আমার প্রিয় পোস্ট

অন্ধকার ও গুহা বিষয়ক

১৯ শে আগস্ট, ২০০৭ দুপুর ১:৩১

শেয়ার করুন:                   Facebook

ৎৎতোমার তন্দ্রার সাথে বিদ্ধ কোন অন্ধকার; যারে তুমি
বয়ে নিয়ে চল তোমার ভাগ্য পর্যন্ত
ওইখানে মহাজাগতিক খাদ;কোন অপ্সরার উরু সন্ধিস্থলে।
সেই গুহামুখে স্থির বিড়ম্বিত আতুড় যুবক-

পৃথিবীর এই মহেন্দ্র সময়ে তোমার জিহবায় যে নদীর
স্বাদ লালা হয়ে ঝরে ওটা বিকল্প ফোরাত
যে চোখে দেখনা তুমি সে চোখে অনেকে দেখে
প্রতি অন্ধকার সমুজ্জ্বল তারার মতন জ্বলে
প্রতি গুহার গভীরে আকীর্ণ আরশোলার মল
প্রতি চোখের নিদ্রিত মনিতে বেসুমার জল ছলছল

চোখের দোষের গুনে কেউ করুনার ছলে আলগায়
সভ্যতার ভূমি; যেখানেতুমি-আমি-পূর্বপুরুষের
পদচিহ্ন; সেখানে লেখা আছে করুন ভবিতব্য
পুরান তন্দ্রার পাঁক থেকে বেরুনোর পথ নেই কোন-

তবুও নিশ্বাস ফেলে জন্ম-জন্মাবতার
গুহামুখ থেকে গড়িয়ে পড়ে দেখ অচেনা চিঃকার!

 

 

  • ২ টি মন্তব্য
  • ১১২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৯ শে আগস্ট, ২০০৭ বিকাল ৪:২৩
comment by: কক্সবয় বলেছেন: জটিল হইছে।
২. ১৩ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:১৭
comment by: নুপা আলম বলেছেন: জটিল হলে ও ভালো

 



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১২৩৪১