অতৃপ্ত..
০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৫০
চঞ্চল মনা চঞ্চল তুমি
চঞ্চল কেন বল..?
উন্মনা এই উদাসীকে নিয়ে
কোথায় যাবে, চল..
স্বপন জলে স্নান করে আজ
স্বপনে ভাসব মোরা,
স্বপন রাজে ছুটে বেড়াব
ছুটিয়ে স্বপন ঘোড়া।
ফুলবাগিচার ফুলকলিরা
ফুলে ফুলে একাকার,
মৌ মৌ সুরে মৌমাছিদল
গুঞ্জন বারেবার।
আকাশ জমিন চাঁদ তারা
সবই আজ দিশেহারা..
হৃদয় বাঁশি হৃদয় মাঝে
সুরের তেজে দিচ্ছে নাড়া।
চোখের কোনে চোখের জল
করেনা আর টলমল,
বুকের কষ্টে সুখ নষ্টে
ভাসি না আর ছলছল।
মনের দেশের মনের সুখ
আসল ফিরে হাসল বুক,
কান্না ব্যথা কষ্ট নিয়ে
পালালো সব বুকের দুখ।
১. ০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:১৫
চিকনমিয়া বলেছেন:
সে কুনাই গেচে?
চিকনমিয়া বলেছেন:
সে কুনাই গেচে?


















