনা। ঠেলা খেতে খেতে একদিন আবার সে বাড়িমুখো হয়। খুব কম পয়সায় ট্রাকে চেপে। অর্ধেক মরে যায়, অর্ধেক বেঁচে ফেরে, তাদেরও মুত আসে। এরা সকলেই কল্পনায় প্রতিদিন, প্রতিমুহূর্ত ক্ষমতাবান এলিট ক্লাসের মুখের ওপর মুতে দেয়।এই কাজটা তারা যদি কল্পনাতেও না করতে পারত, তাহলে এদ্দিন এরা ঝাঁকে ঝাঁকে বুক ফেটে মারা যেত। যেহেতু মারা যায়নি অতএব বুঝতে হবে-এরা সকলেই ক্রমাগত মুতে চলেছে, থুথু দিয়ে চলেছে।
হরিদ্রাভ একখন্ড আকাশে যত যত মেঘের আনাগোনা তার কিছু জল দেয়, কিছু দেয়না। জলহীন মেঘের দিকে চেয়ে কাল থেকে কালান্তরে এই মানুষেরা অপেক্ষা করে আছে। আমরা আমাদের দূরবীণে কতটুকু দেখব তা আমাদের শিক্ষা আর সংস্কৃতি ঠিক করে দিয়েছে। সেই ঠিক করে দেওয়াকেই আমরা ম্যানার বলছি। সেই ম্যানারের মাপে একেবারে খাঁজে খাঁজে আমরা শ্রেণী সমন্বয়ের প্লাস্টার গেঁথে দিয়েছি, যেন কোনও ভাবেই আমাদের মধ্যবিত্ত এ্যারিস্ট্রোক্র্যাসিতে সামান্যতম চিঁড় না ধরে!
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১০ রাত ৩:৩৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
নকীবুল বারী বলেছেন:
খুবই অসাধারণ লেখা। মন্তব্য করার ভাষা খুজে পেলাম না। আসলে মিডিয়ার চামচামী, রাষ্ট্রপক্ষের দূর্বলতার জন্য বিডি আর বিদ্রোহের কারন খুজে পেতে ব্যার্থ হয়েছে। পিলখানার ভেতরে আরেকটি নিরব গনহত্যা চলছে, বিনা বিচারে।
লেখক বলেছেন:
এই বিনা বিচারে হত্যা যেদিন থেকে এদেশের সুবিধাবাদী মানুষের সমর্থন পেয়েছে, সেদিন থেকেই এই সমাজটা কোমায় চলে গেছে। প্রায় মৃত! এই মৃত সমাজের কোন কিছুর প্রতিই আর বিবেকবানদের শ্রদ্ধা থাকা উচিৎ নয়। আসুন আমরা নিজেকে বিবেকবান দাবি করি।
আবদুর রহমান (রোমাস) বলেছেন:
+++++++ আজকে মনে হয় আমিই রোল------নং-----০১
লেখক বলেছেন: ধন্যবাদ রোমাস। ভাল আছ তো?
ভালো-মানুষ বলেছেন:
সেল্যুট কমরেড!
লেখক বলেছেন:
পরাজিত মানুষেরা স্যালুট দিয়ে কি করবে? বরং এখনো যারা ক্লেদ-কালিমায় নিপতীত হয়নি তাদের স্যালুট দেই.... স্যালুট টু অল প্রলেতারিয়েতস
লেখক বলেছেন:
আরোপিত স্বাধীন মিডিয়া/নিয়ন্ত্রিত স্বাধীন মিডিয়া/আ্যাবেডেড মিডিয়া/সামন্তবাদী আধাখ্যাচড়া সুড়সুড়ি মিডিয়া। এদের প্রসবদ্বার দিয়ে আর কি আশা করেন বিকলাঙ্গ ছাড়া?
আবদুর রহমান (রোমাস) বলেছেন:
অনেক মনোযোগ দিয়ে পড়লাম! মঞ্জুরুল........ভাই..........আপনি আপনার সুনিপুন চিন্তাধারা দিয়ে আমাদের এই ক্ষতরোগাক্রান্ত সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছেন। এক কথায় বলা যায় অসাধারন হয়েছে..লেখাটি.!! এটি সরাসরি প্রিয়তে নিলাম!!
লেখক বলেছেন:
মনটা ভাল নেই ভাইয়া! বিষন্নতা ছেঁকে ধরছে...
লেখক বলেছেন:
মহারাজঃ বন্দির বাকশক্তি হরণ করা হয়েছে?
পেয়াদাঃ আজ্ঞে মহারাজ।
মহারাজঃ হস্ত-পদ নিঃস্ক্রীয় করা হয়েছে?
পেয়াদাঃ আজ্ঞে মহারাজ।
মহারাজঃ দাঁত কটমট,চোখ দিয়ে ঘৃণা প্রকাশের ক্ষমতা হরণ করা হয়েছে?
পেয়াদাঃ আজ্ঞে মহারাজ।
মহারাজঃ এবার তাহলে বেজন্মা নালায়েক বরাহশাবক সারমেয়শাবককে সম্মূখে আনো..
শয়তান বলেছেন:
হঠাত ??
লেখক বলেছেন:
লেখক মনজুরুল হক আবজাব লিখে তার স্বত্তার প্রতি অবিচার করে আসছিল! ফালতু বিষয় যা দাড়িগোঁপ গজানোর আগেই মীমাংশা করে ফেলেছিলাম, তাই নিয়ে হাওয়ায় গদা ঘোরানো ভাললাগছিল না, তাই "লেখায়" ফিরলাম।
শয়তান বলেছেন:
গুড ডিসিশন ।ব্লগে অনেক কিছুই ইগনর করা শিখছি বছরখানিক হলো ।
এটাই ভাল ।
কিছু কিছু প্রতিবন্ধীদের বাল্যশিক্ষা শিখায়াও লাভ নাই ।
লেখক বলেছেন:
অহেতুক টাইম নষ্ট! অথচ হাতে খুব বেশী টাইম নেই!
মনির হাসান বলেছেন:
কিছু বলার নাই মনজু ভাই ... পালিয়ে থাকি এসব থেকে ... অনেক'তো চিৎকার করলাম ... বৃথাই ...
ভুলে গিয়েছিলাম মাথা না থাকলে যে তাদের কান'ও থাকতে নেই ।
লেখক বলেছেন:
পালানোর পথ নেই মনির! হয় রুখে দাঁড়াতে হবে, নয়ত বিনা যুদ্ধে আত্মসমর্পন করে বন্দি হতে হবে, অথবা অসম যুদ্ধে মৃত্যুবরণ করতে হবে। কোনটা বেছে নেবে?
লেখক বলেছেন:
দেখছি, কিন্তু বুঝতে পারছিলাম না। বিভাগ হ্যাক করে কার কি উপকার হবে? আমারই বা কি ক্ষতি?
লেখক বলেছেন:
হ, সিস্টেমও মাঝে মাঝে ফান করে!!
আজ আর ম্যাসেন্জার ওপেন করলাম না। একটু পরই ঘুমাতে যাব। সকাল ১০ টায় এ্যাপোলোতে উপমাকে দেখাতে যেতে হবে। মেয়েটা টেস্ট এর ধক্কলে কাহিল। ল্যাবএইড বাদ। দেখি এ্যাপোলো। জাবির এর খালা পিজিতে আছেন, তার সাথেও কথা বলব কাল-পরশু।
শয়তান বলেছেন:
জাবির হেল্প করবে সাধ্যমতন । নিশ্চিন্ত থাকেন ।
লেখক বলেছেন:
হ্যাঁ, কাল ওর সাথে ম্যাসেন্জারে এ বিষয়ে কথা হয়েছে অনেকক্ষণ।
ক-খ-গ বলেছেন:
"লেখা"য় ফিরলেন দেখে ভাল লাগছে। আপাতত শোকেছে রাখলাম। একটু ফ্রি হয়ে পড়বো কারণ বিষয়বস্তু যা আছে দেখছি তাতে করে এটা পড়ার পর কাজ করতে পারবোনা।
লেখক বলেছেন:
আমি হাঁপিয়ে উঠছিলাম।
একটা ঘোর লেগে আছে এখনো।
কত কাজ বাকি! অথচ সময় কেবলই
বয়ে চলে বুড়িগঙ্গার নোংরা পানি বেয়ে,
আউটফলের দুর্গন্ধ গায়ে মেখে!!
সেই সময় কি আমার একার?
তা কি আমি জন্মসূত্রে পড়ে পাইনি?
বৃত্তবন্দী বলেছেন:
বস...
লেখক বলেছেন: কহো....
ভালো-মানুষ বলেছেন:
স্যালুট টু অল প্রলেতারিয়েতস
লেখক বলেছেন:
আগে বলা হতো-
শৃংখল ছাড়া সর্বহারার হারাবার কিছু নেই,
জয় করার জন্য আছে সারা বিশ্ব।
এখন বলতে হবে-
শুধু এই জীবনটাই বাকি
এছাড়া হারাবার কিছু নেই,
জয় করার জন্য আছে নতুন প্রাণস্পন্দন!
খারেজি বলেছেন:
স্যালুট।
এইতো বিডিয়ার বিদ্রোহের নতুন ইতিহাস লেখা হচ্ছে।
রিফাত হাসান-কে কেউ এটা পড়ে যেতে বলেন।
লেখক বলেছেন:
এটা সে অর্থে বিডিআর বিদ্রোহের ইতিহাস হয়ে ওঠেনি। ওটা যদি লিখতেই হয়, লিখব "অন্নপ্রাসনের" পরে!!
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
আমার মনে হয় দিন-রাত উভয়কানা রোগ হইছে, এইটা আগে দেখিনি।
লেখা নিয়ে আমার বলার কীবা আর থাকতে পারে। স্টারে টিপ দিলাম।
____________________
দা, কেমন চলছে?
লেখক বলেছেন:
ভাল যেন না চলে সেই কামনা করুন দাদা!
ভাল চললে আঙ্গুলের ফাঁক গলে
চামড়া কুঁচকে যাওয়া দেবানন্দ বেরুবে!!
ভাল নেই, তাই দ্রোহে থাকার পুরোনো রোগ
আবার বাসা বেঁধেছে। ঘোর লাগা ঘোরে আচ্ছন্ন আছি.....
লেখক বলেছেন:
প্রাণপণে সেই চেষ্টা চলছে....
আলী আরাফাত শান্ত বলেছেন:
সত্যিইইই অসাধারন!
লেখক বলেছেন: ধন্যবাদ শান্ত।
প্রচ্ছদ বলেছেন:
বুকমার্ক
লেখক বলেছেন:
বাকি সব খবর ভাল তো? দ্যাখা হবে কবে?
দেশী পোলা বলেছেন:
পড়িলাম, ভালই লিখেছেনএকটা প্রশ্ন, স্টালিনের গুলাগে আর পলপটের টর্চার চেম্বারে যারা মরেছে, ওরা কি লোয়ার ক্লাস প্রলেতাড়িয়েত ছিল নাকি আপার ক্লাস এলিট ছিল?
লেখক বলেছেন: আপনার দেখার চোখ আরো বিচক্ষণ ভেবেছিলাম।
খেয়াল করেছেন নিশ্চই, নিহত বিডিআর এর জন্য মায়াকান্না নেই! যাদের বিচার (!) করা হচ্ছে, বিচারে তাদের ফাঁসী হলেও কোন মায়াকান্না থাকবে না, কারণ ক্লাস কনফন্টেশনে পরাজিত ক্লাসের মৃত্যু ঘটে(শারীরীক অথবা মানসিক)। যুদ্ধের নিয়মেই এটা পড়ে। কিন্তু এখন যা করা হচ্ছে (আত্মহত্যাকরণ) সেটাকে কি বিচার বলবেন?
গুলাগে আর পলপট বিষয়ে কিছু বলতে চাইছি না, কেননা ওই বিষয় দুটিতে আপনি নেশাগ্রস্থের মত আচ্ছন্ন হয়ে আছেন। আমার দেওয়া যুক্তি আপনার মাথার উপর দিয়ে যাবে।
মগ্নতা বলেছেন:
খারেজি বলেছেন:স্যালুট।
এইতো বিডিয়ার বিদ্রোহের নতুন ইতিহাস লেখা হচ্ছে।
রিফাত হাসান-কে কেউ এটা পড়ে যেতে বলেন।
লেখক বলেছেন:
এটা সে অর্থে বিডিআর বিদ্রোহের ইতিহাস হয়ে ওঠেনি। ওটা যদি লিখতেই হয়, লিখব "অন্নপ্রাসনের" পরে!!
বৃত্তবন্দী বলেছেন:
কইসি আপনি "বস"...
লেখক বলেছেন: দূর দূর.....
দেশী পোলা বলেছেন:
লেখক বলেছেন: কিন্তু এখন যা করা হচ্ছে (আত্মহত্যাকরণ) সেটাকে কি বিচার বলবেন?নাহ, এটাকে শ্রেণীশত্রু নিধন বলা যায়, এলিটরা লোয়ার ক্লাসের মাঝে যেসব শত্রু আছে তাদের মারছে, এটাকে বিচার বলা যায় না
লেখক বলেছেন:
ধন্যবাদ। আমরা একটি বিষয়ে অন্তত একমত হতে পারলাম!
অরণ্যদেব বলেছেন:
ভালো-মানুষ বলেছেন: স্যালুট টু অল প্রলেতারিয়েতস
লেখক বলেছেন:
ধন্যবাদ।
লেখক বলেছেন: আহা মিনেসোটা ! কি অপূর্ব নাম!!
লেখক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ কাঁকন।
আপনিও ভাল থাকুন
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
ফেসবুকে লিঙ্ক দিয়ে দিলাম ...আমি এই লেখা প্রিয়তে নিয়ে যাওয়া ছাড়া আর কিছুই করতে পারি না ...
কারন...?
উই আর জাষ্ট এ কমন ম্যান ...
লেখক বলেছেন:
"উই আর জাষ্ট এ কমন ম্যান ..."
আ মিনিংফুল কমপ্লিমেন্টস! হ্যাটস অফ টু য়্যু ।
প্রচ্ছদ বলেছেন:
কারেন্টের জ্বালায় পর্তে পার্তেছিন;;;
লেখক বলেছেন:
আমাদের এখানেও একই দশা!
প্রচ্ছদ বলেছেন:
পার্তেছিনা
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন:
এর প্রতিকারের জন্য কি উপায়? ক্যাস্পারেস্কি? নাকি এভিজি? না কি ক্যাক্টাস ?
শয়তান বলেছেন:
ব্যারাম নতুন তয় বাহক পুরানো কেউ শিউর ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















