আমার প্রিয় পোস্ট

আমার একটা প্রিয় রেসিপিঃ- ইলিশের পাতুরী

১২ ই জুন, ২০০৮ দুপুর ১২:৩৫

শেয়ার করুন:                   Facebook


আমার খুব পছন্দের একটা ইলিশ মাছের ডিশ



যা যা লাগবেঃ-

ইলিশ মাছ - ১টা
সর্ষে বাটা - বেশি করে (আমি সাধারনতঃ ৫০গ্রাম নিই)
রসুন বাটা - আধা চা চামচ
পিয়াজ কুচি করে কাটা - ৫/৬ টা
কাঁচা মরিচ লম্বা করে কাটা - ৫/৬ টা
লবন - পরিমাণ মত
লাউ/কুমড়া পাতা - বড় দেখে ৩/৪টা
তেল - অল্প পরিমাণ (১টেবিল চামচ)

প্রস্তুত প্রণালীঃ-

প্রথমে ইলিশ মাছটা কেটে তার সাথে সর্ষে বাটা, রসুন বাটা, পিয়াজ কুঁচি, কাঁচা মরিচ, লবন, তেল সব দিয়ে মেখে নিতে হবে। এরপর সবকিছুকে লাউ/কুমড়া পাতা দিয়ে মুড়িয়ে সুতা দিয়ে বেঁধে নিতে হবে।
এরপর একটা পাত্রে পানি গরম করতে দিতে হবে।
এরপর ঐ পনির ভাপে (স্টিমে) লাউ/কুমড়া পাতায় মোড়া ইলিশ মাছটাকে ১৫-২০ মিনিট রাখতে হবে।
ব্যাস তৈরী হয়ে গেল ইলিশের পাতুরী।

(বসা ভাত রান্নার সময় ভাতের পনি কমে আসলে তার উপর দিয়েও এটা রান্না করা যায়)

 

 

  • ১১ টি মন্তব্য
  • ১৭১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১২ ই জুন, ২০০৮ দুপুর ১২:৪২
comment by: লেখাজোকা শামীম বলেছেন: দেশে নাকি দুর্ভিক্ষ লাগছে। আপনাদের রেসিপি দেখলে তো তা মনে হয় না।
রেসিটি বাজেট

ইলিশ মাছ - ১টা - ৬০০ টাকা
সর্ষে বাটা - বেশি করে (আমি সাধারনতঃ ৫০গ্রাম নিই) - ৫০ টাকা
রসুন বাটা - আধা চা চামচ - ২০ টাকা
পিয়াজ কুচি করে কাটা - ৫/৬ টা - ৫ টাকা
কাঁচা মরিচ লম্বা করে কাটা - ৫/৬ টা - ৩ টাকা
লবন - পরিমাণ মত - ৩ টাকা
লাউ/কুমড়া পাতা - বড় দেখে ৩/৪টা - ১০ টাকা
তেল - অল্প পরিমাণ (১টেবিল চামচ) - ৩০ টাকা
মোট খরচ = ৭২১ টাকা

দেশে দুর্ভিক্ষ চলছে। এই সময়ে ৭২১ টাকা অনেক টাকা। দয়া করে মানুষের দুর্ভিক্ষকে নিয়ে রসিকতা করবেন না।
১২ ই জুন, ২০০৮ দুপুর ১২:৫৪

লেখক বলেছেন: ভাই আমি যেই ইলিশটা কিনসিলাম হেইডার দাম নিসিলো ২৫০ টাকা

সর্ষের দাম কি ১০০০ টাকা কেজি? আমিতো(আস্ত সর্ষে) ১০০গ্রাম কিনি ২০টাকায়
রসুন ২৫০ গ্রাম কিনি ৪০-৪৫ টাকায়
লাউ/কুমড়া শাক কিনি ১ আঁটি ১৫-২০ টাকায়, তাতে ২০-২৫ টা পাতা থাকে, তেলের দাম মোটামুটি ঠিকাসে।

২. ১২ ই জুন, ২০০৮ দুপুর ১:১০
comment by: (অ)গাণিতিক বলেছেন: ভাইরে চরম খিদা লাগছে!! এর মধ্যে এইসব খানা পিনার আয়োজন দেখাইলেন!! মারার বুদ্ধি করছেন তো!! B:-)

এইটা আমার খুব প্রিয় একটা আইটেম!! :)
৩. ১২ ই জুন, ২০০৮ দুপুর ১:১৬
comment by: লেখাজোকা শামীম বলেছেন: তাইলে জিনিসপত্রের দামকমছে। অনেক দিন বাজারে ঢুকি না ভয়ে। তাইলে বাজারে যাওয়া যায়। দেশে দুর্ভিক্ষ নাই তাইলে, কী বলেন ?
১২ ই জুন, ২০০৮ দুপুর ১:২৯

লেখক বলেছেন: দুর্ভিক্ষ নাই সেইডা কে কইলো? তয় বাজারে একবার সাহস কইরা গিয়া দেকতারেন ;)

৪. ১২ ই জুন, ২০০৮ দুপুর ২:৩৩
comment by: অনুমান বলেছেন: মনের কথা'র ইলিশে জমিল খানা - দেখুন
১২ ই জুন, ২০০৮ দুপুর ২:৪১

লেখক বলেছেন: বুঝলামনা

৫. ১২ ই জুন, ২০০৮ দুপুর ২:৫১
comment by: অনুমান বলেছেন: মনের কথা' বলে একজন ব্লগার গত ১৬-অক্টোবর-০৭-এ "ইলিশে জমিল খানা" নামে একটি পোষ্ট দিয়েছিলেন - যা পড়লে আপনার ভাল লাগবে।
১২ ই জুন, ২০০৮ দুপুর ২:৫৪

লেখক বলেছেন: ঠেংকুসভ

৬. ১২ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:২৩
comment by: অরূপ রতন বলেছেন: যদিও আমি পশ্চিমবঙ্গের মানুষ, তবে পূর্ববঙ্গীয় রান্না বিশেষত ইলিসের খুব ভক্ত। অনেক ধন্যবাদ পোস্টের জন্য। আরো ট্রাডিসানাল রান্নার প্রনালী চাই। ভাল থাকবেন।
৭. ১৭ ই জুন, ২০০৮ দুপুর ১:৫৪
comment by: শাহানা বলেছেন: আপনার কথা শুনে রান্নাটা বেশ সহজ মজাদার মনে হচ্ছে। এলার্জির কারনে ইলিশ মাছ খাওয়া ছেড়ে দিয়েছি, সেটাও ভুলে গিয়েছিলাম। হঠাৎ মনে পড়ল।

 



 


সকল ব্লগাররা অবগত হউন যে -
স্বঘোষিত সর্ব জনাব, স্বঘোষিত প্রফেসর
"অধ্যাপক এমিলিও আইভনোভসকোভিচয়াবভ
ঝুলখুরস্কিয়াত"
এর কমেন্ট সমূহ একমাত্র এইস্থান হইতেই সকলের উদ্দেশ্যে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৬৩৮৬