somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... প্রিয় বেথলেহেম / রহমান মুফিজ আকাশে মিশেছে ধূলোর ছলনা; তখনতো অনেক
প্রশ্ন মানুষের মনে। মানুষ তখনো ব্যস্ত গার্হস্থ্য বিবাদে
কেউ কখনো ভাবেনি গোশালায় যে পরিত্রাণ জন্ম
নিয়েছিলো সে মানবমন্ডলীর উৎকৃষ্ট জাতক; সে ত্রাতা
খড়ের গাদায় সে ভোরের রোদ পোহালো, মারিয়ামের
গায়ের উষ্ণ গন্ধের ভেতর লুকাতে চাইলো বিরাট শিশু

জেরুজালেম তখন ইশ্বরের পড়শীকে ডাকছিলো-
বেথলেহেমে আগুন নেমেছে আসুন আমরা তার উষ্ণতা নিইৃ
]]>
http://www.somewhereinblog.net/blog/monozblog/29510139 http://www.somewhereinblog.net/blog/monozblog/29510139 2011-12-25 23:53:49
ছুরি
ছুরির অদ্ভূত রূপ! এধারে ওধারে তার আলোর রোশনাই
কচকচে নোটের মতো লোভনীয় দেহ আমার হাতের কোষে
গেড়েছে ঘাঁটি। বর্শার মতো উন্মীলিত ছুঁচালো মুখ যখন হয়
আঘাতের উপকরণ তখন ছুরির কী দোষ! আমিইতো
হন্তারক বিগলিত আনন্দের। আমারই ইচ্ছার গতি সে
রক্তের ঝাঁঝ নিয়ে ভেংচায় নিরীহ অন্ধকারকে।

বিশ্বাস করুন বা না করুন অন্ধকার মানে রাষ্ট্র বুঝাতে চাইনি
আর ছুরির অর্থ দূর্বৃত্ত নয়। আমিই এখানে বিষয় আমিই
এখানে বস্তু বাকি সব হাওয়া, কেবলই বিপন্ন ভাবনার
অনুবর্তী সংক্ষুব্ধ শব্দ বা উপহাস বলা চলে। সত্যি বলতে কি,
রাষ্ট্র বুঝবার আগেইতো অন্ধকার চিনেছি, বেপরোয়া জন্মের
উৎসবে নিজেই ছিঁটকে পড়া অবোধ এক দুর্বৃত্ত!

ছুরিতো শুধুই উপমা সুন্দরের; রূপোলি ধাতুর দেহে
হিরক প্রেম মানুষকে বাঁচবার সাধ জাগাতে পারে অন্তত
একবার। ছুরিতো শুধুই উপমা সৃষ্টির; যতক্ষণ খুনীর
হাতিয়ার না হয় ততক্ষণ সে কারুখচিত নির্লিপ্ত শোপিস।

০৯.১২.২০১১
ঢাকা
]]>
http://www.somewhereinblog.net/blog/monozblog/29501036 http://www.somewhereinblog.net/blog/monozblog/29501036 2011-12-12 00:10:57
যাপিত বিস্ময় তোমার অভিমান মানেইতো অতিপ্রাকৃতিক বিমূঢ়তার ছবি
সে ছবির কাছেই আমি স্থির দর্শক; গ্যালারিতে কেউ নেই
একা একা পড়ছি তোমাকে- তোমার অভিমান; কী অদ্ভূত!

আজো তবে একই এক ঘোরের মধ্যে বর্ষা যাপিত হবে? একই বিষন্নতা
সেই একই একঘেঁয়ে বৃষ্টি, যার ভেতর কোন উষ্ণতা নেই,
তোমার চোখের মতো কোন উষ্ণতা; তোমর বুকের মতো...
একই একঘেঁয়ে সন্ধ্যার পর ডুবে যাবে মন পানশালায়
তবে বিস্ময় কোথায়, রক্তের কনিকার ভেতর বুদবুদায়িত
রাগের সিম্ফনী- আমার বিহ্বলতা কোথায়? তোমার মৃত্যুওতো
আমার দেখা হয়ে গেছে গত প্লাবনে। চমকে উঠার মতো এখন কি
কোন কিছুই নেই যা আমাকে বাঁচার মন্ত্রণা দেবে আরবার?
]]>
http://www.somewhereinblog.net/blog/monozblog/29411930 http://www.somewhereinblog.net/blog/monozblog/29411930 2011-07-12 23:48:58
রাশেদ সবার বন্ধু http://www.somewhereinblog.net/blog/monozblog/29378409 http://www.somewhereinblog.net/blog/monozblog/29378409 2011-05-10 00:46:44 রাশেদ সবার বন্ধু http://www.somewhereinblog.net/blog/monozblog/29378408 http://www.somewhereinblog.net/blog/monozblog/29378408 2011-05-10 00:45:10 হযিবুত তাহরীর ও শিবির সম্পর্কে তথ্য প্রয়োজন http://www.somewhereinblog.net/blog/monozblog/29185678 http://www.somewhereinblog.net/blog/monozblog/29185678 2010-06-26 18:35:53 পোস্ট http://www.somewhereinblog.net/blog/monozblog/29185650 http://www.somewhereinblog.net/blog/monozblog/29185650 2010-06-26 18:03:19 হায়েনা http://www.somewhereinblog.net/blog/monozblog/29181276 http://www.somewhereinblog.net/blog/monozblog/29181276 2010-06-20 18:37:44 কবিতা
অতিন্দ্রিয় এই শহর তোমাকে মেরেছে আমাকেও
সমস্ত সড়কে বাসমান দিন শব্দের যন্ত্রণা বুকে নিয়ে
নিবে যায় ফুটে ওঠে অবান্তর রাত, আকস্মিক জবা
উদয়াস্তে আঁকা রঙ বিভ্রমে পোড়ায় নগরের দেহ।

তুমি যদি পাতালের পাখি হও আকাশের নদী
সমান দুঃখ বয়ে নিয়ে বিপরীত দুই সহোদর
পাড়ি দিতে পার গোলক ধাঁধাঁর জীবন অথবা ঘা
অথবা যত্রতত্র লেপে দিতে পার বিষাদের থুথু

পরিব্রাজক জন্মের মতো বিরস কান্নার মধ্যে স্বাদ
পাও নদীর, পাখিয়াল মন কোথায় গেঁড়েছে তাঁবু
তাও জানা নেই,প্রাচীণ পাথারে গোপনে নীরবে
হাসফাস কর তবু জানি হারবে না মানুষের মুখোশ।
]]>
http://www.somewhereinblog.net/blog/monozblog/29181257 http://www.somewhereinblog.net/blog/monozblog/29181257 2010-06-20 17:58:58
এক শিক্ষকের উষ্মা, 'একুশে ফেকুশে বুঝিনা ,ওসব আমার কলেজে চলবে না..'. এই উক্তি কিসের ইংিগত দেয়? তিনি ঐ উক্তি করেই কেবল ক্ষান্ত হননি, তিনি সাংবাদিককে জানিয়েছেন, তার কলেজের যারা ঐ একুশের প্রকাশনা এবং পোস্টার লাগানোর সাথে সম্পৃক্ত তাদেরকে তিনি দেখে নিবেন।
ঘটনার পরদিন তিনি সত্যি সত্যিই সংশ্লিষ্ঠ ছাত্র ছাত্রীদের তার কক্ষে ডেকে পাঠান এবং সাশিয়ে দেন। সেই সাথে ছাত্রদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেন।
এসব ঘটনা স্থানীয় পত্র পত্রিকায় প্রকাশের পর জেলা ব্যাপী নিন্দার ঝড় উঠেছে। স্থানীয় সাহিত্য সংস্কৃতি কর্মীরা বিষয়টিকে মোটেই মেনে নিতে পারছেন না। তারা বলেছেন মহান ভাষার মাসে ভাষা দিবস নিয়ে ওই শিক্ষকের এমন কটুক্তিপুর্ণ বক্তব্য ভাষা আন্দোলন পক্ষান্তরে আমাদের মুক্তিযুদ্ধেরই বিরুদ্ধাচরণ। এই ঘটনা অত্যন্ত ন্যাক্কার জনক ঘটনা।
বিষয়টি জানাজানি হওয়ার পরও প্রশাসন এ ব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি। অথচ সচেতন মহল ওই শিক্ষকের শাস্তি দাবী করেছে।

আসুন আমরাও এর নিন্দা জানাই। ওই শিক্ষকের শাস্তি দাবী করি।রক্ত দিয়ে অর্জিত মহান ভাষা আন্দোলনের বিজয় প্রিয় মাতৃভাষার অবমাননা কোন ভাবেইহতে পারে না। ভুলুণ্ঠিত হতে পারে না আমাদের চেতনার আধার। ]]>
http://www.somewhereinblog.net/blog/monozblog/28767245 http://www.somewhereinblog.net/blog/monozblog/28767245 2008-02-05 13:28:08
লুকোচুরি অচ্ছুত গেরাম; নগর অপ্সরা। আমাকে যখন দেখায় পাহাড়-
ওপারে আকাশ বেলুনের মতো ঝুলে আছে স্থির;
আমি তাকে মরিচিকা গল্প ভাবি। এমন তুমিও ভাবতে যদি
আমার মতোই পুড়াতে কাঠখড় দিন রজনিতে ।

আমার বিনীত রোদ, চোখের মিনতি চশমার কাঁচের ভেতরে আবদ্ধ
স্বপ্ন পরিক্রমা, আমার মাথা;যেখানে গেড়ে গেছে পুর্ববৎ অবিশ্বাস
অথবা বিশ্বাস; সব ফেলে চোখে দেখি তোমার আদল,মুখ।
অচেনা আকার তার,অদেখা দৃশ্যই মূর্ত হয় আমার হাতের আগলে।

আমি তাকে লোভে ধরতে গিয়ে হোঁচটে ভেঙেছি পা
তারপর তাকে আর কোন দিন দেখিনি কোন দৃশ্যে
আমার চোখেও নয়, চোখের দোষের মর্ত্যেও নয়।

আমি তাকে দেখিনি উদয়ে দেখিনি নির্বাণে । ]]>
http://www.somewhereinblog.net/blog/monozblog/28766375 http://www.somewhereinblog.net/blog/monozblog/28766375 2008-02-02 15:45:49
হঠাত্ রাহেলার কথা ভেবে জন্মচিহ্ন হয়ে যায় দূর অতীতের ব্যর্থ- মৃতদের আস্ফালন।
এই পাড়ায় ঢুকেছে মনসার ভূত;দংশিবে অমর অজর
সভ্যতার শব্দমালা, আমরা হবো জীবন্মৃত ইঁদুরের ফসিল

তুমি কোনখানে দাঁড়াবে অতশী, ছায়া ফেলবে কোন জলে?
এই অর্বাচিন নদীতে তোমার প্রতিবিম্ব দেখে তুমি আঁতকে উঠবে
দেখবে আমিই হয়ে উঠবো তোমার হন্তারক...বন্ধু ঘাতক
অথচ আমি তোমাকে চিনি তোমার বিশ্বাসেরও অধিক নিকট থেকে

বিকলাঙ্গ আমাদের চোখে তুমি মাংসের দলা,কর্ষণের ভূমি
তোমার অন্দরে আমাকে যেভাবে চেন তার বিপরীতে আমি।

]]>
http://www.somewhereinblog.net/blog/monozblog/28740017 http://www.somewhereinblog.net/blog/monozblog/28740017 2007-10-26 17:29:33
ফড়িঙের লেজ
কেউ একদিন আমার সাথেই দেনমোহরের হিসাব কষবে,আমার শ্যাওলার গন্ধস্পর্শী বানিয়ার পুকুর রুদ্ধ করে দেবে এই ভয়ে বিদীর্ণ হয় আমার খরতপ্ত যৌবন।

আমার পিতা পরাজয়ের মৃত্যুর লজ্জায় মাটির সাথে মিশে গেছে অনেকদিন....,নিভে গেছে তার শৈশবের অগুনতি বালিকারা। আমার হয়েছে অন্য দশা।শৈশব মৃত্যুর পর আমি মিশে গেছি বয়সের লজ্জার কাছে। আর আমার বালিকারা রোদের আঁশটে গন্ধ নিয়ে ঘাসের মতো সবুজ বুক নিয়ে দাঁড়ায় আমার সামনে। ওদের স্তনে গ্রীবায় হাত রেখে আমি কার কথা ভেবে যেন ফিরিয়ে নিই কম্পিত চোখ আনত কোটরে।

আমি ভাবিনা এমন-বড় হলেই বিপরীত কোন শব্দের গন্ধ নিতে হবে,বাঁধা পড়তে হবে কারো পাঁকে,দেনমোহরে।নিজের সাথে মৈথুনে কাটবে না হয় আনগ্ন রাত।

আমার স্বপ্ন মথুরা জলের মতো স্থির,প্লাবনের বিভীষিকার চাইতে আর্দ্র,কটু জীবনের স্বাদ মুছে গিয়ে হয়েছে গভীর নিমগ্ন যৌবন ভারাতুর বয়স পরিক্রমা।
একদিন শৈশবের লেজে বেঁধে দেয়া সুঁতোয় পাঠানো চিরকুট ফিরে এসেছে উত্তর নিয়ে।আমি এখন লিখব চিঠি তার প্রত্তু্ত্তরে, আমার অনাগত যৌবন বিধুরতার কাছে।

সে আমার নতুন শৈশব.... ]]>
http://www.somewhereinblog.net/blog/monozblog/28739698 http://www.somewhereinblog.net/blog/monozblog/28739698 2007-10-25 15:16:04
হতভাগী রাহলোর জন্য ধন্যবাদ সামহোয়্যারনব্লিগকে যারা বষয়িটকেি গুরুত্বরে সাথে দখছে।েে ধন্যবাদ মানবীকে যনিি র্পুনবার রাহলোর বষয়িটি আমাদরে সামনে তুলে ধরছনে।ে ধন্যবাদ সাংবাদকি ফয়সলক,ে যনিি তার নজরিে অভজ্ঞতিা, স্মৃতি থকেে তুলে এনছনেে অনকে না জানা ঘটনা।
আসুন আমরা সকলে সম্মলতিভিাবে রাহলো হত্যার বচাির দাবী করি এবং বচািররে দাবীকে আরো জোরালো কর।ি ]]>
http://www.somewhereinblog.net/blog/monozblog/28739670 http://www.somewhereinblog.net/blog/monozblog/28739670 2007-10-25 13:06:56
অন্ধকার ও গুহা বিষয়ক বয়ে নিয়ে চল তোমার ভাগ্য পর্যন্ত
ওইখানে মহাজাগতিক খাদ;কোন অপ্সরার উরু সন্ধিস্থলে।
সেই গুহামুখে স্থির বিড়ম্বিত আতুড় যুবক-

পৃথিবীর এই মহেন্দ্র সময়ে তোমার জিহবায় যে নদীর
স্বাদ লালা হয়ে ঝরে ওটা বিকল্প ফোরাত
যে চোখে দেখনা তুমি সে চোখে অনেকে দেখে
প্রতি অন্ধকার সমুজ্জ্বল তারার মতন জ্বলে
প্রতি গুহার গভীরে আকীর্ণ আরশোলার মল
প্রতি চোখের নিদ্রিত মনিতে বেসুমার জল ছলছল

চোখের দোষের গুনে কেউ করুনার ছলে আলগায়
সভ্যতার ভূমি; যেখানেতুমি-আমি-পূর্বপুরুষের
পদচিহ্ন; সেখানে লেখা আছে করুন ভবিতব্য
পুরান তন্দ্রার পাঁক থেকে বেরুনোর পথ নেই কোন-

তবুও নিশ্বাস ফেলে জন্ম-জন্মাবতার
গুহামুখ থেকে গড়িয়ে পড়ে দেখ অচেনা চিঃকার! ]]>
http://www.somewhereinblog.net/blog/monozblog/28726562 http://www.somewhereinblog.net/blog/monozblog/28726562 2007-08-19 13:31:29
অন্ধকার ও গুহা বিষয়ক বয়ে নিয়ে চল তোমার ভাগ্য পর্যন্ত
ওইখানে মহাজাগতিক খাদ;কোন অপ্সরার উরু সন্ধিস্থলে।
সেই গুহামুখে স্থির বিড়ম্বিত আতুড় যুবক-

পৃথিবীর এই মহেন্দ্র সময়ে তোমার জিহবায় যে নদীর
স্বাদ লালা হয়ে ঝরে ওটা বিকল্প ফোরাত
যে চোখে দেখনা তুমি সে চোখে অনেকে দেখে
প্রতি অন্ধকার সমুজ্জ্বল তারার মতন জ্বলে
প্রতি গুহার গভীরে আকীর্ণ আরশোলার মল
প্রতি চোখের নিদ্রিত মনিতে বেসুমার জল ছলছল

চোখের দোষের গুনে কেউ করুনার ছলে আলগায়
সভ্যতার ভূমি; যেখানেতুমি-আমি-পূর্বপুরুষের
পদচিহ্ন; সেখানে লেখা আছে করুন ভবিতব্য
পুরান তন্দ্রার পাঁক থেকে বেরুনোর পথ নেই কোন-

তবুও নিশ্বাস ফেলে জন্ম-জন্মাবতার
গুহামুখ থেকে গড়িয়ে পড়ে দেখ অচেনা চিঃকার! ]]>
http://www.somewhereinblog.net/blog/monozblog/28726561 http://www.somewhereinblog.net/blog/monozblog/28726561 2007-08-19 13:31:21
আত্মঘাতি অভিমাণ
গণভবনের রাস্তা দিয়ে শার্টের বোতাম খুলে হেটে যাচ্ছি
বুকে কেউ গুলি করতে পারলে তার জন্য যুক্তরাষ্ট্র ফ্রি-
এমন প্রমাদ গুনে একদিন আমি যাত্রা করবো
আমান পাগলার সাথে;যে আমাকে শিখিয়েছে
খুনের রঙ আর ইয়াংখীর চেহারার সাদৃশ্য
যা এতদিন আমি বুঝেও না বুঝে থেকেছি
অথচ নিজের লিঙ্গ হাতড়ে নির্জীব পৌরুষকে
চুম্বন করেছি বহুবার-আতম সংলগ্ন অহমিকায়।

আমাদের মাথা খেয়েছে ইয়াংখী; তা জেনেও
নিঃশব্দ নাগরিক কিভাবে কাটাও রাত ঘুমের গারদে?
আজ আমাকে ঘুমের বড়ি খাইয়ে শুইয়ে দাও গোরে
অথবা বিদীর্ণ করো বুক গুলির আঘাতে
অথবা গণভবনের রাস্তায় সামরিক বাহিনীর জোয়ান
লেলিয়ে দিয়ে দিগম্বর করে দিতে পারো-
আমার বুকের ভেতর জমানো আগ্নেয় অভিমাণ
তোমার মতলব চূর্ণ করতে পারে যে কোন সময়
আমাকে গুলি করো-
আমি বুকের বোতাম খুলে হেটে চলছি ফাঁকা রাজপথে
কোর্ট বিল্ডিংয়ের রাস্তায়
আমাকে গুলি করতে পারলে তোমার জন্য যুক্তরাষট্র ফ্রি-
]]>
http://www.somewhereinblog.net/blog/monozblog/28724855 http://www.somewhereinblog.net/blog/monozblog/28724855 2007-08-09 13:33:58
মৃত্যু অথবা হয়তো েকউ দরদালােনর ব্যস্ততা- সঙ্গম প্রস্তুিতর অভূতপুর্ব
এক িবকেলের গল্প শুিনয়ে তােক অনুেরাধ করেছিলে
েযন েস পাির্থব ঐশ্বর্যের কােছ একবার িবলম্বিত করে
তার অারাধ্য কর্তব্য।
অার তুিম জেগে উেঠ গ্রীবা েতাল সময়ের গ্রীেল,
ভালোবেেস েশ্বতজবার রঙ শুেষ িনল বলে মািট
অিভমােন অার েফেরেনা েতামার েচাখ অানত অঙ্গার
েযন কংিক্রেটর সুড়ঙ্গে িবঁেধছিল পরাজেয়র হীম স্পর্শ

েতামার পােশ শুয়েছিল মৃত্যু,তুিম তােক
এক গ্লাস িবনয় েপ্রম পান কিরয়ে েনশাগ্রস্ত
প্রৌেঢ়র অালখাল্লা চড়িয়ে িদয়েেছা বেঘোের-অােধাঘুেম
েতামার ৈপথােন থাকা েদােয়ল েদােল
হাওয়ায়;েঠঁাট েভজায় েতামার বুেক
তুিম অদৃেষ্টর মতো চািলত ক েরা কােরা মগজ-মনস্তাপ

ইিতমধ্যেই
হয়েতা েকউ েতামাকে বলে গেছে তার স্বািধনতার কথা। ]]>
http://www.somewhereinblog.net/blog/monozblog/28708218 http://www.somewhereinblog.net/blog/monozblog/28708218 2007-04-28 13:50:02
সহজ পালঙ্ক কাল অমাবশ্যার অাঁধারে প্রণয় পাতাবে যুগল চন্দ্রিমা
তোমার দুচোখে আলোর বিবর্ণ স্বাদ
জলেরও অধিক ঘনত্ব বাড়াবে মুখোমুখি - চোখোচোখি...
ভুলে যাবে তুমি পোড়া মুখে বলেছিলে একান্ত আশঙ্কা।
আমি নুয়ে পড়া বিচালির একটু বেশী সরস -সবুজ
উদ্ধত তোমার কানের নিকটে অভয়ের কবিতা শোনাব।
যদি চাও আমার আগল খুলে বেরিয়ে পড়তে পারো-
অমাবশ্যায় চন্দ্রাবতার নির্মুখী হলে আমার কীবা করার আছে
যোজনে যোজন দুরত্বযতটুকু ততটুকুই রয়ে যাবে
আমাদের খেলায়-অসীম সত্যের সহজ পালঙ্কে....
]]>
http://www.somewhereinblog.net/blog/monozblog/28691702 http://www.somewhereinblog.net/blog/monozblog/28691702 2006-12-23 07:18:07
বিষয়বস্তু তার কাঁধে তুলে দেই আধুলি জীবন যাপিত অলস অনুভূতি
মুহূর্তের নিদ্রা ভারাতুর চোখ
দেখে ফেলে তন্দ্রাচ্ছটার কুদরতি
মরিচিকাময় স্বপ্ন-রজ্জু-ভেল্কি

ফাঁদ পাতা পৌরণিক গর্তে ডুবে যেতে যেতে
মাথা তুলে দেখি আর সব প্রান তখনো অকালে
জেগে ছিল মরে মরে
আমি হাসিতে ডুবাই ফাঁদের জাহাজ- ডুবাই তাকেও
যে কি না মাথার মগজ করেছে চূর ফাঁদের ফন্দি ভাঁজতে
আমাকে চিনিয়েছে ফাঁদ বলতে যা, তা আমি আর সে
অথচ ফাঁদেই দেখি তার অকারন সূচিবাই-
হায়, আমার চোখের উপর কপাল
তার উপরে বলিরেখার ভাঁজ
বয়স পড়েনি মোটে; তবে লোকে কেন ভাববে এ
কার্যকারনের চিহ্ন- পর্যুদস্ত স্বপ্নভঙ্গ প্রাপ্তবয়স্কের
অপরিনামদর্শিতা

এইসব বিষয়বস্তুই আমাকে ভাবায় এখন.....]]>
http://www.somewhereinblog.net/blog/monozblog/21731 http://www.somewhereinblog.net/blog/monozblog/21731 2006-10-16 10:33:25
দায় জীবনের যাপিত অঁাধার লেজ নেড়ে বলে অহেতুক
জন্মের সওদায় বসেছিলি তুই, এখন বিক্রিত মোম
জলে অসাড় আগুনে তারলিক কৌম
বয়ে চলি নির্বিঘন নি য়তি, অবিশ্বাস-ধাঁধা
জটিল পারদ ভিন্ন ভিন্ন পাত্রের আকারে বাঁধা
নিশ্বাস গৌ ন করা অলৌকিক ঘুম
অথচ আরোপিত কিতাবে লেখা আছে
ঘুমের কুটিল ব্যাখ্যা; বিভ্রান্তির সাদা পত্র
আমিও না বুঝে প্রেমিক তার
অন্ধকারে তেলাওয়াত করি বিস্মিত বিমুগ্ধ
ভিন্নভাষার কুয়াশা
আমাদের পিতা প্রপিতামহরাও তা করতেন নিয়ত
আজ আমাকে ও বইতে হবে তার দায়?
অর্থহীন কুয়াশাময়তায় খুঁজে নিতে হবে ব্যর্থজন্ম?]]>
http://www.somewhereinblog.net/blog/monozblog/16603 http://www.somewhereinblog.net/blog/monozblog/16603 2006-08-16 04:26:55
স্বাদহীন গ্রহে নেমেছি অতলে অপক্ক ডুবুরী
ঘুমের অন্ধকারের স্বপ্নের নিবীড়
স্পর্শের মতো জলের গভীরে অনুভূত
এক আর্দ্র মহাশুন্য;ভেসে নামছি অকুল পাতালে
ক্ষিন শোলার ওজন ডুবছে কাল গ্রহে।
জানি ওখানে ছিলনা শব্দময় নাড়ির ব্যাঞ্জনা
ঘামের পাকানো গন্ধে কোন গ্রীবা অথবা চিবুক
হয়ে উঠতো না নাকের পড়শী
তবু অলক্ষে হেঁটেছি বহুদূর-বয়ঃক্রম
জিভের ডগাতে লেগে আছে আলতো পানসে স্বাদ
স্বাদহীন গ্রহে এতদিন জমে জমে পাথর বনেছি
পাথরে লুকনো বালির সে ব্যাথা কাকে দেই আজ
কাকে দেই অন্ধের নিভৃত কারুকাজ? ]]>
http://www.somewhereinblog.net/blog/monozblog/16487 http://www.somewhereinblog.net/blog/monozblog/16487 2006-08-15 01:46:18
দ্্বিতীয় অস্তিত্ব একা গড়াগড়ি দিতে দিতে কেঁদেছি অনেক দিন
এইতো সেদিন ছেঁড়া লেপে পড়ে থাকতে
দেখেছি কান্নার ওম; অনেকটা পুতির মতো
গড়িয়ে পড়িতেছিল চোখের জলের দানা-
আজ দেখি বিছানায় অন্য অঙ্গ এলিয়ে পড়ে
গভীর রাতের নিরবতা ভেঙে শীৎকার- চিৎকারে
কেঁপে উঠেআমার নরম তুলোর মতন মন।
আমার কান্না যে অর্থহীন প্রমাদ- আর কিছুনয়
তার সবটুকু বুঝে নিতেএকটুও সময়ভাঙেনি আমার
এখন আমার শরীরেই লেপ্টে তাকেদ্্বিতীয় অস্তিত্ব
এমন শরীরী ছায়া-যে আমাকে কাঁদায় না;ভাবায় ]]>
http://www.somewhereinblog.net/blog/monozblog/15686 http://www.somewhereinblog.net/blog/monozblog/15686 2006-08-07 07:16:42
কবি ম. রহমান মুফিজ এর প্রথম কবিতার বই 'বিপরীত বিনাশ'
মৃতদের মতো দরাজ ঘুমের দেশে
আমার অনেক যুগ ক্ষয়ে গেল অবশেষে
বুকের হাঁপরে ক্লান্তি ছিলো
পায়ের পাতাতে জয়ের জড়তা
চোখের শহরে জলের সহজ শব্দ নিয়ে
হেঁটে গেছি অনেক সীমানা-প্রাচীর

মৃতদের দেশে কেবল আযান শুনি
হাঁটতে হাঁটতে প্রার্থনা মন্দিরে
এখনি বুঝি এ শব-বিশ্বে শুরু হবে
বিমুক্তির সমাপনী কৃত্য ।]]>
http://www.somewhereinblog.net/blog/monozblog/11556 http://www.somewhereinblog.net/blog/monozblog/11556 2006-06-15 08:04:55
যখন পুরুষ ছিলো অন্য অনেক অজ্ঞাত ইতিহাসে লেপ্টে ছিলো
অপ্রস্তুত ভ্রুণের মতো ; তুমি তার মিতা ছিলে
দন্ডকারন্যের দায়ে
এখন যখন মাতৃসংলগ্ন গন্ধের তোড়ে জাগো রাত
নির্ঘুম নিস্তব্ধ, অবসাদে ভাঙ্গো চোখের করাত
মনে পড়ে কি মহৎ কোনো সঙ্গম; শীৎকার
অথবা জলের কাটা দাগ ?
]]>
http://www.somewhereinblog.net/blog/monozblog/11040 http://www.somewhereinblog.net/blog/monozblog/11040 2006-06-08 13:13:48