বিষাক্ত রাত্রির কালো নিঃশ্বাসে বার বার ঘুম ভেঙে যাওয়া বুড়ো পৃথিবী আনমনে বকতে থাকে অনাহূত আঁধারকে লক্ষ্য করে আর ক্লান্তির জীর্ণ অবসাদের ভেতর লুকিয়ে থাকা আলোক-পাপড়িমালা ঘুমন্ত সূর্যের স্বপ্নভ্রমে ছুটে চলে অনাদি উপকথার মহারাজ্যের সীমান্ত ঘিরে ঘিরে।
চন্দ্রের নেশায় আচ্ছন্ন দিঘীর ঘন কালো জল ঢুলু ঢুলু চোখে চেয়ে থাকে আকাশের পানে, কখন, কখন ফুটবে ভরা যৌবনের চাঁদফুল?
জোনাকির চোখে মুখে নীরবতা, আলোর বদলে আঁধার-রক্ত ফিনকি মেরে মেরে বের হয় কোমল শরীর চিরে। বেদনার ক্লেদাক্ত ভারে নুয়ে পড়া জোনাকি আঁধারের গঠনশৈলী মুখস্তে ব্যস্ত। জোনাকির পথচলা নতুন করে এঁকে দেয় আঁধার রাজ্যের চিরন্তন সংবিধান।
জীবন নাট্যের সমাপ্তি হাসি সহ্য করার ক্ষমতা ক'জনারই বা থাকে?
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৩:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


