বিশ্বের বিলুপ্ত প্রজাতির ইরাবতি ডলফিন রক্ষায় এগিয়ে এসেছে সুন্দরবন বিভাগ। সুন্দরবনের তিনটি এলাকার ৩১ দশমিক ৪ কিলোমিটার নদী ও খালকে ডলফিনের জন্য অভয়াশ্রম ঘোষণা করা হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে বন ও পরিবেশ মন্ত্রণালয় পরিপত্র জারি করে এই অভয়াশ্রম ঘোষণা করবে বলে পূর্ব সুন্দরবন বিভাগ নিশ্চিত করেছে।
সুন্দরবন উপকূল ও বঙ্গোপসাগরের সোয়াস অব নো গ্রাইন্ডসহ ১২০ কিলোমিটার পর্যন্ত গভীর সমুদ্রে রয়েছে পাঁচ হাজার ৪০০টি ইরাবতি ও ছয় প্রজাতির ডলফিন।
পূর্ব সুন্দরবন বিভাগের ডিএফও মিহির কুমার দে জানান, আড়াই বছর আগে ওয়ার্ল্ড লাইফ কনজারভেশন সোসাইটি, এনওয়াই ও বাংলাদেশ সিটাসিন ডাইভারসিটি প্রজেক্টের দেশি-বিদেশি প্রাণী বিশেষজ্ঞরা যৌথভাবে সুন্দরবনসহ বঙ্গোপসাগরে ব্যাপক অনুসন্ধান চালিয়ে বিলুপ্ত প্রজাতির ইরাবতিসহ ছয় প্রকার ডলফিন ও এক ধরনের তিমির সন্ধান পায়। এরপর 'প্রক্টেকটেড এরিয়ার নেটওয়ার্কের ফর সিটাসিন ডাইভারসিটি (প্যানসিডি) নামে একটি প্রকল্প তৈরি করে পূর্ব সুন্দরবন বিভাগ বন ও পরিবেশ মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠায়।
ডলফিন রক্ষায় প্যানসিডি প্রকল্প বাস্তবায়নে সুন্দরবনের পূর্ব-উত্তর কোণে ঘাগরামারী ক্যাম্প হতে ঢাংমারী স্টেশন হয়ে করমজল পেট্রোল পোস্ট পর্যন্ত ১০ কিলোমিটার চ্যানেল, মংলা বন্দরের নিচে সুন্দরবনের জোংড়া পেট্রোল পোস্ট থেকে পশুরনদী হয়ে নন্দবালা, মিরাগামারী ক্যাম্প বরাবর শ্যাওলা নদী দিয়ে আন্ধারমানিক ক্যাম্প পর্যন্ত উরুবুনিয়া খাল হয়ে চাঁদপাই খাল থেকে ১৫ দশমিক ৮ কিলোমিটার চ্যানেল, দুধমুখী ক্যাম্প-সংলগ্ন খালের দুই কিলোমিটার উত্তরে বেতমার খাল থেকে বড়শিয়ালা খাল ও দক্ষিণে ভোলা নদী পর্যন্ত ৫ দশমিক ৫ কিলোমিটার অর্থাৎ সুন্দরবনের ৩১ দশমিক ৪ কিলোমিটার নদী, খাল চ্যানেলে অচিরেই ফাঁস জাল, কারেন্ট জাল, নেট জাল, বেন্দী জাল ও রেণু পোনা ধরা জাল নিষিদ্ধ করে ডলফিনের জন্য অভয়াশ্রম ঘোষণা করা হচ্ছে।
সূত্র জানায়, ইরাবতি ছাড়া অন্য ডলফিনের মধ্যে রয়েছে ইন্দো-প্যাসেফিক হাম্প ব্যাক্ট, ফিনলেজ, ইন্দো-প্যাসেফিক বটল নোস, স্পিনার, স্পটেড ও গংগেজ রিভার ডলফিন। এ ছাড়া ব্রাইডস হোয়েলস নামের এক প্রজাতির তিমি রয়েছে এখানে।
বঙ্গোপসাগরসহ সুন্দরবনের নদ-নদীর পানি, পানির উষ্ণতা ইরাবতি ডলফিনের বংশ বৃদ্ধির জন্য খুবই সহায়ক। তবে ফারাক্কা বাঁধের কারণে গঙ্গার পানিপ্রবাহ কম আসা ও সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ার পাশাপাশি এ এলাকায় চিংড়ির রেণু পোনা আহরণে কারেন্ট জালের অবাধ ব্যবহারের কারণে ইরাবতি ডলফিনের বংশ বৃদ্ধি এখন চরম হুমকির মুখে পড়ায় বন ও পরিবেশ মন্ত্রণালয় আগামী ডিসেম্বরের মধ্যে সুন্দরবনের তিনটি এলাকাকে ডলফিনের অভয়াশ্রম ঘোষণা করবে।
পূর্ব সুন্দরবন বিভাগের ডিএফও জানান, সুন্দরবনসহ উপকূলে ডলফিনের নতুন অভয়াশ্রমের সন্ধান মেলায় গত আড়াই বছর ধরে পূর্ব সুন্দরবনে ইকো-ট্যুরিজমে রেকর্ডসংখ্যক দেশি-বিদেশী পর্যটক আসছে। এ সংখ্যা প্রতিবছরই অতীতের রেকর্ড ভাঙছে। শুধু পূর্ব সুন্দরবন বিভাগ পর্যটন খাত থেকে প্রায় ৭০ লাখ টাকা রাজস্ব আয় করছে। গত পর্যটন মৌসুমে পূর্ব সুন্দরবনে দেশি-বিদেশী পর্যটকের সংখ্যা ছিল দুই লাখের বেশি।
তথ্য: বার্তা২৪ ডটনেট
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।