আত্মঘাতি অভিমাণ
০৯ ই আগস্ট, ২০০৭ দুপুর ১:৩৩
(পাগল,বেশ্যা ও কুকুর এ তিন-সত্য আবিস্কারে নির্ভিক নির্ভরযোগ্য)
গণভবনের রাস্তা দিয়ে শার্টের বোতাম খুলে হেটে যাচ্ছি
বুকে কেউ গুলি করতে পারলে তার জন্য যুক্তরাষ্ট্র ফ্রি-
এমন প্রমাদ গুনে একদিন আমি যাত্রা করবো
আমান পাগলার সাথে;যে আমাকে শিখিয়েছে
খুনের রঙ আর ইয়াংখীর চেহারার সাদৃশ্য
যা এতদিন আমি বুঝেও না বুঝে থেকেছি
অথচ নিজের লিঙ্গ হাতড়ে নির্জীব পৌরুষকে
চুম্বন করেছি বহুবার-আতম সংলগ্ন অহমিকায়।
আমাদের মাথা খেয়েছে ইয়াংখী; তা জেনেও
নিঃশব্দ নাগরিক কিভাবে কাটাও রাত ঘুমের গারদে?
আজ আমাকে ঘুমের বড়ি খাইয়ে শুইয়ে দাও গোরে
অথবা বিদীর্ণ করো বুক গুলির আঘাতে
অথবা গণভবনের রাস্তায় সামরিক বাহিনীর জোয়ান
লেলিয়ে দিয়ে দিগম্বর করে দিতে পারো-
আমার বুকের ভেতর জমানো আগ্নেয় অভিমাণ
তোমার মতলব চূর্ণ করতে পারে যে কোন সময়
আমাকে গুলি করো-
আমি বুকের বোতাম খুলে হেটে চলছি ফাঁকা রাজপথে
কোর্ট বিল্ডিংয়ের রাস্তায়
আমাকে গুলি করতে পারলে তোমার জন্য যুক্তরাষট্র ফ্রি-
বকলম বলেছেন:
দারুণ!!! ব্লগে স্বাগতম।
কৌশিক আহমেদ বলেছেন:
এক্স-সি-লে-ন্ট!!!!


















