"ভালোবাসার নীল চাদরে" আদরে রেখো মোরে.........
০৪ ঠা জুলাই, ২০১০ রাত ২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কালো কালো দুঃখগুলো
এখনও আমায় ডাকে,
ভালোবাসার নীল বিষেরা
এখনও হৃদয় ঢাকে।
সুরেলা সেই পুরোনো সুর
এখনও কানে বাঁজে,
ব্যথার ফুলে হৃদয় আমার
এখনও তেমনি সাঁজে।
এখনও মোর বুকের কোনে
বেদনার ফুল ফোঁটে,
এখনও তেমনি কান্নার জল
মোর চোখেতে জোটে।
দিন শেষে এখনও যখন
বাড়িতে আমি ফিরি,
কোমল ক্লান্ত স্মৃতির বাতাস
আমারে ধরে ঘিরি।
আমি তখন আর পারি না
প্লাবনে যাই ভেসে,
অশ্রুমালায় গাল ভিজে যায়
মৃত হাসি হেসে।
এখনও সেই স্মৃতির নদে
তেমনি ডুবে রই,
এখনও মন তোমার খোঁজে
করে ফেরে হইচই।
থাকবে বেঁচে স্মৃতির পাখি
থাকবে প্রেমেরও দুখ,
থাকবে যে এই বিশ্ব জমিন
থাকবে না শুধু সুখ।
সুখ যে যাবে তোমার বাড়ি
আমায় সাথে নিয়ে,
সুখ কে মোরা স্বাক্ষী মেনে
করবো সুখের বিয়ে।
সেই বিয়েতে বাঁজবে সানাই
বাঁজবে সুখের সুর,
জীবন কষ্ট ব্যথার গ্লানি
সব যে হবে দূর।
মোদের মনে গহীন কোনে
বসবে শান্তি মেলা,
সেই মেলাতে স্বর্গ পানে
ভাসবে মোদের ভেলা।
স্বর্গ প্রেমে অপার সুখে, তোমায় নিয়ে আমার বুকে
সুখী ঢেওয়ের সুখী তালে, সুখী পরশ চোখে মুখে।।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন