জামায়াত যে যুদ্ধাপরাধী এ নিয়ে কি কোনো সন্দেহ আছে কারও?
আমাদের দেশে যুদ্ধাপরাধ নিয়ে যতোগুলো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র, উপন্যাস, ছোটোগল্প কিংবা প্রবন্ধ লেখা হয়েছে সেগুলো মিথ্যা হলে এতোদিনে জামায়াত প্রতিবাদ করতো। কিন্তু জামায়াত কখনো কি বলেছে এগুলো মিথ্যা বানোয়াট? জামায়াত-শিবির অনেক ডিজিটালাইজড্। তারা এখন ইন্টারনেট ব্লগে একটিভ্। কোথাও একটা বাক্য তারা মিস করে না। তারা তো জানে তানভীর মোকাম্মেলের মতো চলচ্চিত্রকাররা এখনো ‘১৯৭১’ নামের প্রামাণ্যচিত্রে দেখিয়েছেন যুদ্ধাপরাধের সাথে কারা জড়িত ছিলো। তানভীর মোকাম্মেল কি ভুল তথ্য দিয়েছেন? এরপরও হাইকোর্টে প্রমাণ করতে হচ্ছে জামায়াত-আলবদরের নেতারা যুদ্ধাপরাধী!!! বিএনপি তিন বছর পরে রাজপথে নেমেছে। তবে তারা নিজেরা যতটুকু না রাজপথে নেমেছে তার থেকে বেশি তাদের রাজপথে নামিয়েছে জামায়াতে ইসলামী, তালেবান আমিনী ও হিযবুত তাহরীর। এদের ওপর সওয়ার হয়ে রাজপথে নেমে এ অবধি বেগম জিয়া কী বলেছেন জাতির সামনে? বেগম জিয়ার সবকটি রোড মার্চ, পথসভা, জনসভা ও গণমিছিল এ সব কিছুতে তিনি যা বলেছেন সেখানে চুম্বকীয় কথা একটি। তিনি যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে তাদের মুক্তি দাবি করেছেন। দেশে যতোগুলো হত্যাকাণ্ড ঘটেছে তার সাথে জামায়াত ও বিএনপি’র প্রত্যক্ষ কিংবা পরোক্ষ মদদ থাকার ব্যাপারে দেশের জনগণ নিশ্চিত। ২১ আগষ্টের গ্রেনেড হামালাসহ কিবরিয়া হত্যাকাণ্ড, আহসান উল্লাহ মাস্টার হত্যাকাণ্ড, এমনিভাবে ২০০১-এর পর থেকে ২০০৬ অবধি যতো হত্যাকাণ্ড হলো, সেগুলোর সাথে বিএনপি জামায়াত যে জড়িত সেটা সহজেই অনুমেয়। ‘১৯৭১’ প্রামাণ্যচিত্রে ফেরদৌসী প্রিয়ভাষিণীর বক্তব্য কি জামায়াত বিএনপি’র কর্ণকুহরে কখনো প্রবেশ করবে না? এরকম আরও কতো বিরাঙ্গনা যে দেশের আনাচে কানাচে রয়েছে, তাদের আর্তচিৎকার কি কখনো কাত পেতে শুনেছে বিএনপি?
ধর্ষণ যদি অপরাধ হয়, বুদ্ধিজীবী হত্যা যদি অপরাধ হয়, তাহলে জামায়াতের সাথে সাথে বিএনপিও অপরাধী। অন্যায়কে প্রশ্রয় দেওয়াও সমান অপরাধী। তাদের মুক্তির জন্য আন্দোলনে নামাটা আরও বড়ো অপরাধ। বেগম জিয়া সে সাঈদীর মুক্তি চাচ্ছেন, সেই সাঈদীর আমলানামা নিশ্চয় তার জানা আছে। নাকি তিনি পড়াশোনা বেশি করেন নাই বলে বই পত্র পড়ার সময় নাই। পড়ায় মনোযোগ নাই। আমার এক ছাত্র ছিলো, বলতো, স্যার, সবচেয়ে সহজ কাজ হইলো টিভি দেখা। সোফায় বসে টিভির সামনে চোখ খোলা রাখলেই হলো। টিভি দেখতে আর কিছু লাগে না। বেগম জিয়া, প্রামাণ্যচিত্রগুলো দেখুন। দেখবেন, এখনকার তরুণরা যুদ্ধাপরাধের বিষয়টা কতো স্পষ্ট করে দেখিয়েছেন তাদের নির্মিত ছবিগুলোতে। আপনি যুদ্ধাপরাধীদের মুক্তি চেয়ে আন্দোলন করতেছেন, তরুণরা কিন্তু একটা সময় আপনার ছবিও যুদ্ধাপরাধীর তালিকায় দিয়ে দেবে শুধু তাদের মুক্তির আন্দোলনে নেমেছেন বলে। কারণ, যে সাঈদীর মুক্তি দাবি করেছেন ওই সাঈদীর বিরুদ্ধে ‘ঘরামী’ সাক্ষী দিয়ে গেলেন, তিনি বাড়ি ফিরলে, তার স্ত্রী তাকে বলেন, ‘তুমি এখনই পালাও। দেলোয়ার হোসেন সিকাদার (বর্তমানে সাঈদী) আমাকে ধর্ষণ করে গেছে।’ বেগম জিয়া একজন নারী, একজন স্ত্রী , একজন মাতা। এরপরেও তিনি সাঈদীর মুক্তি চাচ্ছেন। তাই এর পরে আর এ নিয়ে কিছু বলার থাকে না। শুধু বলা যায়, বেগম জিয়া এবার ক্ষমতায় এলে তিনিসহ সকলের গলায় সাঈদীর ছবি অঙ্কিত লকেট ঝুলবে। কারণ, এরাই তখন হবে দেশের আদর্শ ও হিরো।
ভাষার মাস, সামনে মুক্তিযুদ্ধের মাস, এ সময়ে আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি মাঠে থাকবে। বিএনপি যদি যুদ্ধাপরাধীদের বিচার বানচালের কোন চেষ্টা কের, সেটা বাংলার জনগণকে প্রতিহত করতে হবে এটাই স্বাভাবিক। কারণ চল্লিশ বছর পরে একাত্তরের ধর্ষক, ঘাতকদের বিচারের মুখোমুখি করার সুযোগ পেয়েছে জাতি। এই সুযোগ নষ্ট করার কোন কারণ থাকতে পারে না।
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।