somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা কি ভুল জানি?

৩১ শে জানুয়ারি, ২০১২ সকাল ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখন রাজপথে গোলাম আযমের অনুসারীরা। তারা স্বতন্ত্রভাবে মাঠে নামেনি। নেমেছে খালেদা জিয়ার নেতৃত্বে। একসাথে একপথে নেমেছে আন্দোলনে। কিন্তু কীসের আন্দোলন? নিজেদের অস্তিত্ব রক্ষার আন্দোলন নয় কি? গোলাম আযমের ভক্তরা জানে একমাত্র খালেদা জিয়াই পারে দেশে রাজাকারদের প্রতিষ্ঠিত করতে। কারণ জিয়াউর রহমানের অবদানের কথা সবারই জানা আছে। জিয়া যে পথে হেঁটেছেন খালেদাও সেই পথে হাঁটবেন সেটাই স্বাভাবিক। স্বাধীন বাংলাদেশে গোলাম আযমকে ফিরিয়ে আনার সকল ব্যবস্থা, জামায়াতকে রাজনীতির সুযোগ করে দেওয়া, দালাল আইন বাতিল, সব মিলিয়ে বর্তমানে জামায়াতকে সঙ্গের সাথী করে রাজপথে বিএনপির যে অবস্থান, সেটা স্পষ্ট। সেই গোলাম আযমের মুক্তি। কিন্তু সেটা কী করে সম্ভব, সচেতন পাঠক একবার ভাবুনতো?
কিছুদিন আগে একটা ঘরোয়া বৈঠকে শুনতে ছিলাম মুক্তিযুদ্ধের সময় ৮-১০ বছর বয়সীর এক ভয়ানক অভিজ্ঞতার কথা। তিনি জানালেন, ঐ সময়কার কথা মনে হলে এখনও শিউরে উঠি। পাকিস্তানিরা এহেনও কর্মকাণ্ড নেই তারা করেনি। দাউ দাউ করে জ্বলে ওঠা আগুণ এখনও দুঃস্বপ্নের মতো লাগে। মেয়েরা ছিলো জীবন-মৃত্যুর মুখোমুখি। কতো নারী যে সম্ভ্রমহানির পর আত্মহত্যা করেছে!! আর যারা বেছে আছে তারাতো প্রতিনিয়তই মরছে। ধুঁকে ধুঁকে মরছে। পাক সেনাদের সবরকম অপকর্ম করার সহযোগিতায় যারা ছিলেন, সেই গোলাম আযম, নিজামী, মুজাহিদরা স্বাধীন দেশের পতাকা গাড়িতে নিয়ে আবার সগর্বে এদেশ শাসন করবে, সেটাই তো সবচেয়ে বড়ো লজ্জার পর্ব।
কোনো রকম অন্যায় যদি তারা না করে থাকেন, তাহলে তারা ছাড়া পাবেন। আর যদি প্রমাণিত হয় যে তারা দোষী, তাহলে আমরা শাস্তিটা নিজেই দিতে চাই। সবার সামনে। জামায়াত পন্থীরা কি রাজি আছেন?
এতো দিন পত্রপত্রিকা ইন্টারনেটের আর্কাইভ ফুটেজ গুলো কি সবই ফেক! আমরা কি ভুল জানি। ইতিহাস কি আমাদের ভুল তথ্য উপস্থাপন করেছে? আপনারা এগুলো ভুল থাকলে এতোদিন চুপ করে থাকলেন কেন? স্বাধীনতার ৪০ বছর কি আপনারা এগুলো ভুল প্রমাণিত করতে পারতেন না? সেই সময়ের পত্রিকায় গো আযমের বিবৃতি, মিছিল মিটিং, বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা ও তা বাস্তবায়ন, সবই কি মিথ্যা?
আপনার কি একজনও স্বাক্ষী দাঁড় করাতে পারবেন এগুলোর বিরুদ্ধে?
আপনাদের দাবী, ইসলামী রাষ্ট্র কায়েম করা। কিন্তু আমিতো সারাদিন আপনাদের খালেদা জিয়ার পেছন পেছন ঘুরতে দেখি। আপনারা কি পেরেছেন খালেদা জিয়াকে নামাজ পড়াতে? সেটা না হয় বাদই দিলাম। আপনাদেরই তো কখনো দেখলাম না যখন মিছিল মিটিং করেন সেসময় নামাজ পড়তে। তাহলে কীসের আদর্শে জনগণ আপনাদের দলে ভিড়বে? হে জামায়াত পন্থীরা, আমাদের জানাটা ভুল প্রমাণিত করুন। পাক সেনারা এদেশের নিরীহ জনগণের উপর এত নির্যাতন করলো, সেগুলো কি ইসলাম সমর্থন করে? স্বাধীনতার ৪০ বছরেও আপনারা কি কোনোদিন বলেছেন, পাকিস্তান যা করেছে সেগুলো অন্যায় ছিলো? আপনাদের আমীর সগর্বে বলে, জামায়াতের হেডকোয়ার্টার লাহোরে!!! আমরা যা জানি সেগুলো কি সবই ভুল!!!

সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১২ সকাল ৯:২৭
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×