প্রথম কিস্তি পড়ে বন্ধুরা ফেসবুকে কিছু মন্তব্য করেছিল। সেগুলি নিয়ে শুরু করি।
পিন্টু
১। আমার রাজনৈতিক জ্ঞান এখনো সীমাবদ্ধ। পিন্টু সম্পর্কে জানি কম, যদিও নাম আগেও শুনেছি। ধরে নিলাম বেশ খারাপ ব্যক্তি, কামাল সাহেব লেভেলের, বা তারচেয়েও। তো? পিন্টুর দোষে হামিদ সাহেব বেচারা আমার ভোটটা খোয়াবেন?
২। তাছাড়াও, বেশি সমষ্টিক (ম্যাক্রো) পর্যায়ে যাওয়ার ইচ্ছা এখনো নেই আমার। পার্টি দেখে ভোট দেয়াটা এ পর্যায়ে এখনো আপীল করছে না। দুই পার্টিতেই 'ভাল' এবং 'খারাপ' লোক আছে। ব্যক্তিতে সীমাবদ্ধ থাকাটাই বেশি যৌক্তিক মনে হচ্ছে; 'ভাল' লোক যে কোন দলের হয়েই কাজ দেখাতে পারে।
৩। সকালে আব্বার সাথে এটা নিয়ে কথা বলছিলাম। আব্বার পয়েন্টটা ইন্টারেস্টিং লাগলো। উনি বলছিলেন যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই সব লোকগুলি পার্টিগুলিতে এখনো ভ্যালু এড করে, তাই এদের দেয়া। একটা জাতি সাধারণত 'ডিজার্ভিং' গভর্ণমেন্টই পায়। পারলে কি আর 'ভালোতর' লোককে দিতো না? এরা সিট আনতে পারে বলেই দেয়া।
এবার একটা (কিছুটা 'ইনট্যানজেনশিয়াল') উদাহারণ দেই: গতকাল রাতে এক মুভি ('রাইজ অফ দ্য ফুটসোলজার' - ইংলিশ ফুটবল হুলিগান এবং ক্রাইম ফিগার কার্লটন লিচ কে নিয়ে; আরসেনাল-ওয়েস্ট হ্যাম দাঙ্গার সিনটা জোস লাগছে; আমার ডেমোগ্রাফিটাও বুঝে নেন এই ফাঁকে) দেখতে গিয়ে কমপক্ষে তিনবার কামাল মজুমদারের সাপোর্টারদের জমাট মিছিল যাইতে শুনলাম! আব্বা বিএনপি সাপোর্টার হয়েও বলছিলেন সকালে: "এই হামিদ সাহেবের ওয়েবসাইট না বানায় এগুলি করা দরকার।" আমি নিজে একজন 'খারাপ' লোককে বা 'খারাপ' লোকের এসোসিয়েটকে ততক্ষন পছন্দ করবো যতক্ষন সে কার্যকর (এফেক্টিভ)। পিন্টু যদি শিক্ষা নিয়ে এফেক্টিভ হয়, ভাল। হামিদ আর পিন্টুর সিনার্জি হবে, সেটা আশা করবো। নাহলে আশা করবো উনি নিজেই 'ভাল' মানুষ হিসেবে 'ভাল' কাজ করবেন।
যাই হোক, আসল কথা হল, কামাল সাহেবের যেই জোশ দেখতেছি, হামিদ সাহেব পাশ আদৌ করবেন কি না সেটাই দেখার বিষয়। গতকাল অফিস থেকে বাসায় এসে বেল বাজানোর সময় দেখি বাইরে সুন্দর স্টীকার লাগানো। আর এই হামিদ চাচারে সার্চ দিয়া কয়জন খুঁজবো? সিদ্ধান্ত নিতে এখনো অনেক দেরি আছে, আরো অনেক তথ্য দরকার, ঘোরাফিরা দরকার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



