ছোট বেলা থেকে আমাদের সকলেই ভাবি বড় হয়ে আমরা ডাক্তার, ইন্জিনিয়ার, পাইলট কিংবা আরও বড় কিছু হব.. নানা রকম রঙিন স্বপ্নে আমরা বিভোর হয়ে থাকি.. সেই স্বপ্ন পূরণে আমাদের কত পরিশ্রমই না করতে হয়.. আমাদের মা-বাবার কত স্বপ্ন থাকে আমাদের নিয়ে.. তারা চায় তাদের সন্তানরা বড় হতে হতে ঐ আকাশটা যেন ছুঁয়ে ফেলে..
আমরা আমাদের স্বপ্নের পিছন পিছন ছুটতে ছুটতে এক সময় হয়তো স্বপ্নের সিড়ি আমরা পেয়েও যাই.. আমরা হয়তো সাফল্যের তাগড়া ঘোড়ার পিঠে খুব শক্ত করেই বসতে পারি.. কিন্তু ততদিনে আমরা কি আর সত্যি সত্যি মানুষ থাকি..?
আমাদের বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ভিতরকার মানুষটা ভিতরকার পশুটার সঙ্গে লড়তে লড়তে এক সময় হেরে যায়.. এক সময় ভিতরের মানুষটা মরে যায়.. বেঁচে থাকে শুধু মানুষটার জীবন্ত লাশ, যাকে প্রচন্ড উল্লাসে বয়ে বেড়ায় সেই পশুটা.. পশুটা বড় হতে হতে তার লোভ-লালসাও বেড়ে যায়.. সেই লোভ মেটাতে গিয়েই সে নানা অপকর্মে লিপ্ত হয়।
কবে আমরা এই পশুটাকে হত্যা করব..?
কবে আমাদের ভিতরের মানুষটা আবার জাগ্রত হবে..?
কবে মানুষ সত্যি সত্যি মানুষ হবে..?
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


